All posts by jitu

সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের আশ্রাফপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

শুক্রবার ( ১২ আগস্ট) রাতে আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চিংড়াখালী গ্রামের মোঃ তৈয়ুব আলী বিশ্বাস এর ছেলে মো রনি বিশ্বাস (৩০) এবং একই থানার উত্তর কচুবুনিয়া গ্রামের মোঃ কাদের খান এর ছেলে মোঃ রাতুল খান(২৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পরকীয়ার জেড়েই নারী চিকিৎসককে হোটেলে এনে খুন করে স্বামী

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর আবাসিক হোটেল থেকে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।

জান্নাতুলকে হত্যায় অভিযুক্ত রেজাউল করিম তার স্বামী। বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়েন রেজাউল। তার পরকীয়ায় বাধা দেওয়ায় খুন হন জান্নাতুল। ঘটা করে জন্মদিন পালনের কথা বলে হোটেলে ডেকে এনে এই চিকিৎসককে খুন করেন রেজাউল।

জান্নাতুল নাঈম হত্যার ঘটনায় রেজাউলকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, পরিবারকে না জানিয়ে দুই বছর আগে জান্নাতুল নাঈম সিদ্দিককে বিয়ে করেছিলেন রেজাউল করিম রেজা। একাধিক নারীর সঙ্গে রেজাউলের সম্পর্ক রাখার বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরেই পরিকল্পিতভাবে জান্নাতুলকে খুন করেন রেজাউল। জন্মদিন পালনের কথা বলে আবাসিক হোটেলে এনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় তাকে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করে র‌্যাব। হত্যাকাণ্ডের সময় রেজাউলের পরিহিত রক্তমাখা গেঞ্জি, মোবাইল ও ব্যবহৃত ব্যাগ এবং নিহত নারীর ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্