All posts by jitu

নোয়াখালীতে দেশীয় অস্ত্র-গাঁজাসহ যুবক আটক

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক  যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আক্ততার হোসেন (২২) উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডরে আক্তার সোবাহানের বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে বেগমগঞ্জ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি দল লক্ষীনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দেশীয় দেশীয় তৈরি ধারালো ৩টি লম্বা কিরিচ, ৪টি লম্বা ছোরা, ২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি এসএস লম্বা ফাইভ, ১টি প্লাস, ১টি হকস্টিক, ১টি হাতল যুক্ত ছাতার পাইপ, ১টি ওজন পরিমাপ করার যন্ত্র, ও ৫০০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

দুই সেমির আম্পায়ারদের নাম ঘোষণা

 

স্পোর্টস ডেস্কঃ

সুপারটুয়েলভ শেষে সেমিফাইনালের দুয়ার খুলতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার প্রতিদ্বন্দ্বী ইতোমধ্যে নির্ধারিত- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান দল। আগামী ৯ নভেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

আর পরদিন ১০ নভেম্বর অ্যাডিলেড মাঠে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

দুই সেমিফাইনাল ম্যাচের অনফিল্ড, থার্ড ও চতুর্থ আম্পায়ারও বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আর আম্পায়ারদের নাম শুনেই হতাশ পাকিস্তানি সমর্থকরা।

কিউইদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থকে নিয়োগ করেছে আইসিসি।

তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটলব্রো, চতুর্থ আম্পায়ারে থাকছেন মাইকেল গফ এবং ম্যাচ রেফারির দায়িত্বে ক্রিস ব্রড।

এমন খবরে পাকিস্তানি ক্রিকেটভক্তদের হতাশ হওয়ার একমাত্র কারণ আম্পায়ার মারাইস ইরাসমাস।

বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে এই আম্পায়ারের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

ম্যাচের শেষ ওভারে স্পিনার মহম্মদ নওয়াজের ফুল টস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো-কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ওই বলকে নো-বল বলে অভিহিত করেছিলেন মারাইস।

এরপর ম্যাচটি হেরে যায় পাকিস্তান। পাকিস্তানি ভক্তদের অভিযোগ ছিল, কোহলির নির্দেশে আম্পায়ার নো-বল দিয়েছেন। নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত।

আর সেই আম্পায়রই পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনালে আম্পায়ার হবেন! এতে অসন্তোষ বাড়ছে পাকিস্তান সমর্থকদের মাঝে।

এদিকে ভারত -ইংল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং অস্ট্রেলিয়ার পল রেইফেলকে নিযুক্ত করেছে আইসিসি। এই দ্বিতীয় সেমিফাইনালে তৃতীয় আম্পায়ার হবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি। যেখানে চতুর্থ আম্পায়ার হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রড টাকার। দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ রেফারি হবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বুড়িচংয়ে গরুর বাজারের ইজারা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের লাটিয়ারপুল (লটুয়া গরুর বাজার) ইজারা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার বিকালে আক্তার গ্রুপের সাথে মফিজ গ্রুপের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মফিজ গ্রুপের ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এসময় স্থানীয় দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ রুহুল আমিন, আশিষ কুমার সঙ্গীয় ফোর্সসহ খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে লাটুয়ার গরুর বাজারের ইজারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ ও ভয়ভীতি বিরাজ করায় সোমবার ওই স্থানে গরুর বাজার বসতে দেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নির্দেশে সোমবার গরুর হাট বসলে পুলিশ বাজার থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লটুয়া গরুর বাজারের ইজারা নিয়ে স্থানীয় দুটি পক্ষের দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলে আসছে। গরুর বাজারটির ইজারা দখলে নিয়ে কোর্টে ও থানায় মামলা দায়ের করেছে উভয় পক্ষ।

ছিকুটিয়ার মফিজ গ্রুপের মফিজ জানান, রোববার বিকাল সাড়ে ৪টায় তাদের সমিতির বৈঠক বসার প্রস্তুতি চলছিল।এ সময় ফারুক-আক্তার গ্রুপের লোকজন বহিরাগত ৫০-৬০ জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মফিজ গ্রুপের উপর সন্ত্রাসী হামলা চালায়।এতে মফিজ গ্রুপের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মফিজ গ্রুপের ৫ জন আহত হয়েছে বলে মফিজ অভিযোগ করে।

আহতদের কুমিল্লা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতরা হলেন- কামাল হোসেন, সফিকুল ইসলাম, মোবারক হোসেন, জামাল হোসেন।

ফারুক ও আক্তার অভিযোগ করে বলেন মফিজ মামলা বাজ। সে বাজারটি দখল করতে চায়। আমরা বাজার ইজারা নিয়েছি। আমরা ৮ লাখ টাকা ইজারা জমা দিয়েছি। ইজারা বাতিল করা হয়েছে, খাস কালেকশান ও আমরাও করব। মফিজ গ্রুপ আমাদের নামে আদালতে মিথ্যা চাঁদাবাজি মামলা করেছেন। আমরা কারো উপর হামলা করি নাই।

মফিজ গ্রুপের মফিজুল ইসলাম বলেন, বাজারটি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) ইজারা বাতিল করছে মুখে বলেন, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেননি। আক্তার গ্রুপ অবৈধভাবে বহিরাগতদের নিয়ে আমাদের লোকজন উপর সন্ত্রাসী হামলা চালায়। আমরা কারো উপর হামলা করি নাই। বাজারটি জায়গা আমাদের নিজস্ব মালিকানা। আমাদের জায়গায় তারা জোড়পুর্বক দখল করে ক্ষমতা চালায়।

এস আই রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক গ্রুপ বাজার থেকে দূরে চলে যায়। তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে সোমবার লাটুদার গরুর বাজার বসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার ভেঙ্গে দেওয়া হয়।

বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি। বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সে লক্ষে পুলিশ কাজ করছে। কেউ অভিযোগ দায়ের করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, লাটিয়ারপুল লটুয়া গরুর বাজার ইজারা বাতিল ঘোষণা করা হয়েছে। আক্তার গ্রুপ ও মফিজ গ্রুপ নামে কাউকে বাজার পরিচালনা কারার দায়িত্ব দেওয়া হয়নি। কারা বাজারটি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তদন্ত করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীতে বাবা-মাকে মারধর করে মেয়েকে গণধর্ষণের অভিযোগ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে বাবা-মাকে মারধর করে বাহিরে আটক রেখে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় ধর্ষণকারীরা ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুট চালিয়েছে। পরে হেল্প লাইন ৯৯৯ এ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

রোববার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম চর মজিদ এলাকার আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী ও তার মা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, স্থানীয় হোসেন বাহিনীর ২০-২৫ জন সন্ত্রাসী রাত আনুমানিক ১১টার দিকে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। এ সময় গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বাহির করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তার মেয়েকে ৩ জন ধরে রাখে এবং দুইজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাতে ধর্ষিতা কিশোরী আত্মহত্যা করারও চেষ্টা করে। পরে ৯৯৯ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে ধর্ষিতাসহ তার বাবা-মাকে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।সোমবার সকালে ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানায়, ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওসির দায়িত্বে থাকা চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানায়, রাতে অভিযোগ পাওয়ার পরপরেই পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পরিবারের ৫ জন অস্বাভাবিক, খর্বাকৃতি সন্তানদের নিয়ে সাহায্যের আবেদন বাবার

 

ডেস্ক রিপোর্টঃ

চার সন্তানসহ মজিবুর রহমান খান বামন বা খর্বাকৃতির। এজন্য অন্য কোথাও কাজ পাচ্ছেন না তিনি। দোকান চালিয়ে কিস্তি মিটিয়ে চার সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর সদরের দেবগ্রামে এ পরিবারের বসবাস। জানা গেছে, মজিবুরের বসবাস করা দেড় শতক বাড়ির জায়গা ছাড়া আর কোনো কিছুই নেই। ধারদেনা করে প্রায় দেড় যুগ আগে বাড়ির পাশে শুরু করেন একটি টং দোকানের ব্যবসা। পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা ও প্রতিবেশীদের সহযোগিতা। সারাদিন যে বেচাবিক্রি হয় দিন শেষে সমিতির ঋণের কিস্তি আর সাত সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পরিবারের কর্তা মজিবুর রহমান।

মজিবুরের স্ত্রী শারমিন আক্তার সমলা ও বড় ছেলে আশিক খান ছাড়া পরিবারের অন্য পাঁচজনই অস্বাভাবিক।

প্রতিবন্ধীরা হলেন- মজিবুর রহমান খান ও তার চার সন্তান- মো. মাসুক খান (১৮), মো. মহিন খান (১৫), তুহিন খান (১০) এবং একমাত্র কন্যা ফাতেমা খানম (৪)।

বড় ছেলে আশিক খান (২০) এইচএসসি পাশ করেছেন। তিনি সুস্থ স্বাভাবিক। শহরের একটি শো-রুমে কাজ করেন। মজিবুরের খর্বাকৃতির তিন ছেলের মধ্যে মাসুক (এসএসসি দিয়েছে), মাহিন অষ্টম ও তুহিন চতুর্থ শ্রেণিতে পড়ছে।

এদের মধ্যে তুহিন খিঁচুনি রোগে আক্রান্ত। প্রতি মাসে দুবার ঢাকায় নিয়ে তাকে ডাক্তার দেখাতে হয়। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন মজিবুর।

মজিবুর বলেন, আমার প্রতিবন্ধী সন্তানরা জন্মগতভাবে প্রতিন্ধী না। জন্মের পর দুই বছর বা তার বেশি হলেই এ সমস্যা দেখা দিচ্ছে। শারীরিক প্রতিবন্ধীকতার কারণে কোনো কাজকর্ম করতে না পারায় এখন দোকান ঘরই তাদের একমাত্র ভরসা।

তিনি বলেন, সমিতি থেকে লোন নিয়ে কিস্তি পরিশোধ করতেই টাকা শেষ হয়ে যায়। দোকানে ঠিকমতো মালামালও কিনতে পারি না। অভাব অনটনে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে স্ত্রী-সন্তানদের নিয়ে।

মজিবুর আরও বলেন, ছোট ছেলে তুহিন খিঁচুনি রোগে আক্রান্ত। ১৫ দিনে একবার ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে অন্তত ৪-৫ হাজার টাকা খরচ হয়ে যায়।

প্রতিবন্ধী পরিবারটির দাবি, সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে হয় তো তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

আখাউড়া পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল সরদার বলেন, একই পরিবারে ৫ জন প্রতিবন্ধী হওয়া খুবই আক্ষেপের বিষয়।

তিনি জানান, আমরা সব সময় তাদের নিজের সন্তানের মতোই দেখছি। তাছাড়া সরকারিভাবে সহায়তা হিসেবে যা কিছু আসে তাদের দেওয়া হয়। আমরা অসহায় পরিবারটির পাশে আছি এবং থাকব। তিনি সমাজের বিত্তবানদেরও সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

কুমিল্লায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় উপকূল এক্সপ্রেস নামের চলন্ত একটি ট্রেনে সন্তান প্রসব করেছেন তানিয়া আক্তার নামে এক প্রসূতি নারী।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তানিয়া আক্তার (১৯) নরসিংদীর জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নোয়াখালীর সোনাপুর এলাকায়।

রোববার সকালে প্রসূতির স্বামী এরশাদ মিয়া বলেন, উপকূল নামের একটি ট্রেনে করে গর্ভবতী স্ত্রী তানিয়াকে নিয়ে নরসিংদী থেকে শ্বশুরবাড়ি নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিলাম। শনিবার রাতে ট্রেনটি কুমিল্লার রেলওয়ে স্টেশন পার হলে প্রসব বেদনা ওঠে তানিয়ার। পরে ট্রেনে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় তার প্রসবের ব্যবস্থা করা হয়।

সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে কুমিল্লা নগরীর আল খিদমাহ স্পেশালাইজড নামে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি।

শাহরাস্তিতে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

 

ডেস্ক রিপোর্টঃ

শাহরাস্তিতে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ অভিযুক্ত মানিককে (১৬) আটক করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিয়া বাড়ির,প্রবাসী শাহাদাত হোসেন বাবুর ছোট মেয়ে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী তানহা আক্তার নাদিয়ার (৮) মৃতদেহ ৬ নভেম্বর বাড়ির পাশের ডোবা থেকে পরিবারের সদস্যরা উদ্ধার করে।

সংবাদ পেয়ে শাহারাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে ঘটনার সাথে জড়িত সন্দেহে খেড়িহরের গ্রামের আব্দুল কাদেরের পুত্র মানিক হোসেনকে আটক করে।

নিহত শিশুর মা তাসলিমা জানান, প্রতিদিনের ন্যায় নাদিয়া খেলতে গিয়ে ফিরে না আসায় বাড়ির আশপাশে খুঁজতে থাকি। একপর্যায়ে মানিকের দেখানো স্থানে গিয়ে কবরস্থানের পূর্ব পাশের ডোবায় তাকে খুঁজে পাই। আমার মেয়ের হত্যার ন্যায়বিচার চাই।

শাহারাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত মানিক হোসেন। সে তার মামার বাড়িতে থাকতো। মানিক এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে সে জানায় নিহত নাদিয়া প্রায়ই তাকে চোর বলে ডাকে।

এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন সন্ধ্যায় সে নাদিয়াকে বাড়ির পাশে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটি চিৎকার দিলে সে তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবার পানিতে চুবিয়ে দেয়।

রোহিঙ্গাদের রিলিফের চাল কালো বাজারে বিক্রি: বিএনপি নেতা গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল মজুদ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলাম ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী।

রোববার (৬ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারির মাধ্যমে নিয়ে আসা হয় সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে। এরপর ট্রাকে লোড করার সময় লোকজনের সন্দেহ হলে চৌকিদার করিম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ট্রাক গুলো ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের চরজব্বার থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালো বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অভিযোগ স্থানীয় লোকজনের। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সৌদি আরবে ওমরা হজে গিয়ে সদর দক্ষিণের আবুল কাশেমের মৃত্যু

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাষা পাড়া মধ্যম পাড়ার  বাসিন্দা আবুল কাশেম সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরা হজ পালন  করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

গত ৪ই নভেম্বর পবিত্র মক্কা আল্লাহর ঘর তাওয়াফ শেষে আসরের নামাজের পর ইহরাম বাধা অবস্থায় কাবার হেরামে ইন্তেকাল করেন।পরে গত ৬ই নভেম্বর রবিবার এশার নামাজের পর মক্কা শরীফে ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মক্কা নগরীতেই দাফন করা হয়।

কলেজের প্রায় ২৭ ছাত্রের সঙ্গে শিক্ষকের সমকামিতার ঘটনা ফাঁস

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকার ধামরাইয়ের কালামপুরে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রায় ২৭ ছাত্রের সঙ্গে এক শিক্ষকের সমকামিতার ঘটনা ফাঁস হয়েছে। এতে কলেজ চত্বরসহ পুরো ধামরাইজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ভোক্তভোগী ছাত্রদের মধ্যে ১১ জন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কলেজের সভাপতি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ধামরাইয়ের ওই কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম কলেজের ছাত্রদের ফেল করানো, পরীক্ষা দিতে না দেয়াসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার সাথে সমকামিতা করতে বাধ্য করতেন। তার এমন অনৈতিক কর্মকাণ্ডের কোন ছাত্র রাজি না হলেই তাকে ভয় দেখাতেন তিনি। এ ঘটনায় ভূগোল বিভাগের কয়েকজন শিক্ষার্থী অতিষ্ঠ হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর কাছে অভিযোগ দেন।

গত দুদিন ধরে এমন ঘটনা ফাঁস হওয়ায় কলেজ পাড়াসহ পুরো ধামরাই জুড়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আর শিক্ষক আমিনুল ইসলামকে কলেজে আসতে বারণ করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন।

কয়েকজন ছাত্র জানান, আমরা ভূগোল বিভাগের ছাত্র। আমিনুল ইসলাম স্যার কৌশলে তার পছন্দের ছাত্রদের সমকামিতা করার প্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হলেই বিপদ ছিল। তাই বাধ্য হয়েই স্যারের সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছি। তারা ওই স্যারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগকারী কয়েকজন ছাত্র জানান, আমরা বাধ্য হয়েই এমন চরিত্রহীন স্যারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছি।

ঘটনা তদন্ত হলে প্রায় অর্ধশতাধিক সাবেক বর্তমান ছাত্রের জন্য সমকামিতার ঘটনার প্রমাণ পাবে তদন্ত কমিটি।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, কলেজের এমন ঘটনা ফাঁসের পর নিজের স্ত্রীর সন্তানের কাছেও লজ্জা পাচ্ছি আমরা। এখন সকলেই বিষয়টিকে ঘৃণার চোখে দেখছেন। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কলেজ অধ্যক্ষ মাইন উদ্দিন জানান, বিষয়টি কলেজের সভাপতির নির্দেশে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছেন।

কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কà¦