All posts by jitu

এক সংগ্রামী মায়ের গল্প

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

মোসাম্মদ রাশিদা আক্তার। একজন সফল মা। একজন সংগ্রামী মা। যার জীবনের প্রতিটি পরতে পরতে রয়েছে সীমাহীন সংগ্রামের গা শিউরে ওঠার মতো গল্প। তবে সব বাধার দেয়াল পেরিয়ে তিনি আজ একজন সফল মানুষ। দুই সন্তানের সফল জননী এই মায়ের দুই ছেলে-ই কর্মজীবনে স্বমহিমায় উজ্জ্বল। বড় ছেলে ঢাকার একটি সুনামধন্য কোম্পানীতে মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং এ চাকুরি করছেন। ছোট ছেলে শার্প আইটিতে টেকনিক্যাল ও ডাটাবেস ম্যানেজমেন্ট সাপোর্ট হিসেবে নিযুক্ত।

রত্নগর্ভা এই মা নিজেও কর্মজীবী। কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর আশ্রাফ কামিনী উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ৪৪ বছর বয়সেও এই মা সবকিছু করে চলেছেন সীমাহীন দক্ষতায়।

১৯৯০ সালে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ১২ বছর বয়সেই সংসার জীবনে পা রাখতে হয় মা রাশিদ ডাক্তারের। বিয়ের পর স্বামী ডাঃ মোঃ জয়নাল আবেদীনের অনুপ্রেরণায় লেখাপড়া চালিয়ে যান তিনি। সাংসারিক জীবনের চার বছরের মাথায় জন্ম নেয় বড় ছেলে আশিকুর রহমান জুবায়ের। তার দু’বছর পরে জন্ম নেয় ছোট ছেলে আসিফুজ্জামান সোহাগ। এরই মধ্যে উচ্চা মাধ্যমিক শেষ করে ডিগ্রী সম্পন্ন করেন তিনি। সাংসারিক জীবনের ১১ টি বছর ভালই কাটছিল তার। ২০০২ সালে হঠাৎ কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চার মাস চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যুবরণ করেন স্বামী ডাঃ জয়নাল আবেদীন।

স্বামীর মৃত্যুর পর একেবারেই একা হয়ে পড়েন রাশিদা আক্তার। শুরু থেকেই পরিবারে ছিল না শ্বশুর শাশুড়ী। স্বামীর একমাত্র ভাই থাকলেও কখনো রাশিদা ও তার সন্তানদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করেননি তিনি।

শুরু হয় অজানা এক জীবন সংগ্রামের কাহিনী। সন্তানদের বাবার পরিচয়ে মানুষ করতে ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর বাড়ি মুরাদনগর উপজেলার পাকগাজিপুর গ্রামে থেকে শুরু করেন জীবন সংগ্রামের এক নতুন অধ্যায়। খেয়ে না খেয়ে সন্তানদের নিয়ে একাকি দুই বছর সংগ্রামের পর দেখা মেলে ভাগ্য দেবীর। ২০০৪ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর আশ্রাফ কামিনী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরী পান তিনি। শুরু হয় জীবনের নতুন আরেক অধ্যায়। সেখানেও তিনি থেমে থাকেননি, সন্তানদের লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া করেছেন তিনি নিজেও চাকুরীরত অবস্থায় সম্পূর্ণ করেছেন মাস্টার্স-বিএড-এমএড। শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে ২০১৮ সালে পেয়েছেন ‘জয়িতা’র সম্মাননা। রাশিদা আক্তার এরই মধ্যে তার বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে পেয়েছেন সহকারী প্রধান শিক্ষক পদমর্যাদা।

যাত্রপুর এ কে উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোসাম্মদ রাশিদা ডাক্তার বলেন, স্বামীকে হারিয়েছি ২১ বছর হলো। শুধুমাত্র সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই আমার এই সংগ্রামী পথ বেছে নেয়া। আমি কখনো চাইনি আমার সন্তানরা তার বাবার পরিচয় থেকে বি ত থাকুক। একজন সন্তানের সবচাইতে বড় পরিচয় হচ্ছে তার বাবা। কাউকে জীবনসঙ্গী না করার কারণ কি, এমন

প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে এই ভয়েই আসলে এখন পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে কাউকে বেছে নেওয়া হয়নি। আমার দুই সন্তানই এখন আমার পৃথিবী।
বড় ছেলে আশিকুর রহমান জুবায়ের বলেন, আমি যখন অনেক ছোট তখন বাবাকে হারিয়েছি। তবে এখন পর্যন্ত বাবার অভাব আমার মা কখনো বুঝতে দেয়নি। তিনি প্রতিটি সময় আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংগ্রামী এক জীবন অতিবাহিত করছেন। আমার মায়ের তুলনা শুধু আমার মা নিজেই। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আইলাভইউ মা।

কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে রবীন্দ্রনাথের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন।

জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লা, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা, সারেগামাপা কুমিল্লা, নবাব ফয়জুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ফরিদা বিদ্যায়তন, বাংলা সংস্কৃতি বলয়, কুমিল্লা সংসদ, খেলাঘর কুমিল্লা জেলা।

এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউল ইসলাম

বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, অধ্যাপক শ্যামল প্রসাদ ভট্টাচার্য।

পরে একক সংগীত, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নৃত্যনাট্য চন্ডালিকা পরববেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।

সাংবাদিক শাহীনের উপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

পেশাগত কাজে গিয়ে হামলার শিকার দৈনিক কুমিল্লার কাগজের দেবিদ্বার প্রতিনিধি শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক সাঈয়িদ মাহমুদ পারভেজ,  দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাসেম হৃৃদয়, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের  সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন,  কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো: কামাল উদ্দিন,  এখন টিভির স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ,  দৈনিক যুগান্তরের কুমিল্লা স্টাফ রিপোর্টার আবুল খায়ের, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন  কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  ও কালবেলার ব্যুরো প্রধান দিলীপ মজুমদার, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাহিদ হাসান,  ভোরের পাতার কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক,  দৈনিক যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার আবদুল জলিল ভুইয়া, আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, ইনডিপেন্ডেন্ট টিভির কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, এস.এ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, ডাক প্রতিদিনের আতিকুর রহমান,  দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, দৈনিক মানব কন্ঠের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুন, শেয়ার বীচের মনির হোসেন, দৈনিক আমার সংবাদের কুমিল্লা প্রতিনিধি জহিরুল ইসলাম, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, আমাদের কুমিল্লার সোহাইবুল ইসলাম সোহাগ, দৈনিক সবুজ বাংলাদেশ এর কুমিল্লা প্রতিনিধি শরীফ সুমন,নতুন কাগজের মাঈনুল হক, একুশে সংবাদের জুয়েল, অন নিউজের জহিরুল হক বাবু, দৈনিক কুমিল্লার কাগজের ফেরদৌস মাহমুদ মিঠু ও সজিব, দৈনিক সমাজ কন্ঠের মোতালেব হোসেন প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শাহীন আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিসহ জড়িতদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের দাবি করেন।

এর আগে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় একটি মারামারি ঘটনায় আহতদের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে সাংবাদিক শাহীন আলম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে পৌর আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবু তার সহযোগীদের নিয়ে শাহীন আলমের উপর হামলা চালায়। পরে তাকে বাহিরে নিয়ে মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনায় সাংবাদিক শাহীন আলম বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু, মো. পারভেজ ও মো. মহসিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এজাহানামীয় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে সাংবাদিক শাহীন আলম জানান, আসামী পক্ষের লোকজন মামলা মীমাংসা করতে তাকে চাপ দিয়ে যাচ্ছে। সে নিরাপত্তাহীনতায় রয়েছে বলেও জানিয়েছেন।।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির ইমাম উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির মোঃ ইমাম উদ্দিন ইউসুফ মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৮ মে) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।

মোঃ ইমাম উদ্দিন ইউসুফ মজুমদার কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার বাসিন্দা ছিলেন । তিনি স্ত্রী ও ৪ বছরের কন্যা সন্তান রেখে গেছেন।

তিনি কুমিল্লা জিলাস্কুলের ৯৯-ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তার এ মৃত্যুতে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

জামাল হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি, বোরখা ও জুতাসহ আরও ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার  দাউদকান্দিতে  যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে  জেলা পুলিশ। এসময় জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি বোরকা, হিজাব ও খুনিদের ব্যবহৃত দুই জোড়া ক্যানভাস স্যু।তবে কিলিং মিশনে  অংশগ্রহণ করা তিন ঘাতক এখনো ধরাছোয়ার বাইরে।

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া  তিনজন হলেন  তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত. কালু মিয়ার ছেলে মোহাম্মদ রবি, একই এলাকার মৃত আসাদ মিয়ার পুত্র মোহাম্মদ শাহপরান এবং তিতাস উপজেলার লালপুর পূর্ব পাড়া গ্রামের শামসুল হকের পুত্র সুমন হোসেন। এর আগে এই মামলায় এজাহারনামীয় আরো তিন আসামিকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। এনিয়ে কুমিল্লার চাঞ্চল্যকর যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশেপাশে থাকা সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বোরকা পরা তিনজনকে শনাক্তের জন্য ফুটেজ বিশ্লেষণ করা হয়। আসামিদের ঘটনাস্থলে প্রবেশ ও বাহিরের রাস্তা সনাক্ত করা হয়। বিশ্লেষণ করে ঘটনার রাতে আসামিদের ব্যবহৃত একটি কালো হাইস্ গাড়ির চালক মোহাম্মদ সুমনকে নারায়ণগঞ্জের মদনপুর থেকে গ্রেফতার করা হয়। পড়ে তার গাড়িটি জব্দ করে তার বাসা তল্লাশি করে এবং তার দেখানো মতে ঘটনার সময় বোরকা পরিহিত আসামিদের ব্যবহৃত দুইজোড়া ক্যানভাস স্যু এবং সুমনের একটি ট্রাউজার জব্দ করা হয়। এছাড়াও মোহাম্মদ শাহপরান এবং মোহাম্মদ রবিকে ডিএমপি ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার  হওয়া শাহাপরান ঘটনার সময় ঢাকায় অবস্থান করে ঘটনাস্থলে থাকা আসামিদের সাথে ঘটনার আগে ও পরে যোগাযোগ করে এবং আত্মগোপনে থাকার বিষয়ে সার্বিক সহযোগিতা করে। সে হত্যা মামলার ৮ নং এজাহারনামীয় আসামি অলি হাসানের ভায়রাভাই হয়। অপরদিকে গ্রেফতার রবি মামলার এজাহারনামীয় ৯ নং আসামী কালা মনিরের ভাই। সে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করে শুটারদেরকে তথ্য দেয় এবং পালাতে সাহায্য করে।

চাঞ্চল্যকর জামাল হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবদুল মান্নান । সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ৩০ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সাত থেকে আটজনের নামে মামলা করেন নিহত জামালের স্ত্রী পপি আক্তার।

সদরে প্রেমিক ও তার পিতার মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা ও চাচা গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় প্রেমিকার পরিবারের পিটুনিতে প্রেমিকের মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবার। এ ঘটনায় মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

সোমবার (৮ মে) দুপুরে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন কুমিল্লা সদরের মধ্যম মাঝিগাছা (ফুল মিয়ার বাড়ী) এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে রওশন মিয়া ওরফে মুজা মিয়া (৪০) ও জাহাঙ্গীর মিয়া (৩২)।

র‌্যাব জানায়, ৭ মে সাংবাদিকদের সাথে ছেলের মৃত্যু সংবাদের বিষয়ে কথা বলার সময় কুমিল্লা সদরের মধ্যম মাঝিগাছা গ্রামের বাসিন্দা হিরন মিয়া হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সদরের মধ্যম মাঝিগাছা গ্রামের রোশন মিয়া @ মুজা মিয়ার মেয়ে তন্বী আক্তারের সাথে স্থানীয় চা দোকানদার হিরন মিয়ার পুত্র মোহাম্মদ মাহিনের প্রায় ০১ বছরের প্রেমের সম্পর্ক চলমান ছিল। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ হতে তাদের এ সম্পর্ক মেনে নেওয়া হয়নি যার ফলে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন সময় ভিকটিম মাহিনকে বিভিন্ন ধরনের হুমকি ধমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এরই জের ধরে গত ৪ মে রাতে মেয়ের বাবা রওশন মিয়া @ মুজা মিয়া ও মেয়ের চাচা জাহাঙ্গীর আলম ভিকটিম মাহিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে এনে বেধড়ক মারধর করে। এসময় তারা ভিকটিম মাহিনের মাথায় ও বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভিকটিম মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল থেকে চিকিৎসা ও ছাড়পত্র প্রদানের পর গত ৫ মে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে নিজ বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে রেখে সেবা শুশ্রুষা করতে থাকে। পরবর্তীতে গত ৭ মে দুপুরে ভিকটিম মাহিন হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন পুনরায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা হিরন মিয়া অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। উক্ত ঘটনা জানাজানি হলে মেয়ের বাবা, মেয়ের চাচা ও পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ করে আত্নগোপনে চলে যায়। এ ঘটনায় ভিকটিম মাহিনের মা রুজিনা বেগম ৭ মে রাতে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে ৭ মে রাতে কুমিল্লা সদর এলাকা হতে উক্ত মামলার ১ নং আসামী রওশন মিয়া ওরফে মুজা মিয়া ও ২ নং আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় র‌্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন মেয়ে তন্বীর সাথে নিহত ভিকটিম মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই প্রেক্ষিতে মেয়ের বাড়ির লোকজন প্রাথমিকভাবে ভিকটিম মাহিনকে বার বার তাগাদা দিলেও ভিকটিম মাহিন তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তাই আসামীদ্বয় ক্ষিপ্ত হয়ে ভিকটিম মাহিনকে অমানুষিক নির্যাতন করে ।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কুমিল্লা সদরে ডিবির অভিযান: মাদকসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে ২০০ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল হুইস্কিসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ।

সোমবার (৮ মে) ভোরে কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে ।

আটক হওয়া দুই মাদক কারবারি হলেন কুমিল্লা সদরের দক্ষিণ বাগবের গ্রামের মৃত. মুক্তল হোসেনের ছেলে মোঃ অলি উল্লাহ ওরফে অলি (৩৫) ও একই থানার মিরপুর (কালু মিয়া সর্দার বাড়ী) গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইকরামুল ইসলাম তারেক (২০)।

পুলিশ জানায়, উত্তর বাগবের এলাকায় মোঃ অলি উল্লাহ @ অলি ও ইকরামুল ইসলাম তারেকদ্বয় ৩টি কাগজের কার্টুন মাথায় করে নিয়ে আসতেছে দেখে সন্দেহ হলে আটক করে । উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীদের হেফাজতে থাকা কাগজের কার্টুনগুলো তল্লাশী করে ২০০ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল হুইস্কি উদ্বার করে ।

আটক হওয়া আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল সীমান্তবর্তী এলাকা হইতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার গাড়ীতে ওঠার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল। এছাড়াও আসামী মোঃ অলি উল্লাহ @ অলির বিরুদ্ধে ৩/৪ টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে ।

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাইয়ের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

 

স্টাফ রিপোর্টার:

রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর পার্টনার ক্লাব রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর ২০২৩-২৪ রোটাবর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ মে  ক্লাবের নিয়মিত সভার কার্যালয় পুরাতন জেলা পরিষদের নিচতলায় ৪৮১ তম সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি রো. সারোয়ার জাহান নাইমের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর সভাপতি রোটাঃ ডাঃ ইজাজুল হক পিএইচএফ, এমসি, সচিব রোটাঃ এডিএম এনামুল হক জুয়েল আরএফএসএম, রোটার‍্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ পিএজি শফিকুল ইসলাম শামীম পিএইচএফ, এমসি, নির্বাচিত সভাপতি রোটাঃ আবুল কালাম আজাদ পিএইচএফ, এমসি, রোটার‍্যাক্ট কমিটির নির্বাচিত চেয়ারম্যান রোটাঃ ফাতেমা তুজ জোহরা জেরী আরএফএসএম, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর সাবেক সভাপতি রো. পিপি আশিকুর রহমান রিয়াদ, রো. পিপি সৈয়দ সাইদুল হক, রো. পিপি আশরাফুল ইসলাম জিকু, রো. আইপিপি জাকির হোসেন ও সচিব তাসলিমা আক্তার লিপি।

উক্ত সভা শেষে গত ২৮ এপ্রিল  ঘোষিত তফসিল অনুযায়ী সর্বসম্মতিক্রমে রো. মাহমুদুল হক রিমনকে সভাপতি ও রো. মোঃ শাকিল হোসেনকে সচিব নির্বাচিত করে কার্যকরী কমিটি ঘোষণা করেন রোটার‍্যাক্ট কমিটির নির্বাচিত চেয়ারম্যান রোটাঃ ফাতেমা তুজ জোহরা জেরী।

কার্যকরী কমিটিতে আইপিপি হয়েছেন রো. সারোয়ার জাহান নাইম, সিনিয়র সহ-সভাপতি রো. রাইসুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি তাসলিমা আক্তার লিপি, যুগ্ম সচিব যথাক্রমে রো. এনামুল হাসান, রো. মফিজুল ইসলাম হৃদয়, কোষাধ্যক্ষ রো. শাহরিয়ার সানি, ক্লাব সেবা পরিচালক রো. মেহেদী হাসান সিয়াম, সমাজ সেবা পরিচালক রো. ফারজানা আক্তার লিমা, আন্তর্জাতিক সেবা পরিচালক রো. আফরোজা আক্তার বৃষ্টি, পেশা উন্নয়ন পরিচালক রো. ফাইরুজ আহম্মেদ, অর্থ সেবা পরিচালক রো. ইমরান হোসেন মজুমদার, চীফ সার্জেন্ট এট আর্মস রো. মিনহাজ তুষার, সার্জেন্ট এট আর্মস যথাক্রমে রো. আশফাক হোসেন ইফতি, রো. আবদুস সোবহান সায়েম, পত্রিকা সম্পাদক রো. নাফিউল আলম, সহ-পত্রিকা সম্পাদক রো. আমিনুল ইসলাম আলিফ। পরবর্তীতে নবগঠিত কার্যকরী কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত রোটারীয়ানবৃন্দ।

১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার মো. হারুনকে (৪০) উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মোহাম্মদ অজিউল্লার ছেলে।

রোববার (৭ মে) à