All posts by jitu

২৫ বছর পূর্তি উদযাপন করবে কুমিল্লা জিলা স্কুলের ৯৮ ব্যাচের বন্ধুরা

 

স্টাফ রিপোর্টার:

আগামী ২০২৩ সালে ৯৮’ ব্যাচ কুমিল্লা জিলা স্কুল “আমাদের ২৫” শিরোনামে ২৫ বছর রজতজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে।  এ উপলক্ষে এ ব্যাচের বন্ধুদের আগামী ১২ই আগস্ট ( শুক্রবার) সন্ধ্যা ৭ টায় উইন্ড কনভেনশন সেন্টারে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ব্যাচের বন্ধুরা জানান,  আমরা সবাই মিলে দিনটি উদযাপন করতে চাই। সে লক্ষ্যে  আগামী ১২ই  আগস্ট  ২৫ বছর উদযাপন পর্ষদ গঠন করার জন্য সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা চাই। যারা উদযাপন পর্ষদে থাকতে ইচ্ছুক সকল বন্ধুদের আসার জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ CZS98 BATCH ।

বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনে কুমিল্লায় শিক্ষাবোর্ডের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

সোমবার (০৭) আগস্ট সকাল ৯ ঘটিকায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম এর নেতৃত্বে বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ নিয়ে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বোর্ড অঙ্গনে বিভিন্ন জাতের ছাড়া রোপণ করা হয়।

বৃক্ষরোপন অঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন- মনটি ছিল সাধারণ বাঙালী মায়ের চেয়েও কোমল। কিন্তু অন্যায়ের বিপক্ষে অনেকক্ষেত্রে ছিলেন স্বামীর চেয়েও কঠিন। দুঃখ-ক্লেশ সহ্যের পরিমাণ ছিল ধারণাতীত। কখনও বাঙালীর অবিসংবাদিত নেতার স্ত্রী, কখনও প্রধানমন্ত্রীর স্ত্রী, কখনও রাষ্ট্রপতির স্ত্রী; জীবনের সকল পর্যায়েই তিনি নিঃস্বার্থভাবে জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্কটের সঙ্গী হয়ে, জীবনের চালিকাশক্তি হয়ে। আত্মকেন্দ্রিকতা বা আত্মসর্বস্বতা কখনও স্পর্শ করতে পারেনি এই নির্লোভ মহীয়সীকে। প্রচারবিমুখ এই মহীয়সী কাজ করে গেছেন নীরবে-নিভৃতে। হাসিমুখে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা সহ্য করে অভূতপূর্ব ধৈর্যের পরিচয় দিয়েছেন ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী এই মহীয়সী। তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতার ডাকনাম ছিল রেণু। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিণী, মহীয়সী এই বঙ্গমাতা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, বিদ্যালয় উপ-পরিদর্শক কামরুজ্জামান, কলেজ পরিদ্শক জহিরুল ইসলাম পটোয়ারী,পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোহাম্মদ আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফসর আজহারুল ইসলাম,বোর্ড উপপরিচালক (হি. ও নি.) মোহাম্মদ ছানাউল্ল্যাই, কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল খালেদসহ প্রমুখ।

কুমিল্লা আইনজীবী সমিতিকে ৬ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের আদেশ এলজিআরডি মন্ত্রীর

 

স্টাফ  রিপোর্টার:
ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা আইনজীবী সমিতির অনুকূলে ৬ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের আদেশ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। গত ৫ আগস্ট তিনি ওই টাকা বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের সচিবকে লিখিত নির্দেশ প্রদান করেন। টাকা বরাদ্দের আদেশ দেওয়ায় গত রবিবার কুমিল্লা আদালত জামে মসজিদে এলজিআরডি মন্ত্রীর জন্য বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করেন আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পদক এডভোকেট মো: আবু তাহের। এসময় মন্ত্রী ও পরিবারের জন্য সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।

জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ক্রয়কৃত ১২ শতক জমিতে ১১তলার আধুনিক ভবন নির্মাণের জন্য ৫ কোটি, আদালত প্রাঙ্গণে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে ৫০ লাখ টাকা, আদালত মসজিদের জন্য এক কোটি, মহিলা আইনজীবীদের জন্য উন্নতমানের পৃথক ওয়াশরুম, ড্রেসিং রুম ও নামাজের জায়গা (কমন রুম) স্থাপনের জন্য ২০ লাখ টাকা বরাদ্দের আদেশ দেন।

এর আগে গত ২৪ জুলাই প্রধান অতিথি হিসেবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। সে সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পদক এডভোকেট মো: আবু তাহের ও অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী এসব টাকা বরাদ্দের অঙ্গীকার করেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো: আবু তাহের বলেন, মাননীয় এলজিআরডি মন্ত্রীর কাছে আমরা আইনজীবীরা কৃতজ্ঞ। তিনি আমাদের আইনজীবী সমিতির উন্নয়নে যে বরাদ্ধ দিয়েছেন তা ইতিহাসে রেকর্ড। কুমিল্লা বারের সাধারণ আইনজীবীরা আজ প্রফুল্লা। আমরা মন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।

চান্দিনা পৌর এলাকায় ৫ মাস ধরে বিশুদ্ধ পানির সংকট; সেবা বঞ্চিত ৭ শত গ্রাহক

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকায় গত পাঁচ মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ দিন বিশুদ্ধ সুপেয় পানির সংকট থাকলেও তা নিরসনে তেমন কোন উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে রয়েছে পৌরবাসী। বিশুদ্ধ পানির সংকটে বিভিন্ন রোগ-বালাইয়ের হুমকির মুখে রয়েছে জনজীবন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেখার কেউ নেই।

সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার বাগানবাড়ী, ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং বাজারসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে গত মার্চ মাসের ১ তারিখ থেকেই পানি সরবরাহ বন্ধ রয়েছে। পৌর এলাকার ৫ ও ৬নং ওয়ার্ডে বিশুদ্ধ পানির গ্রাহক বেশি। এছাড়া ১ ও ২নং ওয়ার্ডেও বেশ কিছু পানির সংযোগ রয়েছে। বর্তমানে ১শত ৯২ জন সচল গ্রাহক রয়েছে, যারা নিয়মিত পানির বিল পরিশোধ করেন। এছাড়া ৭ শত গ্রাহক রয়েছে যারা পানির সংযোগ লাইনের ত্রæটির কারণে বিশুদ্ধ পানির সেবা থেকে বঞ্চিত। লাইনের ত্রæটি সমাধানেও পৌরকর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছে না।

চান্দিনা বাজারের বেশিরভাগ হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টি দোকান, চা দোকান গুলো পৌরসভা সরবরাহকৃত পানির উপর নির্ভরশীল। পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব ব্যবসায়ীরা।

এদিকে পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টেটিও নানা সমস্যায় জর্জরিত। পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের দুটি পাম্প হাউজ রয়েছে। এর মধ্যে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সংলগ্ন একটি এবং অপরটি বড়গোবিন্দপুর এলাকায় অবস্থিত। দুইটি পাম্প হাউসেই বর্তমানে পানি উত্তোলন বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে যাচ্ছে মালামাল। নৈশ প্রহরী না থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে।

অপরদিকে শনিবার (৬ আগস্ট) দুপুরে বাগান বাড়ি মালিক সোসাইটির উদ্যোগে বাগান বাড়ি সড়কে স্থানীয় বিশুদ্ধ পানি সেবা বঞ্চিত গ্রাহকরা জড়ো হয়। এসময় চান্দিনা পৌর কর্তৃপক্ষের নিকট দ্রæত বিশুদ্ধ পানি সরবারাহের দাবি জানান তারা। এসময় বক্তৃতা করেন- বাগানবাড়ি মালিক এক্য পরিষদের সভাপতি অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক মো. কবির মজুমদার, গ্রাহক মো. ইসমাইল হোসেন, মো. শাহ আলম, শহিদ উল্লাহ, মো. নূরে আলম, মো. মাসুদ আগার, মো. আবদুল কুদ্দুস, মো. সফিকুল ইসলাম প্রমুখ।

এব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন- ‘পৌরসভার পাম্প হাউজের মিটার ও ট্রান্সফর্মার একাধিকবার চুরি হয়েছে। এই কারণে পানি সরবরাহ বন্ধ রয়েছে।’ দীর্ঘদিন ধরে মানুষ পানির সেবা বঞ্চিত হচ্ছে বলে স্বীকার করে তিনি বলেন- ‘আমরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। তারা একটি হিসাব দিয়েছে। সোমবার (৮ আগস্ট) আমরা টাকা জমা দিব। আশা করি দ্রæত বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবো। এই সপ্তাহের মধ্যে আমরা পানি সরবরাহ কার্যক্রম শুরু করবো।’

লাইনের  ত্রুুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এটি ইঞ্জিনিয়ার এর বিষয়। তিনি বলতে পারবেন।

এবিষয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আতাউল মাসুদ বলেন- ‘দুইটি পাম্প হাউসে একাধিকবার মিটার, ট্রান্সফর্মার ও মালামাল চুরি হয়েছে। আমরা পানি সরবরাহ কার্যক্রম চালু করতে কাজ করে যাচ্ছি।’ তিনি আরও জানান, পাম্প হাউসগুলোতে নৈশ প্রহরী না থাকায় বারবার চুরি হচ্ছে।

এবিষয়ে জানতে চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো. শওকত হোসেন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

কুমিল্লায় ২৫০ বছরের পুরনো রুপার পানদানি , মুদ্রা ২০০ বছরের

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ২৫০ বছরের প্রাচীন রুপার পানদানি, রুপার টাকা রাখার বাক্স, গহনার বাক্স, ২০০ বছরের ৩০ প্রকারের ২ শতাধিক মুদ্রা রয়েছে। এছাড়া রুপার নৌকা, চেয়ার, সেতার, পায়ের মল, গলার হার, হুক্কা, কাটা চামচ, চামচ, গ্লাস, সুরমাদানি, আতরদানি ও কুপি রয়েছে। বংশপরম্পরায় এগুলো সংরক্ষণ করা হচ্ছে শত বছর ধরে।

কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান এগুলো সংরক্ষণ করছেন।

শাহ মোহাম্মদ আলমগীর খান জানান, পিতা আজম খান অলঙ্কারের ব্যবসা করতেন। তারা পারিবারিকভাবে প্রায় ১০০ বছর ধরে এই ব্যবসা করেন। তারা বিভন্ন সময়ে রুপার সামগ্রী সংগ্রহ করেন। এছাড়া কুমিল্লা নওয়াব বাড়ি থেকেও কিছু সামগ্রী সংগ্রহ করেন। এগুলো তাদের ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে। তাই এগুলো সংগ্রহ করেছেন। এছাড়া ব্রিটিশ, পাকিস্তানি, ত্রিপুরা ও আরবীয় মুদ্রা সংগ্রহে রয়েছে। অনেকে কিনতে চাইলেও তারা তা বিক্রি করেননি। প্রায় প্রতিদিন অনেকে এগুলো দেখতে আসেন। কুমিল্লা নগর উদ্যানে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত কুমিল্লা জাদুঘরের প্রতিষ্ঠাতা নাজমুল আবেদীন বলেন, ২৫০ বছরের প্রাচীন রুপার পানদানি, টাকা রাখার বাক্স, গহনার বাক্স, ২০০ বছরের মুদ্রার সংগ্রহগুলো প্রমাণ করে এই এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য। ওই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা। তাদের জীবনযাপন। তারা কত শৌখিন ছিলেন। এগুলো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের উপ-পরিচালক ড. আতাউর রহমান বলেন, ব্যক্তি উদ্যোগে সংরক্ষণে থাকা নিদর্শনগুলো দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। ৮ম শতকে কুমিল্লা কোটবাড়িতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। যা বর্তমানে শালবন বৌদ্ধ বিহার নামে পরিচিত। কুমিল্লা অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। অনেক স্তূপ এখনো খনন হয়নি। সেগুলো খনন হলে অনেক প্রাচীন নিদর্শন পাওয়া যাবে। সম্প্রসারিত হবে প্রত্ন পর্যটন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

৪ বছর পূর্তি উপলক্ষে ফ্রেন্ডস অফ কুমিল্লা  আয়োজন করছে  জাকঁজমকপূর্ণ গেট টুগেদার

স্টাফ রিপোর্টার:

চার বছর পূর্তি উপলক্ষে ফ্রেন্ডস অফ কুমিল্লা  আয়োজন করতে যাচ্ছে  জাকঁজমকপূর্ণ এক গেট টুগেদার।

১৯ আগষ্ট  দুপুর ১২ টা থেকে রাত্র ৮টা পর্যন্ত নগরীর এলিট প্যালেস হোটেলে এ গেট টুগেদার অনুষ্ঠিত হবে।

দিনভর  কথাবার্তা, খাওয়াদাওয়া , আড্ডায় ভরপুর থাকবে  এই মিলনমেলা।

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি আরোহী যাত্রী আহত হয়েছে।

রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।

স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, গতকাল শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওয়ানা করে। যাত্রা পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনের একটি চাকা ক্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও তার হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী ফারুক নিহত ও আরও দুই যাত্রী আহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লায় তেল প‌রিমা‌পে কারচুপি করায় ২ ফি‌লিং স্টেশনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বিভিন্ন এলাকায় তেল প‌রিমা‌পে কারচুপি করায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা বিএস‌টিআই অ‌ফি‌সের সহায়তায় রবিবার (৭ আগষ্ট) দুপুরে পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, অ‌ভিযা‌নে উক্ত এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এ সময় পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে (প্রা.) ১ লক্ষ টাকা এবং কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজ মোট ১২‌টি ফি‌লিং স্টেশ‌নের ৩০‌টি প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। বেলা ১১টা থে‌কে দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

ছদ্মবেশে চুরি করাই তাদের পেশা: গ্রেফতার ২

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, আশিকুল ইসলাম (৩০) সে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর পূর্বকান্দি গ্রামের মৃত আসলাম মোলার ছেলে,অপর আসামি মামুন মোল্লা (২৮) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিরালা বাজার এলাকার মৃত আরমান মেল্লার ছেলে।

রোববার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি বলেন, গত শুক্রবার ৫ আগস্ট দুপুর ১২টা ২০মিনিটের দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়া এলাকার গোল্ডেন প্যালেসের দ্বিতীয় তলার ফাতেমা বেগমের বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে একটি সংঘব্ধ চোর চক্র। পরে তারা ঘরে থাকা আলমারি ও ওয়াড্রফের তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার, এক লক্ষ টাকা চুরি করে নিয়া যায়। ঘটনার পর গতকাল শনিবার ৬ আগস্ট ভোর রাতের দিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকা মহানগরের বাড্ডা এলাকা এবং ডেমরা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের তথ্য মতে আসামি আশিকুর ইসলামের ভাড়া বাসা ডেমরা কোনাপাড়া এলাকা থেকে ৪টি স্বর্ণের আংটি, ১ জোড়া কানের দুল,১টি স্বর্ণের চেইন, ১টি লকেট,১ জোড়া রুপার চুড়ি, ২ জোড়া নুপুর, ১টি ব্রেসলাইট, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল সেট, নগদ ৫ হাজার ৯০০ টাকাসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ১টি রেঞ্জ, ১টি তালা ভাঙ্গার টালী ও ঘটনা কালীন আসামির পরিহিত ১টি শার্ট, ১ জোড়া জুতা, ১টি জিন্স প্যান্ট, ১টি মাক্স জব্দ করা হয়।

এসপি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও অন্যান্য চুরির ঘটনার রহস্য উদঘাটন হবে। গ্রেফতারকৃত আসামিরা ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরের আবাসিক এলাকায় বিভিন্ন সময় ছাত্র, অতিথি, সার্ভিস ম্যান সেজে বিভিন্ন জেলা ও শহরগুলোতে ২-৩ জনের দলবদ্ধ হয়। পরবর্তীতে তারা আবাসিক ও বাণিজ্যিক এলাকায় প্রবেশ করে যে সকল বাড়িতে ও প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী থাকে না। সে সকল স্থানগুলোতে চুরি করার জন্য টার্গেট করে। সুযোগ বুঝে তারা ছন্মবেশ ধারণ করে তাদের ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে তালা ও গ্রীল কেটে বিভিন্ন অভিনব পন্থায় দ্রুত মূল্যবান মালামাল চুরি করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তদন্তকালে আসামিদের জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে। এ ঘটনায় সুধারম মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।