All posts by jitu

নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে: কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে: কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই পর্ব আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে কুমিল্লা পুলিশ লাইন মাঠে শুরু হয়েছে।

নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে: কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ খ্রিঃ এর প্রাথমিক বাছাই পর্ব ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে: কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। কুমিল্লাবাসীর প্রতি নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিলসহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবগত করুন। গত বারের ন্যায় এইবারও কুমিল্লা জেলা পুলিশ মেধাবী, দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী দিবে।

কুমিল্লায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ) বিকেল আনুমানিক ৩ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার বাংগরা থানার গাজিরহাট দারোয়া গ্রামের দিদার মিঞার স্ত্রী রৌশনারা বেগম (৩২) ও তার ছেলে ইয়ামিন( ৬)।
আহতরা হলেন, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা গ্রামের তাজুল ইসলাম( ৬৫) ও স্ত্রী মনোয়ারা (৬০)। হতাহত রা কুমিল্লার এক আত্মীয় বাড়ী থেকে দাওয়াত খেয়ে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান৷

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাতিল করা হলো ৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম

ডেস্ক রিপোর্ট:

মুক্তিযোদ্ধাদের গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের নাম বাতিল করা হয়েছে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানায়।

মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে ভারতের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন; যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি আরো জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে, যা গেজেট, লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকার ক্ষেত্রে প্রযোজ্য।

সংসদে মন্ত্রী জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত ও শুনানি পরিচালনা করে জামুকার উপকমিটি। কোনো ব্যক্তি অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হলে তার সনদ ও সব ধরনের সুযোগ-সুবিধা বাতিলের সুপারিশ করা হয়।

রংপুর-৪সহ দেশের যেকোনো এলাকার ক্ষেত্রে একই প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালিকা আরও স্বচ্ছ করার কাজ চলমান থাকবে।

এর আগে, জামুকা প্রতিষ্ঠার পর ধাপে ধাপে মোট ৬ হাজার ৪৭৬ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার একটি বড় অংশ ভারতীয় তালিকার অপব্যবহারকারী।

কুমিল্লায় ৪ কোটি টাকার অবৈধ মালামাল ধ্বংস

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অন্তত চার কোটি টাকার এসব মালামাল ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফেরত আসা ব্যবহার অনুপযোগী শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী, বিজিবি কর্তৃক জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, অবৈধ ঔষধ এবং আইএমই নম্বরবিহীন ব্যবহৃত ও খোলা মোবাইল ফোন।

বুধবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার আয়োজনে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ড্যাব নেতা ডাঃ শামীমের নববর্ষের প্রত্যয়

নিজস্ব প্রতিনিধি :

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি , ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি চাঁদপুর জেলা বিএনপির নেতা প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে নববর্ষের প্রত্যয় ব্যক্ত করে বলেন, নতুন বছরের প্রথম দিনে সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু, সহকর্মী ও পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

তিনি আর-ও বলেন, এবারের নববর্ষ আমাদের সামনে এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে: নতুনভাবে ভাবার, আরও দায়িত্বশীলভাবে কাজ করার এবং একসাথে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার। বহুদিন পর আমরা সত্যিই এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।

আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ডাঃ সরকার শামীম বলেন, এই সময়টাকে আমরা যদি ইতিবাচকতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজে লাগাতে পারি, তবে আগামীর দিনগুলো হয়ে উঠবে আরও উজ্জ্বল ও আনন্দময়। আমাদের প্রিয় বাংলাদেশ অর্জন করবে সমৃদ্ধি ও স্বনির্ভরতা, ইনশাআল্লাহ।

নতুন বছরে সফলতার প্রত্যয়ে তিনি বলেন,
আসুন, সেই আশাবাদ ও আত্মবিশ্বাস নিয়ে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যাই, এবং নিজের অবস্থান থেকে পরিবার, সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার অঙ্গীকার করি। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সর্বাঙ্গীন শান্তি, সুস্থতা ও সাফল্য।

কুমিল্লায় ৭ জন নিহতের ঘটনায় পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা

কুমিল্লায় ৭ জন নিহতের ঘটনায় পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জন নিহতের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা। এছাড়াও আহত ৬ জনকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের মরদেহ দাফন-কাফনের জন্য ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে প্রত্যেকের পরিবারকে দেওয়া হবে।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুরে সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত আরও ছয়জন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), জেলার বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)। তারা সবাই পেশায় দিনমজুর ছিলেন। কম ভাড়ায় ট্রাকে ছড়ে কাজের সন্ধানে চট্টগ্রামে যাচ্ছিলেন।

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে দুই জাহাজ

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে দুই জাহাজ

ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়া থেকে প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি তেলবাহী জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ এবং ‘এমটি টর্ম দামিনি’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজ দুটি কুতুবদিয়া চ্যানেল অতিক্রম করে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হয়। রাতের মধ্যেই এগুলো বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছানোর কথা রয়েছে।

এমটি লুসিয়া সোলিস জাহাজটিতে রয়েছে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল। পরিকল্পনা অনুযায়ী, রাতেই এই জাহাজ থেকে প্রায় ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজের মাধ্যমে পতেঙ্গার প্রধান ডিপোতে নেওয়া হবে। পরদিন বুধবার জোয়ারের সময় জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ানো হবে।

অন্যদিকে, এমটি টর্ম দামিনি জাহাজে রয়েছে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল। এই জাহাজ থেকেও প্রথমে প্রায় ৭ হাজার টন ডিজেল লাইটারিং করা হবে, এরপর সেটিকে ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড, চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন, ইন্দোনেশিয়া এই ডিজেল সরবরাহ করছে।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, রাত ১১টার মধ্যে জাহাজ দুটি আলফা অ্যাংকরে পৌঁছাবে। এরপর আংশিক লাইটারিং সম্পন্ন করে সেগুলোকে জেটিতে নেওয়া হবে।

সূত্র জানায়, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি জাহাজটি মালয়েশিয়ার জোহর বন্দর থেকে এবং ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সূত্র-জাগো নিউজ

কুমিল্লার বাঙ্গরায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার বাঙ্গরায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা এলাকায় এরশাদ মিয়া (৩২) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১ টায় বাংগরা থানার বি চাপিতলা গ্রামের পুকুর পাড় থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত এরশাদ মিয়া বাংগরা থানা বি চাপিতলা গ্রামের বাসিন্দা।

বাংগরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। খুব সম্ভবত মধ্যরাতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

দুর্ঘটনার সময়ে চালকের ভূমিকায় ছিলেন হেলপার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দিনাজপুরের বিরামপুর থেকে কৃষি শ্রমিকের কাজ করতে চাল বোঝাই ট্রাকে কুমিল্লা যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জন মারা যায়।

দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানের ঘোষণা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সোয়া ৩টায় এ দুর্ঘটনা আরো ৬ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ। নিহতরা সবাই দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চালের বস্তা বোঝাই একটি ট্রাক দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ওই ট্রাকে বিরামপুর থেকে কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে ১৩ জন উঠে। তাদের অনেকেই চাউলের বস্তার উপর ঘুমিয়ে ছিলেন। তারা কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত আমির আলী বলেন , আমরা বিরামপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ট্রাকে উঠি। মেঘনা ব্রীজ পার হওয়ার পর ড্রাইভার হেলপারকে চালাতে দেয়। এরপরই গাড়ীটি হেলে-দুলে চলতে থাকে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেন, ট্রাকের সাথে চাউলের বস্তা বাঁধা রশির(দরি) সাথে ঘুমিয়ে থাকা ট্রাকের যাত্রীরা নিজেদের বেধে রেখেছিল। বেধে রাখার কারণ হলো ব্রেক করলে যেন পড়ে না যায়। রশি বাধা থাকার কারনে তারা বের হতে পারেননি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানিয়েছেন- কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত এবং আহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

বিরামপুর থেকে কৃষি শ্রমিকের কাজে কুমিল্লায় যাচ্ছিলেন হতাহত শ্রমিকরা

জাকির হোসেন হাজারী
মোবাঃ-০১৭৪৮০৫৫২১৪
তাং-১৪-৪-২৬ইং