All posts by jitu

এ বছর ১৪৯৭ জন বাংলাদেশের মুক্তিযোদ্ধা উত্তরাধিকারী ভারতের বৃত্তি পাবেন

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার প্রতি বছর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে। এ বছর ১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।

এর মধ্যে ৫০১ জন উচ্চ মাধ্যমিক ও ৯৯৬ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের সকল জায়গা থেকে শিক্ষার্থীদের চিহ্নিত করতে ব্যাপক সহযোগিতা করেছে। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির পরিমাণ সরাসরি জমা হবে।

ভারত সরকার ২০০৬ সালে মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের জন্য ‘মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্প’ শুরু করেছিল। প্রাথমিকভাবে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছিল। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি বছর ২৪ হাজার টাকা করে চার বছর এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে দুই বছর বৃত্তি হিসেবে দেওয়া হয়েছিল।

এমনকি কোভিড-১৯ মহামারীর সময়েও ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় এই বৃত্তির পুরস্কার অব্যাহত ছিল। এটি বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের সাথে বন্ধুত্বের প্রতি ভারতের সরকার ও জনগণের চিরস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন।

২০১৭ সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে নতুন বৃত্তি প্রকল্প ঘোষণা করা হয়। নতুন বৃত্তি প্রকল্পের অধীনে পরবর্তী পাঁচ বছরে ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা করে বৃত্তির পরিমাণ ধার্য করা হয়েছিল।

এখন পর্যন্ত ১৯ হাজার ৮২ জন শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছে এবং এ লক্ষ্যে ৪৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে। ভারতের দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায়, ভারত সরকার ২০২২-২৩ থেকে আরও পাঁচ বছরের জন্য বৃত্তি প্রকল্পটি নবায়ন করেছে।

স্বাধীনতা দিবসে দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈমের উদ্যোগে পথসভা ও আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার:

স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর বাজারে আনন্দ র‌্যালি ও পথসভা শেষে উপজেলার স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাঈম হাসান।

উপজেলার বিটেশ্বর ইউনিয়নের জয়বাংলা মোড়ে পথসভা করেন এই জনপ্রিয় নেতা। এই সময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকারের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার নাঈম হাসান।  বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক জনগণের মাঝে তুলে ধরেন।

পথ সভায় উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রকিব ডিলার, বারাপাড়া ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মিজান তালুকদার, মারুকা ইউনিয়নের আ’লীগ নেতা ওমর ফারুক সরকার, মনজুর তালুকদার, ওয়াসেক মেম্বার, মো: খোকন মিয়া, জাহাঙ্গীর সরকার, দাউদকান্দি উপজেলা তাতীলীগের সভাপতি মো: মতিউর রহমান, ছাত্রলীগ নেতা মো: এমদাদুল, আশিক তালুকদার প্রমুখ।

কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দক্ষিণ জেলা যুবলীগের শ্রদ্ধা

 

স্টাফ রিপোর্টার:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ। এর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।

শনিবার নগরীর রামঘাট দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, যুবলীগ নেতা গাজী মনির, সাইফুল ইসলাম সুমন, এয়ার আহম্মদ সেলিম, ইমতিয়াজ হাবীব, শওকত আকবর জুয়েল, নাজমুল হক, মেহেদি হাসান শরীফ, আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজমসহ আরও অনেকে।

দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, ‌‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তার আত্মত্যাগ আর বলিষ্ঠ নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন তার কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আমরা উন্নত দেশের মর্যাদা অর্জন করব।’

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২৫ মার্চ  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ৭ কার্য দিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা  তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামি উস সানি ও উপ-গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমানের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। আবু কাউসার অনিককে সভাপতি ও ফরহাদ আহমেদ ফকিরকে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আল আমিন সরকার, হালিম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন বাহার।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কমিটি অনুমোদন করেন ।

শ্বাসতন্ত্রের যত্নে এয়ার কন্ডিশনার

ডেস্ক রিপোর্ট:
প্রকৃতিতে গ্রীষ্মকাল তার আগমনী বার্তা জানান দিচ্ছে। গ্রীষ্মের খরতাপ পুরোদমে শুরু হতে না হতেই ইতোমধ্যেই গরমে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জনজীবন। এ পরিস্থিতিতে, হিমেল বাতাসে প্রাণ জুড়িয়ে নিতে কে না চায়। বাসার ভেতরে ঠাণ্ডা বাতাসের পরশ পেতে এয়ার কন্ডিশনারের জুড়ি মেলা ভার! পাশাপাশি, এয়ার কন্ডিশনার বিভিন্ন ধরনের সমস্যা দূর করতেও ইতিবাচক ভূমিকা রাখে। একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে তুলে ধরা যাক, যুক্তরাষ্ট্রে ৯০ ডিগ্রি ফারহেনাইটের (কিংবা ৩২ ডিগ্রি সেলসিয়াস) ওপরে তাপমাত্রা বৃদ্ধির কারণে ১৯৬০ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রতিবছর ৬শ’ জন মানুষের মৃত্যু ঘটে। তবে, ২০০৪ সালে এয়ার কন্ডিশনারের ব্যবহার বৃদ্ধির কারণে এ মৃত্যুর সংখ্যা ৮০ শতাংশ কমে যায়। এ পরিসংখ্যান থেকে আমরা বুঝতে পারি, এয়ার কন্ডিশনার মানুষের জীবন বাঁচাতেও সহায়ক ভূমিকা রাখে।

একটি বিষয় বহুল প্রচলিত আছে যে, এয়ার কন্ডিশনার মানুষের চামড়া ও চোখকে শুষ্ক করে। সাধারণত, এয়ারকন্ডিশনার বাতাসে থাকা ময়েশ্চারকে কমিয়ে ফেলে বাতাসকে শুষ্ক করে ফেলে, তাই এটি মানুষের চামড়া ও চোখের ক্ষতি করে না। তবে, অনেকক্ষণ স্ক্রিন বা ডিসপ্লে’তে কোনো কিছু অনেকক্ষণ ধরে দেখলে এ ধরনের সমস্যা হতে পারে। যদি এয়ারকন্ডিশনারের তাপমাত্রা অনেক কমিয়ে রাখা হয়, তবে ঠাণ্ডা বাতাস পাওয়া যাবে এবং এটি মানুষের চামড়াকে শুষ্ক করে ফেলবে। কারণ, ঠাণ্ডা বাতাস পানিকে ঘনীভূত করে ফেলে। এয়ার কন্ডিশনার আমাদের শরীরে ক্লান্তি নিয়ে আসে এর কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি; বরং দীর্ঘক্ষণ কাজের কারণে আমাদের শরীরে প্রায়ই ক্লান্তিকর অনুভূতি আসে। তবে, ঠাণ্ডা বাতাস থেকে হুট গরমে বের হলে আমাদের মাঝে এক ধরেনর অস্বস্তি চলে আসে। কিন্তু, এটি আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না।
গরমের কারণে আমাদের শরীর চরম পরিশ্রান্ত ও পানি শূন্যতার ভাব দেখা দেয়। এ পরিস্থিতিতে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে এয়ারকন্ডিশনার। প্রায়শই আমাদের অনেকের মাঝে ঋতু পরিবর্তনের ফলে এলার্জি সমস্যা দেখা দেয়; তবে, এসি’র সঠিক পরিচর্যা ময়লা ও ধুলাকে দূর করে ব্যবহারকারীদের এ সসম্যা থেকে পরিত্রাণ পেতে ইতিবাচক ভূমিকা রাখে।

এ কারণেই এয়ার কন্ডিশনারের প্রয়োজনীয়তা ধীরে ধীরে বাড়ছে। এসি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এয়ারকন্ডিশনারে সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসছে। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস অসাধারণ ফাংশনের নতুন এয়ার কন্ডিশনার বাজারে নিয়ে এসেছে। আকার বা সাইজের ওপর ভিত্তি করে এই এয়ারকন্ডিশনারগুলো ৬৩,৯০০ থেকে ৮৯,৯০০ টাকার মধ্যে পাওয়া যাবে। নতুন এই এয়ার কন্ডিশনারগুলোতে রয়েছে ইজি ফিল্টার প্লাস, এ ফিচারটির মাধ্যমে এসি’র রক্ষণাবেক্ষণ হবে আরো সহজ। একজন ব্যবহারকারী খুব সহজেই ফিল্টার পরিবর্তনের মাধ্যমে এসিকে পরিষ্কার করতে পারবে; এ রক্ষণাবেক্ষণের বিষয়টি ব্যবহারকারী খুব সহজেই করতে পারবেন। ফলে, রক্ষণাবেক্ষণ বাবদ তার অর্থ ব্যয় করতে হবে না। এয়ার কন্ডিশনারগুলোর হাই ডেনসিটি ( এইচডি) অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার দূষিত উপাদানগুলো প্রতিহত করতে সাহায্য করে, যা এয়ারকন্ডিশনারের উন্নত পারফরমেন্সের বিষয়টি নিশ্চিত করে।

এয়ার কন্ডিশনারগুলোতে রয়েছে পরিবেশবান্ধব R410a রেফ্রিজারেন্ট গ্যাস রেফ্রিজারেন্ট, যা ওজোন স্তরের জন্য পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ। এটি অন্যান্য রেফ্রিজারেন্টের চেয়ে ভাল তাপ শোষণ করে এবং নিঃসরণ করে। আপনার কুলিং সিস্টেমে আপনি সর্বাধিক কর্মক্ষমতা পান তা নিশ্চিত করার সর্বোত্তম উপায় হল R410A রেফ্রিজারেন্ট ব্যবহার করে এমন একটি এয়ার কন্ডিশনার ক্রয় করা।

ডিজিটাল ইনভার্টার বুস্ট প্রযুক্তি প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখবে, ফলে বিদ্যুৎ ব্যবহার হবে আরো সাশ্রয়ী।
এয়ার কন্ডিশনারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে স্যামসাংয়ের আউটলেট কিংবা ওয়েবসাইটে ভিজিট করতে হবে https://www.samsung.com/bd/। আপনি যদি বাসায় কিংবা অফিসে ব্যবহারের জন্য এয়ারকন্ডিশনার বেছে নিতে চান, তাহলে স্যামসাংয়ের আউটলেট থেকে কিনতে পারেন আপনার পছন্দের এসি।

স্বাধীনতা দিবসে কুমিল্লা মহানগর যুবলীগের আনন্দ র‌্যালি ও পুষ্পার্ঘ অর্পণ

স্টাফ রিপোর্টার:

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ  এবং কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর আল-আমিন সাদীর নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৮ টায় এ র‌্যালি নগরী প্রদক্ষিণ করে। পরে আওয়ামীলীগের পার্টি অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল সোয়া ৮ টায় টাউনহল শহীদ মিনারে ও সকাল সাড়ে ৮ টায় ধর্মসাগর পাড় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যূরালে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য বাবু সন্জয় রায়, শাহলম খান, হান্নানুর রহমান বেলাল, বোরহান মাহমুদ কামরুল, বাদল খন্দকার, পাপন, নাজমুল হাসান শাওন, আকাশ ওয়াহিদ প্রমুখ।

মাইক্রোসফটের ২০২২ ইমাজিন কাপে দেশের তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি অর্জন

ডেস্ক রিপোর্ট:

২০২২ সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস কম্পিটিশন এর ইমাজিন কাপের শীর্ষ দলগুলোর নাম ঘোষণা করেছে মাইক্রোসফট। শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের জন্য এটি মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বাংলাদেশি টিম থেকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোডÑক্র্যাকার১৯ এবং শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিমহাইমারডিঙার শীর্ষ ১২ পারফর্মারদের তালিকায় স্থান দখল করেছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের কিছু গুরুত্বপ‚র্ণ সামাজিক এবং সাসটেইনিবিলিটি সংক্রান্ত সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সক্ষম করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ইমাজিন কাপ। এই বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, লাওস এবং শ্রীলঙ্কার অংশগ্রহণকারীরা এসইএ নিউ মার্কেটস রিজিওনাল ফাইনালে আবেদনের জন্য বিবেচিত হয়েছেন।
২০২২ এসইএ নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনে এই অঞ্চলের একশো’র বেশি শিক্ষার্থী উদ্ভাবকের টিম অংশগ্রহণ করে। তারা চারটি বিভাগে বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানে প্রতিদ্ব›িদ্বতা করে: আর্থ, এডুকেশন, হেলথ ও লাইফস্টাইল।

মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “বিশ্বের ষ্টুডেন্ট ডেভেলপারদের চমৎকার টেকনোলজি সল্যুশন উদ্ভাবনে সহযোগিতা করাই মাইক্রোসফট ইমাজিন কাপ এর লক্ষ।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা। তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ করতে আমরা যেখানে সম্ভব বিনিয়োগ করতে চাই। আমাদের সকল রিজিওনাল ফাইনালিস্টকে তাদের অসাধারণ প্রকল্প এবং কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন।”

টিমগুলো তাদের প্রকল্পের অগ্রগতি অব্যাহত রাখতে ১ হাজার মার্কিন ডলার নগদ পুরস্কার এবং ১ হাজার মার্কিন ডলার আজ্যুর গ্রান্ট লাভ করবেন। এছাড়াও টিম গুলো বিচারকদের থেকে তাদের ফিডব্যাক গ্রহণ করবেন এবং তারা ইমাজিন কাপ ওয়ার্ল্ড ফাইনালস -এ অংশগ্রহণের পথে এগিয়ে যাবেন।

সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস রিজিওনাল কম্পিটিশনের শীর্ষ ১২ টিম স্টার্টআপ হিসেবে সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের জন্য তাদের পণ্যের বিপণনযোগ্যতা বাড়াতে এবং নিজেদের সমাধানকে আরও উন্নত করতে একদল অভিজ্ঞ মেন্টরের সহায়তা লাভ করবেন।

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের এই প্রতিযোগিতায় ১৬৩টি দেশের ২০ লাখের বেশি প্রতিযোগী নিজেদের জন্য বিশেষ কিছু তৈরিতে, নিজেদের কমিউনিটিতে পরিবর্তন আনতে এবং গত বিশ বছরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম এমন সব উদ্ভাবনের জন্য সাইন আপ করেছে। ইমাজিন কাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://www.imaginecup.com/।

তিতাসে স্বাধীনতা দিবস উপলক্ষে ডিকেএস এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলায় অবস্থিত সামাজিক সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা (ডিকেএস) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, ডায়াবেটিস পরিক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়।

শনিবার (২৬ মার্চ) তিতাস উপজেলার শাহ্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার। এতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৮০০ মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন। ক্যাম্পটি পরিচালনা করেন দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা।

এবিষয়ে দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক শামসুল হুদা বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করি। তারই ন্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের এ সেবা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই মানবসেবা অব্যাহত থাকবে।

স্বাধীনতা দিবসে তিতাসের মাছিমপুর হাই স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজনে ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশন।

শনিবার এই দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, অভিভাবক সদস্য ইকবাল হোসেন বাবুল প্রমূখ।

বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম ও সঙ্গীত পরিচালক এলাহির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে শিক্ষার্থীরা দেশাত্মবোধক, নৃত্য পরিবেশন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিরা এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।