All posts by jitu

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে মেঘনায় আনন্দ উদযাপন

কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে মেঘনায় আনন্দ উদযাপন

 

বিপ্লব সিকদারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেছে।

এর অংশ হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের গ্যাজেট প্রকাশে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা উপজেলায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

‘মোশাররফ স্যারের মাটি, মেঘনার ঘাটি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন। শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড মোড়, মানিকারচর বাজার এবং মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া, শহিদুল ইসলাম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, আব্দুল কাদির,মানিকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান,যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিব মিয়াজি, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেন,মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম সহ দলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ সহ অন্যরা ।বক্তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনার মানুষের জীবনমান উন্নয়নে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন, বক্তারা বলেন- মোশাররফ হোসেন স্যার মেঘনার মানুষকে শান্তিপূর্ণ থাকার আহবান জানিয়েছেন তিনি খুব শিগগিরই মেঘনায় আসবেন ।

মেঘনায় জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

মেঘনায় জোড়াতালির সেতুতে ঝুঁকি, ভাঙার দাবি এলাকাবাসীর

 

মেঘনা প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজার থেকে আলিপুর সড়কের ছাত্তার মেম্বার বাড়ির পাশে একটি জোড়াতালির সেতু দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। খাল ভরাট হয়ে যাওয়ায় সেতুটি এখন কার্যকারিতা হারালেও থেকে গেছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়রা জানান, একসময় নৌযান চলাচলের জন্য উঁচু করে নির্মিত এই সেতুটি বর্তমানে অকার্যকর হয়ে গেছে। মাঝখানে গর্ত, অতিরিক্ত ঢাল, রেলিংয়ের পলেস্তারা খসে পড়া—এসব কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন।

হিজলতলী গ্রামের আলী মিয়া অভিযোগ করে বলেন, “প্রকৌশলী বিভাগ কয়েক মাস পর পর ফুটো বন্ধের নামে হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু কোনো কার্যকর সমাধান হয় না। বরং সরকারি অর্থের অপচয় হয়।দড়িকান্দি গ্রামের মনির হোসেন বলেন, এই সড়ক দিয়ে সেননগর বাজার ও আলিপুর লঞ্চঘাটে হাজারো মানুষ যাতায়াত করেন। সেতুর বর্তমান অবস্থা চলাচলের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। দ্রুত সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণ করা জরুরি।

এ বিষয়ে মেঘনা উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, “গতকাল সেতুটি পরিদর্শন করেছি। গুরুত্বপূর্ণ সড়কের মাঝে এমন সেতু আসলেই মরনফাঁদ। আমাদের দপ্তর থেকে কিভাবে এর সমাধান করা যায় তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

‎ব্রাহ্মণপাড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ আটক-২

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। (৩ সেপ্টেম্বর) বুধবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল ও উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্যা সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ একজন নারী এবং একজন পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলো পটুয়াখালী সদর উপজেলার টাউন বহাল গাছিয়া গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন হাওলাদার প্রকাশ সাগর (২০) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মো. ওহাব আলী বেপারীর মেয়ে সোনিয়া আক্তার (২৫)।

আটককৃতদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মোবাশ্বের আলম ভূঁইয়ার বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

‎‎হাসিবুল ইসলাম সজিব:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সমাবেশ শেষে আনন্দ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি নাঙ্গলকোট বাজারের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ এলাকা হয়ে পুনরায় কলেজ মাঠে এসে শেষ করে।

‎নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আমিন জসিমের সভাপতিত্বে আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

‎সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কমিশনার আবু ইউসুফ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুছ হাছান মানিক, কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব এনায়েত উল্যাহ কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আলী হোসাইন টিপু, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।

‎এসময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলনে সাড়াশি অভিযান, ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

‎‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) বিরোধী সাড়াশি অভিযানে একটি ড্রেজার মেশিন, তিন হাজার ফুট পাইপ ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এসময় আনসার সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

‎প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল একটি ড্রেজার মেশিন। ওই মেশিন ও মাটি সরবরাহে ব্যবহারিত তিন হাজার ফুট পাইপসহ সরঞ্জাম ধ্বংস করা হয়।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মেশিনের মালিক আবদুল কাদির পালিয়ে যান। তবে মেশিনের দুই কর্মচারীকে আটক করা হলে তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।

‎স্থানীয় কৃষক ও জমির মালিকরা জানান, আবদুল কাদির সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা হলেও কয়েক বছর ধরে ধান্যদৌল এলাকায় অবস্থান নিয়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে শত শত কৃষি জমি নষ্ট করেছেন। তিনি শুধু ধান্যদৌল বা নাগাইশ বিলেই নয়, পুরো উপজেলায় অবৈধভাবে প্রভাব বিস্তার করে মাটি উত্তোলন করেছেন। স্থানীয়দের কাছে তিনি “ড্রেজার কাদির” নামে পরিচিত। জমির মালিকরা অভিযোগ করেন, কোনো জমিতে তিনি ড্রেজার বসালে আশপাশের জমির মালিকদেরও মাটি বিক্রি করতে বাধ্য করা হয়।

‎অভিযান চলার পর কৃষি জমির মালিক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের দাবি, অবৈধ ড্রেজার ব্যবসার নের্তৃত্বদানকারী কাদিরের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

‎অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মিত অভিযান চালানো হবে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থান আছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুরাদনগরে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, ভেজাল শিশু খাদ্য অপসারণ

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে আকস্মিকভাবে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। এ সময় বিদ্যালয়ের আশেপাশে থাকা দোকানগুলো থেকে বিএসটিআই এর অনুমোদনবিহীন ভেজাল শিশু খাদ্য অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার বড়ইয়াকুড়ি, পায়ব, কেয়টগ্রাম, সাতমোড়া, রানীমুহুরী ও শুশুন্ডা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পাশাপাশি শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং জাহাপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যেতে নির্দেশ দিয়েছেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন।

এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়ার কথা বলেন।

উদবাতুল বারী আবুর নির্দেশে কুমিল্লায় বিএনপির আনন্দ মিছিল

শাহ ফয়সাল কারীম:

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর নির্দেশে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্ম ধানের শীষ মার্কায় ভোট দেবে বলে তারা আশাবাদী। তারা আরও অভিযোগ করে বলেন, গুম-খুনের রাজনীতি ও ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার চালু করেছে। তবে ইঞ্চি ইঞ্চি বাংলার জমিনে আর তা চলতে দেওয়া হবে না। বক্তারা সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ মোবারক হোসেন, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন ভূইয়া, নগরীর ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মুনা হাসান, মোঃ মানিক মিয়া, মোঃ ছোটন, মোঃ টিটু ও মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম ওসমান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল ও মোঃ তোফাজ্জল হোসেন, নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মোঃ তুহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, মোঃ আলাউদ্দিন, মোঃ রাফু মজুমদার, আল-আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

চাঁদপুরের মতলবে অটোরিকশাচালককে হত্যা, গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মতলব দক্ষিণে অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মতলব দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত শাওন সরকার মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের কৃষক ইকবাল সরকারের ছেলে। তার দুই সন্তানের মধ্যে শাওন সরকার বড়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির কাজী (১৯), আব্দুর রহমান সাইফ (১৯) ও হাসান প্রধান সোহাগ (২৪)। তাদের বাড়ি মতলব দক্ষিণের বিভিন্ন এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে যাত্রী সেজে তিনজন ব্যক্তি শাওন সরকারের অটোরিকশায় ওঠে। পরে নারায়ণপুর ইউনিয়নের চাঁপাতলী-বাদামতলী সড়কের বাগিচাপুর গ্রামের নির্জন এলাকায় গিয়ে চালক শাওন সরকারের (২১) মাথায় আঘাত করে অটোরিকশা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চালককে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা রোকসানা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, রাতেই ঘটনার শিকার চালকের স্বজনরা পুলিশকে জানায়। এ সময় ঘটনাস্থলের অদূর থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার সকালে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানায়, গ্রেপ্তার তিনজনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মূলত অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়।

প্রথমবারের মতো দেশে পাসপোর্ট সেবায় ব্যাতিক্রমী উদ্যোগ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশানে দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা নির্ভর ‘নাগরিক সেবা কেন্দ্রে’ পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজ বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট এর আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো ‘নাগরিক সেবা কেন্দ্র’।

এ কেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা দেওয়া হবে। গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীসহ মোট ১০টি নাগরিক সেবা কেন্দ্র পাইলট আকারে চালু করা হবে। ইতোমধ্যে গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে।

বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি এবং ভূমি নামজারি পর্চা সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সর্বমোট ৪০০টি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে।

প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদের হয়রানি মুক্ত সেবা দেওয়ার লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব তৈরি করা হচ্ছে। এর ফলে বিভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন হবে না।

গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধনকালে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি উপস্থিত ছিলেন।

চান্দিনায় ফুল সজ্জিত গাড়িতে পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ৩২ বছরের চাকরিজীবনের ইতি টানেন চান্দিনা থানায় কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নি.) মো. অহিদ উল্যাহ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সহকর্মীরা তাকে দিয়েছেন রাজকীয় বিদায়। মো. অহিদ উল্যাহকে থানা থেকে ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন সহকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে চান্দিনা থানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

মো. অহিদ উল্যাহ কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি ১৯৯৩ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৪ সালে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক পদ লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর জেলাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

চাকরিজীবনের সায়াহ্নে এসে নিজের পার্শ্ববর্তী থানা চান্দিনা থানায় কর্মরত ছিলেন।

সহকর্মীদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে অহিদ উল্যাহ জানান, বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই ইউনিফরম আমার পরিচয়, আর মানুষের সেবা ছিল আমার অঙ্গীকার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমার জীবনের বড় প্রাপ্তি।

বিদায় অনুষ্ঠানে ওসি জাবেদুল ইসলাম জানায়, মো. অহিদ উল্যাহ একজন সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। তার পেশাদারি এবং সদাচরণ আমাদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।