All posts by jitu

গ্রুপপর্বে সহজ প্রতিপক্ষ পেলেও নকআউটে কঠিন পরীক্ষা আর্জেন্টিনার

ডেস্ক রিপোর্ট:

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ সালের আসরে পড়েছে গ্রুপ ‘জে’–তে। যেখানে লিওনেল মেসিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে। এটিকে তুলনামূলকভাবে সহজ গ্রুপ হিসেবে ধরা হলেও, গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে গেলে লিওনেল স্কালোনির দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিবেদন মুন্দো দেপোর্তিভোর।

নকআউটে প্রবেশ করলেই আর্জেন্টিনাকে মুখোমুখি হতে হবে স্পেন বা উরুগুয়ের। গ্রুপ ‘এইচ’–এর রানার্স–আপ দলের মুখোমুখি হতে হবে মেসিদের। এই গ্রুপে স্পেন আর উরুগুয়ে ছাড়া আছে কেপ ভার্দে ও সৌদি আরব। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই সৌদি আরবের বিপক্ষে হেরেই মিশন শুরু করেছিল লিওনেল স্কালোনির দল।

আসরে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে। কাগজে-কলমে প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও, আর্জেন্টিনা মনে রাখবে গত বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদির কথা। আলজেরিয়া আফ্রিকান বাছাইপর্বে গ্রুপজয়ী হয়ে সহজেই বিশ্বকাপে এসেছে। দলে রয়েছেন ম্যানচেস্টার সিটির রায়ান আইত-নুরি এবং সাবেক প্রিমিয়ার লিগ তারকা রিয়াদ মাহরেজসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার।

তবে আর্জেন্টিনার গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ অস্ট্রিয়া। গ্রুপের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে তারাই। দুর্দান্ত ফর্মে থাকা দলটির হয়ে আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন মার্কো আরনাউটোভিচ। পাশাপাশি রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের মার্সেল সাবিৎসার এবং বায়ার্ন মিউনিখের কোনরাড লাইমারের মতো ইউরোপসেরা ক্লাবের ফুটবলাররা।

গ্রুপ পর্যায়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে। এশিয়ান বাছাইপর্বের শেষ ধাপে দক্ষিণ কোরিয়ার পেছনে থেকে রানার্স–আপ হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। জর্ডানের প্রধান শক্তি তাদের আক্রমণভাগ।

৬৪ বছরের ইতিহাস ভাঙার চ্যালেঞ্জ আর্জেন্টিনার

কাতারে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার এবারের লক্ষ্য চতুর্থ বিশ্বকাপ এবং টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। ফুটবল ইতিহাসে কেবল ইতালি (১৯৩৪–৩৮) এবং ব্রাজিলই (১৯৫৮–৬২) যা করতে পেরেছে। এর পর গত ৬৪ বছরে কোনো দলই আর এই কীর্তি গড়তে পারেনি।

চৌদ্দগ্রামের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ভর্তি উৎসব ও অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ভর্তি উৎসব ও অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার(৬ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার সভাপতি এড. সাইফুদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নবান্ন মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেটস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইস্রাফিল মোল্লা, জেবি ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মোঃ বাহাদুর হোসাইন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন।

ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য হাফেজ মর্তুজার মজুমদারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি মিলন ভূঁইয়া, সেক্রেটারী মফিজুর রহমান মিয়াজী, অর্থ সম্পাদক রিয়াজ মিয়াজী, উপদেষ্টা মোশারফ মজুমদার, হাজী ইব্রাহিম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম, ডাঃ জাহাঙ্গীর আলমসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সামাজিক ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় মোছা. রুমুজা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারুই ব্রাক্ষণহাতা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমুজা ওই এলাকার মৃত সুদন মিয়া স্ত্রী।

স্থানীয় সূত্র জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক রুমুজা খাতুনকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়কে নজরদারি বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ‘ঘাতক ট্রাকটিসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন।’

হোমনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দুলালপুর বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি মোঃ শাহজালাল প্রধান, সহ সভাপতি মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রধান, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, কৃষকদলের সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রধান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, দুলালপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন বিল্লাল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন, ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ অহিদ মিয়া, দুলালপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ জামশেদ, দুলালপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মো দাদন মিয়া, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, বিএনপি নেতা মোঃ খোকন, মোঃ মনির হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি, জাতির কল্যাণ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ কনসালটেন্টদের সমন্বয়ে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে মক্কা হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় অত্যাধুনিক এই হাসপাতালটির উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও চিকিৎসক সমাজ।

অনুষ্ঠানে কুমিল্লা মক্কা হসপিটাল পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বার্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ড. শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লায় মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এমন সময়ে আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই হাসপাতাল স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। মানবিক সেবা, স্বচ্ছ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসক দল জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মক্কা হসপিটালে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, ২৪ ঘণ্টা জরুরি সেবা, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং আরামদায়ক কেবিন ব্যবস্থা। উদ্বোধনের দিনেই হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

কর্তৃপক্ষ জানান, সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কুমিল্লাবাসীর স্বাস্থ্যসেবায় মক্কা হসপিটাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মক্কা হসপিটাল পিএলসি’র সিইও মো. গোলাম কিবরিয়া সুমন, ভাইস চেয়ারম্যান মো. নুরুল আমিন, মো. কুদ্দুছুর রহমান, ডিএমডি মো. মিজানুর রহমান, অর্থপরিচালক মো. আবু ইউসুফ সুমনসহ সংশ্লিষ্ট পরিচালকগণ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সুধী সমাজ, হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের জয়

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নিউজ হান্টার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে জার্নালিষ্ট গ্লাডিয়েটরস।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজ হান্টার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আবুল কালাম আজাদ।

এছাড়া আসিফ মান্না ১৮, আবরার আল দাইয়ান ১৫, অধিনায়ক মাহফুজ আনোয়ার সৌরভ ১৭, রাজিব দাস ২০, নয়ন ৩ রান, আশিকুর রহমান ১ রান, জাহিদুর রহমান ২ রান এবং জুয়েল খন্দকার অপরাজিত ১৯ রান করেন।

জার্নালিষ্ট গ্লাডিয়েটরসের পক্ষে সাইফুল সুমন ৩টি, ইয়াছিন মিয়া ২টি, সুমন কবির, মাহফুজ নান্টু ও সোহেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় জার্নালিষ্ট গ্লাডিয়েটরস। দলের পক্ষে ইয়াছিন মিয়া অপরাজিত ৫৬ রান করেন। এছাড়া অধিনায়ক ইমতিয়াজ আহমেদ জিতু ২৫ রান, শরীফুল ইসলাম ২৯ রান, মাহফুজ নান্টু ৯ রান ও সুমন কবির অপরাজিত ৭ রান করেন।

নিউজ হান্টার্স এর পক্ষে মাহফুজ আনোয়ার সৌরভ ও মাইনুল হক স্বপন একটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ইয়াছিন মিয়া ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দৈনিক কালবেলা ও আরটিভির প্রতিনিধি জহিরুল হক বাবু এবং সাংবাদিক মাহিন।

বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে, সঙ্গে এলাকায় শান্তিও প্রতিষ্ঠিত হবে, এমনই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি। তারই অংশ হিসেবে ছাদখোলা গাড়িতে করে কোনাখালীতে গিয়েছিলেন তিনি। সেখানে এসব কথা জানান বিএনপি নেতা।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা।

প্রচারণায় আর বাকি আছে এক দিন। তা শেষ করে আগামী ৭ই ডিসেম্বর (রোববার) তিনি রাজধানীতে ফিরে আসবেন।

ইয়ুথ মিডিয়া ক্রিকেটের ফাইনালে টিম ধর্মসাগরকে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১৭-তম মিডিয়া ক্রিকেটের ইয়ুথ গ্রুপের ফাইনালে টিম ধর্মসাগরকে ৪ উইকেটে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেন টিম ধর্মসাগরের অধিনায়ক আশিকুর রহমান। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেন। দলের পক্ষে রনি ৪১ রান, ইকরাম ২৬ রান, নিমেল ১২ রান, অপু ৫ রান, সাজু ৪ রান, আশিকুর রহমান অপরাজিত ১২ রান ও মোতালেব ১ রানে অপরাজিত থাকেন। টিম গোমতীর পক্ষে হৃদয় ৩ উইকেট ও রুহুল আমিন ১টি উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে টিম গোমতী ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া শান্ত ৫ রান, রুহুল আমিন ১৩ রান, শাহাদাত ৪ রান, রুবেল মিয়া ১৬ রান, ফেরদৌস মিঠু ৬ রান ও হাবিবুর রহমান ২ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স করে হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জার্নালিস্ট ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মিডিয়া ওয়ারিয়র্স।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন মিডিয়া ওয়ারিয়র্সের অধিনায়ক জহিরুল হক বাবু।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জার্নালিস্ট ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন সুমন আহমেদ সোহান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কার মার। এছাড়া আলমগীর ৩২, বিপ্লব হাসান ২৫, জুয়েল ১০, আকিবুল হারেছ ৯ ও শাহ ইমরান অপরাজিত ৩ রান করেন।

মিডিয়া ওয়ারিয়র্সের পক্ষে জহিরুল হক বাবু, তামজিদ হোসেন লিপু, মাহিন, হাসান ফরহাদ ও গাজী রুবেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মিডিয়া ওয়ারিয়র্স। দলের পক্ষে সোহরাব সুমন অপরাজিত ৪৯, মাহিন অপরাজিত ৩৮, ইশতিয়াক আহমেদ ২৪, হাসান ফরহাদ ২৩, গাজী রুবেল ১৭ ও তামজীদ হোসেন লিপু ৭ রান করেন।

জার্নালিস্ট ইউনাইটেডের পক্ষে শাহ ইমরান, সোহান, বিপ্লব ও হারেস একটি করে উইকেট পান।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মাহিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসিফ তরুনাভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহীদ উল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবির এবং এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগির বাজারে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মুরগির ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ইনসাফ ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, ঈষান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, শাওন ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকাসহ আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।