All posts by jitu

আই ডি ই বি কাতার চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

আই ডি ই বি কাতার চ্যাপ্টার কর্তৃক আয়োজিত “রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোহার মোশেরেইব ডাউনটাউন এর ” গ্র্যান্ড কাতার প্যালেস হোটেল এর ফ্যালকন হলে।

এতে সভাপতিত্ব করেন আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ জাহেদূল ইসলাম, অনুষ্ঠান এর সঞ্চালনায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আবদুল মুকিত।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী জনাব হাসমত আলী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সাধারণ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দোহাস্হ বাংলাদেশ দূতাবাস এর মান্যবর রাষ্ট্রদূত  জসিম উদ্দিন এন ডি সি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার এর সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন। তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন বি সি কিউ এর পক্ষে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর কর্মকর্তা মিনিস্টার লেবার ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, দূতালয় প্রধান ও কাউন্সিলর মাহবুবর রহমান, তৃতীয় সচিব মোহাম্মদ নাসির উদ্দীন এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ, রাজনৈতিক সংগঠনের কেনদ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ, এরাবিয়ান একচেন্জ এর সি ই ও, বাংলাদেশ এম এইচ এম স্কুলের ডিরেক্টর , আই ই বি কাতার চ্যাপ্টার এর সন্মানিত চেয়ারম্যান  এবং আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর উপদেষ্টা মন্ডলী ও সাধারণ সদস্যবৃন্দ।

প্রথম পর্বের শুরুতে পবিত্র কুরআন এর আলোকে মাহে রমজানের গুরুত্ব আলোচনা করেন হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম এবং অনুষ্ঠান এর দ্বিতীয় পর্বের শুরুতে উপদেষ্টা মন্ডলীর পক্ষে প্রকৌশলী  খন্দকার আবু রায়হান সাহেব ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সবশেষে সংখিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন ফানার এর খতিব মাওলানা ইউসুফ নুর সাহেব।

আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর সভাপতি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে বাহারি ইফতার ও ওপেন বুফেট এ সবাইকে সাথে নিয়ে ডিনার এ অংশ গ্রহণ এর মাধ্যমে অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি হয়।

চৌয়ারা বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ এপ্রিল সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানারমিজমিজি প্রাইনাদী গ্রামের মোঃ ইমাদুল মিয়ার ছেলে মোঃ শিবলু হোসেন(২৮)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিরাপদ অভিবাসনে ইমামরাও ভুমিকা রাখতে পারেঃ কর্মশালায় বক্তারা

 

স্টাফ রিপোর্টার:

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় ইমামদেরকে সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ এপ্রিল ) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪৪ জন ইমাম, ৪৫ জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষিকাবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় এবং কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সরকার সারোয়ার আলম এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার অভিষেক দাশ এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড, বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি, ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ, অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, ইমামরাই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছে দিতে যাতে মানুষ দালালের হাত থেকে রক্ষা পায়। দেবব্রত ঘোষ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণ এবং এর ঋণ পাওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি নারী অভিবাসনের ঝুঁকি, সম্ভাবনা এবং সুবিধাসমূহ উল্লেখ করেন। এছাড়াও তিনি আরপিএল -এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রুপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উয়িং এবং বায়রা’র কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।
অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর ইকবাল হোসেন বাংলাদেশে অভিবাসী তথ্য কেন্দ্রের সার্বিক কার্যক্রম, দালাল এবং কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয় বিষায়ক তথ্য প্রদান করেন, যেমন; বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত, পাসপোর্ট, লাভ ক্ষতি,DEMO  তে গিয়ে নিবন্ধন, গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ, বৈধ রিক্রুটিং এজেন্সি, চুক্তিপত্র, তিনি অভিবাসন বিষয়ক যেকোন প্রয়োজনে এমআরসি বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য সকলকে আহবান জানান।

প্রধান অতিথির বক্তৃতায় মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, মুরাদনগর একটি অভিবাসন প্রবণ এলাকা, গত কোভিড-১৯ মহামারীর কারনে মুরাদনগরে এ পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ বিদেশ থেকে ফেরত এসেছে। গত তিন মাসে তিনজন অভিবাসীর মৃত্যুর সনদ প্রদান করেছি। বাংলাদেশর অভিবাসনকে নিরাপদ করতে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরী। এই ক্ষেত্রে ইমামরাই নিরাপদ অভিবাসনে কার্যকর ভুমিকা রাখতে পারে, তিনি ইমামদের মসজিদে খুতবার সময় এবং অনান্য সময় ও মানুষকে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত, পাসপোর্ট, লাভ ক্ষতি, নিবন্ধন, প্রশিক্ষণ, বৈধ রিক্রুটিং এজেন্সি, চুক্তিপত্র এবং MRC Bangladesh, DEMO, TTC, PKB  বিষয়ে সঠিক তথ্য প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পাসপোর্ট ও এনআইডি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তৃতায় কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সরকার সারোয়ার আলম বলেন, আগামিতে যাতে ইমামরা কুমিল্লা জেলায় নিরাপদ সুস্থ ও ধারাবাহিকভাবে তথ্য প্রদান অব্যাহত রাখতে পারেন, সে বিষয়ে ১৭০ জন ইমামকে নির্দেশ প্রদান করেন, এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য বিএমইটি ও আইসিএমপিডি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ঃ কুমিল্লা জেলার সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩” নিয়ে কুমিল্লা জেলার সাংবাদিকদের অবহিতকরণ সভা কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আজ ২০ এপ্রিল (বুধবার) উক্ত সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৩০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলরবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩” উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি এই আইনের ৯টি অধ্যায়ে ৪৯টি ধারা বিশদভাবে আলোচনা করেন। অভিবাসন, অভিবাসী কর্মী প্রেরণ, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রাপ্তি ও তাদের দায়িত্ব, অভিবাসী কর্মীর নিবন্ধন ও বহির্গমন ছাড়পত্র প্রদান, শ্রম কল্যাণ উইং-এর দায়িত্ব, অভিবাসী কর্মীর অধিকার এবং এই আইনের আওতায় সংঘটিত অপরাধ, দণ্ড ও বিচার নিয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও দেবব্রত ঘোষ “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩”-এর আওতায় প্রণীত ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও আচরণ) বিধিমালা-২০১৯’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট শ্রেণিবিভাগ) বিধিমালা-২০২০’এর উল্লেখযোগ্য ধারাসমূহ তুলে ধরেন। নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

সভার শেষ পর্বে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তিনি সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন। অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সেলর মোঃ রিফাত শাহরিয়ার এমআরসি’র কার্যক্রম তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) পরিচালিত অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ (এমআরসি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস: কুমিল্লা জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণের চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরদক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহজালাল, কুমিল্লা সিটিকর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৭ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: আবুল হাসান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: হারুনুর রশিদ ও প্রধান শিক্ষক মো: আবুল কালাম মজুমদার প্রমূখ।

বক্তারা এ সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস ও তৎকালীন প্রেক্ষাপট, বর্তমান উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর সরকারের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় একজনের মৃত্যু

মাহবুব আলম আরিফ ঃ
মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় শিশু মিয়া (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা চালক ও ৩ বছরের একটি শিশুসহ পাচঁ জন আহত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সলফা গ্রামের রামচন্দ্রপুর-শ্রীকাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিয়া উপজেলার পূবধইর পূর্ব ইউনিয়নের খোশঘর গ্রামের মৃত্যু নায়েব আলীর ছেলে।

আহতরা হলেন, উপজেলার সরের পাড় গ্রামর আবুল কাশেমের ছেলে চালক সবুজ মিয়া (২৫), বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার নীলক্ষী গ্রামের কাউছার মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (১৮), নিহত শিশু মিয়ার দুই মেয়ে নার্গিস বেগম (৩৫), শিল্পী আক্তার (২৫) ও শিল্পী আক্তারের ছেলে হোসাইন (৩)।

আহতদের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ফাতেমা আক্তার ও নিহত শিশু মিয়া নাতীসহ তার দুই মেয়েকে নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সায় করে রামচন্দ্রপুর বাজার এলাকর আমিননগর থেকে ফরদাবাদ এলাকায় যাচ্ছিল। এসময় বুধবার ভোর সকাল থেকে চলে আসা কালবৈশাখী ঝড়ের গতি বেড়ে যাওয়ায় চলককে কিছু সময় অপেক্ষা করতে বলেন শিশু মিয়া। চালক শিশু মিয়ার কোন কথার কর্নপাত না করে সজরে সিএনজি চালিত অটোরিক্সাটি চালাতে থাকেন। মিনিট কয়েকের মধ্যে সলফা গ্রামে পৌছালে সড়কের পাশে থাকা গাছ ভেঙ্গে সিএনজি চালিত অটোরিক্সাটির উপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু মিয়ার। পড়ে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে চালকসহ বাকি যাত্রীদের উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের মধ্যে শিশু হোসাইনকে মূহুষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আয়রনম্যানের সর্বোচ্চ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করছেন আরাফাত

 

ডেস্ক রিপোর্ট:

আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতার সর্বোচ্চ আসর ‘আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২২’–এ প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিচ্ছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। এর আগে আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসহ বেশ কয়েকটি আসরে সফলতার স্বাক্ষর রেখে আরাফাত এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেছেন।

আগামী ৭ মে যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের সেন্ট জর্জ শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ হাজার ৮০০ অ্যাথলেট (আয়রনম্যান) এতে অংশ নিচ্ছেন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে আয়রনম্যান চ্যালেঞ্জকে বলা হয় এক দিনের কঠিনতম ট্রায়াথলন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রত্যেক প্রতিযোগীকে ১৭ ঘণ্টা সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। ১৪ এপ্রিল রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আরাফাত প্রথম আলোকে জানান, বিশ্বজুড়ে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে হয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

তিনি বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগী হিসেবে নির্বাচিত হতে আমার তিন বছর সময় লাগল। আয়রনম্যান প্রতিযোগিতার ফিনিশ লাইনে বাংলাদেশের পতাকাসহ যখন পৌঁছে যাই, তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারার ভালো অনুভূতিটা কাজ করে। আশা করি, এবারও সেই কাজটা করতে পারব।’

আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে মাসখানেক ধরে কঠোর অনুশীলন করেছেন আরাফাত। নিজেকে মানসিকভাবেও প্রস্তুত করেছেন। তিনি বলেন, ‘সেন্ট জর্জ পাহাড়ি শহর। আর ঠান্ডাও অনেক বেশি। তাই প্রতিযোগিতার আগে এখানে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিদিনই অনুশলীন করব।’ এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর সেন্ট জর্জ শহরেই আয়রনম্যান ৭০ দশমিক ৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শেষ করেন আরাফাত।

আয়রনম্যান আরাফাত ২০১৭ সালে আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নেন। এরপর ২০১৯ সালে জার্মানিতে আয়রনম্যান ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, আয়রনম্যান মালয়েশিয়া, ২০২০ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০ দশমিক ৩ শেষ করেন।

টেকনাফ থেকে তেঁতুলিয়া ১০০০ কিলোমিটার দৌড়ে এবং বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতারে সফল হয়ে আরাফাত দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।

কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে আয়রনম্যান হিসেবে গড়ে তুলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে কঠিনতম ক্রীড়ায় সাফল্য পেয়েছেন। গত বছরের নভেম্বরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্মাতা রেদওয়ান রনি তৈরি করেন তথ্যচিত্র ‘আয়রনম্যান আরাফাত’।

এবারের আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আরাফাতকে সহযোগিতা করছে প্রথম আলো। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে আছে ডাবর হানি, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), হোন্ডা বাংলাদেশ-ডিএইচএস মটরস লিমিটেড ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সূত্র: প্র.আ।

অবশেষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩৩২ কোটি টাকার টেন্ডার স্থগিত

 

স্টাফ রিপোর্টার:

বিতর্কের মুখে  অবশেষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ৩৩২ কোটি টাকার টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৪১২ কোটি টাকার টেন্ডার আহবান করেছিল কুমিল্লা নগর কর্তৃপক্ষ। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে এ টেন্ডার আহবান করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়।

এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার কুসিক কর্তৃপক্ষ ৯টি প্যাকেজে ৮০ কোটি টাকার টেণ্ডার বহাল রেখে অবশিষ্ট ৩৩২ কোটি টাকার টেন্ডার কার্যক্রম স্থগিত করে।

কুসিক কর্তৃপক্ষ জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক গত বছরের ডিসেম্বরে কুসিক এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, কবরস্থান, শ্মশান, রিটার্নিং ওয়াল, সীমানা দেওয়াল, বাস টার্মিনালসহ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪১টি প্যাকেজে ৪১২ কোটি ৭৫ লাখ টাকার টেন্ডার গত ৩১ মার্চ উন্মুক্ত করা হয়।

এর মধ্যে ১টি প্যাকেজে ১৪২টি কবরস্থান ও ৪টি শ্মশান উন্নয়নে সর্বোচ্চ ৫৬ কোটি ৫৭ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়। অপর ৪০টি প্যাকেজের মধ্যে নগরীর চকবাজার বাস টার্মিনালের উন্নয়নে ৪ কোটি ৭৮ লাখ টাকার দরপত্র আহবান করা হয়। বাকি প্যাকেজগুলোর মধ্যে ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ দেয়া হয়েছিল।

সূত্র জানায়, একনেকের পুরো টাকা হাতে আসার আগেই অর্থ বছরের শেষ পর্যায়ে এসে তড়িঘড়ি করে এতো মোটা অঙ্কের টাকার টেণ্ডার আহবানের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বেশ বিতর্কের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

নাম প্রকাশ না করার শর্তে সম্ভাব্য মেয়র প্রার্থীদের অনেকে অভিযোগ করে বলেন, কুসিক নির্বাচনের তফসিলকে সামনে রেখে সরকারি বরাদ্দের টাকায় উন্নয়নের নামে কুসিকের বর্তমান পরিষদ নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করা হতো এবং উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়তো। টেন্ডার কার্যক্রম স্থগিতের বিষয়টি সরকারের একটি ইতিবাচক সিদ্ধান্ত।

কুসিকের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ৯টি প্যাকেজে ৮০ কোটি টাকার টেণ্ডার কার্যক্রম বহাল রেখে অবশিষ্ট ৩৩২ কোটি টাকার টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৮০ কোটি টাকার মধ্যে একনেকের ৭৫ কোটি ও ৫ কোটি কুসিকের নিজস্ব তহবিলের।

কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু জানান, কুসিক নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তাই আমাদের টেন্ডার আহবান প্রক্রিয়ায় কোনো আইনগত জটিলতা ছিল না। একনেকের টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় করতে হয়, তাই আমরা টেণ্ডার আহবান করেছিলাম। তবে ৭৫ কোটি টাকা এরই মধ্যে আমাদের হাতে চলে আসায় টেন্ডার কার্যক্রম বহাল রাখা হয়েছে। স্থগিত করা ৩৩২ কোটি টাকার টেন্ডার কার্যক্রম কুসিক নির্বাচনের পর নির্বাচিত মেয়রের মাধ্যমে শুরু করা হবে।