All posts by jitu

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার পাচ্ছেন সাংবাদিক নিশাদ

 

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫’ পেতে যাচ্ছেন ক্রাইম রিপোর্টার মো. শাহাদাত হোসেন নিশাদ। দেশ টিভিতে কর্মরত এ সাংবাদিককে আগামী ১৯ জুলাই শনিবার বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

বাংলার বীর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে “নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বরেণ্য বুদ্ধিজীবী ড. জিনবোধী ভিক্ষু, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খান শাহ আলম, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ এবং বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদিকা ডা. রাজিউন সালমা লাবনী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলার বীর ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

বাংলার বীর ফাউন্ডেশন একট সামাজিক-সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন হিসেবে ৯ বছর ধরে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাংবাদিক শাহাদাত হোসেন নিশাদের এ সম্মাননায় তার সহকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।

নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক।

স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি এ কথা জানান। তার ভাষায়, এই দল ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে’ এসেছে।

এর আগে, শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল দরকার কি না।

পরদিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ ‘আমেরিকা পার্টি’র জন্ম হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘২:১ ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো!’

মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ কর ছাড় এবং ব্যয়বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন—যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে।

ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে ‘সরকারি ব্যয় দক্ষতা বিভাগ’-এরও নেতৃত্ব দিয়েছিলেন, সেই ট্রাম্পের সঙ্গেই এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন।

ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন, ‘বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল ২ ট্রিলিয়ন ডলার, এখন সেই ঘাটতি বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন করা হচ্ছে। এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।’

এক অনুসারীর প্রশ্নের জবাবে মাস্ক এক্সে লিখেছেন, ‘যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে, সেটি হলো এই বিশাল বাজেট ঘাটতি।’

মাস্ক বনাম ট্রাম্প: দ্বন্দ্ব ও পরিণতি

টেসলা ও স্পেসএক্স-এর মতো কোম্পানি নিয়ে বিশ্বের শীর্ষ ধনী হলেও মাস্কের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব ক্রমেই প্রকাশ্য ও সংঘাতপূর্ণ রূপ নিচ্ছে।

ট্রাম্প এরই মধ্যে হুমকি দিয়েছেন যে, মাস্কের কোম্পানিগুলো যেসব সরকারি ভর্তুকি পায়, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

অন্যদিকে মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এমন সব কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে অর্থ ব্যয় করবেন যারা ট্রাম্পের বিলকে সমর্থন করেছে।

রাজনৈতিক অঙ্গনে আলোড়ন

তাদের এই দ্বন্দ্ব রিপাবলিকান শিবিরেও উদ্বেগ সৃষ্টি করেছে। ২০২৬ সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা রক্ষা নিয়েই দলটি এখন চিন্তিত।

মাস্কের নতুন দল এবং ট্রাম্পের সঙ্গে সংঘাত এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে।

মাস্ক এক্সে আরও লিখেছেন, “আমরা যেভাবে ‘ইউনিপার্টি’ ব্যবস্থাকে ভাঙব, তা হলো- গ্রিক কৌশলবিদ এপামিনোনডাস-এর মতো: নির্দিষ্ট এক জায়গায় তীব্র ও কেন্দ্রীভূত আঘাত।”

টেসলা শেয়ারের উত্থান-পতন

এদিকে এই রাজনৈতিক টানাপড়েনে টেসলার শেয়ার মূল্য ব্যাপক ওঠানামা করেছে। গত নভেম্বরে ট্রাম্পের পুনর্নির্বাচনের পর শেয়ারের দাম ৪৮৮ ডলারে পৌঁছালেও এপ্রিলের মধ্যে তা অর্ধেকে নেমে আসে এবং গত সপ্তাহে ৩১৫.৩৫ ডলারে এসে ঠেকে।

রাজনৈতিক বাস্তবতা

এ মুহূর্তে মাস্কের ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অজানা শক্তি হয়ে উঠছে—যা ভবিষ্যতের নির্বাচনকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে।

যদিও ট্রাম্প বা হোয়াইট হাউস এখনো মাস্কের ঘোষণার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে বিশ্লেষকরা বলছেন, মাস্ক যতই ধনী হোন না কেন, ১৬০ বছরের রিপাবলিকান–ডেমোক্রেটিক দ্বিদলীয় কাঠামো ভাঙা সহজ হবে না। বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনো ৪০ শতাংশের ওপরে রয়েছে।

সূত্র: রয়টার্স

(বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি)- “আমার প্রস্তাবনা বিএনপি’র জ্ঞাতার্থে”

বেলায়েত হোসেন:

দেশবাসী খুশি হবে আরো কঠিন থেকে কঠোরতর ব্যবস্থা নিলে দুর্নীতিবাজ এবং অযোগ্যদের বিরুদ্ধে।।

প্রয়োজনে এই সংক্রান্ত একটি আলাদা সেল গঠন করা যেতে পারে যেখানে

শুধুমাত্র নিবেদিত প্রাণ ও পরীক্ষিত মরহুম শহীদ জিয়ার সৈনিকগণ

যাদের বিএনপি’র রাজনৈতিক অভিজ্ঞতা কমপক্ষে ১৫ বছরের অধিক তাদের অভিযোগ ই আমলে নেয়া হবে।।
গণহারে করলে কাজের কাজ কিছুই হবে না।।

আমার প্রস্তাবনাটি ভেবে দেখার জন্য বিনীত অনুরোধ জানাই।।

আমি বৃহত্তর কুমিল্লা জেলার অভিজ্ঞতার আলোকে নির্যাতিত চাকরিচুতো
একজন সাবেক বিশ্ববিদ্যালয় এর শিক্ষক(বর্তমানে সম্মান লড়াইয়ের সংগ্রামে লিপ্ত আছি) হিসেবে বলছি।।

যেহেতু আমি কুমিল্লা শহরে বসবাস করতে বাইধ্য হয়েছিলাম গত ১৫ বছর বৈষম্যের শিকার হয়ে নিজগৃহে,,,, নিজ শহরে।।

মনের আনন্দে পুরো জেলা জুড়ে ঘুরে বেড়িয়েছি প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে

মিশেছি জন মানুষের সাথে কথা বলে সময় কাটিয়েছি,
খেটে খাওয়া মানুষ কৃষক মজুর শ্রমিক নিম্নস্তরের কর্মজীবী যারা(সত্যিকারের ভোটার বিএনপি’র)

প্রকৃত অর্থেই বিএনপি দলটাকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মন থেকে ভালবাসে ও পছন্দ করে এবং তার সুস্থতার জন্য নিরবে নিভৃতে

পল্লী এলাকায় বসবাস করেই দোয়া করে।।

( সেজন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,,,,, আমার এই প্রস্তাবনা,,,, শতভাগ কাজে আসবেই।।র

আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট থেকে :২০০৫ সালে বিএনপি প্যানেল থেকে নির্বাচন করি,এবং
সর্বোচ্চ ভোটে নির্বাচিত হই,,,, ,,, যার পুরস্কার হিসেবে প্রফেসর ডক্টর জাফর ইকবাল আমাকে ২০০৯ সালে অন্যায় ভাবে সিলেট ছাড়া করেন চাকরি হারা করে সাবেক করে ন।।

আমার সাংগঠনিক দক্ষতার প্রমাণ আমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখিয়ে

প্রফেসর ডক্টর জাফর ইকবাল এর চোখে চোখ রেখে প্রতিবাদ করি যার পুরস্কার আমাকে দেওয়া হয়,,,,,

আমার পরিবারকে এবং আমাকে রিক্ত নিঃস্ব অসহায় করে দিয়ে,,,,,

শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমাকে সর্বস্ব হারাতে হয়,,,, আজ আমি সম্পূর্ণ একা,,,,

সরকারি চাকরি হারতে হয়েছিল বলে

আমার উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষক তুমি তোমার বিএনপি নিয়ে থাকো,,,,, বলে আমার মেয়েকে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়,,,,,,,!!!!)

আর ১৫ ই আগস্টের পর আমি প্রথম বাংলাদেশ র‍্যাব এর আমন্ত্রণে প্রকাশ্যে প্রফেসর ডঃ জাফর ইকবালের বিরুদ্ধে মুখ খুলে একটি ভিডিও ক্লিপিং ইউটিউব এর মাধ্যমে পাবলিক করি।।

আমি বাংলাদেশেই থাকি ঢাকা শহরে কিন্তু প্রফেসর ডক্টর জাফর ইকবালকে বাংলাদেশ ছাড়া করতে বাধ্য করি।।

প্রয়োজনে বিএনপি’র জন্য 24 ঘন্টা সময় নিয়ে কাজ করতে প্রস্তুত যদি বিএনপি আমাকে সুযোগ করে দেয় সাধারণ একজন কর্মী হিসেবে।।

তবে আমার নিজ জেলা কুমিল্লায় নয়।। বৃহত্তর পরিমন্ডলে আমি আমার অবদান রাখতে চাই।।

(আমি কেন্দ্র থেকে পুরো বাংলাদেশেই সাংগঠনিক কাজে সাধারণ একজন কর্মী হিসেবে ভূমিকা রেখে যেতে আগ্রহী)

(কেন্দ্র থেকে কুমিল্লার দায়িত্ব দেয়া হলে তখন আমার কোন সমস্যা নেই বরং আমার দল বিএনপি উপকৃত হবে।।)

আমি কোন পদ পদবী নিয়ে কাজ করতে আগ্রহী নই দায়িত্ব নিয়ে কেন্দ্র থেকে সাংগঠনিকভাবে সাধারণ একজন কর্মী হিসেবে কাজ করতে ইচ্ছুক।।

আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে কি এই সুযোগ টুকু করে দিবে!!!!?????

(বেলায়েত হোসেন)
বিএনপি করার অপরাধে চাকরি থেকে বিতাড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষক।।
জাফর ইকবাল কর্তৃক।।)

চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন সভাপতি রণবীর, সাধারণ সম্পাদক মাসুদ

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।

এতে সভাপতি হিসেবে কালের কন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন নির্বাচিত হন। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি কাজী এনামূল হক ফারুক, পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন জেষ্ঠ্য প্রতিবেদক জাহিদ হাসান এবং কুমিল্লা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আখতার হোসাইন।

নির্বাচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাও. মোশারফ হোসেন, পৌর জামায়াত ইসলামীর আমির মাও. আবুল হাসেম, ইসলামী আন্দোলন কুমিল্লা উত্তর জেলা শাখা সভাপতি মাও. সাইফুল ইসলাম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি, গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি এম এ জামান, শ্রমিক মজলিম কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. আবু বকর ছিদ্দিকী, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল প্রমুখ।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির কাজী এনামূল হক ফারুক জানান- ৫টি পদের নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক সপ্তাহের মধ্যে সকল সদস্যদের নিয়ে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে। ওই কমিটি আগামী ২ বছরের জন্য চান্দিনা প্রেস ক্লাব পরিচালনা করবে।

কুবিতে ফের র‍্যাগিংয়ের অভিযোগঃ মাকে নিয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থী সিনিয়রদের র‍্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগ তুলে আতঙ্কে ক্যাম্পাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস শুরুর প্রথম দিন থেকেই পরিচয় পর্বের আড়ালে শুরু হয় মানসিক নির্যাতন। এক পর্যায়ে একজন নবীন শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও, টানা তিনদিন নবীন শিক্ষার্থীদের টার্গেট করে ডেকে নিয়ে র‍্যাগ দেয়া হয় বলে জানা যায়। যারমধ্যে, বেঞ্চে তুলে দাঁড় করানো, হলে নিয়ে সিগারেট খেতে দেয়া, সিনিয়র আপুকে প্রপোজ করানো, নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও বাবা-মায়ের নামে অশালীন ভাষায় গালমন্দ করা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী নবীন শিক্ষার্থী জানান, “২ জুলাই রাতে ওই বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) তাকে সিনিয়রদের সঙ্গে দেখা করাতে ‘তালতলা’ নামক নির্জন স্থানে নিয়ে যান। সেখানে সিনিয়ররা মো. ওয়ালি উল্লাহ, রাফিও হাসান, অরবিন্দু সরকার তাকে ও তার বন্ধুদেরকে অশ্লীল গালিগালাজ করে এবং মায়ের নামে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। মোবাইল রেখে দীর্ঘ সময় আটকে রাখার পর রাত ১টায় ছাড়া হয়। পরদিন (৩ জুলাই) আবার ডেকে নেয়া হয় একই স্থানে এবং ছবি তুলে রাখাসহ নানা অপমানজনক আচরণ করা হয় বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী আরও জানান, তাকে জোর করে সিগারেট খেতে বলা হয়। এমনকি বলা হয়, “তোরে দেখতে গাঁজাখোরের মতো লাগে।” পাশাপাশি এক সিনিয়র আপুকে কল দিয়ে প্রপোজ করতে বাধ্য করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, “সিনিয়র ভাই আমার মাকে নিয়েও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন।”

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, “ওরিয়েন্টেশনের দিন আমি সিনিয়রদের বলি নতুন বাংলাদেশে আপনারা চাইলে নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। আপনাদের আচরণের কারণে একজন মেয়ে কান্না করেছে, এটা ঠিক হয়নি।’ এই প্রতিবাদের কারণে আমাকে টার্গেট করা হয়। পরবর্তীতে প্রথম ক্লাসের দিন ওনারা আমাকে এবং আমার মাকে নিয়ে গালিগালাজ করেন। পাশাপাশি ১০ বার সালাম দিতে বাধ্য করেন। এরপর আবার বেঞ্চের ওপরও দাঁড় করে রাখেন।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নারায়ণগঞ্জে নিজ বাড়িতে চলে যান। দুইদিন পর শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় মেসে ফিরে ক্যাম্পাসে হাঁটতে গেলে ব্যাচের সিআর এক সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে বলেন বলে জানান। তাকে ডেকে নেওয়া হয় নজরুল হলের ১০৯ নং কক্ষে, সেখানে বলা হয় “তুই নাকি র‍্যাগিং কালচার পরিবর্তন করতে চাস!” এরপর পুনরায় তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি ছাড়া পান। এসময় তাকে আবার র‍্যাগিং দেয় রাফিও হাসান ও মো. ওয়ালি উল্লাহ।

অভিযুক্তদের মধ্যে অরবিন্দু সরকার, মো. অলি উল্লাহ, রাফিও হাসান, নজরুল হলের আবাসিক শিক্ষার্থী। এছাড়া মোনতাসীর বিল্লাহ পাটোয়ারী বিজয় ২৪ হল এবং বাকি দুইজন তিশা মনি হৃদ, সাদিয়া সরকার মেসে থাকেন বলে জানা গেছে।

র‍্যাগিংয়ের অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত মো. অলি উল্লাহ বলেন, “আমি র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত না। আমি শুধু ওদেরকে দক্ষিণ মোড়ে চা খাওয়ানোর জন্য ডেকেছিলাম।” তবে ভুক্তভোগীদের অভিযোগ, অলি উল্লাহ এবং তার বন্ধু রাফিও হাসান নবীন শিক্ষার্থীদের দিয়ে সিনিয়রদের আপুকে কল দিয়ে প্রপোজ করতে বলেন এবং নজরুল হলের ১০৯ নম্বর রুমে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ‘তালতলা’ নামক স্থানে র‍্যাগ দেওয়ার সময়ও অলি উল্লাহ ও অরবিন্দু সরকার উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অরবিন্দু সরকার বলেন, “ওদের সাথে গেইটে দেখা হলে আমরা শুধু চা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আমরা কাউকে র‍্যাগ দিইনি, এমন কিছু ঘটেনি।” তবে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, “সিআর এর মাধ্যমে আমাকে ডেকে নিয়ে র‍্যাগ দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।”

রাফিও হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি অভিযুক্তকে সাথে নিয়ে আপনার সাথে দেখা করতে চাই। আমার সাথে দুইজন জুনিয়র হলে গেছে তবে র‍্যাগিংয়ের অভিযোগটা মিথ্যা।” তবে প্রতিবেদকের হাতে থাকা ১৩ মিনিটের একটি অডিও রেকর্ডিংয়ে অভিযোগের সত্যতা মিলেছে।

তিশা মনি হৃদ বলেন, “এই ধরনের কিছু করা হয়নি। সব অভিযোগ ভিত্তিহীন। কেউ একজন আপনাকে কিছু বলেছে, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আমি কিছু করিনি।”

এছাড়াও অরিয়েন্টেশন প্রোগ্রামের পর একই ব্যাচের আরও দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে জুনিয়রদের সাথে উচ্চবাচ্য করার অভিযোগ রয়েছে। তারা হলেন, সাদিয়া সরকার ও মোন্তাসির বিল্লাহ।

এবিষয়ে সাদিয়া সরকার বলেন, “আমরা শুধু আড্ডা দিচ্ছিলাম। এরকম কিছুই হয়নি। ওরিয়েন্টেশনের দিন শুধু একটু জোরে কথা বলা হয়েছিল, কিন্তু সেটা র‍্যাগিং নয়।”

মোন্তাসির বিল্লাহ পাটোয়ারী র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাউকে র‍্যাগ দেইনি। তবে, ওরিয়েন্টেশনের দিন আমার এক নারী বন্ধু হয়তো জুনিয়রদের কিছু বলেছিলেন, যার ফলে এক মেয়ে কেঁদে ফেলেছিল। তবে সে ঠিক কী বলেছিল, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না।”

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন বলেন, “প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্ত নেবে, আমরা সে পথেই এগোব। আমাদের প্রতিষ্ঠানে র‌্যাগিং প্রতিরোধে প্রশাসনিক যে নীতিমালা ও ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমেই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আমি বিষয়টি এইমাত্র জানলাম। আমি বিভাগীয় প্রধানের সাথে কথা বলবো এবং পরবর্তী একাডেমিক মিটিংয়ে বিষয়টি উত্থাপন করবো।”

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিজেরাই লাশ হলেন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স লড়ির পিছনে ধাক্কা দিলে এ্যাম্বুলেন্সে থাকা লাশের দুই স্বজন নিহত হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে। এ্যাম্বুলেন্সের চালক আহত হলেও পরে পালিয়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সাকলাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে মারা যাওয়া রুবেলের লাশ ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স(ঢাকামেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল পৌনে পাঁচটায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরীর পিছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই রুবেলের ভাই চট্রগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি নিহত ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া গুরুতর আহত হন। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত বাবুল মিয়াকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবুল মিয়া মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মোঃ সাকলাইন বলেন, ‘দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

চৌদ্দগ্রামে আ’লীগ নেতার নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, গুরুতর আহত ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় চারজনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিনগর ইউনিয়নর ভূমি অফিসে সামনে মনির ভেরাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আইয়ুব আলী ভেন্ডার, একরাম হোসেন হোসেন ও বাপ্পী হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মনির ভেরাইটিজ স্টোরে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দোকানটি কুপিয়ে তছনছ ও মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় দোকানে ঘুমিয়ে থাকা মনির হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ককটেল ফাটিয়ে ভীতি ছড়িয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী মনির হোসেনের ভাই মোঃ আলী জানান, মনির হোসেন জায়গার মালিক মিলন আক্তার থেকে দোকান ঘরটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। গতরাতে আ’লীগ নেতা আনোয়ারের নেতৃত্বে দোকান ঘরটি ভাংচুর ও লুটপাট করে। তাদের হামলায় আহত আমার ভাই বর্তমানে কুমিল্লায় চিকিৎসাধীন।

 

জায়গায় মালিকের ছেলে তাজুল ইসলাম বলেন, জায়গাটি আমার আম্মার নামে খারিজ করা। বিগত আওয়ামী শাসনামলে তাদের দলীয় প্রভাবে আমাদেরকে জায়গায় আসতে পারিনি। জুলাই বিপ্লবের পর তারা পালিয়ে গেলে আমরা আমাদের জায়গায় দোকানঘর নির্মাণ করি। তারা আবার ফিরে এসে শুক্রবার রাতে দোকানের বিদ্যুত ও সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে ধারালো অস্ত্র দিয়ে হামলা ভাংচুর ও লুটপাট করে।

চৌদ্দগ্রাম থানার এসআই মোর্শেদ আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

জুলাই অভ্যুত্থানের ১১ মাস পর দাউদকান্দিতে আরো একটি হত্যা মামলা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ মাস পর দাউদকান্দিতে আরো একটি হত্যা মামলা হয়েছে। গত বছরের ৫আগষ্ট গৌরীপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের সুলতান মিয়া(৪০) মারা যান। তার স্ত্রী রেহানা বেগম বাদি হয়ে ৩০ জুন দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলাটি করেছেন। এর আগে গত বছর ছাত্র আনোদলনে নিহত রিফাত ও বাবু হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, সাবেক মেয়র নাইম ইউসুফ সেইনসহ ৩৮ জনকে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ১০০ থেকে ১৫০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ৫ আগষ্ট তিতাস উপজেলার সিএনজি চালক সুলতান মিয়া ছাত্রজনতার পক্ষে দাউদকান্দির গৌরীপুর বাজারে মিছিলে অংশগ্রহণ করে।

ওই সময় এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আওয়ামীলীগের অস্ত্রধারী সন্ত্রাসী গৌরীপুর বাজারের সামনে অবস্থান করিয়া দেশীয় তৈরী অস্ত্রের মহড়া প্রদশর্ন করে। একপর্যায়ে আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা আন্দোলনরত ছাত্রজনতাকে লক্ষ্য করিয়া এলোপাতারী গুলিবর্ষণ করলে মোঃ সুলতান মিয়া গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় সুলতান মিয়েকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে পথেই মারা যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ঢাকা মেডিকে নেওয়ার পর ময়না তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিকট লাশ রেখে দেন। ৭আগষ্ট দুপুরে শাহবাগ থানার পুলিশ সুলতানের মরদেহের সুরতহাল এবং ময়না তদন্ত শেষে পরিবারের নিকট বুঝাইয়া দেন।

মামলার বাদি রেহানা বেগম বলেন, গত বছর ছাত্র জনতার আন্দোলনে গিয়ে আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে ছেলে মেয়ে নিয়ে কোন রকমে বেচে আছি। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে যখন হারিয়েছি মামলা করে আর কি হবে এমনটা ভেবে এতোদিন মামলা করতে দেরি হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, গত বছরের ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সুলতান নামে একজন নিহত হওয়ার ঘটনায় ৩০ জুন মামলা হয়েছে। এর আগে রিফাত ও বাবু হত্যার ঘটনায় আরো তিনটি মামলা রয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান।

মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল: গ্রেপ্তার শাহপরানকে কারাগারে পাঠালো আদালত

রাকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় তাকে কুমিল্লার আমলী আদালত ১১ এর বিচারক মমিনুল হকের আদালতে আনলে তিনি কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

এর আগে শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র‍্যাব। পরে আজ তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ঢুকে কর্মচারীকে পেটালেন কুবি ছাত্রদল নেতা

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাকরিতে যোগদানের দিনেই এক কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানের বিরুদ্ধে। গত ৩ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢুকেই পেটানো শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে, বিএনপিপন্থি এক শিক্ষক ও এক কর্মকর্তাকে অর্থ দিয়ে চাকরি না পাওয়ায় তাদের ইন্ধনে এমন ঘটনা ঘটিয়েছেন।

ভুক্তভোগী কর্মচারী সম্প্রতি প্রশাসনিক ভাবে রেজিস্ট্রার দপ্তরে কার্য সহকারী পদে নিয়োগ পান এবং ৩ জুলাই ছিল তার যোগদান দিবস।

অভিযুক্ত মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ে কর্মচারী পদ হিসাব রক্ষক পদে আবেদন করেছিলেন। বর্তমানে আইএফআইসি ব্যাংকে কর্মরত আছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে রয়েছেন। এছাড়াও তিনি সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর পক্ষের রাজনীতি করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে অভিযুক্ত ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান সকালে ভুক্তভোগীকে কল দিয়ে ছাত্রদলের পরিচয় দিয়ে দেন এবং দেখা করার কথা বলেন। ভুক্তভোগী দেখা করবেন বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ব্যস্ততার কারণে আর দেখা করতে পারেন নি। ঐ দিন বিকেলে প্রশাসনিক ভবনে গিয়ে তাকে জিজ্ঞেস করেন “তুই আজাদ?”। ভুক্তভোগী হ্যাঁ বলার সাথে সাথে প্রকাশ্যে পেটানো শুরু করেন। এসময় সেখানে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার উপস্থিত ছিলেন বলে জানা যায়। জানা যায়, ভুক্তভোগী তাকে চিনতেন না। তাকে কেন মারা হয়েছে তাও তা তিনি জানেন না।

সেসময় ভুক্তভোগীকে মেরে বের হয়ে যান অভিযুক্ত হাসান। অফিস শেষে বাড়িতে ফেরার সময় আবারো ক্যাম্পাস গেটের বাহিরে তাকে আটকে রাখেন অভিযুক্ত হাসান সোহাগ ও তার সাথের লোকজন।

তবে কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ে তিনি মুখ খুলতে রাজি হননি।

অভিযোগ ও মারধরের বিষয় স্বীকার করে করেন অভিযুক্ত মেহেদী হাসান। ছাত্রত্ব না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে কর্মকর্তাকে মারার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাকে কল দিয়েছিলাম যে সে আমার সাথে দেখা করে। সে প্রথমে কল ধরে আমাকে মিথ্যা বলে কিন্তু পরবর্তীতে কল দিলে আর পাওয়া যায়নি। সে মোবাইল বন্ধ করে রেখেছিলো। তাই আমার রাগ উঠে যায়। পরে রেজিস্ট্রার দপ্তরে তারে খোঁজে পাই। সেখানে রাগের মাথায় তাকে থাপ্পড় মারি।’

গুঞ্জন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক ও কর্মকর্তাদের নির্দেশে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য করে আসছেন ছাত্রদলের এই নেতা। উক্ত পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে হয়েছে অর্থ লেনদেন। কিন্তু ঐ প্রার্থী চাকরি না পাওয়ায় এমন ঘটনা ঘটান। ছাত্রদলের কতিপয় নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, ছাত্রদলের পাওয়ারে নিয়মিত প্রশাসনিক ভবনে বিভিন্ন জনের চাকরির জন্য তদবির করছেন তিনি। এছাড়াও ছাত্রদল ও এলাকার ক্ষমতা দেখিয়ে প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের কর্মকর্তার কথা শুনে মামলা করে এই নিয়োগ আটকে দেওয়া চেষ্টা চেয়েছিলেন। তখন আমরা বলেছি এই সরকার তো বেশি দিন থাকবে না। পরে সে আর মামলা করেনি।

কর্মচারীকে মারার বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর বলেন, ঘটনাটি আমি জানতাম না। তবে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিবো। এটি আমাদের আদর্শের সাথে যায় না। যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপ নিবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী হোক কিংবা কর্মকর্তা, কারওই গায়ে হাত দেওয়ার অধিকার নেই। এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মূল্যবোধের পরিপন্থী। এমন অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর অনুসারীর এমন কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে বলেন, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দীন বলেন, “এমন ঘটনা অপ্রত্যাশীত। তবে এটি শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমি প্রেসিডেন্টকে জানাবো।”

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঐ ভুক্তভোগী আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানাতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো

উল্লেখ্য, এছাড়াও সম্প্রতি ছাত্রদল কর্তৃক সাংবাদিকদের উপর হামলা হলেও তার বিচার এখনো হয়নি।