All posts by jitu

দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শশুরের সেফটি ট্যাংক থেকে জামাইর লাশ উদ্ধার

সোহরাব হোসেন, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১ মাস পর শশুরের সেফটি ট্যাংকের ভিতর থেকে মেয়ের জামাই আব্দুল করিম ভূইয়া (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ আগষ্ট তিনি নিখোঁজ হলে বড় ভাই আমির হোসেন ভূইয়া থানা একটি ডায়েরী করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেম ভূইয়ার এর ছেলে আব্দুল করিম ভূইয়া। তিনি গত ১৩ আগষ্ট বাড়ি থেকে খরমপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট তার বড় ভাই আমির হোসেন ভূইয়া দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

পরে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) নিখোঁজ আব্দুল করিমের বড় ভাই আমির হোসেন ভূইয়ার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে জানায় তার ছোট ভাই করিমকে শশুর বাড়ির লোকজন হত্যা করে লুকিয়ে লাশ রেখেছে। ওই ফোনের সূত্রধরে আমির হোসেন ভূইয়া রাতেই দেবিদ্বার থানায় এসে পুলিশ নিয়ে তার ছোট ভাই আব্দুল করিম ভূইয়া শশুর বাড়িতে যান। সেখানে গিয়ে অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে শশুর মৃত ইউনুছ মিয়ার সেফটি ট্যাংকের ভিতরে লাশ দেখতে পায় পুলিশ। বিষয়টি দেবিদ্বার থানার ওসিকে জানানো হলে রাত সাড়ে ৩ টায় ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও দেবিদ্বার সার্কেলের এএসপি মোঃ শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওই সময় আব্দুল করিম ভূইয়ার দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিল এবং করিমের স্ত্রী তাসলিমা আক্তার, বড় ছেলে তানভির, ছোট ছেলে তৌহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

নিহতের বড় ভাই আমির হোসেন ভূইয়া জানান, গত ১৩ আগষ্ট বাড়ি থেকে আখউড়ার খড়মপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট থানায় একটি নিখোঁজ ডায়েরী করি। বুধবারা একটি অজ্ঞাত ফোনের সূত্রধরে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়। হত্যাকান্ডে জরিতদের তিনি ফাঁসির দাবী জানান।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিখোঁজের একমাস পর একটি ফোনের সূত্রধরে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদেও জন্য নিহত করিম মিয়ার দুই শ্যালক, স্ত্রী ও দুই ছেলে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা ও গাজী ট্রেডার্সকে ২ হাজার টাকা, মতলব বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ভাই ভাই হোটেল এন্ড কেবিনকে ১০ হাজার টাকা, আদি গান্ধী ঘোষকে ২০ হাজার টাকা, ঘোষ কেবিনকে ৩০ হাজার টাকা, মুসলিম সুইটমিটকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দেলোয়ার হোটেলকে ৫ হাজার টাকা এবং নষ্ট ও পঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় বাবুল মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার ও মতলব বাজারের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।

বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য ও চাঁদপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকগণ পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

‎জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়: ড. মোবারক হোসাইন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যেখানে কোন দুর্নীতি, সুদ, ঘুষ, গুম, খুন, রাহাজানি থাকবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।

(১৭ সেপ্টেম্বর) বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা মোড়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, জনগন চায় একটি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ সুন্দর সমাজ গঠন করবো ইনশাল্লাহ্।

এতে মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ নাঈম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় ইসলামি ব্যাংকের পরিচালক বদিউল আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলীমসহ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

সাবেক এমপি বাহার মেয়র সূচনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:

অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে।

এ সময় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকার বিপুসহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার (১৭ সেপ্টম্বর) দুপুরে আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এ চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় শেষে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নেতা এবং কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি ঘটনার তদন্ত শেষে পুলিশ সাবেক এমপি বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। এ সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করব।

লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

খান মোহাম্মদ রুবেল হোসেন, লালমাই:

লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, বেলা ১১ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক হিমাদ্রী খীসা এর সভাপতিত্ত্বে উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা, আসন্ন শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণ, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভার, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধ,জঙ্গিবাদ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্র‍ম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা,ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।

উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লালমাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মাহাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ শহিদুল ইসলাম, লাকসাম ক্র‍সিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি প্রতিনিধি এসআই শাহাবুদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা এলজিইডি অফিসার প্রকৌশলী সাবরিন মাহফুজ ,উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি আরজুমান বেগম , উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ২ বাগমারা শাখার এজিএম কম মোঃ সুজন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবিদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম এ হাশেম, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন (জাইকা) অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা বন ও পরিবেশ অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মোস্তফা কামাল,উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন ,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া ,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্র‍াপ্ত,লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ,ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ, সিএ মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে কেন্দ্রের নোটিশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো: আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুকে ব্যাখ্যা প্রদানের জন্য তলব করে কেন্দ্র থেকে নোটিশ দিয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত তলব নোটিশে উল্লেখ করা হয়- জেলা যুবদলের কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িয়ে পড়ার একাধিক অভিযোগ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

আপনারা, যথাক্রমে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মতো গুরুতৃপূর্ণ দায়িত্বে থাকার পরও এ বিষয়ে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টে ভূমিকা রেখেছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মনে করে।

এমতাবস্থায়, ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নিবহিী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো । যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ নোটিশ প্রেরণ করা হয় বলে উল্লেখ হয়।

তবে জেলা যুবদলের দুই নেতা ১৫ সেপ্টেম্বর কেন্দ্রে উপস্থিত হয়েছেন কিনা তা জানা যায়নি। এছাড়া এ বিষয়ে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত, সহকর্মীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো নিয়মিত কাজ শুরু করার পরপরই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইসমাইল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিক মৃত্যুর ঘটনায় কুমিল্লা ইপিজেড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কোম্পানির এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি নিয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করা সম্ভব নয়।”

হোমনায় ফেসবুকে মহানবী (সঃ) নিয়ে কটুক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মহসিন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের ফকির বাড়ির আলেকশাহর ছেলে।

জানাগেছে, মহসিন “বেমজা মহসিন” নামক এই ফেসবুক আইডি থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৫২ মিনিটে মহানবী (সঃ) নিয়ে কটুক্তি ও সম্মান অবমাননা করে পোস্ট দেন। পোস্ট টি হুবহু তুলে ধরা হলো – যারা আউলিয়া তাদের পুত্র সন্তান হয়, যারা দেউলিয়া তাদের কন্যা সন্তান হয়, নবী মোহাম্মদ খুব খারাপ মানুষ ছিলেন তাই তার পুত্র সন্তান হয়নি, বর্তমান পীর সাহেব নবীর চেয়ে বেশি পবিত্র, তাই তাদের পুত্র সন্তান হইছে।

এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে মহসিন আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে সে লেখে “আছাদপুর ফকির বাড়িতে, দানবাক্স চুরি হইছে, মাজারে গেইটে, ঘরে তালা লাগানো অবস্থায় চুরি হচ্ছে, ভাবতে অবাক লাগে এই চুরি কি আল্লাহ করেছে নাকি অন্য কিছু।

এই পোস্টের পরই আলেম সমাজ ও মুসলিম জনতা ফুঁসে উঠে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে হোমনা থানায় নিয়ে আসে। এসময় আলেম সমাজ ও মুসলিম জনতা থানায় এসে জড়ো হতে থাকে ও মহসিনের ফাঁসি চেয়ে বিক্ষোভ শুরু করে। তবে পুলিশের তৎপরতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মহানবী (সঃ) নিয়ে কটুক্তিকারী মহসিনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে শরিফুল নামের এক ব্যাক্তি বাদী হয়ে থানায় মামলা করছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা ও বই বিনিময় উৎসব

স্টাফ রিপোর্টার:

জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। জ্ঞানের আলো যেখানে আসে সেখানে অন্ধকার থাকতে পারেনা। বইয়ের মাধ্যমে বিকশিত হয় জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য থেকে শুরু করে নৈতিকতা ও জীবনবোধ। তাই জ্ঞান অর্জন ও সমাজ পরিবর্তনে বইপড়ার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মাঝে সমাজ পরিবর্তনে বই পড়ার ভূমিকা নিয়ে আলোচনা ও বই বিনিময় উৎসবের আয়োজন করে বিলকিছ-আলম পাঠাগার। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে করা হয় বই বিনিময়।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের বাবা জালাল আহম্মেদ।

বিলকিস আলম পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যাংকার আগা আজিজুল ইসলাম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, গবেষক ড. কাজল রশীদ শাহীন, কথা সাহিত্যিক ফয়সাল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন। পাঠাগারের অভিজ্ঞতা বর্ণনা করেন ডা: আবদুল হালিম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কাস্টমসের মারুফের হাতে ‘আলাদিনের চেরাগ’; অবৈধ আয়ে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

এ যেন ‘আলিফ লাইলা’র বাংলাদেশ সংস্করণ। আলাউদ্দিনের ভূমিকায় চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মো. মারুফুর রহমান। তিনি পদ-পদবীর অপব্যবহার করে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা।

তার ধন সম্পদের সাম্রাজ্য বাংলাদেশ ছাড়িয়ে বিস্তৃতি পেয়েছে ইউরোপ-আমেরিকায়। নিউইয়র্ক-লন্ডনের অভিজাত এলাকায় তার রয়েছে বাড়ি-ফ্ল্যাট। সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। তার সৌখিনতা বিলিনিয়দেরও হার মানিয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে শত কোটি টাকা দিয়েছেন আওয়ামী লীগের ফান্ডে।

মারুফুর রহমানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার চিত্র তুলে ধরে গত ১৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন মুজিবুর রহমান খান নামে এক ভুক্তভোগী। তিনি অভিযোগে উল্লেখ করেন- যুগ্ম-কমিশনার মারুফুর রহমান একজন ঘুষখোর, দূর্নীতিবাজ, স্বর্ণ চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ী। পদ-পদবীর অপব্যবহার করে বনেছেন হাজার কোটি টাকার মালিক।
চট্টগ্রাম কাস্টমসের একাধিক কর্মকর্তা বলেন, মারুফুর রহমান মানিকগঞ্জ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং যুবলীগের সদস্য ছিলেন। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে আগের কমিশনারকে কাস্টমস হাউজ বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি করেন। তার নির্দেশে জেটি কাস্টমস এবং গেইট ডিভিশন বন্ধ রাখা হয়। এতে করে দেশের ৫ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়।
তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এজেন্ট হিসেবে কাজ করেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগকে ফেরাতে ১’শ কোটি টাকা দিয়েছেন দলটির ফান্ডে। তার অনিয়ম দূর্নীতি নিয়ে দুদক ও অন্যান্য সংস্থায় বার বার অভিযোগও দেয়া হয়েছে। টাকা ও ক্ষমতা ব্যবহার করে তিনি অভিযোগের সব ফাইল চাপা দিয়েছেন। এভাবে পার পেয়ে কাস্টমসের অনিয়ম দূর্নীতির বরপুত্র হয়েছেন যুগ্ম কমিশনার মারুফুর।
জানা যায়, পিএসসি’র ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে ত্রিশ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন মারুফুর রহমান। পরে কাস্টমস ক্যাডারে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর পদ-পদবীকে পরিণত করেছেন অবৈধ টাকা আয়ের মেশিনে। তিনি ঢাকা, বেনাপোল ও চট্টগ্রাম কাস্টমস হাউজের নানান পদবীকে ব্যবহার করে গড়েছেন বিপুল সম্পদের পাহাড়। অবৈধভাবে আয় করেছেন হাজার হাজার কোটি টাকা। কাস্টমসের অবৈধ আয় দিয়ে তিনি মানিকগঞ্জের সদর বেতিলা মিউরায় কিনেছেন দুই’শ কাঠা জমি। শিবালয় উপজেলায় কিনেছেন ৫০ কাঠা জায়গা। নবগ্রাম, কৃষ্ণপুর, মহাবেদপুর, ঘিওর এলাকায় কিনেছেন চারশত বিঘা জমি।

২০২২ সালে ঢাকার অভিজাত বসুন্ধরা আবাসিকের ‘আই’ ব্লকে কিনেছেন ২০ কাঠা জমি। ঢাকার পূর্বাচলের ১৩ নং ব্লকে রয়েছে চার কাঠা জায়গা। ডায়মন্ড ওয়ার্ল্ডে বিনিয়োগ করেছেন ১’শ কোটি টাকা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে রয়েছে তিনটি সোনার দোকান। এসব দোকান থেকেই নিয়ন্ত্রণ করেন সোনা চোরাচালানের অবৈধ সাম্রাজ্য।

সিরাজগঞ্জে ২০ কোটি টাকা মূল্যের মারুফ এগ্রো ফার্ম নামে একটি খামার রয়েছে। মানিকগঞ্জের ডেরা রিসোর্ট ও স্পা’য় রয়েছে বড় বিনিয়োগ। তিনি চট্টগ্রামে চলাচলের জন্য ব্যবহার করেন কোটি টাকা দামের টয়োটা ভেলফায়ার ও প্রিমিও গাড়ি। অভিজাত গুলশান ক্লাবে তিনি ১ কোটি টাকা দিয়ে সদস্য পদ নিয়েছেন। নিজের পাশাপাশি দুই স্ত্রী ও আত্মীয় স্বজনের নামে রয়েছে অঢেল সম্পদ।

ঢাকার খিলক্ষেতে প্রথম স্ত্রীর নামে রয়েছে ছয়টি ফ্ল্যাট। রয়েছে দুটি হ্যারিয়ার প্রাইভেট গাড়ি। যার নং ঢাকা মেট্রো-ঘ ১৪-২৬২৯ এবং ঢাকা মেট্রো-ঘ ১৩-৫৪৬৫। তবে তিনি বেশির ভাগ সময়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বিশ্বের ব্যয় বহুল এ শহরে তার রয়েছে বেশ কিছু ফ্ল্যাট ও গাড়ি। তিনি বসবাস করেন নিউইয়কের অভিজাত ‘সিএন টাওয়ারে’। যার ফ্ল্যাট নম্বর- ব্রঙ্কস-আইডি-৮৯১৯৫৯ সিএন টাওয়ার (৪র্থ তলা)। দ্বিতীয় স্ত্রীর নামে শুলশানের অভিজাত এলাকায় রয়েছে একটি সাত তলার বাড়ি। রয়েছে একটি ‘সিআরভি’ প্রাইভেট গাড়ি। যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ২৬-৯৮৪৫। এই স্ত্রীর নামে লন্ডনে রয়েছে বাড়ি গাড়ি। তার নামে পাচার করেছেন শত শত কোটি টাকা। তার লন্ডনের বিচমন হিলে রয়েছে একটি বাড়ি। তার ছোট ভাইয়ের জন্য কিনে দিয়েছেন টয়োটা এবং প্রাডো’র মত দামি গাড়ি। এসব গাড়ির আনুমানিক বাজার মূল্য কমপক্ষে ছয় কোটি টাকা। মারুফুর কাস্টমস হাউজের প্রতি জেটির ‘এআরও’দের কাছ থেকে মাসোহারা নেন দুই লাখ টাকা। কোন ‘এআরও’ মাসোহারা দিতে অনিহা প্রকাশ করলে বদলী চাকুরিচ্যুত করার হুমকী দেন যুগ্ম-কমিশনার মারুফুর।

‘আরও’ নাজমুলের মাধ্যমে তিনি সকল অবৈধ ঘুষের লেনদেন করেন। কাস্টমস সদস্য মোয়াজ্জেম হোসেনের নামে প্রতি সপ্তাহে আদায় করেন ৫০ লাখ টাকা। যদিও মোয়াজ্জেম হোসেনের মত সৎ কর্মকর্তা ঘুষের এ টাকা গ্রহণ করেন না। তাই পুরোটাই নিজের পকেটে ভরেন। একইভাবে কাস্টমসের বর্তমান কমিশনারের নামে তিনি আদায় করেন প্রতি সপ্তাহে ১ কোটি টাকা। যার পুরোটাই রেখে দেন মারুফুর। প্রতিটা ফাইল থেকে তিনি আদায় করেন এক থেকে দেড় লাখ টাকা। কেউ তা দিতে অপ্ররগতা প্রকাশ করলেই আটকে দেয়া হয় ফাইল। অবৈধ এ টাকা দিয়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হোটেল রিজেন্সিতে একজন সহকারি কমিশনার এবং ‘এআরও’কে নিয়ে করেন নৈশপার্টি। ওই পার্টিতে অংশ নেন রেশমা, প্রীতি, রুনা খানের মত উঠতি কয়েকজন মডেল। সম্প্রতি গুলশানের একটি ক্লাবে তাকে দেখা যায় বিদ্যা সিনহা মিম এবং মডেল পিয়াসার সাথে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হোটেল ও ফ্ল্যাটে নিয়মিত নৈশ পার্টির আয়োজন করেন মারুফুর। মদ ও নারীতে ভরপুর ওই সব পার্টিতে কাস্টমসের অনেক কর্মকর্তা এবং প্রভাবশালী লোকজন অংশ নেন।

চট্টগ্রাম কাস্টমসের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন- যুগ্ম-কমিশনার মো. মারুফুর রহমান পদ-পদবী ব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধ আয় করেছে। তার নেতৃত্ব দেয়া সিন্ডিকেটের কারণে আগে ঢাকা কাস্টমস হাউজ এবং বেনাপোল কাস্টমস হাউজ সরকার হাজার হাজার রাজস্ব হারিয়েছে। বর্তমান চট্টগ্রাম কাস্টমসে সে ধারা অব্যহত রয়েছে। অবৈধ আয় দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছে।

আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন- মারুফুর চট্টগ্রাম কাস্টমস হাউজে থাকার জন্য আইন উপদেষ্টাকে ২০ কোটি টাকা ঘুষ দিয়েছেন বলে তিনি নিজেই বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। একথা বলে তিনি উর্ধ্বতন এবং অধস্তনদের সব সময়ে ভয়ের মধ্যে রাখেন।