All posts by jitu

মুরাদনগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: ৮ দিন পর মৃত্যু

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জালাল ভুইয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ৮ দিন পর তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান।

মৃত জালাল ভুইয়া উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুরুন্ডী গ্রামের মৃত জুলু মিয়ার ছেলে।

এ ঘটনায় গত ১৬ জুলাই বাঙ্গরা বাজার থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই ধরতে পারেনি পুলিশ।

মৃত জালাল ভূইয়ার ভাই জহিরুল ইসলাম বলেন, আমাদের বাড়ির পাশেই আমার ভাইয়ে দোকান। গত ১৪ জুলাই শুক্রবার বিকাল ৫টার দিকে দোকানের পাশের রুপ মিয়ার বাড়িতে বাচ্চাদের ক্রিকেট খেলা নিয়ে একই গ্রামের মুক্তু মিয়ার ছেলে সুমনের সাথে কথা কাটাকাটি হয় তার। পরে সেখান থেকে জালাল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার পর সুমন আবারো তার সাথে বাকবিতন্ডায় জড়ায়। এসময় উপস্থিত লোকজন জালাল আর সুমনের মধ্যে মিমাংসা করে দেয়। সুমন সেখান থেকে চলে গিয়ে সন্ধ্যা ৭ টার দিকে তার ভাই কাজল, ইউসুফ, শিবির মিয়া, রুপ মিয়া তার ছেলে আল আমিন, সুজন ও মাতু মিয়ার ছেলে সাইদুলসহ ৪ থেকে ৫ জন ব্যাক্তি জালালের দোকানে এসে রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে সেখানে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন জালালকে রক্ষার জন্য এগিয়ে গেলে তাদেরও জীবননাশের হুমকি দেয় সুমন ও তার সাথে থাকা লোকজন। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, অভিযুক্তদের মধ্যে ৫ জন জামিনে রয়েছে। বাকি ৪ জনসহ অজ্ঞাতনামীয়দের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ‍বিজয়ী ১০১ জন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় দুই দিন ব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ‍বিজয়ী  হয়েছেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০১ জন শিক্ষার্থী।

শনিবার (২২  জুলাই) বিকাল ৫ টায় নবাব ফয়জুন্নেছা স্কুলের বিজ্ঞান ও রোবোটিক্স ক্লাবের উদ্যোগে ব্রেন ওয়েভ ওয়ান পয়েন্ট জিরোর (বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা) সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপি এ প্রতিযোগিতা শেষে ১০১ জন শিক্ষার্থীদের মাঝে পদক ও সার্টিফিকেট বিতরণ  করা হয়।

সমাপণী অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান পিপিএম।  এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোঃ আলী আকবর ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ।

প্রতিযোগিতায় তিন বিভাগে অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা। প্রাইমারি বিভাগে (৩য় থেকে ৫ম শ্রেণী) জুনিয়র বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) এবং সেকেন্ডারি বিভাগে ( নবম থেকে এসএসসি ২৩ পরীক্ষার্থী)।

গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, আইসিটি কুইজ, সেমিনার, রুবিকস কিউব, সুডোকু ও প্রোগ্রামিং কনটেস্ট ইত্যাদি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রোগ্রাম বাস্তবায়নে ছিলেন  সুমাইয়া তাসনিম বিন্তি, তসলিমা তাসনিম লামিয়া, জান্নাতুল ফেরদৌস রাইসা, মুবাসেরা জান্নাত নীতি, শাহরিয়া তাসনিম, সুরাইয়া রহমান, মেহেনাজ ইসলাম স্নেহা ও শাহরিয়ার আহম্মেদ সোহান।

প্রতিযোগিতায় প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবরের পরিচালনাধীন নুর মহল হোটেল। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক আজকের কুমিল্লা, ডেইলি বাংলাদেশ মিরর ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশন।

ব্রাহ্মণবাড়িয়ার চলন্ত ট্রেন থেকে পড়ে শিশুর ‍মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গত দু’দিন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, গত বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিজয়নগরের মেরাশানি রেলস্টেশনে অতিক্রম করছিল। এসময় চলন্ত ট্রেন থেকে আনুমানিক ১০ বছরের ওই ছেলে শিশুটি পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির আজ মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, শিশুটি হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। তার নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেছে, আন্দোলন হয়না: কাদের

নোয়াখালী প্রতিনিধি:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেননা। ভিসা নীতি তাকে ভয় দেখিয়েছে। নিষেধাজ্ঞা করে তাকে ভয় দেখিয়েছে।

শেখ হাসিনা বললেন আমি শেখ মুজিবের কন্যা আমাকে ভয়ে দেখিয়ে কোন লাভ নেই। যত ভয়, হুমকি আসুক বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবেনা, মাথা নত করতে পারেনা।

শনিবার (২২ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, তারেক রহমান কোটি কোটি টাকা পাচার করেছে। সেই টাকার ৪০ কোটি শেখ হাসিনা উদ্ধার করেছে। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের অর্থ পাচারের কথা সারা দুনিয়ার মানুষ জানে।

চুরির টাকা,পাচারের টাকা, দুর্নীতির টাকা, হাওয়া ভবনের টাকা। এই অপকর্ম, অপশক্তিকে রুখতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন,সৎ,সাহসী, মানবিক একজন মাত্র নেতা শেখ হাসিনা। তিনি উন্নয়ন,দক্ষতা,সাহস ও কৌশলের জন্য সারা দুনিয়ায় আজকে তিনি প্রশংসিত। শুধু বাংদেশীরা নয়, একবাক্যে বিদেশীরাও শেখ হাসিনার প্রশংসা করে। শেখ হাসিনা প্রতিদিন রাতে তিন থেকে সাড়ে ৩ ঘন্টা ঘুমান। বাকী ২১ ঘন্টা দেশ নিয়ে ভাবেন,মানুষ নিয়ে ভাবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। সে কারণে শেখ হাসিনাও কষ্ট পাচ্ছে।

কাদের বলেন, জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। টাকা কোন সমস্যা নয়। আর আজ লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান, সে গতকাল স্কাইপিতে বলেছে টাকার কোন অভাব হবেনা। পিতা যা বলেছে পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথ থেকে। তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। আর রজনীতি করবেনা বলে অঙ্গীকার করে। সেই তারেক রহমান এখন বলে টাকার কোন অভাব হবেনা। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। আজকে তারেক রহমান টাকার দম্ভ দেখাচ্ছে। টাকা হলে নাকি আন্দোলন করতে পারেব।

বিএনপিকে উদ্দেশ করে বলেন, আজকে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেছে। আন্দোলন হয়না, এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর। এই বছর বলে রোজার ঈদের পরে আন্দোলন হবে, এরপর বলে কোরবান ঈদের পর আন্দোলন হবে। এরপর বলে পরীক্ষার পর আন্দোলন হবে। এভাবে দেখতে দেখতে ১৪বছর, আন্দোলন হবে কোন বছর। আন্দোলন বিএনপির নাগালে এলোনা।

তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, বিএনপির নেতাকে। তারেক রহমান। চোর চোরটা। বাংলাদেশের মানুষ জানে এই লুটেরা তারেক রহমান। এই দুর্নীতিবাজ তারেক রহমান। বাংলাদেশের মানুষ জানে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশ থেকে লন্ডন পালিয়ে গেছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এটাকি বিশ্বাস হয়। অলি গলিমে শোর হায় তারেক রহমান চোর হায়। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে টাকা পাচারের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে।

মির্জা ফখরুল ইঙ্গিত করে বলেন, মির্জা ফখরুল মিথ্যাই বলে যাচ্ছে। এ মিথ্যাই তাদের পতন ঘটাবে।

সেতুমন্ত্রী আরও বলেন, নোয়াখালীর মানুষকে বিএনপির নেতারা অনেক ভুল বুঝাতে চেয়েছে। বিএনপিকে হাতি বানিয়েছিল। এই নোয়াখালী সহস্র মানুষকে ধোকা দিয়ে। আজকে ধোকা দেওয়ার দিন শেষ। আজকে নোয়াখালীর মানুষ বঙ্গবন্ধুর কন্যার সাথে আছে। কর্মিরা চায় স্মাট বাংলাদেশ।

বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, রাজনীতি করার লোক আজকে রাজনীতিতে নেই। কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আজকে রাজনীতিতে এসে টাকার জোরে, গায়ের জোরে, মাস্তানি করে, বন্দুক উঁচিয়ে আজকে বাংলাদেশেকে বারে বারে নসাৎ করছে, দখল করছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহাকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ড. এবিএম জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম সামছুদ্দিন জেহান, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: নোয়াখালীতে কাদের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে।

শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও,ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছে। এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাটি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা।

দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে সে হাত গুটিয়ে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব আমাদেরকে দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত বারিস্ট্যার মওদুদ আহমদকে ইঙ্গিত করে বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল। কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করব।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমূখ।

অভিষেকে মেসির দুর্দান্ত গোলে মায়ামির জয়

 

স্পোর্টস ডেস্কঃ

তিনি প্রথমবারেরমত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামবেন। দর্শকরা উদগ্রীব হয়ে থাকবে না, তা তো হতে পারে না। তবে ফ্লোরিডার ফোর্ট লডারডেল স্টেডিয়ামে ধারণক্ষমতা যে খুবই সীমিত! মাত্র ২০ হাজার ৫১২জন। যে কারণে মেসির অভিষেক ম্যাচ সরাসরি দেখার টিকিটের দাম আকাশ ছুঁয়েছিলো।

বাধ্য হয়ে ফুটবলপ্রেমীদের অবস্থান নিতে হয়েছে টিভির সামনে; কিন্তু একি! জেরার্ডো (টাটা) মার্টিনো মেসিকে শুরুর একাদশেই রাখেননি। ক্রুজ আজুলের বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে মেসির সঙ্গে সাইডবেঞ্চে বসিয়ে রাখা হলো সার্জিও বুস্কেটসকেও।

শেষ পর্যন্ত ভক্ত-সমর্থকদের অপেক্ষার পালা শেষ হলো ৫৪তম মিনিটের সময়। এ সময় বেঞ্জামিন ক্রেমাশ্চিকে তুলে মাঠে নামানো হয় মেসিকে। একই সময় ডেভিড রুইজকে তুলে নিয়ে মাঠে নামানো হয় সার্জিও বুস্কেটসকে।

কিন্তু মাঠে নামলেও মেসির খেলায় দর্শকদের মন ভরছিল না। কারণ, গোলের খেলা ফুটবলে মেসির পা থেকে একটি অতিমানবীয় গোল না এলে কেমন করে হবে! তারওপর, ম্যাচের চিত্র ১-১ গোলে সমতা। তাহলে কী অভিষেকেই জয় বঞ্চিত থাকবেন বিশ্বজয়ী এই তারকা?

শেষ পর্যন্ত ভক্ত-সমর্থকদের সেই অতৃপ্ত বাসনাও তৃপ্তিতে ভরিয়ে দিলেন লিওনেল মেসি। ইনজুরি সময়ে (৯০+৪ মিনিট) নিলেন এক ফ্রি-কিক। আনবিটেবল সেই ফ্রি-কিক ডিফেন্ডারদের দেয়াল এবং প্রতিপক্ষ গোলরক্ষকের ক্ষিপ্রতা- সব ফাঁকি দিয়ে গিয়ে জড়িয়ে যায় ক্রুজ আজুলের জালে।

ঈগলের মত দুই হাত প্রসারিত করে দৌড় দিলেন মেসি। সঙ্গে প্রতিপক্ষরা। কর্ণারের ফ্ল্যাগ লাইনের সামনে দাঁড়িয়ে উৎসবে মাতলেন মেসি এবং তার সতীর্থরা। আর গ্যালারিতে চোখ ডলে সমর্থকরা আত্মস্থ করার চেষ্টা করছেন, কী অসাধারণ এক গোল দেখেছেন তারা!

ফ্রি-কিক থেকে করা দুর্দান্ত এই এক গোল দিয়েই যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে নিজের অভিষেক রাঙিয়ে দিলেন লিওনেল মেসি। সে সঙ্গে নিজের ক্লাব ইন্টার মিয়ামিকে ২-১ গোলের ব্যবধানে জয় এনে দিলেন ক্রুজ আজুলের বিপক্ষে।

মে মাসের ১৪ তারিখের পর কোনো জয় না পাওয়া ইন্টার মিয়ামি যেন মেসিকে পেয়ে উজ্জীবিত হয়ে উঠলো। মেসি প্রথমার্ধে মাঠে না নামলেও বাকিরা ইতিবাচক ফুটবল উপহার দেন। যার ধারাবাহিকতায় ৪৪ মিনিটে আসে প্রথম সাফল্য।

ওই মুহূর্তে গোল করে দলকে এগিয়ে দেন রবার্তো টেলর। সেই গোলের পর সাইডবেঞ্চে বসেই উদযাপন করতে দেখা যায় মেসিকে। তখন কে জানত, নাটকের আরও বাকী!

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে সার্জিও বুস্কেটসকে নিয়ে মেসি মাঠে নেমে শুরু থেকেই দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মাতিয়ে দেন তিনি দর্শকদের।

যদিও ৬৫তম মিনিটে একটা গোল পরিশোধ করে ক্রুজ আজুল। ৮৭ মিনিটে একবার অবশ্য সতীর্থকে পাস দিয়ে গোলও করিয়েছিলেন মেসি। যদিও সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে ম্যাচের ৯৪ মিনিটে অবশেষে জাদু দেখিযে দিলেন মেসি। ট্রেডমার্ক ফ্রি-কিকে গোল করে দলকে এনে দিলেন ২–১ গোলের দুর্দান্ত এক জয়।

বিয়ের দাবিতে অনশনে এক প্রেমিকা, খবর পেয়ে আরেক প্রেমিকার আত্মহত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ভোলার চরফ্যাশনে কলেজ ছাত্র মোরশেদ আলমের প্রেমে মজেছিলেন দুই তরুণী। এই দুই প্রেমিকার একজন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অনশনে আছেন।

এ অনশনের খবর শুনে আরেক প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আর অভিযুক্ত প্রেমিক মোরশেদ নিজ ঘরবাড়ি ছেড়ে এখন পলাতক।

এদিকে অনশনকারী প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে মোরশেদের পরিবারের বিরুদ্ধে। তবে পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এ ঘটনা দেখতে উৎসুক জনতা সকাল-বিকাল ভিড় করছেন প্রেমিক মোরশেদের বাড়িতে।

বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের করিমপাড়া গ্রামের মাওলানা সামসুদ্দিনের বাড়িতে বিয়ের দাবিতে ওই তরুণী অনশনে বসেন।

ওই তরুণীর দাবি, সামসুদ্দিনের কলেজপড়ুয়া ছেলে মোরশেদ আলমের সঙ্গে তার দুই বছর প্রেম চলছে। তরুণীর পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে প্রেমিক মোরশেদের প্ররোচণায় গত ১২ জুলাই বাড়ি থেকে ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে একান্তে সময় কাটান। ওইদিন দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালের সামনে রেখে মোরশেদ টাকা পয়সা নিয়ে আত্মগোপনে চলে যায়। নিরুপায় হয়ে ওই তরুণী মোরশেদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করে।

শুক্রবার বিকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের ঘরের মধ্যে মেয়েটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

মেয়ের মায়ের অভিযোগ, তার মেয়েকে পিটিয়ে আহত অবস্থায় আটকে রাখা হয়েছে।

এদিকে মোরশেদের বাড়িতে এক প্রেমিকার অনশনের খবরে তার আরেক প্রেমিকা চরফ্যাশন উপজেলার এওয়াজাপুর গ্রামের মো বাচ্চুর মেয়ে নাবিলা (১৯) বৃহস্পতিবার রাতে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নাবিলার সঙ্গে মোরশেদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল।

জানা যায়, মোরশেদের বাবা মাওলানা সামসুদ্দিন স্থানীয় একটি মসজিদের ইমাম। দুই ভাই এক বোনের মধ্যে মোরশেদ দ্বিতীয় সন্তান। আর নাবিলার বাবা শ্রম মন্ত্রণালয়ে চাকরি করেন। তিন বোনের মধ্যে নাবিলা সবার বড় ছিল।

শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষোভ-হতাশা থেকে নাবিলা আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ অভিভাবকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

অপরদিকে দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, মোরশেদের বাড়িতে এক প্রেমিকার অবস্থান এবং অনশনের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখানে পুলিশের কিছু করার নেই। ভুক্তভোগী চাইলে আদালতে যেতে পারে।

কুমিল্লায় শুরু হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড

কুমিল্লায় শুরু হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টায় নবাব ফয়জুন্নেছা স্কুলের বিজ্ঞান ও রোবোটিক্স ক্লাবের উদ্যোগে ব্রেন ওয়েভ ওয়ান পয়েন্ট জিরোর (বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা) উদ্বোধন হয়েছে।

প্রায় ১ হাজার ১ শত শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপি এ প্রতিযোগিতা চলছে।

উদ্বোধন অনুষ্ঠানে নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: জহিরুল ইসলাম পাটোয়ারি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম।

প্রতিযোগিতায় তিন বিভাগে অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা। প্রাইমারি বিভাগে (৩য় থেকে ৫ম শ্রেণী) জুনিয়র বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) এবং সেকেন্ডারি বিভাগে ( নবম থেকে এসএসসি ২৩ পরীক্ষার্থী)।

গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা, আইসিটি কুইজ, সেমিনার, রুবিকস কিউব, সুডোকু ও প্রোগ্রামিং কনটেস্ট ইত্যাদি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

প্রোগ্রাম বাস্তবায়নে রয়েছেন সুমাইয়া তাসনিম বিন্তি, তসলিমা তাসনিম লামিয়া, জান্নাতুল ফেরদৌস রাইসা, মুবাসেরা জান্নাত নীতি, শাহরিয়া তাসনিম, সুরাইয়া রহমান, মেহেনাজ ইসলাম স্নেহা ও শাহরিয়ার আহম্মেদ সোহান।

প্রতিযোগিতায় প্লাটিনাম  স্পন্সর হিসেবে রয়েছেন  কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাà