All posts by jitu

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ এর উদ্বোধন

 

ডেস্ক রিপোর্ট:

শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো প্রদানকারী হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ -এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানটি হোটেল আমারি ঢাকা-এর ইডেন গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়। আইসিটি বিষয়ে আগ্রহী দেশের সকল শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এবং এই শিল্পখাত সম্পর্কে সম্যক ধারণা দিতে বাংলাদেশে ২০১৪ সাল থেকে প্রতি বছর হুয়াওয়ে এই প্রোগ্রামটি আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি-এর পাশাপাশি হুয়াওয়ে বাংলাদেশ (টেকনোলজিস) লিমিটেডের সিইও প্যান জুনফেং এবং হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড মেম্বার জেসন লি জংশেং, অনেক বিশিষ্ট শিক্ষাবিদ, হুয়াওয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডার এবং অংশগ্রহণকারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এপ্রিলের শুরুতে এই প্রোগ্রামটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি রোডশো অনুষ্ঠিত হয়েছে। এই বছর নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিচ্ছে এবং সর্বশেষ বিজয়ীরা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দেশের অন্যান্য বিজয়ীদের সাথে গ্লোবাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে। এর মাঝে তারা হুয়াওয়ের একটি গ্লোবাল ট্রেনিংয়েও অংশগ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে  শিক্ষা উপমন্ত্রী এমপি মহিবুল হাসান চৌধুরী বলেন, “আমাদের এখানে অনেক দেশের অনেক প্রযুক্তি কোম্পানি আছে যারা বাংলাদেশে ব্যবসা করছে। কিন্তু খুব কম প্রতিষ্ঠানই শুধুমাত্র সেই ব্যবসার তাগাদা থেকে বেরিয়ে এসে আমাদের তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মকে দক্ষ হতে সহায়তা করছে। হুয়াওয়ে এক্ষেত্রে অন্যদের থেকে আলদা হয়ে তরুণদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই।”

তিনি আরও বলেন, “অন্য আর একটি বিষয় হল, এই সিডস ফর দ্যা ফিউচার প্রোগ্রাম শুধুমাত্র স্টেম  নয়, নন-স্টেম  শিক্ষার্থীদের নিয়েও কাজ করে। এটা বেশ গুরুত্বপূর্ণ; কারণ প্রায়ই আমরা দেখতে পাই যে নন-স্টেম  শিক্ষার্থীরাও দারুণ সব উদ্ভাবনী ধারণা নিয়ে আসে। আর আমরা এখন বিশ্বব্যাপী যে প্রযুক্তি উদ্যোক্তাদের দেখতে পাই তাদের অনেকেই সামাজিক বিজ্ঞান থেকে পড়াশোনা করে এসেছেন।”

হুয়াওয়ের সিইও প্যান জুনফেং বলেছেন, “তরুণদের জ্ঞান আহরণ এবং চিন্তা-চেতনা বিকাশের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে হুয়াওয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে আসছে। ‘সিডস ফর দ্যা ফিউচার’ এমন একটি প্রোগ্রাম যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে ইন্ডাস্ট্রির কাজ সম্পর্কে জানতে পারে এবং তাদের নিজস্ব দক্ষতা যাচাই করতে পারে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ‘সিডস ফর দ্য ফিউচার’-এর মতো প্রোগ্রাম অনেক গুরুত্ব বহন করে; এবং আমরা অনেক খুশি যে এমন একটি প্রোগ্রাম আমরা এদেশের জন্য নিয়ে আসতে পেরেছি।”

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ডক্টর মোঃ আল মামুন বলেন, “শিক্ষার্থীদের মেধার এই পরিচর্যা অব্যাহত রাখাটা জরুরী। সিডস ফর দ্যা ফিউচারের মতো প্রোগ্রামের শিক্ষার্থীদের ঠিক সেই জায়গাটায় সাহায্য করছে।”

আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মুহাম্মদ ফজলে এলাহী বলেন, “আমি হুয়াওয়েকে ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। এবং বিভিন্নভাবে তরুণদের মেধার বিকাশ ও ক্ষমতায়নের সুযোগ তৈরি করে এমন একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য তাদের অভিনন্দন জানাই। এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের কেবল তাদের সম্ভাবনাগুলো খুঁজে নিতেই সাহায্য করবে না বরং ভবিষ্যতের উপযুক্ত আইসিটি দক্ষতা এবং গুণাবলী বিকাশের সঠিক পথে রাখতে সাহায্য করবে। আমাদের শিক্ষার্থীদের অগ্রগতির জন্য তৈরি এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”

এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) প্রোগ্রামে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য যে, বাংলাদেশে একটি ভালো আইসিটি ইকোসিস্টেম গড়ে তুলতে এবং দেশকে ডিজিটাল রূপান্তরের সুফল পেতে বিভিন্ন উপায়ে অবদান রাখছে হুয়াওয়ে। ২০০৮ সালে থাইল্যান্ডের চালু করার মধ্য দিয়ে বিশ্বব্যাপী ‘সিডস ফর দ্যা ফিউচার’ প্রোগ্রামের যাত্রা শুরু করে হুয়াওয়ে। এখন পর্যন্ত, এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী ১৩৭টি দেশে বাস্তবায়িত হয়েছে এবং বিশ্বের প্রায় ১২,০০০ শিক্ষার্থী এবং ৫০০ -এরও বেশি বিশ্ববিদ্যালয় এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজি: এবারে সকলেই পাবেন “অসাম” স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা!

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি বাজারে এসেছে স্যামসাংয়ের “অসাম” সিরিজের সর্বশেষ সংযোজন – গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজি। চমৎকার সব উদ্ভাবনী বৈশিষ্ট্যের সমন্বয়ে নির্মিত এই স্মার্টফোনটিতে রয়েছে দুই দিন সচল থাকার মত ব্যাটারি লাইফ এবং পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লেবল) যন্ত্রাংশ। আকর্ষণীয় রঙ ও অন্যান্য বৈশিষ্ট্যের সংযোজনে তৈরি সেটটি এখন পাওয়া যাচ্ছে এক অবিশ্বাস্য মূল্যে!

প্রযুক্তিগত উৎকর্ষের সর্বোচ্চ বিকাশ এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে প্রতিনিয়ত নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে স্যামসাং। এর ধারাবাহিকতায়, গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজিকে একটি ফ্যাশনেবল, কার্যকরী এবং টেকসই ডিভাইস হিসেবে বাজারে নিয়ে আসা হয়েছে, যার পেছনে রয়েছে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিতকরণের উদ্দেশ্য। ডিভাইসটির সাইড বাটন এবং সিম কার্ড ট্রেতে ব্যবহৃত হয়েছে পুনর্ব্যবহারযোগ্য পোস্ট-কনজিউমার ম্যাটেরিয়াল (পিসিএম)।

টেকসই ডিজাইন ছাড়াও ডিভাইসটির ব্যাটারিকে দীর্ঘমেয়াদের জন্য আরো কার্যকরী করে তোলা হয়েছে। এর টানা দুই দিন ব্যাকআপের নিশ্চয়তা দেওয়া ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই সারাদিন ধরে তাদের সৃষ্টি, সংযোগ ও শক্তির বিকাশ অব্যাহত রাখতে পারবেন। ২৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিংসহ এই শক্তিশালী ব্যাটারি স্মার্টফোনের লাইফসাইকেলকে আরো উন্নত করে তুলতে সাহায্য করবে। উপরন্তু, গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪-ইঞ্চির এক দূর্দান্ত সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এই নজরকাড়া ডিসপ্লেটি কাজের ধারাকে আরো মসৃণ করবে এবং স্ক্রিনের বিষয়বস্তুকে স্পষ্ট করার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

স্মার্টফোনটিতে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরার সমন্বয়ে গঠিত একটি ব্যতিক্রমী ক্যামেরা সেট আপ। এছাড়াও, স্মার্টফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা দুর্দান্ত সেলফি এবং ঝকঝকে ভিডিও কলের নিশ্চয়তা দেয়। কন্টেন্ট বানানো হোক কিংবা হোক বন্ধুদের সাথে শেয়ার করা – ব্যবহারকারীদের জন্য গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজি’র ক্যামেরার অভিজ্ঞতা হবে রীতিমতো অনন্য মাত্রার। এছাড়াও, যেকোনো ধরনের বাহ্যিক ক্ষতি এড়াতে স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৭ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স!

খুব সহজ এবং স্বাচ্ছন্দ্যময় উপায়ে নিজেদের স্মার্ট ডিভাইসগুলোতে প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য নিয়ে আসছে স্যামসাং, যা সবধরণের ব্যবহারকারীর মৌলিক চাহিদাগুলো মেটাতে সক্ষম। ব্যবহারকারীদের একটি বড় অংশ এখন সাশ্রয়ী মূল্যে স্যামসাংয়ের অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলি উপভোগ করতে পারছেন। গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজি ফোনটি ৮/১২৮ ভ্যারিয়েন্টে, পিচ, ব্ল্যাক এবং ব্লু’র তিনটি আকর্ষণীয় এবং নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে। কোনো ইন্টারেস্ট ছাড়াই ছয় মাসের ইএমআই সুবিধাসহ সেটটির বর্তমান মূল্য ৩৭,৫৯৯ টাকা।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “সর্বাধুনিক উদ্ভাবনীর একটি পূর্ণাঙ্গ প্যাকেজ উপহার দিতে প্রস্তুত গ্যালাক্সি এ থার্টিথ্রি ফাইভজি। হ্যান্ডসেটটি সকল ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় মূল্যে একটি দুর্দান্ত স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ নিয়ে এসেছে।”

এই ঈদে রিয়েলমি কিনে ঘুরে আসুন বালি, জিতে নিন স্পোর্টস বাইক

থাকছে এক্সক্লুসিভ গিফট বক্স, স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড সহ থাকছে শত শত উপহার

ডেস্ক রিপোর্ট:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে “রিয়েলমি কিনলেই স্বপ্ন পূরণ, ঈদে বাইক আর বালি ভ্রমণ” শ্লোগানে চলছে দুর্দান্ত ক্যাম্পেইন। বিস্তারিত জানতে ক্লিকঃ https://myrealmeoffer.com/

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৪ এপ্রিল থেকে চাঁদ রাত পর্যন্ত রিয়েলমি স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত উপহার। এবারের ঈদে গ্রাহকরা যেকোনো রিয়েলমি ডিভাইস কিনেই পেতে পারেন তার প্রিয়জনের সাথে ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্ন ভ্রমণ উপভোগ করার সুযোগ। থাকছে স্পোর্টস বাইক জিতে নেওয়ার সুযোগ।
ক্যাম্পেইন চলাকালীন যে সব গ্রাহক অন্তত একটি রিয়েলমি ডিভাইস কিনবেন, তাঁরা উপহার হিসেবে ক্যাশব্যাকের পাশাপাশি এক্সক্লুসিভ গিফট বক্স, রিয়েলমি জিটি, নারজো ৫০, সি৩১ স্মার্টফোন, রিয়েলমি স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড, রিয়েলমি টি-শার্ট, ছাতা জেতার সুযোগ রয়েছে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও, রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

চান্দিনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ৩ জন আটক

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় ৩ চোর কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শুক্রবার রাত আড়াইটায় চান্দিনা পৌরসভার বেলাশ্বর কচুয়ারপাড় গ্রামে ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- উপজেলার মহারং গ্রামের ইয়াছিন বাবুর্চির ছেলে মো. রবিউল হাসান (১৮), বাগুর গ্রামের শাহাদাত হোসেন এর ছেলে মো. মামুন হোসেন (২৩) ও হারং গ্রামের আবদুল ওহাব এর ছেলে মো. এমদাদুল হক মিলন (২৪)। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে আটককৃতদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বেলাশ্বর কচুয়ারপাড় নুরুল ইসলামের বাড়ীর দক্ষিণ পাশে রাস্তার উপর থাকা বৈদ্যুতিক পোল হতে ০৫ কেভি ধারনক্ষমতার ১টি ট্রান্সফরমারের কোর কয়েল চুরি করাকালীন সময় তাদের আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে থানায় খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন- কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

চান্দিনায় ফেন্সিডিলসহ আ’লীগ নেতা গ্রেফতার

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা ভোলা মনির (৩৬) সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মোহাম্মদ মনির প্রকাশ ভোলা মনির উপজেলা সদরের মহারং এলাকার মৃত আব্দুল বারেক এর ছেলে। সে চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগ সাবেক সহ-সভাপতি। অপরজন হলো- দাউদকান্দি উপজেলা মোবারকপুর গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে মো. জহির (২৩)।

এসময় তার কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পিকআপ আটক করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপে করে মাদক পরিবহন করার সময় থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল জানান, যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পর্নোগ্রাফি মামলায় কুমিল্লা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক কারাগারে

 

ইসতিয়াক আহমেদঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ শিক্ষার্থীর আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরালের ঘটনায় কুমিল্লা নগরীর কুমিল্লা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে (৬০) গ্রেফতার করেছে কোতায়ালী মডেল থানা পুলিশ।

রবিবার (১৭ এপ্রিল ) দিবাগত রাতে নারী ও শিশু নিযার্তন এবং পর্নোগ্রাফি মামলায় জেলার লালমাই উপজেলা রসলপুর এলাকা থেকে আব্দুল কাদেরকে গ্রেফতার করেন পুলিশ।

রবিবার (১৭ই এপ্রিল) বিকালে তাকে আদালতে প্রেরণ করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলার ২ নাম্বার আসামি আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি লালমাই উপজেলার বাকই(উত্তর) ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ শাহনেওয়াজ বাহার (৪০) এর
বিরুদ্ধে অর্থ জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলা আদালাতে চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বিবাদী বাহার কুমিল্লা হাই স্কুলের খন্ডকালীন শিক্ষক ছিলেন। শিক্ষক থাকাকালীন সময়ে কুমিল্লা হাই স্কুলের পিছনে মোগলটুলি এলাকায় একটি কোচিং সেন্টার এ শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। ঐ সময় ভুক্তভোগী শিক্ষার্থী তার কাছে প্রাইভেট পড়তেন। কোচিং এ প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে বাহারের সাথে ভুক্তভোগীর প্রেমের সর্ম্পক গড়ে উঠে এবং তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। শারিরীক সম্পর্কের সময় ভুক্তভোগী শিক্ষার্থীর অগোচরে তার শরীরের বিভিন্ন অঙ্গের ছবি ও ভিডিও ধারণ করেন বাহার।

এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিবাহ করেন বাহার। বিবাহের কিছু দিন পর বিবাদী স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে তালাক প্রদান করে কোনো প্রকার সর্ম্পক না রাখার অঙ্গীকার প্রদান করেন।

শাহনেওয়াজ ও তার পিতা মোঃ আব্দুল কাদের পরস্পর যোগসাজশে ভূক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে গত বছর ৩রা অক্টোবর বাহার ভুক্তভোগী শিক্ষার্থীকে মোবাইলে কথা আছে বলে তার বাসায় এনে শোয়ার কক্ষে নিয়ে গোপন ছবি ও ভিডিও ধারণ করে জোর পূর্বক ধর্ষণ করে। বর্তমানে ঐ শিক্ষার্থী ৬ মাসের গর্ভবতী অবস্থায় রয়েছে।

পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে বাহার বিরুদ্ধে থানায় হুমকি সংক্রান্ত একটি সাধারন ডায়েরী করেন।

সম্প্রতি বাহার তার পিতা কাদের যোগসাজশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীকে বিভিন্ন হুমকি দিয়ে বলেন তাহার কাছে ফেরত না যাইলে, আবার তাকে বিবাহ না করিলে, অথবা এই বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের বিরাট ক্ষতি সাধন করিবে।

এ বিষয় মামলার তদন্ত কর্মকর্তা কোতায়ালী মডেল থানার উপপরিদর্শক মহিউদ্দিন বলেন, মামলার ২ নং নাম্বার আসামি বাহার পিতা কাদের কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্ত আসামি মো:বাহার কে আমরা গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত সেই তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে শারীরিক সর্ম্পক স্থাপন করেন বলে আমরা জানতে পারি।

তিতাসে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ ও প্রসাশনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারন সম্পাদক মহসীন ভূঁইয়া। এছাড়াও আরো বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা বাছেদ প্রমুখ।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা পূর্বে উপজেলা পরিষদ, প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

চাঁদপুরে অসহায়দের স্বাবলম্বী করতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে। এইসকল দিক মাথায় রেখে সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। “আর্তের তরে সেবা দান- প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অসহায় ভ্রাম্যমান ফুচকা বিক্রেতাকে স্থায়ীভাবে দোকান করে দেয়া ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৪৭নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু সাঈদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, চাঁদপুর জেলা পুলিশের সদস্য মোঃ আমিনুল রসুল হীরা। অনুষ্ঠানে প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি মোঃ জুয়েল হাজীর বাবার দ্রুত সুস্থতা কামনায় করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাত চাঁদপুর শাখার সদস্য সাজেদুর রহমান। শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেলের স্বাগত বক্তব্যে এসময় উপস্থিত ছিলেন ৪নং উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ মুন্সি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক, সদস্য জহির মোল্লা, সাজদিদ আফরান পাটোয়ারী, শাহরিয়ার সাগর, কাউসার বকাউল, আল আমিন, রাসেল হোসেন, আল-আমিনসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও বিনামূল্যে শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, অক্সিজেন সেবা, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, অসুস্থ অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করছে আসছে।