All posts by jitu

দিল্লিতে অগ্নিকাণ্ডে কুমিল্লার যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের এক যুবকসহ ২২ জন নিহত হয়েছেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি বৃহস্পতিবার (৪ জুন) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার এক আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি জানায়, সোহাগ নিজের ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য যান। বুধবার সকালে ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে সোহাগ নিহত হন।

এ সময় তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির ম্যাক্স হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর ও মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কামালপুর গ্রামের হিমেল মিয়ার ছেলে জিসান আহমেদ (৪) এবং বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে সাফুয়ান আহমেদ (২)। এদের মধ্যে একই ঘটনায় কামালপুর গ্রামের আরেক শিশু ঝুমা আক্তার (৫) গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কামালপুর গ্রামের জিসানের মা জোনাকি বেগম জানায়, সকাল প্রায় ১১টার দিকে বাড়িতে রান্নার প্রস্তুতি চলছিল। এসময় তার শাশুড়ি অর্থাৎ ঝুমার দাদি কিস্তির টাকা পরিশোধ করতে অন্য বাড়িতে যান। তখন পাঁচ বছর বয়সী শিশু ঝুমা ও চার বছর বয়সী জিসান একসাথে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে খেলার ছলে তারা বাড়ি থেকে কয়েকশ গজ দূরে একটি ডোবার দিকে চলে যায়। সেখানে খেলতে খেলতেই একসময় পানিতে পড়ে যায় তারা।

বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। কিছুক্ষণ পর শিশুদের কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।

এ সময় এক প্রতিবেশী জানায়, কিছুক্ষণ আগে ডোবার পাড়ে তাদের খেলতে দেখেছেন। পরে ডোবার