All posts by jitu

হিরো আলমের লেখা ও সুরে ‘আমার জেল হবে না ফাঁসি হবে’ শিরোনামে নতুন গান

বিনোদন ডেস্কঃ

হিরো আলম কখনো রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি বা অন্যের গাওয়া গান কভার করবেন না। তবে ভক্তদের জন্য মৌলিক গান করে যাবেন। তারই ধারাবাহিকতায় নিজের লেখা ও সুরে ‘আমার জেল হবে না ফাঁসি হবে’ শিরোনামে নতুন গান গাইলেন তিনি। গানটি আজ মুক্তি পাবে বলে জানিয়েছেন হিরো আলম।

নতুন গান নিয়ে হিরো আলম বলেন, আমি বলেছি অন্যের গান করব না। কিন্তু গান ছেড়ে দেব এমনটি বলিনি। ভক্তদের জন্য আমি গান করে যাব। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মৌলিক গান করব। যাদের ভালো না লাগে তারা আমার গান না শুনলেই হয়।

তিনি বলেন, আমি শুধু গান নয়, যে কোনো কন্টেন্ট তৈরির সময় সতর্ক থাকব। আগামীতে দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। আসলে আমার কণ্ঠটাই এমন। আমি ইচ্ছা করে বা কাউকে ছোট করে কখনো গান করিনি। আপনারা আমাকে নতুনভাবে দেখবেন। দয়া করে আমার কন্টেন্ট না দেখে কেউ মন্তব্য করবেন না।

আক্ষেপের সুরে হিরো আলম বলেন, আমাকে কাছে ডেকে কেউ কখনো পরামর্শ দেননি। যে কারও সুপরামর্শ মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। আমার ক্যারিয়ারে কোনো অভিভাবক পাইনি। আমাকে হেনস্তা না করে বুঝিয়ে বললেই হতো। আমি শুধরে যেতাম।

তিনি আরও বলেন, এমন অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন যারা কোনোদিন হয়তো আমার কোনো কিছুই দেখেননি। কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে তার প্রতিবাদ করেছেন। এ থেকে বোঝা যায় এখনো ভালো মানুষ আছেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানুষ আছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ।

আরও বাড়ানো হচ্ছে লোডশেডিং

 

ডেস্ক রিপোর্টঃ

অব্যাহত জ্বালানি-সংকটের কারণে দেশব্যাপী লোডশেডিং আরও বাড়ানোর চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। এক ঘণ্টা লোডশেডিং করার পরও চাহিদার তুলনায় বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। ফলে আগামী দিনে দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হতে পারে। সেভাবেই পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

সরকারের ঘোষণা অনুযায়ী এলাকা ও জোনভিত্তিক দিনে এক ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং করা হবে বলা হলেও রাজধানী ঢাকাসহ উপজেলা পর্যায়ে মাঠের চিত্র ভিন্ন। বর্তমানে ঢাকার অনেক জায়গায় দিনে দুই ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে। জেলা-উপজেলায় লোডশেডিং হচ্ছে পাঁচ থেকে আট ঘণ্টা।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, জ্বালানি-সংকটের বর্তমান বাস্তবতায় দেশব্যাপী এক ঘণ্টা লোডশেডিং করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এক ঘণ্টা লোডশেডিংয়ের তথ্য জানিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে, অনেক জায়গায় আরও লোডশেডিং করতে হচ্ছে। এ কারণে লোডশেডিং ব্যবস্থাপনায় একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। লোডশেডিংকে সরকার একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে চায়।

বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এক ঘণ্টা লোডশেডিংয়ের যে শিডিউল করা আছে, তা মানা যাচ্ছে না। দেখা যাচ্ছে, কোনো কোনো এলাকায় দুই-তিন ঘণ্টাও লোডশেডিং হচ্ছে। এটাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা লোডশেডিংয়ের সময় বাড়াতে যাচ্ছি। এটি করার কারণ হচ্ছে, যাতে সব এলাকা সমানভাবে বিদ্যুৎ পায়।’

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সরকারি গবেষণা সংস্থা পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, ‘ঘোষণার চেয়ে অতিরিক্ত লোডশেডিংয়ের তথ্য জনগণের কাছে না থাকার কারণে তারা ভোগান্তিতে পড়ছে। যেহেতু আমাদের এখন চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম, তাই পরিকল্পনা করছি লোডশেডিংয়ের সময় বাড়াতে। লোডশেডিং এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা হতে পারে।’

মোহাম্মদ হোসাইন আরও বলেন, ‘আমরা এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। আগামী সপ্তাহের মধ্যে লোডশেডিংয়ের নতুন সময়সীমা নির্ধারণ করা হবে। লোডশেডিংকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই।’

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের শিডিউল বিপর্যয় নিয়ে প্রশ্ন করা হলে পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, ‘গ্রামে আমরা যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করি তার উল্লেখযোগ্য অংশ কলকারখানায় সরবরাহ করা হয়। এ কারণে গ্রামাঞ্চলের বসতবাড়িতে বিদ্যুৎ সরবরাহ কম। তাই সেখানে লোডশেডিং একটু বেশি। তা ছাড়া অনেক সময় বিদ্যুৎ লাইন মেরামতের জন্যও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।’

বিদ্যুৎ এক ঘণ্টা থাকলে দুই ঘণ্টা থাকে না, এ কথা জানিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাহাতা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রিফাত হোসেন। যেদিন কম লোডশেডিং করা হয়, সেটাও ছয় থেকে আট ঘণ্টা জানিয়ে তিনি বলেন, তীব্র গরমের সঙ্গে যোগ হয়েছে এখন লোডশেডিংয়ের যন্ত্রণা। লোডশেডিংয়ের এখন সময় নেই। অনেক সময় মধ্যরাতেও বিদ্যুৎ চলে যায়।

গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, ‘আমার এলাকায় বিদ্যুতের চাহিদা হচ্ছে ১৭ মেগাওয়াট কিন্তু সরবরাহ করা হচ্ছে ১২ মেগাওয়াট। যে কারণে আমাকে প্রতিদিন কম করে হলেও ৫ ঘণ্টা লোডশেডিং করতে হয়।’

চলতি মাসের ১৮ তারিখে সরকার বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। এই পদক্ষেপের অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র। এতে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় শুরু করা হয় দেশব্যাপী লোডশেডিং।

ইউপি সচিবের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ২ নারী গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদের (৩৩) অশ্লীল ভিডিও ধারণ করে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে এসব কাজে ব্যবহৃত মোবাইল ও ভিডিও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সচিব ৩জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামি নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার কাজী কলোনী সংলগ্ন রিফাত হাউজের ভাড়াটিয়া মো.নাঈমের স্ত্রী নুসরাত জাহান তিথি (২৬) পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো,নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের খালেক দারোগার বাড়ির আক্তার হোসেনের মেয়ে সানজিদা আক্তার জেরিন (২০) ও চাটখিল পৌরসভার দশঘরিয়া হাজী বাড়ির মাহাবুব রব্বানীর স্ত্রী সুবর্ণা মাহাবুব (৩৫)।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার নোয়াখালী পৌরসভার মাইজদী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার সুধারাম মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়,নোয়াখালীর মাইজদী শহরে দীর্ঘদিন যাবত একটি চক্র প্রতিষ্ঠিত বিত্তশালী পুরুষদের টার্গেট করে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে ঘনিষ্ঠ হয়। আবার অনেক সময় নির্জন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে। । পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে কিংবা পারিবারের সদস্যদের নিকট পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে ক্রমাগত টাকা দাবি করত চক্রের সদস্যরা।

পুলিশ আরও জানায়, একজন ভুক্তভোগী প্রতিকার চেয়ে অভিযোগ দেয়। পুলিশ অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেলে এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা নেওয়া হয়। ওই মামলায় ঘটনার সঙ্গে জড়িত ২ নারী প্রতারককে গতকাল বৃহস্পতিবার মাইজদী শহরের হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে মোবাইলে ধারণকৃত বিভিন্ন জনের অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গত ৫-৬ বছর তারা কয়েকজন মিলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করে আসছিলেন। পরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে ২০ নং আন্ডারচর ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদের ফোনে একাধিকবার কল করা হলে ও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশে জনসংখ্যার ঘনত্বে কুমিল্লার অবস্থান পঞ্চম

 

স্টাফ রিপোর্টারঃ

এবারের জনশুমারি ও গৃহগণনার পরিসংখ্যানে জনসংখ্যার ঘনত্ব অনুসারে কুমিল্লা জেলার অবস্থান সারাদেশে পঞ্চম। প্রাথমিক প্রতিবেদনের পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে জানা গেছে, প্রতি বর্গ কিলোমিটারে কুমিল্লায় বসবাস করে ১ হাজার ৯৭৪ জন। যা প্রতি বর্গ কিলো মিটারে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে দেশে পঞ্চম অবস্থানে রয়েছে। তবে ঢাকা জেলায় প্রতি বর্গকিলোমিটারে সবচেয়ে বেশি মানুষের বসবাস। দশ হাজার ৬৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে নারায়ণগঞ্জ। এই জেলায় প্রতি বর্গকিলোমিটারে বসবাস করছে পাঁচ হাজার ৭১২ জন। তৃতীয় অবস্থানে থাকা গাজীপুরে বসবাস করছে দুই হাজার ৯৭৪ জন। নরসিংদীতে দুই হাজার ২৪৭ জন এবং কুমিল্লায় এক হাজার ৯৭৪ জন।

জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদনে কুমিল্লা জেলার জনসংখ্যা ৬২ লাখ ১২ হাজার বলে জানিয়েছেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ- পরিচালক মোস্তফা আশরাফুজ্জামান। এর আগের গণনায় কুমিল্লায় জনসংখ্যা ছিলো ৫৩ লাখ ৮৭ হাজার। গত ১১ বছরে কুমিল্লায় জনসংখ্যা বেড়েছে ৯ লাখ ৪ হাজার। বিবিএস জানিয়েছে, জনশুমারির এই প্রতিবেদন প্রাথমিক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসকে দিয়ে শুমারি পরবর্তী যাচাই জরিপ করা হবে। আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

শুমারির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে দুই কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।

গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এক অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১ দশমিক ২২। ২০১১ সালের জনশুমারিতে গড় জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭। জনসংখ্যার ঘনত্ব বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জন। ২০১১ সালের শেষ জনশুমারিতে যা ছিল ৯৭৬ জন। স্বাক্ষরতার হার বেড়ে হয়েছে ৭৪ দশমিক ৬৬ শতাংশ। আগের শুমারিতে ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ।

২০০১ সালে দেশে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন। ১৯৮১ সালে ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন এবং ১৯৭৪ সালের প্রথম শুমারিতে দেশে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে তাবাসসুম নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগরে এ ঘটনা ঘটে।

শিশু তাবাসসুম পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকার জাকির হোসেনের মেয়ে। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্বজনদের সূত্রে জানা যায়, রিহান বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনেছি।

চৌদ্দগ্রামে খেলা দেখার সময় মাটি ধসে স্কুলছাত্রের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলা দেখার সময় মাটি ধসে তানভির হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির হোসেন বাতিসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. হেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় লুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় যুবলীগ নেতা মো. কাজী মানিক জানান, স্থানীয় ছেলেরা বিকেলে ননুজুড়ি খালের পাশে একটি জমিতে ফুটবল খেলছিল। তানভির খালের পাড়ে বসে খেলা দেখছিল। হঠাৎ পাড়ের মাটি ধসে তানভির খালের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, লোক মারফতে শুনেছি হেলাল মেম্বারের ছেলে মারা গেছে। বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

দেশের রেমিটেন্সে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন কাতার প্রবাসী মোঃ শাহজাহান

 

ইউসুফ পাটোয়ারী লিংকন :

সমাজ উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে দেশের রেমিটেন্সে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোনাগাজীর কৃতি সন্তান কাতার প্রবাসী মোঃ শাহজাহান ।

সোমবার সোনাগাজী সমিতি ঢাকার পক্ষ থেকে মোঃ শাহজাহান’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমিতির সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশীদ চৌধুরী মাসুদ।

মোঃ শাহজাহান কাতারস্থ কেন্দ্রীয় আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও কাতারস্থ সোনাগাজী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি পদে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি সোনাগাজী শাহজাহান কমপ্লেক্সের স্বত্বাধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন ইনটেক প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা এনামুল হক।

উল্লেখ্য, “সোনাগাজী সমিতি ঢাকা” সোনাগাজীবাসীকে ঐক্যবদ্ধ রাখতে, রাজনৈতিক সহবস্থান নিশ্চিত করতে শান্তি, স্বাস্থ্যসেবা ও ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক জনকল্যাণমুখী উন্নয়নমুলক কার্যক্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এই সন্মাননার আয়োজন করে। যার অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন, সোনাগাজীবাসীর উন্নয়নের প্রাণপুরুষ ইন্জিঃ আমিনুর রসিদ চৌধুরী মাসুদ।

ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার:
“বোধের গভীর থেকে আনি উচ্চারিত শব্দের ফুল” এ শ্লোগানে প্রতিষ্ঠিত আবৃত্তি সংগঠন ধ্বনিচিত্র বিনির্মান পাঠশালার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় নগরীর কবি নজরুল ইনন্সটিটিউট কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মাহতাব সুমন, ভারতের আগর তলার বিশিষ্ট্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অমিত ভৌমিক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, ইফতেখার উদ্দিন।
প্রদীপ প্রজ্জ্বলন ও শুভেচ্ছা কথনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পর বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভূক্ত কুমিল্লা ৯টি আবৃত্তি সংগঠনের আমন্ত্রিত শিল্পীদের আবৃত্তি পরিবেশিত হয়। এছাড়াও ধ্বনিচিতি বিনির্মাণ পাঠশালার বৃন্দ আবৃত্তি, একক আবৃত্তি ও কুমিল্লা আমন্ত্রিত শিশু কিশোরদের বৃন্দ আবৃত্তি পরিবেশণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

সংগঠনের অর্ধযুগপূর্তি উপলক্ষ্যে সমাপনী কেক কাটা ও সংগঠনের সদস্যদের অনুভূতি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। “বোধের গভীর থেকে আনি উচ্চারিত শব্দের ফুল” এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা “ধ্বনিচিত্র বিনির্মাণ পাঠশালার” আগামী দিনের সুস্থ সংস্কৃতি চর্চার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সামগ্রিক অনুষ্ঠানমালা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।

কুমিল্লায় মালাবদল করে গাছে-গাছে বিয়ে !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণে ঢোল-তবলা আর গান-বাজনার মধ্য দিয়েই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পরে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, সাক্ষীদের স্বাক্ষরগ্রহণ ও পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে সম্পন্ন হয় গাছের সঙ্গে গাছে বিয়ে।

আম গাছের সাথে বিয়ে হলো আমড়া গাছের, আবার কাঠাল গাছের বিয়ে হলো পেয়েরা গাছের সাথে, বর ও কনের পক্ষে স্বাক্ষর দিয়েই বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের কাজী ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে টিফিনের টাকায় ১ লক্ষ গাছের চারা বিতরণ ও গাছে গাছে বিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে কালী বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজালাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আলম চৌধুরী, গলিয়ারা দক্ষিন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লাল-সবুজ উন্নয়ন সংঘের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘে থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নিবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই এমন ভিন্ন রকম উদ্যোগ নেওয়া। গাছে গাছে বিয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যরকম আত্মীয়তা হলো। তিনি আরো বলেন আগামী তিনমাসে সারাদেশে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।

কুবিতে শৃঙ্খলা লঙ্ঘনকারী শিক্ষককে নিয়ে শৃঙ্খলা কমিটি

 

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার ফল নিয়ে গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য সরবরাহের অভিযোগে ২০২১ সালের ২৭ জুন ৮০তম সিন্ডিকেট সভায় এক শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাবিধি-২০১৮ অনুসরণ করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। তবে নির্দেশ দেওয়ার ১৩ মাস সময় পার করলেও বিচার না করে উল্টো অভিযুক্ত শিক্ষককে নিয়ে গুচ্ছ ভর্তà¦