All posts by jitu

কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন

ডেস্ক রিপোর্ট:

কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন জানিয়ে ডা. জাহিদ বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে।

বিএনপির এই স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে।

পিআর পদ্ধতি বেআইনি আবদার উল্লেখ করে তিনি আরো বলেন, সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগী না হয়ে জন-আকাঙ্ক্ষা বুঝতে হবে।

সূত্র: কালের কন্ঠ

জুলাই সনদের বিষয়ে ২-১টি রাজনৈতিক দল ব্যতিত আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল একমত: ডা. আব্দুল্লাহ তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি:  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আমরা একটি জুলাই সনদ করেছি এই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। জুলাই সনদ গঠনের ক্ষেত্রে কোন কোন দল কিছুটা ব্যতিক্রম ঘটনোর চেষ্টা করেছে এবং এটিকে বাস্তবানের ক্ষেত্রে তারা বাঁধার সৃষ্টি করেছে।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর মতোই পুনরাবৃত্তি ঘটবে। আর জুলাই সনদ যারা মানবে না, এ আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন করতে হবে।

ডা. তাহের আরও বলেন, জুলাই সনদের বিষয়ে ২-১টি রাজনৈতিক দল ব্যতিত জুলাই-আগষ্ট আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল একমত। সুতরাং দুই-একটি রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিশাল জনগোষ্ঠির জনআকাঙ্খাকে সরকার যেন বাস্তবায়ন করে। অন্যথায় একটি পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচন করতে চাইলে এদেশের জনগণ তা হতে দিবেনা। এতে করে দেশে নতুন করে সমস্যার সৃষ্টি হবে।

তিনি শনিবার (৬ই সেপ্টম্বর)  দুপুরে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুন্সীরহাট ইউনিয়ন  জামায়াতের আমীর মাওলানা জাফর আহাম্মদ  এর সভাপতিত্বে নির্বাচনী সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমীর মাহফুজুর রহমান ,সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন,উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক  ডাঃ সফিকুর রহমান পাটোয়ারী, ডা: আব্দুর রহিম, জামায়াত নেতা নুরে আলম মিয়াজি, হাফেজ বদিউল আলম, শাখাওয়াত হোসেন শামিম,ছাত্রনেতা মোশাররফ হোসেন, মোজাম্মেল হোসেন, নাসিম মিয়াজি প্রমুখ।

চাঁদপুরে এম্বুলেন্সের ভিতরে যুবতী নারীকে চালকের ধর্ষন: পুলিশের সহায়তায় উদ্ধার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

লক্ষ্মীপুর থেকে চাঁদপুরগামী আঞ্জুমান নামক একটি এম্বুলেন্সের ভিতরে এক যুবতী নারীকে এম্বুলেন্স চালকের ধর্ষনের ঘটনা ঘটেছে।‌ গত (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বিষয়টি সম্পর্কে অবিহিত করেন।‌

এসময় তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে পাশের জেলা লক্ষীপুর থেকে আঞ্জুমান নামক এম্বুলেন্সটি আসার সময় ২৩ বছর বয়সী ফরিদা (ছদ্ম নাম) এক যুবতী নারী চালককে চাঁদপুরে নিয়ে আসার জন্য বললে তিনি ভাড়াতে উঠিয়ে নেয়। এরপর এম্বুলেন্স চলাকালীন অবস্থায় তাকে ধর্ষন করা হয়েছে বলে জানান ওসি মোঃ বাহার মিয়া।‌

পরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় এম্বুলেন্সটি আসলে রাতে কিলো. ডিউটি পুলিশ এম্বুলেন্সটি থামায় চেক করার জন্য। এরপর গাড়ির গ্লাস খুলতে বললে দেখা যায় মেয়েটি বলতেছে আমাকে বাঁচান এদের হাত থেকে। পরবর্তীতে মেয়েটিকে জিজ্ঞেস করলে উভয়ের স্বীকারোক্তিতে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। জানা যায়, মেয়েটির এলাকা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় এবং আসামী’র বাড়ি চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় বলে জানা গেছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, আমরা দুজনকেই থানায় রেখেছি।‌ তবে, আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে হবে বলে তিনি নিশ্চিত করেন।

মুরাদনগরে বিএনপি’র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুবলীগ নেতা!

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নামে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুবলীগ নেতা শাহজাহান খান বাবুল। যা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ তোলপাড়। শাহজাহান খান বাবুল মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির ১০ নাম্বার সদস্য।

শুক্রবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে কাজী শাহ মিনিবার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সেই উদ্বোধনের একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নামে আয়োজিত ‘কাজী শাহ মিনিবার ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করছেন মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খান বাবুল। তার পাশে দাঁড়িয়ে আছেন ধামঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রুহুল আমিন খোকন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, অপর যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি’র আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতার উপস্থিতি এখন বিএনপি’র কর্মীদের মনে তৈরি করছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় অনেক বিএনপি’র নেতাকর্মী।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন বিএনপি’র এক নেতা বলেন, এভাবে আওয়ামীলীগের লোকজনকে নিয়ে প্রকাশ্যে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা দুঃখজনক। বিগত ১৫ বছর আমরা তো তাদের দ্বারাই নির্যাতিত ছিলাম। যে সকল বিএনপি’র নেতা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতার উপস্থিতির বিষয়টি জানতে চাইলে আয়োজক কমিটির সভাপতি ও ধামঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন মুঠোফোনে বলেন, পরমতলা গ্রামে একটি ক্লাব রয়েছে যার নাম কাজী শাহ ক্লাব যার অর্থ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সেই ক্লাবের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তো আসলে কোন দলের হয় না, এখানে অনেক দল অংশগ্রহণ করেছে কোন দলের পক্ষ থেকে কে এসেছে সেটি আমার জানা নেই।

এ বিষয়ে মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক এডভোকেট ওবায়দুল সিদ্দিকী বলেন, বিএনপি’র লোকজন এভাবেই পুরো উপজেলায় আওয়ামী পূনর্বাসন করছে। অথচ মিডিয়ায় তারা ভিন্ন কথা বলে। পতিত স্বৈরাচারের দোসরদের এভাবে প্রকাশ্যে পূনর্বাসন করাটা দুঃখজনক। এ বিষয়ে আমি সাবেক এমপি কায়কোবাদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন মুঠোফোন বলেন, আমি অসুস্থতার কারণে খেলার উদ্বোধনের বিষয়টি জানা নেই।
তিনি খোঁজখবর নিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

হোমনা-তিতাস আসন অন্তর্ভুক্তির খবরে চান্দেরচর ইউনিয়নে বিএনপির আনন্দ র‍্যালি

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলার অন্তর্ভুক্তির সরকারি গেজেট প্রকাশকে কেন্দ্র করে আনন্দ র‍্যালি করেছে চান্দেরচর ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের একাংশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজের জিরো পয়েন্টে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোঃ এনামুল হক মাষ্টার, কাদির মেম্বার, মোঃ হারেছ, জামাল মেম্বার, হুমায়ুন মমিন এবং মজিব মেম্বার।

স্থানীয় নেতাকর্মীরা গেজেট প্রকাশকে ‘জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেন এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

অনুষ্ঠান শুরুতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা, খালেদা জিয়ার সুস্থতা ও তারেক জিয়ার জন্য দোয়া করা হয়। পরে র‍্যালিটি ওয়াই ব্রীজ হতে রামকৃষ্ণপুর বাজার প্রদক্ষিন করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিবর্তনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিকআপের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাছবোঝাই পিকআপ ভ্যানের চাপায় ধন মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল নয়টার দিকে উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ধন মিয়া উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের মেরকুটা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল আনুমানিক নয়টার দিকে মাছবোঝাই পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বটতলী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিল।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি ধন মিয়াকে চাপা দিয় পাশে খালে পড়ে যায়। ঘটনার পর পরই আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানায়, খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিকআপ ভ্যানের চালক ঘটনার পরই পালিয়ে গেছে।

শাহরাস্তিতে চাচীর হাতে শ্বাসরোধে প্রাণ গেল ৩ বছরের শিশু তাবাসসুমের

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছে তাসনুবা তাবাস্সুম (৩) নামের এক শিশুকন্যা। এ ঘটনায় শিশুটির চাচী সাথী আক্তার (২৩) কে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশুটির স্বজন, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সকালে তাবাস্সুম খেলার ছলে তার চাচা রিপন পাটোয়ারীর বাড়ির রান্নাঘরে যায়। সেখানে চাচী সাথী আক্তারের অসাবধানতায় গরম ভাত ও ফ্যানের পানিতে পড়ে তার শরীর দগ্ধ হয়। এসময় ব্যথায় চিৎকার করলে সাথী আক্তার শিশুটির গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে বিষয়টি আড়াল করতে প্রথমে মরদেহ একটি বস্তায় ভরে সোকেসে লুকিয়ে রাখা হয়। এরপর সিলভারের পাতিলে ঢেকে কারবাসে রাখা হয়। কিন্তু পরদিন দুর্গন্ধ ও রক্ত পড়ে থাকতে দেখে রিপন পাটোয়ারীর সন্দেহ হয়। কারবাস খুলে ভাতিজির মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার করেন এবং পরিবারের অন্যদের জানান। বিষয়টি ফাঁস হয়ে গেলে সাথী আক্তার মরদেহটি পুকুরে ফেলে দেন। বৃহস্পতিবার রাতে এলাকাবাসী বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আসামি সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যান। এ বিষয়ে ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, “ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামিকে আটক করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

এদিকে শিশুর পিতা রুবেল মিয়া জানান, তার মেয়েকে হত্যার ঘটনায় তিনি একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নং–৫, তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২৫। অপরিণত বয়সে নিষ্ঠুরভাবে প্রাণ হারানো তাবাস্সুমের মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী বলছেন- “এমন নির্মমতার বিচার হতেই হবে।”

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবীতে কুমিল্লায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

দেশ ও জাতি গঠনে সুস্থ রাজনৈতিক বিকাশ অপরিহার্য— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবীতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো সুধীজনের মতবিনিময় সভা।

শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে এ সভার আয়োজন করে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম।

সভায় বক্তারা বলেন— ঐতিহাসিক, ভৌগলিক ও সাংস্কৃতিক দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। অথচ দীর্ঘদিন ধরেই কুমিল্লাকে প্রশাসনিক কাঠামোয় বঞ্চিত রাখা হয়েছে। তাই অবিলম্বে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানান তাঁরা।

এসময় কুমিল্লার উন্নয়ন ও নাগরিক স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—

  • কুমিল্লা মহানগরের যানজট ও জলাবদ্ধতা নিরসন।
  • ঢাকা–কুমিল্লা সরাসরি রেলপথ নির্মাণ।
  • কুমিল্লায় পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।
  • এবং কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু।

সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা।

বক্তাদের মধ্যে ছিলেন: ২৪’ গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী ও সমবায় ব্যাংকের সভাপতি সিরাজুল হক, ড. আলী হোসেন চৌধুরী— নজরুল গবেষক ও সাহিত্যিক, সাহিত্যিক ও ছড়াকার জহিরুল হক দুলাল, সাবেক সভাপতি কুমিল্লা প্রেসক্লাব, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসনাত বাবুল।

এছাড়াও বক্তব্য রাখেন— বদরুল হুদা জেনুয়া, সাইদুল রহমান তামান্না, লায়ন শেখ ফরিদ উদ্দিন, লায়ন মাহবুব আলম ইকবাল, এনামুল হক বাবলু, সাজ্জাদুর কবীর, নিখিল রায়, আবুল কাশেম, কাজী শারমিন আক্তার— শহীদ সাদমানের মাতা, মিয়া মোঃ তৌফিক, জুনায়েদ রায়হান, রাসেল খান, খায়রুল আনাম রায়হান এবং শাহেদুল ইসলাম চৌধুরী।

এছাড়াও মতবিনিময় সভায় কুমিল্লার সামাজিক-রাজনৈতিক উন্নয়নে একাত্মতা ঘোষণা করেন— ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং ফেনী জেলার প্রতিনিধিবৃন্দ।

বক্তারা জোর দিয়ে বলেন— “বঞ্চিত কুমিল্লার অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লার ঐতিহাসিক মর্যাদা রক্ষায় কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করতে হবে।”

সভায় মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক সচেতনতার সমন্বয়ে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিল

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:

কুমিল্লা-২ হোমনা-তিতাস আসন বিন্যাস কে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দুলালপুর বাজার ও দৌলতপুর বাজারে তারা প্রতিবাদ মিছিল করেন। এসময় তারা দুলালপুরের মাটি, সেলিম ভূঁইয়ার ঘাটি, আমার নেতা, তোমার নেতা সেলিম ভূঁইয়া স্লোগান দেন।

জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক হোমনা-মেঘনা আসন পরিবর্তন করে হোমনা-তিতাস আসন করে সীমানা নির্ধারণের চুড়ান্তের খবর পেয়েই বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে রাতে ও শুক্রবার সকালে দুলালপুর বাজারে আনন্দ মিছিল করে। আওয়ামী দোসরদের নিয়ে মিছিলের প্রতিবাদেই দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল করে।

এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া প্রধান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হালিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, শ্রমিকদল নেতা আব্দুল আউয়াল, বিএনপি নেতা ও ইউপি মেম্বার মোঃ রাশেদুল ইসলাম রিপন, হোমনা উপজেলা ছাত্রদলের সদস্য ওলী উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

এছাড়াও দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়ায় সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান শাহীন খাঁনের পিতা এলেন খাঁনের জানাজা সম্পন্ন

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ শাহীন খাঁনের পিতা মোঃ এলেন খাঁন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে তার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জোহর নামাযের পর তার নিজ বাড়ী সাহেবাবাদ গ্রামের বরুইয়ারপাড়া জামে মসজিদের সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার সোহরাব খাঁন চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সাহেবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খাঁন, সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন ডিলার, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ.এস.এম. নূর মোহাম্মদ, ইউপি সদস্য নূরু নবী খাঁন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সদস্য হাজী মোহাম্মদ জাকির খান সম্রাট, মোঃ আবুল কালাম ভূঁইয়া, শাহ জালাল খাঁন, সার্জেন্ট মোঃ শফিকুল ইসলাম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য মানুষ। তার এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।