All posts by jitu

চৌদ্দগ্রামে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

স্টাফ রিপোর্টার:

নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। বুধবার(২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।এরমধ্যে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। এ ক্ষেত্রে ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে এ, বি, ও সি,এই ৩ ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।

কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার নাজির আহমেদ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা যায়, বহুল প্রত্যাশিত মডেল ব্যারাক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার পুরোনো ভবন ভাঙার প্রস্তুতি চলছে। নতুন ভবন নির্মাণকাজ চলাকালে থানার নিয়মিত প্রশাসনিক ও দাফতরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পুলিশ সুপারের উদ্যোগে এই অস্থায়ী ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, “অস্থায়ী এই অবকাঠামো নির্মাণের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে সেবাগ্রহীতারা আগের তুলনায় দ্রুত, নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন।” তিনি আরও আশা প্রকাশ করেন যে নতুন স্থাপনা নির্মিত হলে থানার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

থানা সংশ্লিষ্ট কর্মকর্তা, ফোর্স সদস্যদের জন্য উপযোগী আবাসন এবং কার্যকরী অফিস পরিবেশ নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং সেবার মান বৃদ্ধিতে এই অস্থায়ী ভবন সহায়ক হবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম, ডিবি ওসি মোঃ আবদুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন জাতি নারী ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন লিফট

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঘরের মাঠে তিন জাতি নারী ফুটবল সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিকদের মুখোমুখি হবে আজারবাইজান ও মালয়েশিয়া। এই টুর্নামেন্ট ঘিরে ফুটবল সমর্থকদের উন্মাদনার শেষ নেই। এমন উন্মাদনা, উল্লাসে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.। টুর্নামেন্টের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন লিফট।

সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিস্বাক্ষরের মাধ্যমে স্পন্সর হিসেবে যুক্ত হলো ওয়ালটন লিফট। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার মো. জেনান-উল-ইসলাম, মার্কেটিং বিভাগের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ওয়ালটন লিফটের ব্র্যান্ড ম্যানেজার মো. বিজয় ইসলাম আরিফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

সূচি অনুযায়ী, ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। আর ২ ডিসেম্বর শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

জানা গেছে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গেও যুক্ত ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে বহন করা ওয়ালটন। ওয়ালটন পণ্যের নানান ধরনের ব্র্যান্ডিং কার্যক্রমে দেখা যাচ্ছে মেসি-মার্টিনেজদের, যা প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে।

আমিন খান বলেন, ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন দেশের ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। এবার বড় আয়োজনে, বৃহৎ পরিসরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন লিফট।

নাঙ্গলকোটে অস্ত্রসহ আটক দুই যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধাবার (২৬ নভেম্বর) রাতে চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকা আটক করা হয়।

জানা গেছে, স্থানীয় সূত্রের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বুধবার রাতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ টহল দলটি নাঙ্গলকোট উপজেলার চিওড়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার (৩০) ও মো. নাসির (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের সঙ্গে জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়ার জন্য নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাঙ্গলকোট আর্মি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মাহমুদ।

এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডক্টর পদবী ব্যবহার : চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডক্টর পদবী ব্যবহার করায় বিসমিল্লাহ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ মামুন হোসেনকে ১০ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকা এবং বাসী খাবার বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় বিসমিল্লাহ কপি হাউজকে ৫ হাজার টাকা ও খাবারের মূল্য তালিকা না থাকায় এরাবিয়ান ফুড কর্ণারকে ২ হাজার টাকা সহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার আনুমানিক রাত পৌনে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকে দ্রুত গতির মোটরসাইকেলটি ধাক্কা দিলে এদুর্ঘটনা আরও একজন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, কুমিল্লাগামী একটি মোটরসাইকেল দ্রত গতিতে যাচ্ছিল। বানিয়াপাড়া নাথ বাড়ীর সামনে দাড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে পেছনে থাকা অজ্ঞাত আরেকটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত মোটরসাইকেল চালক মারা যায়। দাড়িয়ে থাকা ট্রাকটির সামনে পিছনে কোন সিগনাল লাইট না থাকা এবং মোটরসাইকেলের বেপরোয়া গতির কারনেই এদুর্ঘটনার কারণ বলে প্রত্যক্ষদর্শীরা জানান

দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি দাড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে চালক পড়ে যায় । পরে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ এবং দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢাকার একটি বাসা থেকে কুমিল্লার ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে কুমিল্লার লাকসামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আল আমিন হোসেন রায়হান (৩২) নামের ওই যুবক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারসংলগ্ন নগরীপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বসুন্ধরার ই-ব্লকের ১৮ নম্বর সড়কের একটি বাড়ি থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান জানান।

ওই বাড়ির চিলেকোঠায় একটি কক্ষে একাই ভাড়া থাকতেন আল আমিন। পাশের কক্ষে থাকতেন তাঁর এক চাচাতো ভাই। গতকাল দীর্ঘ সময় কক্ষের দরজা ভেতর থেকে আটকা দেখে বাড়ির দারোয়ানের সন্দেহ হয়। তখন তিনি পুলিশে খবর দেন। এরপর চাচাতো ভাইয়ের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে আল আমিনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানায়, পুলিশ সদস্যরা গিয়ে জানালার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করেন। কক্ষের ভেতর থেকে একটি আত্মহত্যার নোটও উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, ‘যে অবস্থায় মরদেহ পাওয়া গেছে, সে অবস্থায় আত্মহত্যা করা অসম্ভবের কিছু না। আত্মহত্যার পর মরদেহে যে যে লক্ষণ থাকে, সবই এই মরদেহে দেখা গেছে। আমরা একটি সুইসাইড নোটও পেয়েছি, যদিও সেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। প্রাথমিক আলামত থেকে বোঝা যাচ্ছে, আল আমিন আত্মহত্যা করেছেন।’

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে ভাটারা থানায়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ আশা করছে।

ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শহিদুল ইসলাম খোকন:

বাংলাদেশের একমাত্র দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠান ওয়ালটন–মার্সেল–এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে সুনাম ক্ষুন্ন করতে “ওয়ালটন ও মার্সেল ক্ষতিগ্রস্ত ডিলার ঐক্য পরিষদ, বাইপাল–আশুলিয়া, ঢাকা” নামের অ-নিবন্ধিত ও অপ্রমাণিত একটি ব্যানার ব্যবহার করে বুধবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়—সেখানে গিয়ে দেখা যায় অভিযোগ, পরিচয় ও উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্য সবই প্রশ্নবিদ্ধ।

ভুয়া পরিচয় ও অজ্ঞ অংশগ্রহণকারীদের ভিড়

মানববন্ধনে অংশ নিতে আসা একাধিক ব্যক্তিকে যখন এই প্রতিবেদক ডিলার কোড, শোরুম তথ্য ও অভিযোগের ভিত্তি সম্পর্কে প্রশ্ন করেন—তারা কেউই কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

কিছু গুরুত্বপূর্ণ ঘটনা—

এক ব্যক্তি প্রথমে নিজেকে ওয়ালটনের ডিলার দাবি করলেও পরবর্তীতে জানান তিনি কেবল একটি শোরুমের কর্মচারী।

আরেকজন বলেন তিনি “মিনিস্টার কোম্পানির বিরুদ্ধে মানববন্ধনে এসেছেন”, কিন্তু কেন ওয়ালটন–মার্সেল ব্যানারে দাঁড়ানো—তারও কোনো সদুত্তর নেই।
একজন নিজেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়ালটনের ডিলার পরিচয় দিয়ে দাবি করেন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন; মামলার কপি চাইলে তিনি কোনো নথি দেখাতে ব্যর্থ হন এবং পরবর্তীতে সাংবাদিকদের ওপর চড়াও হন।

তিনজন অংশগ্রহণকারী নিজেদের ডিলার পরিচয় দিলেও কেউই ডিলার কোড বলতে পারেননি, যা একপর্যায়ে পুরো আয়োজনের ভুয়ামি প্রকাশ করে।
এতে স্পষ্ট হয়, মানববন্ধনটি কোনো বাস্তব ডিলারদের দাবি নয়, বরং একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক আয়োজন।

অভ্যন্তরীণ সূত্র:
বাকিতে পণ্য নিয়ে টাকা আত্মসাৎ করে এখন উল্টো কোম্পানিকে দোষারোপ

ওয়ালটন–মার্সেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের একটি চক্র দীর্ঘদিন ধরে কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে সেই অর্থ পরিশোধ না করেই বারবার নতুন করে পণ্য দাবি করছিলো। মানবিক দিক বিবেচনা করে কোম্পানি তাদেরকে পুনরায় পণ্য দিলেও:
তারা দ্বিতীয় দফার বাকি অর্থও ফেরত দেয়নি বরং নতুন করে একই দাবি তুলতে শুরু করেছে যখন কোম্পানি আইনানুগ প্রক্রিয়ায় পাওনা ফেরত চাইছে—তখনই এই চক্র ভাড়াটে লোকজন জড়ো করে ভুয়া মানববন্ধনের আয়োজন করে কোম্পানি কর্তৃপক্ষ এটিকে দেশের বৃহৎ স্থানীয় শিল্পকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছে।

বিশেষজ্ঞ মতামত: দেশীয় শিল্পকে দুর্বল করা হলে ক্ষতিগ্রস্ত হবে জাতীয় অর্থনীতি
বিশেষজ্ঞরা ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন।

অর্থনীতিবিদ ও শিল্প বিশ্লেষকরা বলেন—
১.পরিকল্পিত অপতৎপরতা দেশীয় ব্র্যান্ডকে বিদেশে ক্ষতিগ্রস্ত করতে পারে
বাংলাদেশের একমাত্র বড় ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন–মার্সেল দেশের সুনাম বহির্বিশ্বে সমুন্নত রাখছে।
এর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা বিদেশি প্রতিদ্বন্দ্বীদের সুবিধা করে দিতে পারে।
২.ডিলার কোডবিহীন মানববন্ধনকে কেউই
বৈধ দাবি হিসেবে দেখছে না
(ডিলার কোড) চুক্তি নথি বা লেনদেন–সংক্রান্ত কোনো কাগজ ছাড়া ডিলার দাবি করা আইনিভাবে প্রতারণার শামিল।)
৩.বিশেষজ্ঞদের মতে- ভুয়া ব্যানার ব্যবহার ও ভাড়াটে অংশগ্রহণকারী, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক বক্তব্য—এসবই অপরাধ মূলক কর্মকাণ্ড।

জাতীয় স্বার্থে দেশীয় শিল্পকে রক্ষার দাবিতে জনমত:
*দেশের মানুষ যেখানে প্রতিদিন কর্মহীন হচ্ছে, সেখানে একটি প্রতিষ্ঠান লক্ষাধিক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে মিথ্যা অপপ্রচার চলতে পারে না। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

ওয়ালটন–মার্সেল বাংলাদেশে:
প্রায় ৩০–৪০ হাজার সরাসরি চাকরি
লক্ষাধিক পরোক্ষ কর্মসংস্থান
রপ্তানির মাধ্যমে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন
ইলেকট্রনিক্স খাতকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি-নির্ভর পর্যায়ে উন্নীত করেছে
এমন একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ভুয়া দাবিদাওয়া ও অপপ্রচার—অনেকের মতে দেশের অর্থনীতির জন্য হুমকি।

আইনজ্ঞরা মনে করেন:
ওয়ালটন–মার্সেলের মতো শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে পরিকল্পিত বিভ্রান্তির চক্রকে শাস্তি না দিলে ভবিষ্যতে দেশীয় উৎপাদন খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

শেষকথা:
২৫ নভেম্বরের মানববন্ধনের মাধ্যমে স্পষ্ট হয়েছে—
এটি কোনো প্রকৃত ডিলারের অধিকার আদায়ের আন্দোলন নয়; বরং আত্মসাৎকারী চক্রের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর অপচেষ্টা।
ভাড়াটিয়া কর্মী, ভুয়া ব্যানার, ভুল তথ্য ও প্রশ্নের জবাবহীনতা—সবকিছু মিলিয়ে পুরো আয়োজনটি দেশের সবচেয়ে সফল দেশীয় ব্র্যান্ডের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের এক জঘন্য উদাহরণ।

দেশীয় শিল্প রক্ষায় অবিলম্বে তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সহকারী পুলিশ সুপার, সদর দক্ষিণ সার্কেল কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় সদর দক্ষিণ সার্কেল অফিসের সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

পরিদর্শনকালে পুলিশ সুপার অফিস ব্যবস্থাপনা, ফোর্সদের কল্যাণ, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দায়িত্ব পালনের মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট সার্কেলের অফিসার ইনচার্জবৃন্দ।

পুলিশ সুপার পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।