All posts by jitu

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে যে ৩ বিদেশি আসবেন

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে যে ৩ বিদেশি আসবেন

ডেস্ক রিপোর্ট:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য এক এফবিআই কর্মকর্তা ও দুই কানাডিয়ান পুলিশকে সাক্ষী হিসেবে হাজির করার অনুমতির আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সাক্ষীরা হলেন─ যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অবসরপ্রাপ্ত সুপারভাইসরি এজেন্ট ডেব্রা ল্যাপ্রেভোট গ্রিফিথ, কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য মিস্টার কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের করা আবেদনটি মঞ্জুর করেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত।

এদিন এই তিন বিদেশি নাগরিক নাইকো দুর্নীতি মামলায় আদালতে এসে সাক্ষ্য দিতে পারেন কি না সে বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য দেয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামি পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন বিদেশির সাক্ষ্য দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

গত ১২ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাক্ষীদের আদালতে হাজির করার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য আজকের (১৭ সেপ্টেম্বর) দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ১৯ মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বাকিরা হলেন─ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এর মধ্যে এ কে এম মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় হতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান আসিম মুনিরও এসময় উপস্থিত ছিলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রোববার আইওয়ান-ই-সদরে প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসার শপথ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করা হয়। পরে প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান।

এসময় নতুন প্রধান বিচারপতির স্ত্রী সারিনা ইসাও তার পাশে ছিলেন।

কে এই বিচারপতি ঈসা?
১৯৫৯ সালের ২৬ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্মগ্রহণ করেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। তিনি বেলুচিস্তানের পিশিন শহরের প্রয়াত কাজী মোহাম্মদ ঈসার ছেলে। বিচারপতি কাজী ফয়েজ ঈসার বাবা পাকিস্তান আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং দেশটির প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

দ্য ডন বলছে, বিচারপতি ঈসার বাবা ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম ব্যক্তি যিনি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছিলেন এবং লন্ডন থেকে ফিরে আসার পর বেলুচিস্তানে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠায় সাহায্য করেন। তার বাবা বেলুচিস্তান থেকে অল ইন্ডিয়া মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির একমাত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিচারপতি ঈসার মা বেগম সাইদা ঈসা একজন সমাজকর্মী ছিলেন এবং শিক্ষা, শিশু ও নারীদের স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে কাজ করে এমন হাসপাতাল ও অন্যান্য দাতব্য সংস্থার বোর্ডে সম্মানসূচক পদে কাজও করেছিলেন তিনি।

কোয়েটায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ইসা করাচিতে চলে যান এবং করাচি গ্রামার স্কুল (কেজিএস) থেকে তার ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করেন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করতে লন্ডনে যান এবং সেখানে তিনি ইনস অব কোর্ট স্কুল ল থেকে বার প্রফেশনাল পরীক্ষা সম্পন্ন করেন।

বিচারপতি ইসা ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি বেলুচিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট এবং ১৯৯৮ সালের মার্চ মাসে পাকিস্তান সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন। তিনি পাকিস্তানের হাইকোর্ট, ফেডারেল শরীয়ত আদালত এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টে ২৭ বছরেরও বেশি সময় ধরে আইন প্রাকটিস করেছেন।

 

তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। বিভিন্ন সময়ে পাকিস্তানের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাকে অ্যামিকাস কিউরি হিসাবে ডাকত এবং কিছু জটিল মামলায় তার সহায়তা গ্রহণ করত। তিনি আন্তর্জাতিক সালিশও পরিচালনা করেছেন।

বিচারপতি কাজী ফয়েজ ইসা ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর

কুবিতে টেডএক্স ইভেন্ট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ও টেড ইন্টারন্যাশনাল এর অনুমতিতে প্রথমবারের মতো কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিদের বক্তব্য তুলে ধরার অনুষ্ঠান টেডএক্স। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানের নামকরণ হয়েছে ‘TEDx Comilla University’। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা জেলার শিক্ষার্থীও অংশগ্রহণ করতে পারবে।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি’র (বার্ড) ময়নামতি অডিটোরিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের TEDx বুথ থেকে টিকেট সংগ্রহ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন। এছাড়াও দেশের খ্যাতনামা ১২ জন ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন। তারা হলেন, জাতীয় মসলিন পুনরুদ্ধার কমিটির প্রধান ড. মনজুর হোসাইন, সংগীতশিল্পী ও গীতিকার হায়দার হুসাইন, আন্তর্জাতিক চিত্রসাংবাদিক জিএমবি আকাশ, নেক্সট ভেঞ্চারস এর সিইও আব্দুল্লাহ জায়েদ, গবেষক ড. নওশাদ আমিন, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সহ অন্যান্যরা। ভারতের পুনে থেকে আসছেন ড. আ্যামে পঙ্গারকার।

এ বিষয়ে TEDxCoU এর লাইসেন্স এন্ড লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিভিত্তিক চর্চা খুব কম হয়। TEDx এমন একটি বুদ্ধিভিত্তিক প্লাটফর্ম যা অ্যাকাডেমিক এবং মোটিভেশন এর সংমিশ্রণ। আমরা চাচ্ছি কুবি সবদিক দিয়ে এগিয়ে যাক। আমরা যাতে আরো দূরবর্তী চিন্তা করতে পারি সে জন্য আমাদের দরকার সফল কিংবা ভিন্নধর্মী মানুষদের কাজ নিয়ে জানা, তাদের ধারণাগুলোকে যদি আমরা আমাদের মেধার সাথে সংমিশ্রণ করতে পারি তবে হয়ত আমরা আরো বড় কিছু করতে পারবো। TEDx প্লাটফর্মে পুরো বিশ্বে এই সুযোগটি করে দেয় যাতে মানুষ নতুন নতুন ধারণার সাথে পরিচিত হতে পারে। একই সাথে এটি একটি আন্তর্জাতিক প্লাটফর্ম বিধায় এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বৃদ্ধি করতেও সহায়তা করবে। দেশ এবং বিশ্ব মণ্ডলে আমরা আরো বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবো ।

উল্লেখ্য, TED এমন একটি মিডিয়া অর্গানাইজেশন যারা কিনা এমন সব কনফারেন্স আয়োজন করে যেখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসে কথা বলেন। এবং সেসবের ভিডিও তারা তাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে আপলোড করে। বিশ্বব্যাপী TED এর অনুষ্ঠান আয়োজনকে সবার কাছে পৌঁছিয়ে দিতে TEDx এর উদ্ভব। যেখানে TED এসব পোগ্রামের মনিটর করে না। শুধু TED International এর অনুমতির প্রয়োজন হয়।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে TEDx এর এমন আয়োজন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে।

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে আগুন

বিএনপির কর্মী বোঝাই মাইক্রোবাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

নাটোরে থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘তারুণ্যর রোড মার্চ’ এ অংশগ্রহণ করতে যাওয়া একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বগুড়ায় তারুণ্যর রোড মার্চে অংশগ্রহণের জন্য লালপুর থেকে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মাইক্রোবাসে যাচ্ছিল। পথে আওয়ামী লীগের লোকজন পথ রুদ্ধ করে তাদেরকে মারপিট করে এবং গাড়িতে আগুন দেয়। আহত নেতাকর্মীরা স্থানীয় মসজিদে আশ্রয় নিয়েছে শুনেছি। বর্তমানে কি অবস্থা জানি না।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানায়, গাড়িতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গাড়ির আগুন নিভিয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করতে তদন্ত চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গাড়ি চাপায় মিজানুর রহমান (২৭) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মিজান জেলার নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাদু মিয়ার ছেলে। এই ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সারোয়ার হোসেন বলেন, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের উদ্দেশে ছেড়ে আসে। পথে উজাননিসার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, এ সময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ আয়োজনে শনিবার বিকেলে পৌরসভার মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় কার্যনির্বাহী সভা হয় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম শফিউদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল মতিন মুন্সী, সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির চেয়ারম্যান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান ও কালিপদ মজুমদার।

দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

এ সময় অন্যানের মধ্য বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি মোসলে উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুল জলিল চৌধুরী, সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, মফিজ উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার ও মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক হাজী মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোসলে উদ্দিন ভূইয়া মানিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল সালাম নান্নু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, বন ও পরিবেশ বিষয়ক হুমায়ুন কবির, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, সাংসৃতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মামুন, সহ-দপ্তর সম্পাদক মুরশিদে আলম।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল আজিজ খাঁন, সেলিম খাঁন, সদস্য জীবন চন্দ্র দাস, বিল্লাল হোসেন ডালিম, নজরুল ইসলাম, সালাউদ্দিন স্বপন আব্দুল হান্নান, সফিক মেম্বারসহ অনেকে।

কুমিল্লা নগরীর তিন প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

কুমিল্লা নগরীর তিন প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে নগরীর নিউমা‌র্কেট ও রানীর বাজার এলাকায় বাজার ম‌নিট‌রিং কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় এ সকল এলাকার অন্তত অর্ধশতা‌ধিক নিত‌্যপ‌ণ্যের দোকান, ফা‌র্মেসী ও কস‌মে‌টিক‌সের দোকান তদা‌রকি করা হ‌য়। বা‌ণিজ‌্য মন্ত্রণালয় থে‌কে নির্ধা‌রিত প‌ণ্যের (আলু, দে‌শি পেয়াজ, ডিম ও ভোজ‌্যতেলের) মূল‌্য সম্প‌র্কে অব‌হিত করা হ‌য়। ভোক্তা ও ব‌্যবসায়ী‌দের স‌চেতন কর‌তে হ‌্যান্ড মাইকের মাধ‌্যমে প্রচারণা চালা‌নো হ‌য়।

কুমিল্লা নগরীর তিন প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অভি‌যো‌গে ৩‌টি প্রতিষ্ঠান‌কে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হ‌য়। জ‌রিমানাকৃত প্রতিষ্ঠানগু‌লো যথাক্রমে মেসার্স সি ফোরাকে ২ হাজার টাকা, র‌কিব মে‌ডি‌কেল হল‌কে ৪ হাজার টাকা এবং দে‌লেয়ার স্টোর‌কে ১ হাজার টাকা। সকাল ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ তদার‌কি কার্যক্রমে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টরি একে আজাদ, নিউমা‌র্কেট ও রানীর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

চৌদ্দগ্রামে গাড়িভর্তি ৩২ কেজি গাঁজা উদ্ধার

চৌদ্দগ্রামে গাড়িভর্তি ৩২ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জীপ গাড়ি ভর্তি ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। ১৬ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই দিবাকর রায়, এএসআই সজীব বড়ুয়া ও সংগীয় ফোর্স ডিউটি করাকালিন সময়ে চৌদ্দগ্রামের নানকরা এলাকার ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে একটি জীপ গাড়ীতে ২টি প্লাষ্টিকের বস্তা উঠাতে দেখে সন্দেহ হয়।

তাৎক্ষনিক উক্ত গাড়ীর নিকট যাওয়া মাত্রই ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে গাড়ীর অজ্ঞাতনামা চালক ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নাম্বারের লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ীটি দ্রুত গতিতে চট্টগ্রাম অভিমুখে যেতে থাকে।

পরবর্তীতে উক্ত গাড়ীর পিছু ধাওয়া করলে একপর্যায়ে অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপোয়ারা গতিতে চট্টগ্রাম-ঢাকা গামী মহাসড়কে যাওয়ার (চিওড়া পুরাতন রাস্তার মাথা) রাস্তায় মেসার্স খন্দকার ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়।

একপর্যায়ে গাড়ির অজ্ঞাতানাম চালক সহ অজ্ঞাতনামা ৩ জন সুকৌশলে গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশেপাশে হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় অজ্ঞাতনামা আসামীদের বহনকৃত ফেলে যাওয়া ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নম্বরের জীপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর ৩২ কেজি গাঁজা এবং চালকের পাশের সিটের উপর হতে একটি অপেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি ভিভো ওয়াই ২২ মডেলের মোবাইল ফোন, একটি ভিভো ওয়াই৩৩এস মডেলের মোবাইল ফোন পেয়ে উদ্ধারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ি, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ ১৬/০৯/২০২৩ খ্রিঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা নং-২৫ ।

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম বুয়েট

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম বুয়েট

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘সিওইউ-ব্রাকনেট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট -২০২৩ বিজয়ী হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল ‘বুয়েট নাইটফল’।

শনিবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রকৌশল অনুষদে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭১ টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে প্রতিযোগিদের ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান মো.শাহরিয়ার মানজুর । এছাড়াও উপস্থিত ছিল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল ‘বুয়েট নাইটফল’ দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামি বিশ্ববিদ্যালয়ের দল ‘সংশপ্তক’, তৃতীয় স্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘এনএসউ প্রিমিউটেড’, চতুর্থ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যা