All posts by jitu

কুবিতে আইন বিভাগের মুট কোর্ট উদ্বোধন

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) আইন বিভাগের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বিভাগের প্রথম মুট কোর্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় আইন বিভাগের নবগঠিত মুট কোর্টে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগ কর্তৃক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়, র‌্যালি শেষে কেক কেটে মুট কোর্ট উদ্বোধন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শামিমুল ইসলাম সহ আইন বিভাগের বিভিন্ন শিক্ষক।

আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিফাত বলেন,আগে কোর্টে গিয়ে আমাদের অনেক বিষয় সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হতো,আমরা সরাসরি প্যাকটিস করার সুযোগ পেতাম না, কিন্তু এখন বিভাগে মুট কোর্ট ল্যাব এর ব্যবস্থা হওয়ায় আমরা বিভাগে তা প্র্যাকটিস করতে পারবো, এতে আমাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পাবে

সভাপতির বক্তব্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক বলেন, মুট কোর্ট ল্যাব পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের শিক্ষার্থীরা এখন থেকে বিভাগেই প্র্যাকটিস করতে পারবে। এই ব্যাপারে সহায়তা করার জন্য আমি ভিসি স্যার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এভাবেই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এই মুট কোর্ট আইন বিভাগের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে। আইন পেশায় অনেক টাকা রয়েছে। তবে আইনের শিক্ষার্থী হিসেবে তোমাদের আইন বিষয়ে ভুমিকা পালন করতে হবে।

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জুয়ার আসর বসানোর অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্ধকোটি টাকার জমজমাট জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে। এ আসর গুলোতে ছয় গুটি, টুকটুকি, ৩ তাস সহ আরো নানা নামে জুয়া চলে।

গত রোববার (২৯ জানুয়ারি) রাত থেকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মিয়া রাজী সাহেবের আনন্দ মেলার নামে এ জুয়ার আসর চলছে। গত তিন দিনে এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে এ যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত চলে এই জুয়ার আড্ডা।

স্থানীয়দের অভিযোগ, গত ২৯ জানুয়ারি রাত থেকেই উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামে মিয়া রাজী সাহেবের আনন্দ মেলার নামে এ জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ড প্রতি ৮০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় দিন বোর্ড প্রতি ৫৫হাজার টাকা করে ১৮টি ও তৃতীয় দিন বোর্ড প্রতি ৬০ হাজার টাকা করে ১৮টি জুয়ার বোর্ড প্রকাশ্যে বসনো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে প্রশাসন। বিনিময়ে দেয়া হচ্ছে প্রকাশ্যে অবাধে জুয়ার আসার চালানোর সুবিধা।

এলাকাবাসীর অভিযোগ আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরোপুরি ম্যানেজ করে নির্বিঘ্নে ছয় গুটি, টুকটুকি, ৩ তাস, ওয়ানটেন সহ আরো বিভিন্ন নামে রাতভর জুয়ার আসর চলছে। এর নেপথ্যে রয়েছে মেলা কমিটির সভাপতি ও সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ। উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন জুয়ার আড্ডায়। জুয়ায় আড্ডায় স্কুল পড়ুয়া কিশোররাও আসে। জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন।

খোঁজ নিয়ে জানা যায় , মিয়া রাজী সাহেবের আনন্দ মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাসুম ও স্থানীয় একাধিক ইউপি সদস্য জুয়ার বোর্ড থেকে টাকা সংগ্রহ করে মেলা কমিটির সভাপতি ও সুন্দলপুর ইউপি চেয়রম্যান হাজী মো.ইলিয়াছের হাতে দেয়। পরে এই টাকা তিনি প্রশাসন, ক্ষমতাসীন দলের নেতাকর্মিসহ বিভিন্ন লোকের মাঝে বন্টন করেন।

এ বিষয়ে কথা বলতে মেলা কমিটির সাধারণ সম্পাদক মো.মাসুমের ফোনে কল করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা চেয়ারম্যানরা প্রতিটি মেলা হোক বাজার হোক চেয়ারম্যান পদাধিকার বলে সভাপতি থাকে। জুয়া চলে নাই দাবি করে করে তিনি বলেন, গতকাল কি হয়েছে আমি জানিনা। আমি কালকে মেলায় যায়নি। আমি খোঁজ খবর নিচ্ছি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, মেলার সাথে সংশ্লিষ্টদের জুয়া বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এসপি স্যারের নির্দেশ মেলায় অশ্লীল নৃত্য ও জুয়া চলছে মেলা বন্ধ করে দিতে।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানা বলেন, জেলা প্রশাশন থেকে মেলার আয়োজক কমিটি ১৫ দিনের জন্য মেলার অনুমতি নেয়। তবে মেলায় জুয়ার বোর্ড বসানোর কোনো অনুমোদন নেই। জুয়ার আসর চললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি ওসির সাথে কথা বলব।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগরে ৩ বছরেও চালু হয়নি অর্ধকোটি টাকার হাজিরাযন্ত্র, মেশিন ক্রয়ে অনিয়মের অভিযোগ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
দুপুর ১২টা বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে সহকারি শিক্ষক জানান, স্যার অফিসের কাজে উপজেলায় আছেন। আমরা আছি, ক্লাস নিতে কোন সমস্যা হয় না। স্যারদের তো অধিকাংশ সময় অফিসের কাজে উপজেলায় থাকতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু মুরাদনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান’ই না, প্রতিনিয়ত শিক্ষা অফিসের নাম ভাঙ্গিয়ে ক্লাস ফাঁকি দিচ্ছেন শিক্ষক নেতা ও অধিকাংশ স্কুল প্রধানরা।
এদিকে শিক্ষকরা যেন ক্লাস ফাঁকি দিতে না পারে এ সমস্যা সমাধানের লক্ষে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ১৯০টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে বায়োমেট্রিক হাজিরাযন্ত্র। তবে এতেও কোন কাজ হয়নি, সফটওয়্যারের অজুহাত দেখিয়ে ৩ বছরেও চালু করা হয়নি সেই ১৯০টি বায়োমেট্রিক হাজিরাযন্ত্র। বরং উল্টো অভিযোগ উঠেছে সেই মেশিন ক্রয়ে অনিয়ম হওয়ার। প্রতিটি বিদ্যালয়ের স্লিপের ফান্ড থেকে ডিজিটাল হাজিরা মেশিন কেনার জন্য ২০১৯-২০ অর্থবছরে ২২-৩০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছিলো। প্রতিষ্ঠানের শিক্ষকদের বাজার যাচাই করে মেশিন ক্রয়ের কথা থাকলেও অফিসের নির্দেশনায় একটি নির্দিষ্ট স্থান থেকে মেশিন ক্রয় করেছেন সবাই। এসব মেশিনের বাজার দর জানা নেই শিক্ষকদের। তারা ভয়ে নামও বলছেন না সেই প্রতিষ্ঠানের। ২৫-৩০ হাজার টাকার বিনিময়ে যে ‘রপষড়পশ৯০০০-এ’ মডেলের’ ডিজিটাল হাজিরা মেশিনটি বিদ্যালয়ে গিয়ে লাগিয়ে দেয়া হয়েছে তার সঠিক বাজারমূল্য আনুষঙ্গিক খরচসহ সাড়ে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা। প্রতিটি মেশিন ক্রয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসের বিরুদ্ধে।

একাধিক সহকারি শিক্ষকরা বলছেন, মেশিন কবেই চালু হইয়া যাইতো আমাদের শিক্ষক নেতারাই চায় না, এটি চালু হউক। কারণ প্রায় প্রতিদিনই শিক্ষা অফিসের নাম ভাঙ্গিয়ে উপজেলায় রাজনৈতিক লিডারদের সাথে সময় কাটান শিক্ষক নেতারা। মেশিন চালু হইলে তো আর তারা এটা পারবে না।

মুরাদনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক নেতাদের সাথে মুঠোফোনে কথা হলে তারা জানান, আমাদের অফিসের কাজেই উপজেলায় যাওয়া হয়। এটা আমাদের শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসার সবাই জানে। আর হাজিরা মেশিন মন্ত্রনালয়ের নির্দেশে বন্ধ রয়েছে এখানে আমাদের প্রতিবাদের কিছু নেই।

বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, মেশিন আমরা যাচাই-বাছাই করেই ক্রয় করেছি। ২ বছরের সার্ভিস ও প্রশিক্ষণ দেয়াসহ মেশিন ক্রয় করাতে দামটা বেশি পরেছে। করোনার কারণে মেশিন চালু করতে পারিনি আবার সার্ভিসের মেয়াদও চলে গেছে। তাই এ নিয়ে কিছু বলতে পারছি না।

মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার বলেন, মেশিন ক্রয়ের বিষয়টি আমার জানা নেই তবে শুনেছি স্লিপের টাকা থেকে প্রায় প্রতিটি বিদ্যালয়ে হাজিরা মেশিন স্থাপন করেছে। মেশিনগুলো এখনো কেন চালু করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোম্পানী থেকে এগুলো ক্রয় করা হয়েছে তারা মেশিনের সফটওয়্যার দেয়ার কথা থাকলেও তা এখনো দেয়নি। তবে আমি যতটুকু জানি সিম কার্ডের মাধ্যমে এসব মেশিন থেকে শিক্ষকদের হাজিরা প্রিন্ট করা সম্ভব। এটিও তারা কেন করছেনা তা আমার জানা নেই। অবশ্য শুরুতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান স্যার এসব মেশিন ক্রয় করতে মানা করেছিলো।

মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর বলেন, শুরুতে আমার কাছে এ বিষয়ে একটি প্রজেক্ট চেয়েছিলো আমি তাতে রাজি হইনি। উপজেলায় একটি সিন্ডিকেটের মতো আছে তারা পরবর্তীতে স্লিপের টাকা থেকে এসব মেশিনগুলো কয় করিয়েছে। এখন শুনতেছি মেশিন ক্রয়ের ৩ বছরেও নাকি তা চালু করা হয়নি। আমার যেটা মনে হয় শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া বন্ধ করা মেশিন ক্রয়ের মূল লক্ষ্য ছিলোনা, মূল লক্ষ্য ছিলো মেশিনের নামে ওই সিন্ডিকেটের পকেট ভারি করা।

 

কাতারে কুরআন-সুন্নাহ পরিষদের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

কাতারের আল আরাবী স্পোর্সট ক্লাব মিলনায়তনে প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কাতারস্থ বাংলাদেশ কুরআন-সুন্নাহ পরিষদ ।

গত শুক্রবার বিকালে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ক্বেরাত, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, অভিনয়, লিখিত ও মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মেধাবীদের মধ্যথেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক এইচ. এম. ইব্রাহিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা রশীদ চৌধুরী ও জুবের আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইনতেখাব বিন ইউসুফ শিহাব, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমাদ হোসাইন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিকাল সাড়ে তিনটায় কোরআন তেলাওয়াততের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও আলহেরা শিল্পীগোষ্ঠীর একঝাঁক তরুণ সদস্যের মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয়।

সভাপতি মহোদয় বিজয়ীদের অভিনন্দন জানান এবং সকলের আন্তরিক উপস্থিতির জন্য সংগঠনের পক্ষ থেকে ধনবাদ ও কৃতজ্ঞতা জানান।

বর্ণিল আয়োজনে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে নবীন বরণ

জাকির হোসেন হাজারী:
দাউদকান্দির ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে কলা, বানিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা গ্রহনের বিকল্প নেই।

তাই পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষা অর্জনে গুরুত্ব দিতে হবে। আর আমরা এখন তথ্য ও প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে বাস করছি। মোবাইল ব্যবহারকে কাজে লাগাতে হবে। কারণ মোবাইলের ছোয়ায় এখন পৃথিবীর সব প্রান্তের সব কিছু জানা যায়। আর মোবাইলের যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগাতে হবে। কিন্তু মোবাইলেরও ক্ষতিকর দিক আছে। তবে আগামীর পৃথিবী হবে তা হবে বিজ্ঞান ভিত্তিক, তা হবে প্রযুক্তি নির্ভর। আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রথমে কলেজের শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন।

কলেজের অধ্যক্ষ স্বাগত বক্তব্যে নবীনদের উদ্দেশে বলেন, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা জীবনে অনেক বড় হয় । তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো— এটুকুই কামনা।

কাপ্তানবাজার এলাকা হতে ৫.৮ কেজি গাঁজাসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকা হতে ৫.৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ৩১ জানুয়ারী সকালে কাপ্তানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ভোলা জেলার দৌলতখান থানাধীন চর ছোটদলি গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ নুরে আলম (২০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কুমিল্লায় শশুর বাড়ি থেকে যুবকের ফাঁস দেয়া লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

 

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় শ্বশুর বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবক ইমতিয়াজ হোসেন অপুর (৩০) মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে নিহতের পরিবারের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হলেও পরিবারটির দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনাটি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর (বাজার) গ্রামের।

মামমলার অভিযোগ ও পরিবার সুত্রে জানা যায়, নিহত ইমতিয়াজ হোসেন অপু বিগত কয়েক বছর ধরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় চার নম্বর গেটে স্টেশনারী ব্যবসায় করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামে। তার বাবার নাম সামছুল হক। বোনের বাড়ি সুবাদে তিনি কুমিল্লায় ব্যবসায় করতেন ও থাকতেন। বিগত দুই বছর আগে পারিবারিকভাবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আছমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে তাফছির ইবনে ইমতিয়াজ নামের একটি ছেলে সন্তানও রয়েছে। ইমতিয়াজ হোসেন অপু পেশায় ছিলেন ব্যবসায়ী। বিয়ের কিছুদিন পরই স্ত্রী আছমা আক্তারের সাথে পারিবারিক কলহ সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে স্ত্রীর কথায় গত ছয় মাস আগে কুমিল্লা থেকে ব্যবসা বিক্রি করে শ্বশুর বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করে আসছেন।

এরই মধ্যে স্ত্রী ও স্ত্রীর পরিবারের সাথে অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে অপুর ঝামেলা বাড়তে থাকে। স্ত্রী, শ্বশুর বাড়ির লোকজনের দেয়া মানুষিক অত্যাচারের বিষয়টি স্বজনদের একাধিকবার জানান অপু। গত ১২ জানুয়ারি বেলা ৩টায় ইমতিয়াজ হোসেন অপুর বড় ভাই ইমন হোসেন পাভেল জানতে পারেন অপু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মনোহরগঞ্জ ছুটে যান নিহত ইমতিয়াজ হোসেন অপুর বড় ভাই সহ অন্যান্যরা। তারা গিয়ে লাশ পুলিশের হেফাজতে দেখতে পান। ঘটনার পরদিন ১৩ জানুয়ারি মনোহরগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আছমা আক্তার, তার বাবা আবুল হোসেন (শ্বশুর) ও মা জেসমিন আক্তারকে(শাশুরি) আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের ছোট বোন আমেনা আক্তার কুমিল্লায় বসবাস করেন, তিনি জানান ইমতিয়াজ হোসেন অপুর ব্যবসায় বিক্রির টাকা ও পরবর্তীতে তাঁর স্বামীর কাছ থেকে ব্যবসার কথা বলে নিহত অপু ও তাঁর স্ত্রী আছমা স্টাম্পে স্বাক্ষর দিয়ে ২০ লাখ টাকা হাওলাত নেন। ২০ লাখ টাকা ও ব্যবসায় বিক্রির টাকা সব আছমার পরিবারের কাছে রক্ষিত ছিল। টাকা পয়সা থেকে মূলত অশান্তির সূত্রপাত হয়। নিহত অপুর ছোট বোনে আমেনা আক্তারের দাবি টাকা আত্মসাত করার জন্য অপুকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে পরিবারটি। তিনি আরো বলেন, অপুর লাশ দরজা ভেঙ্গে বের করা হয়েছে বললেও দরজা ভাঙ্গার কোন আলামত আমরা দেখিনাই। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে আমাদের জানানো হয়েছিল। কোন ভিডিও বা আলামত আমরা পাইনি। আমাদের দাবি যাতে দ্রুত আসামীদের গ্রেফতার করে প্রকৃত বিষয়টি পুুলিশ উন্মোচন করেন।

নিহত ইমতিয়াজ আহমেদ অপুর ছোট বোন জামাই কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এলাকার ব্যবসায়ী মঈনুল ইসলাম মামুন। তিনি জানান, বিষয়টি খুবই দু:খজনক। আমরা শুরুতে থানায় মামলা করতে চাইনি। পরে হত্যা মামলা করতে চাইলেও বিভিন্ন চাপে ও নিরাপত্তা ঝুঁকির কারনে আত্মহত্যার প্ররোচনার মামলা করতে হয়েছে। আমরা মর্মাহত। এখন পর্যন্ত কোন আসামিও গ্রেফতার হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনোহরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা। মামলার আসামিরা পলাতক আছে। তাদের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

নোয়াখালিতে ২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রি !

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় এক ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসীতে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে রাতে ১টি ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার আভিযানিক টিম ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। সুধারাম থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

চান্দিনার আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনার জয়দেবপুরে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামে ওই মতবিনিময় সভা হয়।

এতে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়