All posts by jitu

কুমিল্লায় ৪১ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

বিজিবি জানায়, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট ও গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সীমান্তের নোয়াপাড়া চাঁনপুর ব্রিজ এবং বিষ্ণুপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪১ লাখ ১৯ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের তৎপরতা অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, জব্দকৃত সামগ্রী বিধি মোতাবেক পরবর্তীতে কাস্টমসে জমা করা হবে।

মনোহরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল ওমর ফারুক জিসান ও সাংবাদিক সেলিম সজীব এর উদ্যোগে মনোহরগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব মনোহরগঞ্জ উপজেলার দেবপুর বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব।

মিলাদ মাহফিল আয়োজনের ব্যাপারে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ওমর ফারুক জিসান বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন- এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ নামের এক মাদ্রাসা ছাত্র নিহত

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজিদ (১১) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হোমনা-মুরাদনগর সড়কের কৃষ্ণপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে এবং নালাদক্ষিন হাফেজিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

এ ঘটনায় হোমনা থানা পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

থানা সুত্রে জানাগেছে, নিহত সাজিদ বিকালে সাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় শ্রীপুর-কৃষ্ণপুর ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাসবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম জানান, ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে ও ট্রাক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

লিটল মুন কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শাহরাস্তি উপজেলার রঘরামপুরের লিটল মুন কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে “লিটল মুনের আকাশ থেকে আজ বিদায় নিচ্ছে কিছু উজ্জ্বল তারা তাদের ভবিষ্যৎ হোক আলোকিত” এবং “হাসিমুখের এই বিদায় অনুষ্ঠান স্মৃতিতে থাকবে চিরকাল। এগিয়ে যাও সোনামণিরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটল মুন কিন্ডারগার্টেন স্কুলের শফিকুল ইসলাম, লিটন দাস, ফয়সাল, লিটন চৌধরী, মেহেদী হাসান, ইমান হোসাইন রাজ।

তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্য কামনা করেন। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকা এবং বন্ধুদের সাথে শেষবারের মতো সময় কাটানোর সুযোগ পায়।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়, যা সকলের মনকে আনন্দে ভরিয়ে দেয়। শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে সকলের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য আবারও শুভেচ্ছা জানানো হয়।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করলেন আজহারী

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালে সিসিইউতে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।’

তিনি বলেন, ‘বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাঁকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দুআ ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের।’

ইসলামী এই বক্তা আরও বলেন, ‘আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান করুন।’

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো.মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত্রে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির বাসার বহিঃ বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান সদৃশ্য ১টি,সিসা কার্তুজ ৫টি, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে বিএনপি নেতা মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন জানায়,আমাদের গ্রামের আওয়ামী লীগের লোকদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে, তারই জেরে পরিকল্পিতভাবে আমার বাসার বাহিরে বাথরুমের ছাদে এইগুলো দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।

এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মান্নান ভূইয়াকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে উদয়ন সংঘের গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পেশার গুণীজনদের সংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার উত্তর ফালগুনকরা গ্রামে বাংগালী পাঠসালায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘উদয়ন সংঘ’।

প্রবাসী আবদুল হান্নান লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেন ভুঁইয়া, পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল, ওয়ার্ড জামায়াতে সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী, সাংবাদিক এমরান হোসেন বাপ্পি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার আবু তাহের ভুঁইয়া, আমিন জসিম উদ্দিন ভুঁইয়া, সাংবাদিক আবু বকর সুজন, আবদুল হালিম মোল্লা, মোহাম্মদ ইদ্রিস মজুমদার, আলম ভুঁইয়া, বাচ্চু মিয়া, নুরল ইসলাম, হাবিবুর রহমান ভুঁইয়া, আবদুল হক, সাইফুল ইসলাম অপু, সাইফুল্লাহ মহসিন, আজাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যুৎ সংযোগে অবদান রাখায় মোলভী হারিধন, শাহ জাহাজান চৌধুরী কে মরনোত্তর, এলাকায় রাস্তার উন্নয়নে আবদুল খালেক, বিদ্যুৎ সংযোগে মোঃ আলম ভূঁইয়া, ইদ্রিস মজুমদার, জসিম উদ্দিন আমিন, ক্রিড়ায় মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, আবদুল হক মজুমদার, আবদুল হান্নান লোকমান, সাইফুল ইসলাম অপু, সাংবাদিকতায় আবু বকর সুজন, সমাজ উন্নয়নে তরুণ শিল্পপ্রতি ওমর ফারুক মজুমদার, কর্মসংস্থানে নাসির উদ্দিন মোল্লা, উদীয়মান কন্টেন্টেন ক্রিয়েটর সাইফুল্লাহ মহসিন ও মোঃ আজাদকে সম্মাননা স্মারক দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাঁরাই প্রকৃত গুণীজন। আজ যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে, তাঁরা নীরবে সমাজে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট:

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’। শুক্রবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। আমরা চিনতে পেরেছেন এবং আমাদের সালামের উত্তর দিয়েছেন।

জানা যায়, নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

কুমিল্লা পুলিশ সুপারের বিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সম্মানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত ২৮ নভেম্বর ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ৭টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী। সাংস্কৃতিক সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও শুভকামনা জানানো হয়। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব ও মানবিক পুলিশিংয়ের জন্য উপস্থিত সকলেই গভীরভাবে প্রশংসা করেন।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, সম্মান ও আবেগঘন মুহূর্তের ছোঁয়া।

কুমিল্লা জেলা পুলিশের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে উঠেছিল স্মরণীয় এক আয়োজন।

বিদায় লগ্নে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন

স্টাফ রিপোর্টার:

বদলিজনিত কারণে বিদায়লগ্নে কুমিল্লা প্রেস ক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খাঁন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে তিনি কুমিল্লায় দায়িত্ব পালনকালে অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন বলেন, “কুমিল্লা আমার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সবসময় মানুষের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা সবক্ষেত্রে সাংবাদিকরা যে ইতিবাচক ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। দায়িত্বশীল সংবাদ প্রকাশ পুলিশের কাজকে আরো গতিশীল করেছে।”

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কুমিল্লাবাসী আমাকে যে ভালোবাসা, সম্মান ও সহযোগিতা দিয়েছে— তা আজীবন স্মরণে থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বিদায়ী পুলিশ সুপারের সৎ, নিষ্ঠাবান ও মানবিক কর্মকৌশলকে প্রশংসা করেন। তারা বলেন, তার নেতৃত্বে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ছিল। বিভিন্ন থানা উন্নয়ন, কমিউনিটি পুলিশিং জোরদার, অভিযোগ নিষ্পত্তির গতি বৃদ্ধি— এসব উদ্যোগ মানুষের আস্থা অর্জন করেছে।

মতবিনিময় সভায় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব আলম বাবু, সিনিয়র সদস্য সহিদউল্লাহ, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা ব্যুরো দিলীপ মজুমদার, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুসহ জেলা ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, ডিবি ওসি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। পরিশেষে বিদায়ী পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁনের হাতে কুমিল্লা প্রেস ক্লাব, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন সবাই।