All posts by jitu

সামিরা আজিম দোলার উপর সন্ত্রাসী হামলা তদন্ত কমিটি; অসন্তোষ নেতাকর্মীরা

সেলিম সজীব:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীকে যুগ্ন আহবায়ক, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলকে সদস্য সচিব, সহ-সভাপতি শাহ সুলতান খোকনকে সদস্য এবং লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন চেয়ারম্যানকে সদস্য করা হয়েছে।

এই দিকে সরজমিনে দেখা যায়, তদন্ত কমিটি নিয়ে অসন্তোষ দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক মনোহরগঞ্জ উপজেলা এক বিএনপির সমর্থক বলেন, হামলা কারীদের করা হাস্যকর তদন্ত কমিটি মানে না লাকসাম মনোহরগঞ্জের জনগন।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, জননেত্রী সামিরা আজিম দোলার উপর হামলার ঘটনায় বিএনপি নেতা জনাব আবুল কালাম সাহেব যে তদন্ত কমিটি গঠন করেছেন, এই কমিটির কিছু সদস্য বিতর্কিত এবং ঐ দিনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা সরাসরি জড়িত। এধরনের বিতর্কিত লোকদের নিকট নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না।এই
কমিটি বাতিল করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য লোকজন দ্বারা তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি।

প্রসঙ্গত: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিমের (দোলা) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গত রোববার বেলা একটার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এইসময় গুরুতর আহত হোন দোলা আজিম।

দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী মো. আবু বকরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টায় দেবিদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ডের সাইলচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম রনি (৩৩) দেবিদ্বার পৌরসভার ৭নং ওয়ার্ডের সাইলচর গ্রামের মো. জুনাব আলীর ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শিক্ষার্থী আবু বকরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আবু বকরকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস প্রায় চার মাস চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসে। বর্তমানে সে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনায় পর দিন আবু বকরের বাবা মো. আবুল খায়ের কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, তার ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ ৭৩ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত চলাকালে একাধিক অভিযুক্তের নাম ভিডিও ও সাক্ষ্য প্রমাণে উঠে আসে। তাদের মধ্যে অন্যতম রাকিবুল ইসলাম রনি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম রনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি। অনুসন্ধানে প্রাপ্ত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে রনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

দাউদকান্দিতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে স্থানীয়রা গৌরীপুর এলাকায় মহাসড়কের ডিভাইডারে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় মাথায় আঘাত লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুবির চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তানভীর-রাফি

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাৎ তানভীর রাফি।

সোমবার (১০ নভেম্বর) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে ৪৮ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আব্দুর রহমান, কামরুজ্জামান, রিপাত হোসেন, পপি আক্তার, রিপন মাহমুদ ও খাদিজা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদ সাকিব, আনিকা তাবাসসুম সাদিয়া, ইমরান হোসাইন, রাহাত ভূঁইয়া এবং মাহমুদ জুবায়ের।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনায়েত হোসেন, আদনান মুরাদ, তাইয়েব ত্বোহা, খাইরুন রাহার কুলসুম, শাহাদাৎ হোসাইন জামিম, নাজমুস সাকিব, শাহরিন সুলতানা শিপা, আফসার আহমেদ বিশাল, ইফতাউল মাহমুদ শাওন, মাহমুদা আক্তার আবরার, মো. সাইদ আহমেদ রিপাত, জান্নাতুল ফেরদৌস মিমি ও আব্দুল্লাহ মহিন।

অর্থ সম্পাদক খালেদ হোসেন মায়াজ এবং সহ-অর্থ সম্পাদক মিনহাজুল হক। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন মো. সাবের হোসেন। দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জীবন, উপ-দপ্তর সম্পাদক তামান্না খানম, প্রচার সম্পাদক ইমতেয়াজ ইভান, উপ-প্রচার সম্পাদক সাদিয়া রহমান মলি, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত অরণ্য, উপ-ক্রীড়া সম্পাদক মিনহাজ হায়দার চৌধুরী, সংস্কৃতি সম্পাদক ইসরাত জাহান ইশা এবং উপ-সংস্কৃতি সম্পাদক অর্নব সূত্রধর।

ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন কাজী সামিয়া আক্তার, রামিশা জান্নাত, সাদিয়া আফরিন, সাদিয়া আক্তার ও জান্নাতুল নাঈম জেলি। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজাতুত তাহিরা, ওমর ফাহাদ, ফারভেজ মাহমুদ, নাদিম হোসেন চৌধুরী, তানভীন সুলতানা আনিশা এবং ইমতেয়াজ অয়ন।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকসা-ইজিবাইক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকসা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ফেলনা পশ্চিমপাড়া মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকসা ও একটি ইজিবাইককে চাপা দেয়। এতে দুই অটোরিকসাই ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকসার তিনজন যাত্রী দুইজন পুরুষ ও একজন নারী মারা যান এবং অন্তত ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

লাকসাম দক্ষিণ মুদারফরগঞ্জ শ্রীয়াংয়ে দোলা আজিমের জনসভায় বিএনপি নেতাকর্মীদের ঢল

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলা শনিবার লাকসাম উপজেলার দক্ষিণ মুদারফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াং এলাকায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরা আজিম দোলা।

দক্ষিণ মুদারফরগঞ্জ শ্রীয়াং বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতির দায়িত্ব পালন করেন আবুল বাশার সাবেক মুদারফরগঞ্জ দক্ষিন ইউনিয়ন বিএনপি তাছাড়া লাকসাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জনসভায় দোলা আজিম বলেন, “কুমিল্লা -(৯) আসনের লাকসাম মনোহরঞ্জনের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব।”গতকাল আমার উপরে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা জানাচ্ছি আমার বাবা মরহুম কর্ণেল আনোয়ার আজিম এর কন্যা হিসেবে আমি এটা কখনো আশা করি নাই। লাকসাম -মনোহরগঞ্জ মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছে এটা দেখে প্রতিপক্ষ গ্রুপের লোক সহ্য করতে না পেরে আমাকে ও আমার সমর্থকের ওপর হামলা করে তারা আমার গাড়ির ওপর ভাংচুর করে গু/লি বর্ষন করে আমাকে মেরে ফেলার টার্গেট করে। আমি আল্লাহর রহমতে বেচে যাই। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই এমন ন্যাক্কারজনক কাজ বিপক্ষ প্রার্থী আবুল কালাম করেছে এটার বিচার আপনাকে করতে হবে। তাছাড়া আপনি বলেছেন জনপ্রিয়তা যার ধান প্রতীক তার।

লাকসাম – মনোহরগঞ্জের ৮০% শতাংশ বিএনপির তৃনমুল পর্যায়ের জনগণ কর্ণেল আনোয়ার আজিমকে ভালবেসে রাজনীতি করে আসছে তার উওরসূরী হিসেবে সাধারণ জনগণ আমাকে কাছে টেনে নিয়েছে। যতদিন বেচে থাকি লাকসাম – মনোহরগঞ্জের মানুষের পাশে আছি।

তিনি আরও বলেন, “এই জনসমর্থন প্রমাণ করে— লাকসাম মনোহরগঞ্জের জনগণ কর্ণেল আনোয়ার আজিমের পরিবারকে চায়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য সাধারণ জনগণ।
জনসভা শেষে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

কুমিল্লা জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাষ্ট্র বিরোধী কর্মকান্ড, জনমনে আতংক ও জননিরাপত্তা বিঘ্নর অভিযোগে কুমিল্লা জেলা জুড়ে পুলিশের সঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এর ২০ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক ও আত্নগোপনে থাকা নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত নেতারা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল, সোসাল মিডিয়ায় উস্কানি কিংবা বিভিন্ন প্রপাগাণ্ডা ছড়িয়ে বিভিন্ন উপায়ে জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে।

রাষ্ট্র বিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০ জন গ্রেফতার হয়েছে।

বসুন্ধরা “ই” ব্লকে খোলা হলো ‘হেরিটেজ সুইটস’ এর তৃতীয় শাখা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের মিষ্টান্ন সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড‘হেরিটেজ সুইটস’। সোমবার বসুন্ধরা আবাসিক এলাকায় এই ব্রান্ডের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান অর্থ ও হিসাব বিভাগ এস এম মনিরুল ইসলাম পলাশ এবং বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইসিসিবির কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসিবি এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন- মিষ্টি হাজার বছর ধরে বাংলার মানুষের ঘরে ঘরে আপ্যায়নের প্রথম ও অন্যতম খাদ্য উপকরণ।‘হেরিটেজ সুইটস’ সবসময়ই বাংলার এই ঐতিহ্যেকে আধুনিক উপস্থাপনায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় আমাদের তৃতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিলাম। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন পান খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টি।”

আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশে গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরার “ই” ব্লকের ঢালী কাঁচা বাজার ও আশেপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল।

ঠিকানা: প্লট নং- ৮৪/এ ৮৪/বি, ব্লক-ই, ঢালি ফুড কোর্ট, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। খোলার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত।

চৌদ্দগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মিছিলের মাধ্যমে নাশকতা চেষ্টার অভিযোগে উপজেলার গুনবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

সোমবার (১০ই নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, আনোয়ার হোসেন উপজেলা পরিষদে অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

আটককৃত আনোয়ারে হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামের সেনাবাহিনীর অভিযান, দেশীয় পাইপ গান উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান পরিচালনা করে একটি পাইপ গান উদ্ধার করেছে চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্প।

৯ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপিরতলা সাঙ্গিশ্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অত্র উদ্ধার করলেও অস্ত্রের মালিক মোঃ মহিন (৩০) পলাতক রয়েছে।

পলাতক আসামি মোঃ মহিন একই এলাকার মৃত. মফিজুর রহমাের ছেলে।

উদ্ধারকৃত দেশীয় আগ্নেয় অস্ত্র চৌদ্দগ্রাম থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।