All posts by jitu

টেস্টের আগেই প্রস্তুত বিভিন্ন রোগের মেডিকেল রিপোর্ট: চাঁদপুরে প্যাথলজিকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড ও আদালত পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টেস্টের আগেই বিভিন্ন রোগের রেডি মেডিকেল রিপোর্ট পাওয়া ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অপরাধে নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ফিজিসিয়ান স্যাম্পল পাওয়ায় এবং মেডিকেল পরীক্ষার কিট ক্রয়ের প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় জাহাঙ্গীর খানকে ৫ হাজার টাকাসহ ৩টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

যৌথবাহিনীর একদল সদস্যের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

চর্থায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা ধোয়া বাড়ি এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ও নগদ টাকা ফেলে পালিয়েছে দুই ভাই, চিহ্নিত মাদক কারবারি।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থা মিয়া বাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেয় আদর্শ সদর আর্মি ক্যাম্প।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী সদর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় শফিক মিয়ার দুই ছেলে, নজির মিয়া ও কাসেমের বাড়ি ঘিরে ফেলে সেনাসদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ভাই দ্রুত পালিয়ে যায়। এ সময় নজির মিয়া তার কাছে থাকা ইয়াবা ও নগদ অর্থ বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়।

পরবর্তীতে সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে ১ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে। জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, নজির ও কাসেম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের কারণে এলাকার যুব সমাজ বিপথে যাচ্ছে। সেনাবাহিনীর এ ধরনের অভিযান মাদক কারবারিদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে ওই দুই ভাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতিমূলক সভা

মোঃ রাছেল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর উদযাপন নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কচুয়া থানার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া সার্কেল, সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী ।

এসময় তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেন।

তিনি আরো বলেন, কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, উজানী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, পৌর আমির অধ্যাপক জাকির উল্যাহ শাজুলি, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, কচুয়া জামেয়া আহমেদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবু হানিফ, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মঞ্জুর আহম্মদ সেলিম, কচুয়া পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান, কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার,
কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা প্রমুখ ।

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই সবার সহযোগিতায় এ উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। ধর্ম যার যার—কিন্তু উৎসব সবার। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি/সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎লালমাইয়ে ২টি ধর্ষণের বিচারের দাবীতে ইউএনওকে স্মারকলিপি প্রদান: ২৪ ঘন্টা মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম

‎‎খান মোহাম্মদ রুবেল হোসেনঃ

‎লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন ও বাকই উত্তর ইউনিয়নের ২ জায়গায় ২ টি ধর্ষণের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম ও লালমাই উপজেলায় দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার কে স্মারকলিপি প্রদান করেন লালমাই উপজেলা বিপ্লবী ছাত্র জনতা।

‎বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করেন লালমাই উপজেলার বেলঘর উত্তর ও বাকই উত্তর ইউনিয়নের একজন নারী ও একজন শিশু ধর্ষণ হয়েছে। উক্ত গ্রামের (দুই জায়গায় তিনজন ব্যক্তি) বিএনপি নেতা উপস্থিতিতে গ্রাম শালিস বৈঠকে ধর্ষককে টাকার বিনিময়ে বিচার সমাধান করে।কিন্তু আমার একজন বোনের এবং একজন মায়ের ইজ্জতের দাম কি টাকার বিনিময়ে ফিরিয়ে দেওয়া যাবে। আবার উক্ত বিএনপি নেতাদের নামে অভিযোগ উঠেছে যে, ২ লক্ষ টাকা জরিমানা করে এক লক্ষ আশি হাজার টাকা তারা আত্মসাৎ করে। ভিকটিমকে ২০ হাজার টাকা দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তারপর তাদেরকে ঢাকা চলে যেতে বাধ্য করে। অপর একটি ঘটনা (শিশু ধর্ষণ) আরেক বিএনপির নেতা একই কাজ করেছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেন। স্মারকলিপিতে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষক ও বিচারকদের উপযুক্ত বিচারের দাবী জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে বা বিচার কাজে অগ্রগতি না দেখলে কঠিন আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

‎এ ব্যাপারে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৫ টায় কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবস্থান গ্রহণ করা আহবান জানান এবং কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।
‎স্মারকলিপি প্রদান শেষে লালমাই থানা রোডস্থ খন্দকার মার্কেটে অবস্থিত লালমাই প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লালমাই উপজেলা বিপ্লবী ছাত্র জনতার পক্ষে কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন রুমন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিফ্র‍িং করেন লালমাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মোঃ সাদ্দাম বিন হোসাইন, লালমাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক মেহেদী হাসান শুভ,কুমিল্লা জেলা ছাত্র অধিকার সংগঠনের প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ হোসেন, লালমাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নাজমা আক্তার, উপজেলা ছাত্রদলের নেতা মোঃ আক্তার হোসেন।

‎সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান সিয়াম, আবদুল্লাহ, আবুল কাদের, ফাহাদ হুসাইন, জুনায়েদ হোসেন,সাহিদুল, স্বপ্না আক্তার, সাবিনা আক্তার, শারমিন আক্তার, ফারজানা আক্তার প্রমুখ।

তিতাসে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে তানভীর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রাম সংলগ্ন কাঁঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে তানভীর হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে বারকাউনিয়া গ্রামের বাইতুন সামাদ জামে মসজিদের পাশে নদীর তীরে তার একটি জুতা পাওয়া যায়। এতে পরিবারের লোকজন নিশ্চিত হন যে সে পানিতে পড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি দলের জন্য অপেক্ষা করতে থাকে। পরে স্থানীয়রা বারকাউনিয়া গ্রামের ব্যাপারীর বাড়ি ব্রিজ সংলগ্ন বটগাছের পাশ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তানভীরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর কুমিল্লা শহরের কাপ্তান বাজার এলাকার রুবেল হোসেনের ছেলে। গতকাল সে তার নানা মালু মিয়ার বাড়ি তিতাসের বারকাউনিয়া গ্রামে বেড়াতে আসে।

কুমিল্লায় ডা. আরিফ হায়দারকে হত্যার হুমকি : বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদ্য সাবেক মহানগর সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী চিকিৎসকরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার(২৪সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ব্যাচ ৯৫/৯৭ কুমিল্লার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুমিল্লার আলোচিত চাঁদাবাজ ও টেন্ডারবাজ, ড্যাবের সাবেক জেলা সভাপতি ডা. মাসুম হাসান ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। সর্বশেষ তাঁরা ডা. আরিফ হায়দারকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছেন।

বক্তারা বলেন, “এটা শুধু একজন চিকিৎসককে হুমকি নয়,সারা চিকিৎসক সমাজকেই আতঙ্কিত ও কোণঠাসা করে দেওয়ার চেষ্টা।”হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ড্যাবের অভ্যন্তরে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কাজী মাসুদ রানা, আরিফুর রহমান, একেএম আকবর কবির, আশিক ইমরান, ফজলুল কবির ইমু, মামুনুর রশিদ, জাকির হোসেন, আব্দুর রহমান, আহবাব আহমেদ, আক্তার হোসেন, হিরা করিম, সুজন মহসিন, তপু সাঈদ, আশিকুর রহমান রুবেল, রাসেল মাহবুব। ওমর ফারুক, মনিরুল ভূইয়া সহ ব্যাচ ৯৫/৯৭ কুমিল্লার বহু চিকিৎসক ও সহকর্মীরা।

তারা বলেন, “আমরা কোনো অবস্থাতেই চিকিৎসকদের সম্মানহানী ও হুমকি সহ্য করব না। প্রয়োজনে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “চিকিৎসা পেশা একটি মানবিক পেশা। এখানে হুমকি, চাঁদাবাজি, টেন্ডারবাজির কোনো স্থান থাকতে পারে না।”

উল্লেখ্য, ডা. আরিফ হায়দার সম্প্রতি কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষের পরও তিনি সংগঠনে সক্রিয় ছিলেন। ঠিক এই সময়ে তাঁর প্রতি এমন হুমকি আসে, যার পরিপ্রেক্ষিতে চিকিৎসক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খান মোহাম্মদ রুবেল হোসেন:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ৩৮ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৩সেপ্টেম্বর (মঙ্গলবার)দিবাগত রাত ১২.১০ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমাই উপজেলার পেরুল দঃ ইউনিয়ন শাসনপাড় গ্রামের মৃত আবদুর রহমান এর ছেলে মোঃ মোঃ কামাল হোসেন (৪৫)কে ৩৮পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপরাধী এবং মাদক সহ লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পুরাতন চৌধুরীপাড়া ও ইসলামপুর যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূল আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

মোঃ ইয়াছিন মিয়া:

পুরাতন চৌধুরীপাড়া ও ইসলামপুর এলাকার যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূল এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় স্থানীয় একটি অনুষ্ঠানে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরুব্বী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা মাদকের বিরূপ প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুব সমাজের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে একটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, যা মাদক নির্মূল ও উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি, খুব শীঘ্রই যুবকদের নিয়ে একটি আলাদা কমিটিও ঘোষণা করা হবে বলে জানানো হয়।

আয়োজকরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রমের বিস্তারিত কর্মপন্থা লিখিত আকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি আকারে পেশ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব এয়ার আহমেদ সেলিম।

উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফ উদ্দিন সরকার বাবুল, এডভোকেট তপন বিহারী নাগ, আনোয়ার হোসেন, নইমুল হক ভূঁইয়া, মোতাহার হোসেন খান আনিস, মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বাবু নিখিল চন্দ্র দাস, সমীর চক্রবর্তী, ডা. রেজাউল আলম হেলাল, মাহবুবুল আলম চপল, অ্যাডভোকেট কাজী আসিফ, রন্দা প্রসাদ সিংহ, মোহাম্মদ আব্দুল নুর বাচ্চু, মোঃ কামরুজ্জামান, মোঃ হাসান, মোহাম্মদ জিয়াউল আলম তিতাস, মোস্তাক আহমেদ, ফখরুল আলম উল্লাস, মোহাম্মদ গ্রীন, মোঃ কামরুল আহসান মামুন, মোহাম্মদ উল্লাহ রাসেল, রনি, মোঃ তাজুল ইসলাম জনি, মোহাম্মদ মজিবুর রহমান, আরিফুল ইসলামসহ আরও অনেকে।

আলোচনা সভার পর এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আউয়াল খানসহ ৮ ছাত্রনেতার মুক্তির দাবিতে দেবিদ্বারে প্রতিবাদ মিছিল

জামাল উদ্দিন দুলাল/সোহরাব হোসেন:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সিকদার, উপজেলা বিএনপি নেতা মঞ্জু পাঠান, মোঃ সাইফুল আলম, মোঃ জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ, আলমঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানসহ ছাত্রদলের ৮ নেতাকে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

২৬ নং ওয়ার্ডে এলাকাবাসীর জন্য ঠিকাদারের ইতিবাচক পদক্ষেপ

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের কুমিল্লায় ভিডিও প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সূত্রে জানা যায়, ঠিকাদার নিজেও সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর দরখাস্ত প্রেরণের মাধ্যমে উক্ত প্রকল্পে এলাকাবাসীর অভিযুক্ত বিতর্কিত স্থানটি পূনরায় বুঝিয়ে দেওয়ার আবেদন করেন।

সিটি প্রশাসকও উক্ত স্থানটি পূনরায় বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের নির্দেশ প্রদান করেন। তাতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

পাশাপাশি প্রকল্পটির গুণগত মান বজায় রেখে সল্প সময়ে কাজের অগ্রগতির জন্য সিটি প্রশাসক, সিটি নির্বাহী, সংশ্লিষ্ট সকল ইন্জিনিয়ার, ঠিকাদারের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।