All posts by jitu

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেন, সত্যবাদী, ন্যায়পরায়ণতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা।

তিনি আজ রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন “দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে তোমাদের মতোই শিক্ষার্থীদের জীবন উৎসর্গের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে।

এ দেশের ছাত্র-জনতার যে ত্যাগ, তা যেন বৃথা না যায়—এ দায়িত্ব আগামী প্রজন্মকে নিতে হবে। তাদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে। জুলাই আন্দোলনের এই শিক্ষা বুকে ধারণ করতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের অঙ্গীকারে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি সাজ্জাদ হোসেন এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক-এর ইভিপি এস. এম. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হোসাইন, পটিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আজগর হোসেন, ডা. হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, শামসুল, রাসেল, মিনহাজ, স্বাধীন, সাজিন, সৌরভ প্রমুখ।

চাঁদপুরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্বোধন উপলক্ষে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ থেকে জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় উদ্বোধন হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় মহামায়া পশ্চিম বাজারস্থ টাহরখিল আন নূর মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একটি ফ্রি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।

ইউনিটি গ্লোবাল এডুকেশন এর কো ফাউন্ডার মাহবুব খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক এবং প্যারিস গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা। নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইউম ফারুকী, টাহরখিল বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হামিদ পাটওয়ারী।

হাফেজ মোঃ রায়হান খান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আল আমিন হোসেন। মোঃ জাহিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম মিজি, মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী আব্দুল কাদির, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খালেদ হোসেন, প্রতিষ্ঠানটির কো ফাউন্ডার সালমান সুমন, ওমর ফারুক, ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোঃ শামীম খান, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতৃবৃন্দ।

জানা যায়, ইউনিটি গ্লোবাল এডুকেশন সেন্টারের মাধ্যমে জাপান বিষয়ক সেমিনার এবং জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে। সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক উক্ত সেমিনারে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকিরা চেন চেই জুম মিটিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন। এবং জাপানে কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।

‎জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : ড. মোবারক হোসাইন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎হাজারো শহীদদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জামায়াতের নেতাকর্মী জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোন বিপদে-সংগ্রামে সবসময় জামায়াতের নেতাকর্মীদের পাশে পাবেন ইনশাল্লাহ্।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জগতপুর শাখা কর্তৃক আয়োজিত জগতপুর গ্রামের উদ্দ্যেগে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্যকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকলের হৃদয় জয় করে আমরা এগিয়ে যাবো। আমাদেরকে ষড়যন্ত্র করে কেউ থামিয়ে দিতে পারবে না। আমরা সকলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো।

এতে বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আউয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, সহকারি সেক্রেটারি মো. ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান। সভায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান অতিথিবৃন্দরা। এসময় জামায়াতে ইসলামীর সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরা ও অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

২৯ আগস্ট শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার বিকেলে কোতোয়ালি মডেল থানা ও ডিবির একাধিক টিম নগরীর হাউজিং এস্টেট ,আদর্শ সদর উপজেলার সামনে ও কেটিসির স্কুল এন্ড কলেজের গেট এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে-রাকিব হোসেন সামির(১৯),সাইফুল ইসলাম মিজান(২১),ফাহিম(১৬), শাওন(১৭), ইমন(১৮), সিফাত(১৭), রানা(১৮), জাহিদুল ইসলাম রাকিব (২১), নাজমুল হাসান তুষার (১৮), শিমুল (১৭), জিহাদ (১৫), আসাদুল (১৬), সাকিব আল হাসান (১৭), নাইমুল (১৫), ইব্রাহিম জোবায়ের (১৬), রাসেল (১৯), সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব(১৬), রাব্বি (১৬), সম্রাট (১৭), সাইমন(১৮)।

সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।

একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে আমাদের নেতৃত্বে সরকার গঠন হবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, যারাই বাংলাদেশে নতুনকরে আবারও অন্যায় এবং জুলুমের শাসন কায়েমের চিন্তা করেন তাদেরকে জুলাইয়ের কথা স্মরণ রাখতে হবে। জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সাথে বেঈমানী হবে। ভারত আমাদের উপর দু:শাসন চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনো মেনে নিব না।

চারদলীয় জোট সরকারের সময়ে আমাদের দুইজন মন্ত্রী এবং বিভিন্ন সময়ে ৪৮ জন এমপি ছিল। আমাদের (জামায়াতের) মন্ত্রী এবং এমপিদের বিষয়ে কোন দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই। এ থেকেই প্রমাণিত হয় বাংলাদেশে দুর্নীতিমুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা দুর্নীতি করিনাই এবং ক্ষমতায় গেলেও করবোনা ইনশাল্লাহ।

পিআর পদ্ধতি সম্পর্কে ডা: তাহের বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মুল্যায়ন হবে। সুতরাং মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

যারা বাংলাদেশে একটি সন্ত্রাস মুক্ত সুস্থ নির্বাচন চায় জামায়াত তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন ইসলামি দল, আদর্শিকভাবে জাতীয়তাবাদী দল এবং অনেক সেগুলোর দল রয়েছে। দুর্নীতি বিরোধী, ভারত বিরোধী, স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে আমাদের নেতৃত্বে সরকার গঠন হবে ঈনশা আল্লাহ।

২২ নং ওয়ার্ডে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা, আগামীকাল আবুর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীভল্লবপুরে শুক্রবার বাইতুল জান্নাত জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মাওলানা সুহাইল আহমেদ হেলালীকে উপহার প্রদান করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

এসময় তিনি জানান, শনিবার (৩০ আগস্ট) নগরীর ২২ নং ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ সরবরাহ করা হবে। দুপুর ৩টা থেকে পদুয়ারবাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে ‘মানবিক কুমিল্লা’র উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে।

কর্মসূচিতে নগরীর ২২ নং ওয়ার্ডসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, মহানগর বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ মজুমদার, মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ পাবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন ভূইয়া, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন— মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল আহমেদ, মোঃ মুনা হাসান, মোঃ মানিক মিয়া, মোঃ ছোটন, মোঃ টিটু, মোঃ সাইফুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম ওসমান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, মোঃ তোফাজ্জল হোসেন, নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুহিনসহ সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর কর্মীবৃন্দ।

চৌদ্দগ্রামে শশুর বাড়িতে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে রহস্যময় অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাঁইয়ে পরিনত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ লক্ষাধিক টাকার।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০টায় উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করেছেন সিরাজুল ইসলামের ছেলে ভুক্তভোগী মো: তাজুল ইসলাম(২৮)।

তাজুল ইসলাম জানায়, আমাদের বাড়িতে দুটি ঘর। একটি টিনের অন্যটি পাকা দালানঘর। টিনের ঘরটিতে আমি আর আমার স্ত্রী থাকি। বৃহষ্পতির (২৮ আগস্ট) রাতে স্ত্রীসহ আমি শ্বশুরবাড়িতে ছিলাম। পরিবারের অন্যরা পাকা ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১২.৩০ মিনিটে আমার মা ও ভাবী আমার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে পাড়াপ্রতিবেশিরা এসে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসকে ফোন করলে তারাও আসে। ততক্ষণে আগুনে পুড়ে আমার সর্বস্ব ভূমিসাৎ হয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান,’ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে স্থানীয়রা অগ্নিদগ্ধ বসতঘরের টিন ও বৈদ্যুতিক লাইন খুলে ফেলে। যে কারণে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ বলেন,’কীভাবে আগুনের সূত্রপাত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মেসির ‘বিদায়ী’ ম্যাচ, দেখতে হাজির হবেন সব আত্মীয়-স্বজন

ডেস্ক রিপোর্ট:

২০২৬ বিশ্বকাপের মূলপর্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের বাকি দুটি ম্যাচ নিয়ে আগ্রহটা কম নেই। তার কারণ লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে এই দুই ম্যাচ।

বিষয়টা মেসির মনেও দোলা দিয়েছে খুব করে। সেটার জানান দিলেন সাংবাদিক আন্তোনেলা গনসালেসকে দেওয়া সবশেষ সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। সেটা বলতে গিয়ে খানিকটা আবেগেও যেন ভেসে গেলেন মেসি।

৩৮ বছর বয়স চলছে এখন। পরের বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেটাও এখনও নিশ্চিত নয়। জাতীয় দলের সঙ্গে তার সময়টা যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে বলে শঙ্কা ভক্তদের। এমন মুহূর্তে মেসি খেলতে চলেছেন তার শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। মেসি নিজেও স্বীকার করেছেন, বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার জন্য বিশেষ আবেগের হবে।

সে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে। খুবই বিশেষ। কারণ এটাই বাছাইপর্বে আমার শেষ ম্যাচ। এরপর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কিনা জানি না। তবে এটা নিশ্চিতভাবে আমার জন্য বিশেষ ম্যাচ।’

সে ম্যাচটা মেসির জন্য বিশেষ কিছু। তাই সে ম্যাচ নিয়ে আছে তার বাড়তি আয়োজন। তিনি বলেন, ‘আমার পরিবার থাকবে, স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, এমনকি স্ত্রীর পরিবারের মানুষও যতটা সম্ভব থাকবে। আমরা একসঙ্গে উপভোগ করব। এরপর কী হবে জানি না, তবে এখন সেই ভাবনা নিয়েই নামব। ধন্যবাদ।’

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলবে বাকি দুটি ম্যাচ। ৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে, আর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে। আগেই টেবিলের শীর্ষ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মেসির ঝুলিতে এখন আছে ১৯৩টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে বিশ্বকাপে খেলেছেন ২৬টি। এ বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলতে না পারলেও করেছেন পাঁচ গোল, সঙ্গে তিনটি অ্যাসিস্ট। বিশ্বকাপ বাছাইয়ে মোট ৩১ গোল করে লুইস সুয়ারেজদের পেছনে ফেলে এখন তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

এবারের দুই ম্যাচেই সেই রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ থাকবে মেসির সামনে। তবে এরপরই খাতাটা বন্ধ করতে চলেছেন মেসি। ইতিহাসের বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি ঘটবে তাতে।

ঘোষিত সময়ে নির্বাচন হওয়া ছাড়া বিকল্প নেই : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতির মুখে পড়বে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচন না হলে ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা বাড়বে। শুধু দেশের ভেতরেই নয়, বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব সতর্কবার্তা দিয়ে বলেন, ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এখনো আমরা ক্ষমতার কাছেও যেতে পারিনি। সামনে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে। জনগণের কাছে পৌঁছাতে হলে সৎ ও ভালো কাজ করতে হবে।

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক।

তবে বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি মনে করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ।

বিএনপি মহাসচিব মনে করিয়ে দেন, তাদের দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

কিছু রাজনৈতিক দলের উদ্দেশে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

তার মন্তব্য, কেউ যেন এমন সুযোগ না পায় যে বিএনপিকে খারাপ বলতে পারে।
তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই বিএনপির দায়িত্ব হলো জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টাড. মাহদী আমিন।

পূর্বাশা ও আমাদের কুমিল্লার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

হাবিবুর রহমান মুন্না/জসিম উদ্দিন চৌধুরী:

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাশা ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ও সারাদেশে বন্ধ হওয়া টেলিভিশন ও গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ও সিটিভি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অশোক কুমার বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মোঃ শহীদুল্লাহ , আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বাশা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ও দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি সাংবাদিক শাহ আলম শফি, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল্লাহ মিয়াজী, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক সকালের খবর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মামশাদ কবির, দৈনিক আমাদের কুমিল্লার সাবেক স্টাফ রিপোর্টার ও বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন চৌধুরী , টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ , সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বাশার প্রতিনিধি মনির হোসেন ,

কুমিল্লা ফটো সংবাদের ফোরামের সভাপতি আশিকুর রহমান , দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজী , কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার সাবেক ফটো সাংবাদিক এন কে রিপন, কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি জাহিদ পাটোয়ারী , চেতনা ৭১ নিউজের সম্পাদক মাইনুল হক স্বপন, দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আয়েশা আক্তার, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি ফারুক আজম , দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ শাফি, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না , দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রানা, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি শাহ ইমরান , ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগ, দৈনিক পূর্বাশার প্রতিনিধি তামিম আহমেদ ।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লা ও দৈনিক পূর্বাশা পত্রিকা নিয়মিত প্রকাশিত হতো। বাতিলের পূর্বে কোন নোটিশ না দিয়েই এই পত্রিকা দুটি বন্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রের বিকাশ ও সুশাসনের জন্য সংবাদপত্রের স্বাধীনতা অত্যান্ত জরুরী। সংবাদপত্র বন্ধ করলে সাংবাদিকরা বেকার হয়ে যায়। গণমাধ্যমের কণ্ঠরোধ করলে সমাজে অন্যায় অবিচার বেড়ে যায়। তাই সংবাদপত্রের স্বাধীনতার লক্ষ্যে বন্ধ হওয়া টেলিভিশন ও পত্রিকাসমূহ অবিলম্বে খুলে দেয়ার দাবী জানান সাংবাদিক সমাজ।