All posts by jitu

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এ্যাড. সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেলেন এ্যাড. সলিম উল্যা সেলিম

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সলিম উল্যা সেলিম। চাঁদপুর ছাড়াও দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন— ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকরা জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক

সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে তাঁরা হজ ও উমরাহ বিষয়ক সেবা ও সহযোগিতা জোরদারে ঐকমত্য পোষণ করেছে। এ বৈঠকের ফলে বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) সৌদির স্থানীয় সময় বেলা ১১ টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব অসাধারণ অগ্রগতি সাধন করেছে। এছাড়া, হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন হয়েছে। এজন্য সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কে কথা স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ। এ দু’দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন ধর্মীয় বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।

এর আগে বৈঠকে যোগদানের জন্য কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে বাংলাদেশের ধর্মমন্ত্রীকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্ব একটি প্রতিনিধি দল স্বাগত জানান।

এ বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার তুলে দেন ধর্মমন্ত্রী। সৌদি হজ ও উমরাহ মন্ত্রীও বাংলাদেশের ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে যোগদানের জন্য ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।

চুক্তি বাতিল করেছে জিওস্টার, বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

চুক্তি বাতিল করেছে জিওস্টার, বাংলাদেশে সম্প্রচার হবেনা আইপিএল

 

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু হলেও বাংলাদেশে সম্প্রচার বন্ধ। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করেছে জিওস্টার- এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। কাটার মাস্টারকে দলে নেওয়ার পরও ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির কারণে টুর্নামেন্ট থেকে মোস্তাফিজককে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ কারণে ভারতে নিরাপক্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

এরই মাঝে জিওস্টার চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফলে বাংলাদেশে স্থানীয় কোনো ব্রডকাস্টারের আইপিএল দেখানোর সুযোগ নেই।

চুক্তি বাতিলের কারণ হিসেবে তারা দাবি করেছে, টি-স্পোর্টস চুক্তি অনুযায়ী সময়মতো অর্থ দিতে ধারাবাহিকভাবে ব‍্যর্থ হওয়ায় জিওস্টার চুক্তি বাতিল করেছে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দেশে আইপিএল দেখানোর জন‍্য জিওস্টারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের ব্রডকাস্টার টি-স্পোর্টস।

প্রশাসকদের নিয়ে জিয়া, খালেদার মাজারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রশাসকদের নিয়ে জিয়া, খালেদার মাজারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

শেখ ফরিদ উদ্দিন, ঢাকাঃ

জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকদের নিয়ে আজ সোমবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসময় প্রশাসকবৃন্দের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়াসহ অন্যান্য নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।

দাউদকান্দির বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ৫ টিম গঠন

দাউদকান্দির বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ৫ টিম গঠন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ৫টি আলাদা টিম গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বেসরকারি এসব প্রতিষ্ঠান পরিচালনায় সরকারী নির্দেশনা মানছেন কি না, তারা তা পরিদর্শন করবে।

দাউদকান্দির বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ৫ টিম গঠন

সোমবার (৩০ মার্চ) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সেই সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোকে তাদের হালনাগাদ তথ্য জমা দিতে চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মচারীগণের সমন্বয়ে গঠিত ৫টি দলকে উপজেলাধীন সকল বেসকারী হাসাপাতাল ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্রাদি যাচাইয়ান্তে প্রতিটি দলে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলার বেসকারী হাসাপাতাল ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারের কাগজপত্রাদি যাচাই পূর্বক প্রয়োজনীয় চেকলিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট জমা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, উপজেলায় অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ফিজিও থেরাপি সেন্টার এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যা অতিদ্রুত সময়ের মধ্যে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, দাউদকান্দি উপজেলাকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচটি টিমকে স্ব স্ব এলাকার বেসরকারী সকল হাসপাতাল/ক্লিনিক পরিদর্শন করে নির্দিষ্ট ফরমে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচটি টিম গঠন করা হয়েছে।

টিমের কাজ হলে, বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট সকল বেসরকারি প্রতিষ্ঠানের হালনাগাদ অনলাইন রেজিস্ট্রেশন নম্বর, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট নিবন্ধন, নারকোটিক ছাড়পত্র, শয্যা সংখ্যা, কেবিন সংখ্যা, আবাসিক মেডিকেল অফিসার, ডিপ্লোমা নার্সদের বিবরণ, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী), ওটি বয়,ওয়ার্ড বয়সহ পর্যাপ্ত লোকবল আছে কি না এসব তথ্য দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে অফিসে জমা দিবর ।

এছাড়াও পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, এ্যাম্বুলেন্স, অনলাইন রিপোর্টিং ব্যবস্থা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানোসহ অভিযোগ কেন্দ্র/বাক্স আছে বা নাই এসব তথ্যও সংগ্রহ করবে গঠিত টিমকে নির্দেশনা দেয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হাড়িয়ে দিশেহারা সিএনজি চালক

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হাড়িয়ে দিশেহারা সিএনজি চালক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর, বসতঘরে থাকা নানান আসবাবপত্র, নগদ টাকা পুড়ে ছাঁইয়ে পরিণত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের সিএনজি চালক শাহাদাত হোসেন রিপনের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মূহুর্ত্বেই গ্যাসের আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরে থাকা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ফ্রিজ, আলমিরা, ওয়ারড্রপসহ নানান আসবাবপত্র পুড়ে ছাঁইয়ে পরিণত হয়। আগুনে অন্তত ৬-৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তেভোগী শাহাদাত হোসেন রিপন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হাড়িয়ে দিশেহারা সিএনজি চালক

৯নং কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার জানান, রিপনের স্ত্রী ব্রেইনস্ট্রোকে আক্রান্ত দীর্ঘদিন ধরে। স্ত্রীর চিকিৎসায় নিজের ব্যবহৃত সিএনজি বিক্রি করে বর্তমানে ভাড়ায় অন্যের সিএনজি চালায় সে। স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার পরিশোধে অক্ষম হয়ে কিছুদিন আগে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। আকষ্পিক অগ্নিকান্ডে সব হারিয়ে রিপন এখন পথে বসার উপক্রম হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন যাই। কিন্তু ততক্ষনে সব পুড়ে যায়। স্থানীয়দের সাথে, ভুক্তভোগীদের সাথে কথা বলে নিশ্চিত হই, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত হয়।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে পরে যমজ ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে পরে যমজ ২ ভাইয়ের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পরে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসি বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মারা যাওয়া যমজ দুই ভাই হলেন অলি (৪) ও আলী (৪)। তারা বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে।

জানা যায়, তারা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইনে দুধ ব্যবসায়ী বাবুল মিয়া নানার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয়রা জানায়, অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছুসময় পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি ধানক্ষেতের মাঝখানে খনন করা একটি ডোবায় তাদের ভাসমান মরদেহ দেখতে পান তারা।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ অবগত করেনি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে সার ডিলারদের কঠিন কর্মসূচীর হুশিয়ারি

স্টাফ রিপোর্টার।। 

অন্তর্বর্তীকালীন সরকার প্রনীত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবী করছে সার ডিলারগণ। অন্যথায় এ দাবী আদায়ে বিএফএ সারা দেশে সার ক্রয় বিক্রয় বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছে।

সার ডিলারদের সংগঠন বিএফএ বিএনপি সরকার গঠনের পর থেকেই নীতিমালা ২০২৫ স্থগিত বা বাতিলের জোর দাবী জানিয়ে আসছে।

নীতিমালা ২০২৫ কে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে সরকার বাতিল না করলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ) সারাদেশে এক যোগে সকল সার ডিলার ও খুচরা সার বিক্রেতাগণ কৃষকের কাছে সার বিক্রয়সহ সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখবে বলে হুশিয়ারি দিয়েছে ।

সংগঠনের পক্ষে (রবিবার)২৯ মার্চ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কঠিন আন্দোলনের ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, সরকারের কৃষি মন্ত্রী আমিনুর রশিদের কাছে সংগঠনের নেতৃবৃন্দ একাধিকবার লিখিত ভাবে নীতিমালা ২০২৫ এর কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল রেখে অধিকতর পর্যালোচনা ও সকল অংশীদারদের মতামত নিয়ে নতুন করে যুগোপযোগী নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়। কৃষি মন্ত্রী এ ব্যাপারে কোন উদ্যোগ না নিলে ডিলারদের দাবী আদায়ের লক্ষে গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলার মানব বন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঐ মানব বন্ধন কর্মসূচীতে সংগঠনের নেতৃবৃন্দ ২ কর্মদিবসের মধ্যে সরকার তাদের ন্যায্য দাবী মেনে না নিলে দেশব্যাপী কঠিন আন্দোলনের ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজকে এই সার বিক্রয়,বিতরণ, উত্তোলন,সরবরাহ এবং পরিবহনসহ সকল কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচীর ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ বিরোধী নীতিমালা ২০২৫ এর কার্যক্রম শুরু হলে সারা দেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন যাবত তাদের ব্যবসায় বিনিয়োগের লক্ষ লক্ষ টাকা মাঠে অনাদায় রেখে বেকার ও নিঃস্ব হয়ে যাবে । যার ফলে কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা বিরাজ করার আশংকা রয়েছে। একদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধের কারনে দেশে জ্বালানি তেলের সংকট অপর দিকে সার সংকট দেখা দিলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করার আশংকা রয়েছে। এমন পরিস্থিতিতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও সার সংকট নিরসনের জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোর দাবী জানান। অন্যথায় কঠিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এমন পরিস্থিতির জন্য সরকারকেই তার সকল দায়ভার বহন করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

অপরদিকে কৃষি মন্ত্রীর বিরুদ্ধে সার ডিলারদের এমন অভিযোগের বিষয়ে মন্ত্রীর একান্ত সচিব মোঃ খোরশেদ আলম ( যুগ্ম সচিব সংযুক্ত) জানান, মন্ত্রী মহোদয়ের নির্দেশে গত ১৫ মার্চ ২০২৬ এ নীতিমালা ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত পরিপত্রের অনুচ্ছেদ ২(ঙ) কার্যক্রমের সময় এক মাস বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ৩১ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত সাব ডিলার বা খুচরা সার বিক্রেতাগণ পূর্বের নিয়মে সার ক্রয় বিক্রয় করতে পারবেন। তার সাথে নীতিমালা অধিকতর পর্যালোচনা করে প্রতিবেদন প্রদানের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দেয়া হয়েছে। ঈদের পরপরই এ কমিটি তাদের সভা করে একটি প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।।

কুমিল্লায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সিডি প্যাথ অ্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেডে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম হয়েছে। বিরল এই ঘটনায় হাসপাতালজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, এটি ছিল অত্যন্ত জটিল ও সংবেদনশীল একটি ডেলিভারি। তবে দক্ষতা, সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে তা সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন অভিজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. জাহানারা সুলতানা মজুমদার (লুনা), যার সঙ্গে ছিলেন দক্ষ নার্সিং টিম।

চিকিৎসকরা জানান, মা ও নবজাতকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং নার্সিং টিমের আন্তরিক সেবার ফলে মা ও নবজাতকরা সুস্থভাবে এই গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করেছেন।

এমন একটি আনন্দঘন ঘটনার অংশ হতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ গর্ব প্রকাশ করেছে। পাশাপাশি মা ও তিন নবজাতকের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্ট সবাই।

কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও বাজার উন্নয়নে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: কৃষিমন্ত্রী

কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও বাজার উন্নয়নে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: কৃষিমন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি-বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার উন্নয়নে বিশ্বব্যাংক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে’র নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

বৈঠকে মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।