All posts by jitu

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি নারজো ৫০ ও সি৩১

 

ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি উন্মোচিত হওয়া তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র সর্বাধুনিক স্মার্টফোন রিয়েলমি নারজো ৫০ ও সি৩১ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। নতুন এ ফোনগুলো রিয়েলমি ব্যবহারকারীদের আরো উন্নত ও ফ্যাশনেবল জীবনধারায় অনুপ্রাণিত করবে। দেশের যে কোন মোবাইলের দোকান থেকে ব্যবহারকারীরা এ ডিভাইস দু’টি ক্রয় করতে পারবেন। এবারের ঈদে এ মূল্যের মধ্যে উন্নত প্রসেসর ও ডিসপ্লের ফোন নারজো ৫০ (৪জিবি/৬৪জিবি) মাত্র ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, নান্দনিক ডিজাইনের রিয়েলমি সি৩১ ডিভাইসটি কেনা যাবে মাত্র ১২,৯৯০ টাকায়।

ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানে সবসময় সচেষ্ট রয়েছে রিয়েলমি। দু’টি স্মার্টফোনই দারাজের ফ্ল্যাশ সেল চলাকালীন সময়ে পাওয়া যাবে।

গেমপ্রেমীদের জন্য রিয়েলমি’র নারজো সিরিজের সর্বাধুনিক ফোন হলো নারজো ৫০। এ মূল্যের মধ্যে এ ডিভাইসটিই একমাত্র ফোন যেখানে একসঙ্গে হেলিও জি৯৬ প্রসেসর ও ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। টানা ফোন ব্যবহার ও গেম খেলার জন্য ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারী ব্যবহার করা হয়েছে। যদি ডিভাইসের চার্জ ফুরিয়ে যায় তবে চিন্তার কোন কারণ নেই। কারণ, ডিভাইসটির ৩৩ ওয়াট ডার্ট চার্জের সাহায্যে মাত্র ৭০ মিনিটের মধ্যে ডিভাইসটি ফুল চার্জ হবে। এছাড়াও, রিয়েলমি নারজো ৫০ ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, যা দিয়ে ব্যবহারকারীরা সুন্দর ও নিখুঁত ছবি তুলতে পারবেন।

অন্যদিকে, রিয়েলমি সি৩১ ডিভাইসটি এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ক্যাটাগরিতে সবচেয়ে চমৎকার ডিজাইন ও স্টাইলিশ ফোন। এ ফোনটিতে ৮.৪ মিমি এর মতো পাতলা ও এতে ডায়নামিক টেক্সার ডিজাইন ব্যবহার করা হয়েছে। ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে’র এ ফোনটিতে তরুণদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দিতে টাইগার সিরিজের ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইউনিসক টি৬১২ হলো একটি ১২এনএম প্রসেসর, যা ১.৮২ গিগাহার্জ পর্যন্ত বাড়ানো যায় এবং এতে রয়েছে করটেক্স এ৭৫ স্ট্রাকচার, যা একটি শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন পারফরমেন্স প্রদান করবে। রিয়েলমি সি৩১ ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি রয়েছে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভজি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কুমিল্লার মেঘনায় কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে ৪০ জন স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনার উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন।  সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার এবং মূল আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের  সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড, বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি, ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ, অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, স্থানীয় নেতৃবৃন্দই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়।

দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।

প্রধান অতিথি সাইফুল্লাহ মিয়া রতন নিজের সৌদি আরবের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তিনি জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক চালিকাশক্তি উল্লেখ করে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের পাশে থেকে যে কোন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্প বাস্তবায়নে ওকাপের পক্ষে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রত্না সরকার, প্রজেক্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং উপজেলা সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম।

কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ইফতার আয়োজন

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি, কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি নানা ধরনের অফার ও ছাড়সহ বিশেষ সুবিধা প্রদান করে।

কুমিল্লার পুলিশ কনভেনশন সেন্টারে এ ইফতার অনুষ্ঠিত হয়। এদিন গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইমাম আহমেদ, বিজনেস সার্কেল চট্টগ্রাম কমার্শিয়াল, গ্রামীণফোন। এদিন ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ১৫৮ জন অতিথি।

কোভিডের বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে দু’ বছর পরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য ইফতার আয়োজন করলো গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ইসলামী নানা বিষয়ে আলোচনা করা হয়। এবং মোনাজাত, দোয়া ও ইফতারের পরে ডিনার পরিবেশিত হয়। উল্লেখ্য, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাইফস্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স, ফুডকোর্টে খাবার-দাবার এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

দেশজুড়ে “এমএসএমই” সহায়তা প্রদানে এনজিও ও বেসরকারি সংস্থার সাথে সুইস কন্টাক্টের অংশীদারিত্ব

ডেস্ক রিপোর্ট:
ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় পরিচালিত বি-স্কিল ফুল প্রোগ্রাম ফেজ ২ -এর অধীনে লাইট ইঞ্জিনিয়ারিং, আসবাব নির্মাণ এবং চামড়াজাত পণ্যখাত সংশ্লিষ্ট এমএসএমই’র প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে এনজিও ও বেসরকারি সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে সুইসকন্টাক্ট। এই সংস্থাগুলো হচ্ছে রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং, ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, রিসডা-বাংলাদেশ এবং রয়্যালকার্ট বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি অফিসে এই অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায়, রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং এবং ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড ২৪০টি এমএসএমইকে বাজার, আর্থিক পণ্যের সাথে সংযুক্ত করার মধ্য দিয়ে তাদের উৎপাদন প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে ব্যবসায় উন্নয়ন সেবা প্রদান করবে। অন্যদিকে, রিসডা-বাংলাদেশ এবং রয়্যালকার্ট বাংলাদেশ লিমিটেড কর্মসংস্থানে নিয়োগ প্রাপ্তির যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২,২২০ জন কর্মীকে কর্মক্ষেত্রের চাহিদা অনুসারে কর্মক্ষেত্র ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বি-স্কিল ফুলের টিম লিডার দায়নাসরেনসেন বলেন, “যদিও এন্টারপ্রাইজের উন্নয়নকে ঘিরেই মূলত এই কর্মসূচী, তবে এন্টারপ্রাইজ পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উন্নয়ন যাতে কর্মীদের উপকারে আসে (উপযুক্ত মজুরি এবং কাজের পরিবেশ উন্নয়নের মাধ্যমে) সে বিষয়টিও আমরা নিশ্চিত করতে চাই।”
বি-স্কিল ফুল প্রোগ্রাম ফেজ ২, চার বছর মেয়াদী দক্ষতা এবং এন্টারপ্রাইজ উন্নয়ন কর্মসূচি, যা দেশে সুইজারল্যান্ডের সামগ্রিক লক্ষ্য পূরণে ভূমিকা রাখছে। এর লক্ষ্য হচ্ছে জাতিসংঘের ২০৩০ এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে আরও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা। এই কর্মসূচির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওসহ আরও সাতটি সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করা হয়। এই অংশিদারিত্বের লক্ষ্য ১৩,০০০ কর্মীর দক্ষতা ও কর্মসংস্থানে নিয়োগপ্রাপ্তির যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি কমপক্ষে ৮০০টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) উৎপাদনশীলতা বৃদ্ধি এবংবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের ব্যবহারকারীদের জন্য ইমো’র ঈদ উপহার

 

ডেস্ক রিপোর্ট:
ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে এবং সবাই ইতোমধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। আর উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে প্রথমবারের মতো ইমো ঈদ থিমের ইমোজি – ‘ঈদ ইমোজি’-এর মতো অসাধারণ ঈদ উপহার নিয়ে এসেছে। অ্যাপে থাকা বিভিন্ন থিমের ইমোজি কথোপকথনকে আরও আনন্দদায়ক ও উপভোগ্য করে তোলে। ইমোজি ব্যবহারকারীদের নিজেদের আবেগ ও মনোভাব প্রকাশের মাধ্যমে আরও ভালোভাবে কানেক্ট হতে সাহায্য করে। এছাড়া, বিভিন্ন বিশেষ উৎসবে এমন থিমযুক্ত ইমোজি সকল সীমানা এবং ভৌগলিক বাঁধা পেরিয়ে বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে উৎসব উদযাপনের সুযোগ করে দেয়।

দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোড় মধ্যে ঈদ-উল-ফিতর অন্যতম। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে কাছে থেকে, সব ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কোলাকুলির মাধমেই সকলে ছড়িয়ে দেয় ইদের আনন্দ। দূরে থাকা সন্তান অনেকদিন পর ঈদেই মা-বাবার কাছে আসার সুযোগ পায়, ভাই-বোনদের সাথে এক ছাদের নিচে ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পায়। ছোটরা ঈদি সংগ্রহ করে, এই তো ঈদের আনন্দ। এমন আনন্দ আয়োজনে কেউ যদি পরিবারের পাশে না থাকেন, তবে স্বাভাবিকভাবেই তার ঈদ আনন্দ অসম্পূর্ণ থেকে যায়। এমন পরিস্থিতিতে ‘ঈদ ইমোজি’ তাকে কিছুটা স্বস্তি দিতে পারে।

বিদ্যমান ইমোজি এবং স্টিকারের পাশাপাশি, সবচেয়ে ব্যতিক্রমী উপায়ে ঈদের শুভেচ্ছা জানাতে ইমোতে এসেছে ‘কোলাকুলি’ ইমোজি এবং ‘সালামি’ ইমোজি। ঈদের চাঁদ, খাবার-দাবার এবং শুভেচ্ছাবার্তার মতো অন্যান্য ইমোজিগুলো ব্যবহারকারীদের মজাদার ও আনন্দদায়ক উপায়ে ঈদ উৎসবের আনন্দ প্রকাশ করতে সাহায্য করবে। এই ইমোজিগুলো ঈদের সাথে জড়িত প্রচলিত বিষয়গুলো ব্যক্ত করে সবাইকে আনন্দ ভাগাভাগির মাধ্যমে সুন্দর সময় কাটাতে সাহায্য করবে। এবারের ঈদে, ইমো’র ভিন্নধর্মী ঈদ ইমোজি প্যাকের সাথে মানুষ ঈদ উদযাপনের পাশাপাশি আরও স্বাচ্ছন্দ্যদায়ক উপায়ে যোগাযোগ করতে এবং মনের কথা প্রকাশ করতে পারবেন।

কথোপকথনকে আরও উপভোগ্য করে তুলতে ব্যবহারকারীরা চ্যাটের নিচের ইমোজি বারের ‘+’ -এ ট্যাপ করার পর স্টিকার স্টোরের ‘মোর’ অপশানে ক্লিক করে ‘ঈদ ইমোজি’ যুক্ত করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের কথোপকথনের ভিত্তিতে পছন্দ অনুযায়ী স্টিকার পাঠাতে পারবেন।

ইমো সবসময় সকল উপায়ে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানকে প্রাধান্য দিয়ে থাকে। এবার, ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ইমো এনেছে ঈদ থিমের ইন-অ্যাপ ইমোজি। ঈদ উৎসবে মানুষ এখন একে অপরের সাথে আরও শক্তিশালী বন্ধন গড়ে তুলতে পারবে। ইমোর প্রত্যাশা, এই উদ্যোগটি সবাইকে কানেক্টেড এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের কাছাকাছি থাকতে সহায়তা করবে।

আলেখারচর বিশ্বরোড থেকে ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ এপ্রিল সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের মৃত বেলায়েত সরদার এর মেয়ে নাছিমা বেগম(৩৫)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার সংরাইশ শিশু পরিবারে দক্ষিণ জেলা যুবলীগের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসন নিখিলের আহবানে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টুর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংরাইশ সরকারি (বালিকা) শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ সায়েফ উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক জিএস জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশু পরিবারের পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবলীগ নেতা গাজী মোঃ মনির হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম সুমন, সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো নাজমূল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক কর্মী ও জেলা যুবলীগ নেতা ফিরোজ রহমান রাসেল, সানি, মোজাম্মেলসহ অন্যান্য।

ইফতার ও দোয়া মাহফিলে শিশু পরিবারের এতিম শিশুরা অংশগ্রহণ করে।

কুবি ছাত্রলীগের ইফতার আয়োজন

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার হল কাম কনফারেন্স রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম।

এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাখা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিলে এতিমদেরও ইফতার দেওয়া হয়৷

উচ্ছেদের ৫ দিন পর ফের ৬০০ একর খাস জমি দখল, প্রশাসন নির্বিকার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারের সামনে ৬০০ একর সরকারি খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের দখল শুরু হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন রীতিমত অভিযান চালালেও কার্যতঃ নির্বিকার হয়ে পড়েছে। তবে নানা কারণে এ ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

সহকারী কমিশনার (ভূমি) উচ্ছেদ অভিযান চালানোর পাঁচ দিন পার না হতেই আবারও উচ্ছেদ করা খাস জমিতে ঘর নির্মাণ শুরু করেছে বেদখলকারীরা। ফলে সরকারের শত কোটি টাকার জায়গা বেহাত হবার উপক্রম হয়েছে।

জানা যায়, গত ৬ এপ্রিল এসব অবৈধ ঘর উচ্ছেদ অভিযানে পুলিশের উপস্থিতিতে ভূমি কার্যালয়ের লোকজনের ওপর হামলা চালিয়েছে বেদখলদাররা। এ ঘটনায় ভূমি অফিসের ৩ জন আহত হয়। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন দুই ধাপে অভিযান চালিয়ে ঘরগুলো উচ্ছেদ করে। তবে হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোন মামলা হয়নি। নতুন করে ৩৫-৪০টি ঘর নির্মাণের প্রায় ১৪দিন অতিবাহিত হলেও স্থানীয় প্রশাসন ভূমিদস্যুদের বিরুদ্ধে নেয়নি কোন ব্যবস্থা।

অভিযোগ উঠেছে স্থানীয় মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার আলী আজগর জাহাঙ্গীর ও তাঁর লোকজন মুছাপুর ইউনিয়নের এক প্রভাবশালী জনপ্রতিনিধির যোগসাজশে ভুয়া ভূমিহীন সাজিয়ে শত কোটির টাকার এ খাস জমি দখল বাণিজ্যের মিশনে নেমেছেন। এরই মধ্যে প্রায় দুই শতাধিক মাটির ভিটা বানানো হয়েছে। ওই সব বসতভিটায় নতুন করে বানানো হয়েছে ৩৫ থেকে ৪০টি জুবরি ঘর। একাধিক সূত্র জানায়, উপজেলা প্রশাসনের একটি স্পর্শকাতর অংশ এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের যোগসাজশে এ খাসজমি দখলের মহোৎসব চলছে।

২৫ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের কোন তদারকি না থাকায় কোন বাধা ছাড়াই ইউপি সদস্য জাহাঙ্গীরের ভাই জালাল ও তাদের লোকজন খাস জমিতে ঘর নির্মাণ করছে। এমনকি এ বেদখলকারীরা জেগে উঠা চরে সামনের খালের মাঝখানে বাধ নির্মাণ করছে। সেখানে এসব তদারকি বেশ কয়েকজন মানুষ। গণমাধ্যম কর্মিদের সেখানে যাওয়া নিষেধ বলেও জানান তারা। পুনরায় এখন পর্যন্ত মোট ৩৫ থেকে ৪০টি ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় চর দরবেশ এলাকার আবদুস সোবহানের ছেলে কালাম জানান, গ্রামের স্থানীয় জনগণ এখানে ভিটা ভরাটের কাজ করছে। আনুমানিক ৩০০ থেকে ৪০০ পরিবার হবে বলেও মন্তব্য করেন। তিনি আরও জানান, এ জায়গার মধ্যে বাড়ি হবে। স্থানীয় মেম্বার জাহাঙ্গীর জানে। তাঁরা অর্ডার দিয়েছে। মেম্বারের ভাই জালাল সবাইকে বসিয়ে দিচ্ছে। আপনারা কি কাউকে টাকা দেওয়া লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নিজেদের ভিটা নিজেরা বেঁধে নিচ্ছি। চার-পাঁচ হাজার টাকা খরচ যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঐকান্তিক প্রচেষ্টায় ডাকাতিয়া নদীর ওপর বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এর ফলে বেড়িবাঁধের মুখে ডাকাতিয়া নদী থেকে আনুমানিক ৭০০ একর নতুন চর জেগে উঠে। এক সময় বনবিভাগ ওই জায়গায় চারাগাছ রোপণ করে। নতুন জেগে উঠা চরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পর্যটন এলাকা গড়ে তোলার ঘোষণা দিলে বনবিভাগ ২০১৮সালে তাদের চারা গাছ সরিয়ে নেয়। কিন্তু এখন স্থানীয় ইউপি সদস্য দুই শতাধিকের উপরে ভুয়া ভূমিহীন সাজিয়ে ৬০০ একর আবাদযোগ্য ও অনাবাদি খাস জমি দখল করে সেখানে বসত ঘর করার জন্য মাটির ভিটা বানাচ্ছে। প্রত্যেকটি ভিটার পরিমাণ হবে এক একর। অভিযোগ রয়েছে এরজন্য ভিটা প্রতি নেওয়া হচ্ছে ১লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের মেম্বার আলী আজগর জাহাঙ্গীর অভিযোগ নাকচ করে বলেন, ওখানে টুকটাক কিছু ঘর হইছে। আরো ঘর নির্মাণের চেষ্টায় আছে। আমি আজ থেকে ১০-১২ দিন আগে উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ফোন দিয়ে জানিয়েছি। এখানে ঘরের কাজ চলছে,এখন কি করা যায়। ইউএনও আমাকে বলেছে, দেখি আমরা আগামী সপ্তাহে অভিযান করতে পারি কিনা। মেম্বার আরও বলেন, এ ঘটনায় কয়েক দিন আগে তাকে উপজেলা প্রশাসন থেকে শোকজ করা হয়েছে। তিনি ওই শোকজের জবাব দিয়েছেন। খালে বাধের বিষয়ে তিনি জানান, ওই বাধ ফেনীর সোনাগাজীর অংশে।

এ বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আইয়ুব আলী বলেন,এ ঘটনায় ইউপি সদস্য জাহাঙ্গীর এবং তাঁর লোকজন জড়িত নয়। ইউএনও আমাদের অভিভাবক। এ বিষয়ে ঊনার থেকে শুনেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরী বলেন, ওই জায়গায় তিনবার অভিযান চালানো হয়েছে। কেউ যদি আবার অবৈধ ঘর নির্মাণ করে তাহলে আমরা আবার ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, ভূমি অফিসের কর্মকর্তাদের ওপর à