All posts by jitu

পিএসজিকে হালি গোলের লজ্জা দিলো নিউক্যাসেল ইউনাইটেড

পিএসজিকে হালি গোলের লজ্জা দিলো নিউক্যাসেল ইউনাইটেড

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিলো পিএসজি; কিন্তু সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না। দ্বিতীয় ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিলো কিলিয়ান এমবাপের ক্লাব। নিউক্যাসলের সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে খেলতে গিয়ে স্বাগতিক নিউক্যাসলের ইউনাইটেডের কাছে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে পিএসজিকে। একহালি গোল হজম করে এলো এমবাপেরা। পরাজয়ের ব্যবধান ৪-১ গোলে।

২০ বছর পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছিলো নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটা যে তাদের জন্য এতটা স্মরণীয় হয়ে উঠবে, সে ব্যাপারে ঘূর্ণাক্ষরেও চিন্তা করতে পারেনি তারা। অথচ, ফরাসি চ্যাম্পিয়নদের মুখে বলতে গেলে চুনকালি মেখে ম্যাচটাকে বরণ করে নিলো নিউক্যাসল ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই বলতে গেলে নিউক্যাসলের ওপর চাপ সৃষ্টি করে খেলতে তাকে পিএসজির। বল দখলে পিএসজির চেয়ে ঢের পিছিয়ে ছিলো স্বাগতিকরা। প্রায় ৭৪ ভাগ বল দখলে ছিল পিএসজির। ২৬ ভাগ ছিল নিউক্যাসলের। অথচ গোলের খেলায় পিএসজি গোল পেলো মাত্র ১টি। নিউক্যাসল পেলো চার গোলের দেখা। অনেকটা এমন, খেললো পিএসজি, গোল দিলো নিউক্যাসল।

ধারার বিপরীতে শুরুতেই পিএসজির জালে বল জড়িয়ে দেয় স্বাগতিকরা। ১৭তম মিনিটে মিগুয়েল আলমিরন প্রথম গোল করেন নিউক্যাসলের হয়ে। ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন ড্যান বার্ন।

দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিট পর ব্যবধান তিনগুন করে ফেলেন সিন লংস্টাফ। ৫০তম মিনিটে গোলটি করেন তিনি। ৫৬ মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয় পিএসজির লুকাস হার্নান্দেজ। ম্যাচের শেষ সময়ে তথা ইনজুরি সময়ে এসে (৯০+১ মিনিট) পিএসজির জালে শেষবার বল জড়ান নিউক্যাসলের ফ্যাবিয়েন স্কার।

২০০৪ সালের পর গ্রুপ পর্বের ম্যাচে এত বড় ব্যবধানে আর হারেনি পিএসজি। সেবার চেলসির কাছে ৩-০ গোলে হেরেছিলো তারা। আর ২০০১ সালের পর গ্রুপ পর্বের ম্যাচে পিএসজির জালে চারবার কেউ বল জড়াতে পারেনি। ২২ বছর আগে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনার কাছে ৪-৩ গোলে হেরেছিলো তারা।

কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে, ধীরে ধীরে সব দখল হবে

কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে, ধীরে ধীরে সব দখল হবে

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার রাজপথ দখল হয়ে গেছে। ধীরে ধীরে সব দখল হবে। এখনও সময় আছে পদত্যাগ করুন। জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়ায় কুমিল্লা-ফেনী-মিসরাই-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব জানান, সরকার সব দিকে ব্যর্থ হয়ে আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পাঁয়তারা করছে। আমি এই সভা থেকে দাবি জানাচ্ছি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

তিনি আরও জানায়, সরকার যে ভোটচোর এটা আজ সারা পৃথিবী জানে। কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে। এই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সরকার আমেরিকা-লন্ডনে ঘুরেও কোনো ফলাফল না পেয়ে শূন্য হাতে ফিরে এসেছে। এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পাঁয়তারা করছে। এবার আর এসবে কাজ হবে না।

তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্ল্যাহ বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়াসহ কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম ১ দফা দাবিতে তারুণ্যের রোডমার্চ করছে বিএনপি।

জিজ্ঞাসাবাদ শেষে দুদক ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

জিজ্ঞাসাবাদ শেষে দুদক ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদকে) তলবে বক্তব্য দিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি সংস্থাটির কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদ শেষে ১১টার পর তিনি দুদক অফিস থেকে বের হয়ে যান।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে দুদক।

তলবের নোটিশে বলা হয়েছে, গ্রামীণ টেলিকম কম্পানির পরিচালনা পর্ষদসহ ১৩ জন আসামির বিরুদ্ধে ২৫.২২ কোটি টাকা মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। আগামী ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপর্যুক্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকার্যে সহযোগিতা করতে আপনাকে অনুরোধ করা হলো।

চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

কুমিল্লার আওয়ামী লীগ নেত্রী জালিয়াতির মামলায় গ্রেপ্তার

কুমিল্লার আওয়ামী লীগ নেত্রী জালিয়াতির মামলায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

প্রতারণা ও জালিয়াতির মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম মধ্যরাতে জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে ধানমন্ডি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটের ভুয়া হেবা দলিল ও পরে নামজারি করার অভিযোগে ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় নিশাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিশাত আহমেদের বিরুদ্ধে এই মামলা করেছেন ওই ফ্ল্যাটের মালিক ও কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার বাসিন্দা লন্ডনপ্রবাসী মিনহাজুর রহমান। মামলার বরাত দিয়ে পুলিশ জানাযন, নিশাত আহমেদ ২০২০ সালের ৫ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (উন্নয়ন ও অধিশাখা) উপসচিব এস এম নজরুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রবাসী মিনহাজুর রহমানের অনুপস্থিতিতে অন্যকে হাজির করে ভুয়া হেবা দলিলের কাগজপত্র সম্পন্ন করেন। পরে তথ্য গোপন করে তিনি নিজের নামে ফ্ল্যাটের নামজারি করে ভাড়াটেকে বের করে দিয়ে ওই বাসা দখলে নেন। প্রবাসী মিনহাজুর রহমান দেশে ফিরে ফ্ল্যাটের ভূমিকর দিতে গিয়ে বিষয়টি জানতে পেরে জালিয়াতির বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। এতে তদন্তে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার অভিযোগটি প্রমাণিত হয়।

চলতি বছরের ১৮ সেপ্টেম্বর প্রবাসী মিনহাজুর বাদী হয়ে নিশাতসহ তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার বাদী মিনহাজুর রহমান অভিযোগ করেন, কসবা উপজেলার এক প্রভাবশালী ব্যক্তি আওয়ামী লীগের নেত্রী নিশাতের হয়ে তদবির করে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করছেন। এতে তাঁর ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

কুমিল্লায় পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

কুমিল্লায় পরকীয়ার জের, স্বামী দেশে ফেরার পরই গৃহবধূর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে পরকীয়ার জের ধরে প্রবাসী স্বামী দেশে ফেরার ১৫ দিন পরই তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলী গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ১০ বছর আগে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল- তাসলিমা দম্পতির ৯ বছরের এক ছেলে ও ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

গত ১৫ দিন আগে সাইফুল দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সঙ্গে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুর রহিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে বলে দাবি করেন। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে।

বুধবার ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্বামী সাইফুলসহ পরিবারের লোকজন এসে তাকে সিলিং থেকে নামায়।

নাঙ্গলকোট থানার এসআই নিশাত বড়ুয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দুদকে মুখোমুখি ড. ইউনূস

দুদকের মুখোমুখি ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট:

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে বক্তব্য দিতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৭ মিনিটে তিনি সংস্থাটির কার্যালয়ে হাজির হন।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ড. ইউনূসসহ মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এর আগে বুধবার (৪ অক্টোবর) তিন পরিচালকের বক্তব্য নেন তদন্তকারী কর্মকর্তা।

গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এসএম হাজ্জাতুল ইসলাম লতিফী। এছাড়া অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

চাঁদপুরে শতবর্ষী শাহতলী কামিল মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত ৪ প্রভাষকের একসঙ্গে যোগদান

চাঁদপুরে শতবর্ষী শাহতলী কামিল মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত ৪ প্রভাষকের একসঙ্গে যোগদান

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী কামিল মাদরাসায় এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং গভনিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৪ জন প্রভাষক এর আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আজকে এনটিআরসিএ সুপারিশকৃত যে ৪ জন নিয়োগ হয়েছে এটা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় প্রাপ্তি। একসঙ্গে ৪ জন প্রভাষকের নিয়োগ এটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ মাদরাসা বাংলাদেশের মধ্যে একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান। ১৯০১ সালে এ মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী নেতৃত্বে ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় শিক্ষা সেক্টরে শিক্ষক নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা নতুন যোগদান করেছেন, টেনশনমুক্ত ভাবে কাজ করবেন। টেনশন থাকলে টিচিং মেথড ভালো থাকে না। যে সকল শিক্ষক মাদরাসা থেকে পদত্যাগ করেছে এবং অবসর গ্রহন করেছে তাদের অচিরেই বিদায় সংবর্ধনা দিবো। আমরা সকলেই চাই শিক্ষার মান উন্নয়ন।

অনুষ্ঠানে নবাগত প্রভাষক (আরবি) মো: নাজির হোসেন, প্রভাষক (আরবী) মো: আব্দুস সালাম, প্রভাষক (বাংলা) সখিনা আক্তার, প্রভাষক (ইংরেজী) সাদিয়া রহমান গণকে মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা অতিথিবৃন্দ।

মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, নবাগত আরবী প্রভাষক মো: নাজির হোসেন, আরবী প্রভাষক মোঃ আব্দুস সালাম, বাংলা প্রভাষক সখিনা আক্তার, ইংরেজী প্রভাষক সাদিয়া রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লা, বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি লাইব্রেরীয়ান আহসান হাবীব, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, মাদরাসার সহকারি শিক্ষক আনিসুর রহমান, আইসিটি শিক্ষক মাওলানা আনিসুর রহমান রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইয়রেজী শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক সায়েমা বিনতে ইব্রাহিম, ইবতেদায়ী ক্বারী হাফেজ জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষক মোঃ শরীফুর রহমান খান, অফিস সহকারি মোঃ রিয়াদ হোসেন, অফিস সহকারি মোঃ শরীফ খান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র মোঃ রাফিউল ইসলাম, ইসলামী সংগীত পরিচালনা করেন আলিম ১ম বর্ষের ছাত্র মোঃ শফিকুল ইসলাম।

খালেদা জিয়ার অসুস্থতা পুঁজি করে বিএনপি রাজনৈতিক ফায়দা নিতে চায়

খালেদা জিয়ার অসুস্থতা পুঁজি করে বিএনপি রাজনৈতিক ফায়দা নিতে চায়

ডেস্ক রিপোর্ট:

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তার অসুস্থতা পুঁজি করে বিএনপি রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জলঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত বিষয়ে লজ্জাহীনভাবে মিথ্যা ও বিকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন। তিনি এবং তার দল বিএনপি চিরাচরিত অপরাজনীতির ধারাবাহিকতায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও ক্রমাগতভাবে সীমাহীন মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

ওবায়দুল কাদের জানান, দেশবাসী জানে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতা নিয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে নিজ ঘরে থেকে দেশের সর্বাধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর জন্য এমন মানবিকতার উদাহরণ বিরল।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার সেই উদারতা বিএনপি মহাসচিব শুধু অসম্মানই করেননি, গোটা বিষয় নিয়ে উসকানিমূলক মন্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের আইন, বিচার প্রক্রিয়া ও সংবিধান সম্পর্কে দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা পুঁজি করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জলঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে।

ওবায়দুল কাদের আরও জানায়, মির্জা ফখরুল রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিপক্ষকে (খালেদা জিয়াকে) মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন! কিন্তু ইতিহাস জানে, বিএনপির প্রতিষ্ঠাতা অবৈধ ক্ষমতাদখলকারী সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি খুনিদের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করে বঙ্গবন্ধুর খুনিদের আইনি সুরক্ষা দিয়েছিলেন। শুধু তাই নয়, খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন।

তিনি জানান, জিয়ার পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়াও বঙ্গবন্ধুর খুনি রশিদ ও হুদাকে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনে পার্লামেন্টে বসিয়েছিল। খুনি খায়রুজ্জামানকে চাকরিতে পুনর্বহাল করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে পদোন্নতির মাধ্যমে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছিল। ১৫ আগস্ট জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে আজ পর্যন্ত প্রতিহিংসাপরায়ণ ষড়যন্ত্রের রাজনীতির ধারা অব্যাহত রেখেছেন। প্রতিহিংসার রাজনীতি এবং প্রতিপক্ষকে হত্যা করার মতো নিকৃষ্ট মানসিকতা ঐতিহ্যগতভাবেই বিএনপির মতাদর্শ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কখনো প্রতিহিংসার রাজনীতি করেন না। বরং তিনি বারবার বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতির শিকার হয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত অশুভ জোট সরকারের সময় হাওয়া ভবনের সরাসরি তত্ত্বাবধানে বঙ্গবন্ধুকন্যাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা সমবেদনা জানাতে গেলে বাসার প্রবেশদ্বারে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও বঙ্গবন্ধুকন্যা সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা ব্যবহার করে একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও খালেদা জিয়াকে নিজ বাসায় থাকা ও উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। এমন মানবিকতার দৃষ্টান্ত পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

ওবায়দুল কাদের জানায়, খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতের শরণাপন্ন হতেই হবে। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারে। এনিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকার চাপ অনুভব করে না : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকার চাপ অনুভব করে না : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করে না। আর ভিসানীতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর শেষে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

‘তলে-তলে সবার সঙ্গে আপস হয়ে গেছে’ -আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিসানীতির ক্ষেত্রে কোনো আপসের ইঙ্গিত দিলো কি না -জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে কিছু নাই। ভিসা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই, মাথা ব্যাথা কারণ নাই। আমরা কোনো চাপ অনুভব করি না।

তিনি জানান, উনি (কাদের) বলেছেন, ওনার কাছে জিজ্ঞেস করে