All posts by jitu

বিশ্বকাপে দলে উইলিয়ামসন, করবেন অধিনায়কত্বও

স্পোর্টস ডেস্ক :

ভারতের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপে উইলিয়ামসনকে দেখে যাবে কিনা কোটি টাকার প্রশ্ন ছিল। কারণ কয়েক দিন আগে পর্যন্তও কিউই বোর্ড নিশ্চিত করে বলতে পারছিল না যে, এবারের বিশ্বকাপে খেলবেন কিনা।

তবে উইলিয়ামসনের চোট আগের চেয়ে অনেকটাই সেরে উঠেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল। এমনকি তিনি যে বিশ্বকাপ দলে থাকবেনও তাও আন্দাজ করা গিয়েছিল। তবে তা নিয়ে জল্পনাও কম ছিল না।

এবার সেই সব জল্পনার অবসান ঘটাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন ওডিআই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উইলিয়ামসন। অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন তিনি। শুধু উইলিয়ামসন একা কামব্যাক করেছেন এমনটা একেবারেই নয়। সেই সঙ্গে ফিরেছেন টিম সাউদিও। এই দুই ক্রিকেটারই চোটের জন্য ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

তবে দুই ক্রিকেটারেরই সুস্থ হয়ে ওঠার খবর আগেই মিলেছিল। কিন্তু তার পরও একটা জল্পনা থেকেই যাচ্ছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বলা চলে। এ ছাড়াও এই দলে মার্ক চাপম্যান এবং রচিন রবীন্দ্রকেও দলে রাখা হয়েছে।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্থাৎ ৫ অক্টোবর মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচেই খেলতে নামতে হবে, ফলে তারা ভারতের মাটিতে বেশ কয়েক দিন আগেই পা দেবে। যদিও কিউই ব্রিগেড কবে নাগাদ ভারতে আসছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে দল গঠন নিয়ে বেশ আশাবাদী নিউজিল্যান্ড দলের কোচ গ্রে স্টিড।

তিনি জানিয়েছেন, যে কোনো টুর্নামেন্টই আমাদের কাছে সমান গুরুত্বের। বিশেষ করে তা যদি বিশ্বকাপ হয়, তাহলে এর চেয়ে স্পেশাল আর কিছু হতে পারে না। যে ১৫ জন বিশ্বকাপে সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাতে চাই। সেই সঙ্গে আমি বলব, তোমাদের কাছে এটা বেশ সম্মানের। কারণ তোমরা দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছ।

কিউই কোচ আরও বলেন, কেন এবং সাউদি এরা চতুর্থবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছে। আমি কোচ হওয়ার পর এই প্রথমবার তাদের বিশ্বকাপ দলে সুযোগ দিলাম। এটা আমার কাছেও খুবই গর্বের এক মুহূর্ত। এই দল গঠনের জন্য আমাকে বেশ কিছুটা কঠিন সিদ্ধান্তে আসতে হয়েছে। নিউজিল্যান্ডে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। যারা গোটা মৌসুমে ভালো খেলেছে। কিন্তু বিশ্বকাপে জায়গা হয়নি। আমাদের সবদিক বিবেচনা করেই সব সিদ্ধান্ত নিতে হয়েছে। যারা এবার সুযোগ পায়নি তাদের জন্য আমি ক্ষমাপ্রর্থী।

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলে সুযোগ পেয়েছেন যারা

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং।

আসছে ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ জানালেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক:

আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা ২। ‌‘পুষ্পা: দ্য রুল’ নামের সিনেমাটি ২০২৪ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

আল্লু অর্জুন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
গত বছরের শেষ দিক থেকে শুরু হয়ে গিয়েছিল সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং।

‘পুষ্পা ২: দ্য রুল’ হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল গুরু।

‘এডিসি হারুনের ঘটনা ব্যক্তিগত, পুলিশ বাহিনী দায় নেবে না’

ডেস্ক রিপোর্ট:

শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সদ্য এপিবিএন-এ বদলি হওয়া ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের অপরাধের দায় বাহিনী নেবে না।

সোমবার বিকালে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি টিম ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সরাসরি একজন ভুক্তভোগীও এসেছিলেন। তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ছাত্রলীগের পক্ষ থেকে তাদের বেশকিছু দাবি-দাওয়া উপস্থাপন করেছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনার স্যার ছাত্রলীগকে জানান, বাংলাদেশ পুলিশ অত্যন্ত পেশাদার একটি সংস্থা।

ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না। এটি একদম পরিষ্কার কথা। পত্র-পত্রিকার মাধ্যমে ঘটনাটি যখন সবার নজরে আসছে তখন তাৎক্ষণিকভাবে কমিশনার স্যার তাকে (এডিসি হারুন) রমনা থেকে সরিয়েছেন।

পরে আইজিপি স্যার ডিএমপি থেকে তাকে এপিবিএন-এ বদলি করেন। এছাড়া ডিএমপি একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

তিনি আরও বলেন, তদন্ত কমিটিকে ডিএমপি কমিশনার স্যার বলেছেন, একেবারেই নিরপেক্ষ এবং কারো প্রতি পক্ষপাতিত্ব না করে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে পুলিশের সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের যে জড়িত থাকুক যার যতটুকু দায় দায়িত্ব রয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কমিশনার স্যার আশ্বস্ত করেছেন।

ছাত্রলীগ মামলার বিষয়ে কথা বলেছে কি না জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, এ বিষয়ে কথা হয়নি। যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুধু এডিসি হারুনই নয়, ভুক্তভোগীর দাবি তার সঙ্গে আরও ১০-১২ জন পুলিশ থানায় তাকে মারধর করেছে। প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, একশ পার্সেন্ট নিশ্চিত থাকেন যারা জড়িত ছিল সবার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন জড়িত নাকি পাঁচ-দশজন জড়িত তদন্ত কমিটি যাকে যতটুকু দায়ী করবে তার অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, দুই ধরনের দণ্ড রয়েছে। একটি লঘুদণ্ড অন্যটি গুরুদণ্ড। লঘুদণ্ডের মধ্যে চারটি বিষয় রয়েছে, গুরুদণ্ডের মধ্যেও চারটি বিষয় রয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করে কাকে কতটুকু দায়ী করবে তার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ চাকরিচ্যুত হতে পারে কেউ বা তিরস্কারও হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি হবে, কমবে তাপমাত্রা

আবহাওয়া ও জলবায়ু:

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সোমবার সকাল থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারি বর্ষণ হতে পারে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ কুতুবদিয়ায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বান্দরবানে ৭৫, রাঙ্গামাটি ৪৪, সীতাকুন্ডে ৪৩, সন্দ্বীপে ৩২ ও সিলেটে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় সোমবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৪ মিনিটে।

ইঁদুরের বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে দুই শিশু প্রাণ হারিয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- শালিয়াবহ গ্রামের মো. শাহ্ আলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কাজে শাহ্ আলমের স্ত্রী ব্যস্ত ছিলেন। এমন সময় ঘরে রাখা ইঁদুরের বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে পার্শ্ববর্তী পেঁচারআটা বাজারে নি‌য়ে যান। প‌রে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশু‌কে মৃত ঘোষণা করেন।

রসুলপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান কাজী মাহবুব উল হক মাছুদ ব‌লেন, ঘ‌রে থাকা বিষ খে‌য়ে তাদের মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে জেনেছি। পু‌লিশ ঘটনাস্থ‌লে র‌য়েছে। তারা তদন্ত কর‌ছে। সেখা‌নে ইউপি সদস্য ও গ্রাম পু‌লি‌শের সদস্যরাও র‌য়ে‌ছেন।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শে‌ষে দুই শিশুর মর‌দেহ স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হবে।

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ৭ সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার এই ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক মুখপাত্র, আইএসপিআর। তাদের দাবি, উরসুন এলাকায় আত্মগোপনে থাকা চরমপন্থিদের সন্ধানে চালানো হয় তল্লাশি অভিযান। এ সময় উভয়পক্ষের মধ্যে হয় ব্যাপক গোলাগুলি।

তারা আরও জানায়, এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। কারণ চরমপন্থি সংগঠনগুলোর অপ-তৎপরতায় অতিষ্ট সাধারণ পাকিস্তানিরা।

বুধবার থেকে সীমান্তবর্তী চিত্রাল জেলায় অসন্তোষ ছড়ায়। দুটি নিরাপত্তা চৌকিতে চালানো হয় হামলা। এতে প্রাণ হারান চার সেনাসদস্য। যার দায় স্বীকার করে নিয়েছে কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি।

সুদানে বিমান হামলায় নিহত ৪৩

সুদানে বিমান হামলায় নিহত ৪৩

ডেস্ক রিপোর্ট:

উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে।

আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন।

রোববার সকাল সোয়া ৭টার দিকে কুরো মার্কেট এলাকায় এ বিমান হামলা চালানো হয়।

রাজধানীতে সুদানের সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার জন্য দেশটির বিমানবাহিনীকে দায়ী করেছে। নিহতের সংখ্যা ৪০ জন বলছে তারা।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। ’

ইমার্জেন্সি রুম অ্যাক্টিভিস্ট গ্রুপও বিমান হামলায় নিহতের সংখ্যা ৪০ জন বলেছিল।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মেডিকেল গ্রুপের মতে, রোববার সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।

একটি বিবৃতিতে সুদানের ডাক্তার সিন্ডিকেট বলেছে, দক্ষিণ খার্তুমের মায়ো পাড়ায় একটি খোলা বাজারকে লক্ষ্য করে হামলায় ৫৫ জন আহত হয়েছে।

বিমান হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়।

আরএসএফ ওই বিমান হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে।

তবে সুদানের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। দাবিটিকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি।

সূত্র: এএফপি

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্সসহ এস আই মোঃ নুরুল ইসলাম কুমিল্লা-সালদা সড়কের বাকশীমূল ইউনিয়নের ছোট হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়ার বাগড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারকে সিগনাল দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় গাড়ি তল্লাশি করে ২০ পোটলা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক আসামি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাইজুরা সিকদার বাড়ির আনোয়ার হোসেন সিকদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪২)।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি

 

ডেস্ক রিপোর্টঃ

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি

পদের নাম: মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার

পদসংখ্যা : নির্ধারিত নয়

বেতন: ১৪,৭০০-২৬,৪৮০ টাকা

অন্যান্য সুবিধা: সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে। ৩ বছরের চুক্তিকালীন প্রতি বছর কর্মমূল্যায়ন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩

‘জওয়ান’ এর তিন দিনে আয় ৪৬১ কোটি টাকা

 

বিনোদন ডেস্কঃ

বলিউড বাদশা শাহরুখ খান ‘জওয়ান’ দিয়ে ‘পাঠান’ সিনেমাকে পেছনে ফেলে দিয়েছেন মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই। মুক্তির দিনেই ৭৫ কোটি রুপি ব্যবসা করেছে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।

বলিউড বাদশার চলতি বছরের শুরুটা দেখেই বোঝা যাচ্ছিল তার পুরো বছরটা কেমন যাবে। বছর শুরু করেছিলেন ‘পাঠান’র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল যশরাজ ফিল্মস প্রযোজিত ওই সিনেমা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৫০ কোটি টাকা।

‘পাঠান’ সিনেমা মুক্তির প্রায় আট মাস পরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে রাজকীয়ভাবে ফিরেছেন শাহরুখ। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমা মুক্তির দিনই বক্স অফিসে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিনদিনের মাথায় ভারতের বক্স অফিসে ১৬৬ কোটি রুপি বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ানâ€