All posts by jitu

দাউদকান্দিতে দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারে অর্ধকোটি টাকার ভারতীয় নিষিদ্ধ টেবলেট উদ্ধার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৪৫ হাজার মাদকজাতীয় ভারতীয় টেবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় পয়তাল্লিশ লাখ টাকা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্র জানায় , শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগর এলাকায় ঢাকামুখী লেনে দূর্ঘটনার কবলে পড়ে একটি সিলভার রংয়ের প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ-১৯-৯৯১৭)।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ীর চালক যাত্রী কাউকে না পাওয়া যায়নি। পরে গাড়ীটি রেকারিংয়ের মাধ্যমে দাউদকান্দি হাইওয়ে থানার ডাম্পিং নিয়ে রাখা হয়। পরবর্তীতে গাড়ীটি ডাম্পিং থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত গাড়ীতে মাদকদ্রব্য আছে ।

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের পিছনের ব্যাগ ডালা খুলে দেখা যায় ভিতরে সু-কৌশলে রক্ষিত সাদা পলিপ্যাকের উপরে কালো কস্টেপ মোড়ানো তিনটি পুটলি। খুলে দেখা যায় পোটলায় ভারতীয় আমদানি নিষিদ্ধ (Tapentadol Tablets 100 mg Tapal 100) সাড়ে চার হাজার পাতা প্রতি পাতায় দশটি করে টেবলেট। যার আনুমানিক মূল্য প্রায় পয়তাল্লিশ লাখ টাকা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি রাশেদ চৌধুরী জানান, দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারের ভিতর থেকে প্রায় পয়তাল্লিশ লাখ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ টেবলেট উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটির অজ্ঞাতনামা চালক ও যাত্রী পলাতক। তাদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে।

ঢাকায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের জাকঁজমকপূর্ণ রেসিডেন্সিয়াল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর জাকঁজমকপূর্ণ রেসিডেন্সিয়াল অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন ঢাকার প্যানপ্যাসিক হোটেল সোনারগাঁওয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়। ১৯ জুন ছিল অনুষ্ঠানের সমাপ্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ-এর সভাপতি ডা. হাসনাত হোসাইন এমবিই ৷ কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর যুক্তরাষ্ট্রের নির্বাহী পরিচালক শরাফত হোসেন বাবু । এছাড়াও যুক্তরাজ্য , মালয়েশিয়া, গ্রিস, দুবাই , বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তবর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ , বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর ও সেক্রেটারি রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, খিলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের ।

 

অনুষ্ঠানে সারাবিশ্বের প্রবাসীদের অবদান ও দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়। ভবিষ্যতে প্রবাসীদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্খা প্রকাশ করা হয়। এছাড়া প্রবাসীদের ভোটাধিকারের বিষয়েও বিষদভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী ও ভয়েস ফর জাস্টিসের দীর্ঘ পথচলা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় । স্বৈরাচারি সরকার বিতাড়নে ও বাংলাদেশে বিশেষ অবদানের জন্য উপস্থিত অতিথিরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের প্রশংসা করেন৷

ইতোমধ্যে জানা গেছে, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমন্বয়ে নতুন ধারার একটি সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে প্রবাসীদের পক্ষে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের ১০% আসন রাখার বিষয়ে মতামত দেন সকলে এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি সব সময় পাশে থাকবে বলে আশাব্যক্ত করা হয়। পরিশেষের ডিনারের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

আগামী রেসিডেস্সিয়াল চলতি বছরের ডিসেম্বরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে।

সদর দক্ষিণ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকিসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২১ জুন) রাতে সেনাবাহিনী নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ধারণা করা হচ্ছে, আটক হওয়া ব্যক্তিরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করত।

আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে । রাসেলের নামে ৩টি এবং শরীফের নামে ২টি মামলা রয়েছে বলে জানা যায়।

তাদেরকে দক্ষিণ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩ টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন।

স্থানীয় প্রশাসন জানায়, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক ‍রিপোর্ট:

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান। খবর বিবিসির।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে- শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

ট্রাম্প জানিয়েছেন, আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

সূত্র: আলজাজিরা

দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেরা পরিষদ’র সাবেক ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী(৬০)কে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

শনিবার (২১ জুন) কুমিল্লা শহরের ছাতিপট্টি জামে মসজিদি মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। আবুল কাসেম ওমানীকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের বিষয়টি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ নিশ্চিত করেছেন। আবুল কাসেম ওমানী দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের মৃতঃ মহব্বত আলীর পুত্র।

সে উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেরা পরিষদ’র সাবেক ভাইস চেয়ারম্যান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হত্যা মামলার ৫ নম্বর আসামী। গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫ নং এজহারভ‚ক্ত আসামী হাজী মো. আবুল কাসেম ওমানী।

এ ব্যপারে কুমিল্লা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ মো আব্দুল্লাহ বলেম- গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল কুমিল্লা শহর থেকে তাকে আটক করেছে। এ দিকে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছে। আবুল কাসেম ওমানী ছাব্বির হত্যা মামলার ৫ নং এজহারভূক্ত আসামী।

১৬ বছর পর গৌরীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

১৬ বছর পর দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২১ জুন) বিকেলে গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে দেখা যায়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম চেয়ারম্যান।
গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, মো: শাহ আলম চেয়ারম্যান, মোঃ কামাল হোসেন ও এনামুল হক সফর তালুকদার।

সম্মেলনে সভাপতিত্ব করেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন।

দলীয় সূত্র জানায়, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থী হয়েছেন ৫ জন। ইউনিয়ন বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ২ জন। প্রার্থীরা হলেন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ইসমাইল ও সদস্য মহিউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র প্রার্থী মনির হোসেন।

এর আগে গৌরীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ৪ নভেম্বর।

একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, ১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জন আক্রান্ত বরিশাল বিভাগে। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, খুলনা বিভাগে ৮ জন এবং রাজশাহী বিভাগে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একদিনে সারা দেশে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের।

ক্রিকেট ট্যুরিজমকে ঘিরে পর্যটনকে উন্নত করে দেশের অর্থনীতিতে অবদানই মূল লক্ষ্য: মো. শাখাওয়াত হোসেন

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেট ট্যুরিজম ঘিরে যেন এ দেশের পর্যটন খাতকে আরও উন্নত করা যায়, সেটিই মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস এডভাইজার কমিটির উপদেষ্টা ক্রীড়া সংগঠক মো. শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। দেশে একাধিক আইসিসি বৈশ্বিক আসর হওয়ায় এ খাতে আরও বাড়তি বৈদেশিক মুদ্রা উপার্জন এবং কর্মসংস্থান দুটোই সম্ভব। এটাকেই মূল চিন্তায় নিয়ে ক্রিকেট ও অন্যান্য ক্রীড়াকে নিয়ে কিভাবে বাংলাদেশের পর্যটন খাতকে আরও গতিশীল করা যায় সেটা নিয়ে বিস্তৃতভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের যে সব অঞ্চল বিদেশি পর্যটক বান্ধব সেসব জায়গায় বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা এসব বিভাগীয় শহরগুলোতে সামনের দিনে যেসব খেলা হবে, সেখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ট্যুর প্ল্যানের অংশ হিসেবে সংযোগ করানোর জন্য কাজ করে যাচ্ছি। এতে করে অভ্যন্তরীণ আয়ের উৎস যেভাবে বাড়বে, বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনাচার ক্রিকেট ট্যুরিজমের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা আরো সহজ হবে। এতে খেলার সঙ্গে এ দেশের ঐতিহ্য এবং অতীত নিয়েও জানতে পারবে পুরো দুনিয়া।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে নিজের পরিকল্পনা সাজিয়ে পরিবেশন করার কথা জানিয়ে শাখাওয়াত বলেন, সামনে ক্রিকেট ট্যুরিজম ঘিরে যাতে এ দেশের পর্যটন খাত আরও উন্নত হয় সেটিই আমার মূল লক্ষ্য।

বিসিবি সভাপতির উপদেষ্টার পাশাপাশি তিনি ইউনিক হোটেল এন্ড রিসোর্টসের প্রধান নির্বাহী এবং ভোলা জেলার ক্রীড়া সংগঠক।

গত বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের সভায় তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করেন। তাদের মধ্যে শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন। অপর দুইজন হলেন- সৈয়দ আবিদ হোসেন সামী ও ব্যারিষ্টার শাইখ মাহাদী। এদের মধ্য থেকে পর্যটন খাত বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেনেক ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পুরষ্কার পেয়েছেন।

শুরু থেকেই তিনি ক্রিকেটের সঙ্গে ছিলেন। নিয়মিত খেলাটার সঙ্গে আছেন। কর্পোরেট বড় দুটি ক্রিকেট আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে মো. শাখাওয়াত হোসেন গত কয়েক বছর যে সফলতা দেখিয়েছেন, তা নজর কাড়বে যে কারো। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির উপদেষ্টা হওয়ার পরিচয়ের আগেই হোটেল ও পর্যটন ব্যবসার সাফল্য তাকে বসিয়েছে অনেক উঁচু আসনে।

ভোলায় জন্ম নেয়া এই কর্পোরেট ব্যক্তিত্বের আছে নিজস্ব ক্ষেত্রেও দারুণ সাফল্য। শাখাওয়াত হোসেন এ দেশের পর্যটন খাত ও হোটেল নিয়ে শুধু কাজই করেন না, তিনি এ বিষয়ে গবেষণা করেছেন এককভাবেই। যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তাঁর কাছ থেকে এ বিষয়ে জ্ঞানার্জন করছেন শতশত শিক্ষার্থী। দেশের মূল জিডিপি থেকে প্রায় চার ভাগ (৩.৯৮) শতাংশ যে আয় আসে সেটি আরো বাড়িয়ে নেয়ার জন্য তিনি চেষ্টা করছেন নতুন নতুন উদ্ভাবনী সব ধারণা ব্যবহারের মধ্য দিয়ে।

বিশ্বে বিভিন্ন প্রান্তে বড় বড় ক্রীড়া ইভেন্ট যেমন অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ কিংবা ঘরের পাশে ক্রিকেট বিশ্বকাপের সময় দেখা যায় সেখানে অঞ্চল ভেদে ওই ক্রীড়াযজ্ঞকে ঘিরে চলে ব্যাপক পরিবর্তন। যা জীবনমানে রেখে যায় দীর্ঘমেয়াদে উন্নতির ছাপ। সে কারণেই আধুনিক হোটেল ম্যানেজমেন্টে স্পোর্টস ট্যুরিজম দারুণ জনপ্রিয় হয়ে উঠছে।

নিজের জন্মস্থানেও ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করে আসছেন বেশ বড় একটা সময়। এ সঙ্গে যোগ হয়েছে সফলভাবে দুটি বিহা (বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন) টুর্নামেন্ট। সদ্য সমাপ্ত আসরে ৫১টি হোটেল থেকে প্রধান ২০টি হোটেল অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ হাউসকিপার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্বতন্ত্র আরও একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে আসছেন এই গুণী কর্পোরেট ব্যক্তিত্ব।
আগামী দিনে তার হাত ধরে পর্যটন ও বাংলাদেশের ক্রিকেট আরো একটা ধাপ উঁচুতে পৌঁছে যাবে, এ আশা করতেই পারে সংশ্লিষ্টরা। শাখাওয়াত হোসেনের চাওয়া একটাই, নতুনভাবে বাংলাদেশের ইতিবাচক ছবি পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেয়া। যেখানে ক্রিকেট ট্যুরিজম শব্দটাও জায়গা করে নেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে।
শাখাওয়াত হোসেন হসপিটালিটি ও পর্যটন শিল্পে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। যার মধ্যে ৫ বছরেরও বেশি সময় ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় মাস্টার্স অফ ফিলোসফি (এমফিল) এবং এমবিএ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক একজন উজ্জ্বল প্রাক্তন ছাত্র হিসেবে স্বীকৃত।

তিনি বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পের একজন স্বনামধন্য পেশাদার ব্যক্তিত্ব। তার কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন নামীদামী হোটেলে কাজ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক আন্তর্জাতিক ও জাতীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সর্বোপরি, তিনি বিভিন্ন ক্ষেত্রে তার শক্তিশালী নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন। প্রতিযোগীদের শক্তি, অর্থনৈতিক প্রবণতা, সরবরাহ এবং চাহিদা সহ সামগ্রিক বাজার সম্পর্কে তার সুদৃঢ় জ্ঞান রয়েছে।

তিনি ওয়েস্টিন ঢাকাকে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল হিসেবে প্রতিষ্ঠা করতে অপরিসীম অবদান রেখেছেন এবং এখন তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসিকে সাফল্যের উচ্চ স্তরে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি।

শাখাওয়াত হোসেন একমাত্র বাংলাদেশি হসপিটালিটি ব্যক্তিত্ব যিনি একজন শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং গবেষক। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে স্বীকৃত। বাংলাদেশের একমাত্র হোটেল ব্যবসায়ী যিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একেবারে প্রাথমিক স্তরে এবং এখন একটি পাবলিক লিমিটেড কোম্পানির অধীনে ৩টি কার্যকরী এবং ৩টি আসন্ন আন্তর্জাতিক হোটেল দেখাশোনা করেন।

দীর্ঘ কর্মজীবনে শাখাওয়াত হোসেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে- সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (SATA) ২০২৪-এ দক্ষিণ এশিয়ার পর্যটন মুখ। ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক TITA-তে বাংলাদেশের আতিথেয়তা পেশাদার (২০২৪)। হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার, ইন্টেরিয়রস অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স ২০২৪-এ “বাংলাদেশের সেরা হোটেলিয়ার”বিজনেস আমেরিকা কর্তৃক ২০২৩-এ আন্তর্জাতিক ব্যবসা শ্রেষ্ঠত্ব পুরস্কারে বর্ষসেরা সেরা আতিথেয়তা ব্যবসায় পেশাদার। লিডার্স ফোরাম বিডি কর্তৃক ২০২২-এ লিডারশিপ এক্সিলেন্স সামিট-এ আতিথেয়তা এবং পর্যটন নেতৃত্ব পুরস্কার। সাপ্তাহিক অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বর্ষসেরা সেরা আতিথেয়তা ব্যবসায় পেশাদার ফেডারেশন অফ হসপিটালিটি, কর্তৃক আয়োজিত ৭ম আন্তর্জাতিক ব্যবসা জিনিয়াস বাংলাদেশ – ২০২২-এর আইকন অফ দ্য হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২২ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM)। এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১-এ বিজয়ী – এশিয়ান ক্যাটারিং ফেডারেশন, যুক্তরাজ্য কর্তৃক প্রদত্ত একটি একচেটিয়া আন্তর্জাতিক সম্মাননা।

এছাড়াও তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত, যার মধ্যে রয়েছে- সদস্য, পর্যটন মাস্টারপ্ল্যান মূল্যায়ন কমিটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (MOCAT), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সহ-সভাপতি, বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশনের (BIHA) পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটি। প্রধান উপদেষ্টা, শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (CFB)। পরিচালক, পর্যটন ও আতিথেয়তা শিল্প দক্ষতা কাউন্সিল (ISC), বাংলাদেশ। সদস্য, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI) বাংলাদেশ। তিনি বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সিলেবাস কমিটির মেম্বার। পরিচালক, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক (WTN) ঢাকা চ্যাপ্টার। সহকর্মী সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (BSHRM)। অবৈতনিক পরামর্শদাতা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে পাচার করেছে।

শনিবার (২১ জুন) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্ট আমলে টাকা পাচার হয়েছে। কী পরিমাণ টাকা তারা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র– সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক যায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আশা জাগিয়েছেন তারা।

লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গত ১০ মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি।

ছাত্র-জনতার রক্তের বিনিময় দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমিকভাবে সফল হয়েছি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩১ দফা দিয়েছে বিএনপি।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে যুগপৎ শরিকরা, তা নিয়ে কাজ করলে জনগণের আশা পূরণ করবে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে।

‘ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। অনেক বিষয়ে একমত হচ্ছি, কিছু বিষয়ে একমত হচ্ছি না। যেসব বিষয় একমত হচ্ছে না, তা নির্বাচনের পর সংসদ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে’,- যোগ করেন তিনি।

এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন দল এনসিপি কাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদেরকে স্বাগত জানিয়েছি আগে, আবারও জানাবো। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তাদের তারুণ্য নিঃসন্দেহে লক্ষ্য অর্জনে সবাইকে সাহায্য করবে।

দেশকে নুতন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।

বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাখাওয়াত হোসেন

ডেস্ক রিপোর্ট:

ইউনিক হোটেল এন্ড রিসোর্টসের প্রধান নির্বাহী ও ভোলা জেলার ক্রীড়া সংগঠক মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এর প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের সভায় তিনজনকে এডভাইজার কমিটিতে মনোনীত করেন। তাদের মধ্যে শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন। অপর দুইজন হলেন সৈয়দ আবিদ হোসেন সামী ও ব্যারিষ্টার শাইখ মাহাদী। এদের মধ্য থেকে পর্যটন খাত বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেনেক ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোণীত করেছেন। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করেছেন। এই অঙ্গনে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পুরষ্কার পেয়েছেন।

ক্রিকেটে তিনি একেবারেই উড়ে এসে জুড়ে বসেননি। নিয়মিত খেলাটার সঙ্গে আছেন। কর্পোরেট বড় দুটি ক্রিকেট আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে মো. শাখাওয়াত হোসেন গত কয়েক বছর যে সফলতা দেখিয়েছেন, তা নজর কাড়বে যে কারো। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির উপদেষ্টা হওয়ার পরিচয়ের আগেই হোটেল ও পর্যটন ব্যবসার সাফল্য তাকে বসিয়েছে অনেক উঁচু আসনে।

ভোলায় জন্ম নেয়া এই কর্পোরেট ব্যক্তিত্ব আছে তার নিজস্ব ক্ষেত্রে দারুন সাফল্য। শাখাওয়াত হোসেন এ দেশের পর্যটন খাত ও হোটেল নিয়ে শুধু কাজই করেন না। তিনি এ বিষয়ে গবেষনা করেছেন এককভাবেই। যে কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্য দুটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তাঁর কাছ থেকে এ বিষয়ে জ্ঞানার্জন করছেন শতশত শিক্ষার্থী। দেশের মূল জিডিপি থেকে প্রায় চার ভাগ (৩.৯৮) শতাংশ যে আয় আসে সেটি আরো বাড়িয়ে নেয়ার জন্য তিনি চেষ্টা করছেন নতুন নতুন উদ্ভাবনী সব ধারনা ব্যবহারের মধ্য দিয়ে।

বিশ্বে বিভিন্ন প্রান্তে বড় বড় ক্রীড়া ইভেন্ট যেমন অলিম্পিক, ফুটবল বিশ্বকাপ কিংবা ঘরের পাশে ক্রিকেট বিশ্বকাপের সময় দেখা যায় সেখানে অঞ্চল ভেদে ওই ক্রীড়াযজ্ঞকে ঘিরে চলে ব্যাপক পরিবর্তন। যা জীবনমানে রেখে যায় দীর্ঘমেয়াদে উন্নতির ছাপ। সে কারনেই আধুনিক হোটেল ম্যানেজমেন্টে স্পোর্ট ট্যুরিজম দারুন জনপ্রিয় হয়ে উঠছে।

শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। দেশে একাধিক আইসিসি বৈশ্বিক আসর হওয়ায় এ খাতে আরো বাড়তি বৈদেশিক মুদ্রা উপার্জন এবং কর্মসংস্থান দুটোই সম্ভব। এটাকেই মূল চিন্তায় নিয়ে ক্রিকেট ও অন্যান্য ক্রীড়াকে নিয়ে কিভাবে বাংলাদেশের পর্যটন খাতকে আরো গতিশীল করা যায় সেটা নিয়ে বিস্তৃতভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের যে সব অঞ্চল বিদেশী পর্যটক বান্ধব সেসব জায়গায় বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা এসব বিভাগীয় শহরগুলোতে সামনের দিনে যেসব খেলা হবে, তখন সেখানকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ট্যুর প্ল্যানের অংশ হিসেবে সংযোগ করানোর জন্য কাজ করে যাচ্ছি। এতে করে অভ্যন্তরীন আয়ের উৎস যেভাবে বাড়বে, বিদেশী পর্যটকদের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনাচার ক্রিকেট ট্যুরিজমের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা আরো সহজ হবে। এতে খেলার সঙ্গে এ দেশের ঐতিহ্য এবং অতীত নিয়েও জানতে পারবে পুরো দুনিয়া। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে নিজের পরিকল্পনা সাজিয়ে পরিবেশন করবো। সামনে ক্রিকেট ট্যুরিজম ঘিরে যাতে এ দেশের পর্যটন খাত আরো উপকৃত হয় সেটিই আমার মূল লক্ষ্য।

ক্রিকেটের প্রতি তার নিবেদন কম নয়। নিজের জন্মস্থানে খেলাটিকে পৃষ্ঠপোষকতা করে আসছেন বেশ বড় একটা সময়। এ সঙ্গে যোগ হয়েছে সফলভাবে দুটি বিহা ( বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন) টুর্নামেন্ট। সদ্য সমাপ্ত আসরে ৫১টি হোটেল থেকে প্রধান ২০ টি হোটেল অংশগ্রহণ করে। এছাড়াও বাংলাদেশ হাউসকিপার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে স্বতন্ত্র আরো একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে আসছেন এই গুণী কর্পোরেট ব্যক্তিত্ব।

আগামী দিনে তার হাত ধরে পর্যটন ও বাংলাদেশের ক্রিকেট আরো একটা ধাপ উঁচুতে পৌঁছে যাবে, এ আশা করতেই পারে সংশ্লিষ্টরা। শাখাওয়াত হোসেনের চাওয়া একটাই, নতুনভাবে বাংলাদেশের ইতিবাচক ছবি পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেয়া। যেখানে ক্রিকেট ট্যুরিজম শব্দটাও জায়গা করে নেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে।

শাখাওয়াত হোসেন হসপিটালিটি ও পর্যটন শিল্পে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। যার মধ্যে ৫ বছরেরও বেশি সময় ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় মাস্টার্স অফ ফিলোসফি (এমফিল) এবং এমবিএ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক একজন উজ্জ্বল প্রাক্তন ছাত্র হিসেবে স্বীকৃত।

তিনি বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পের একজন সুণামধন্য পেশাদার ব্যক্তিত্ব। তার কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন নামীদামী হোটেলে কাজ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে অনেক আন্তর্জাতিক ও জাতীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সর্বোপরি, তিনি বিভিন্ন ক্ষেত্রে তার শক্তিশালী নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন। প্রতিযোগীদের শক্তি, অর্থনৈতিক প্রবণতা, সরবরাহ এবং চাহিদা সহ সামগ্রিক বাজার সম্পর্কে তার সুদৃঢ় জ্ঞান রয়েছে।

দ্য ওয়েস্টিন ঢাকায় ১৩ বছরের কর্মজীবনে, তিনি সাফল্যের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করেন এবং জানুয়ারি ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) ছিলেন এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনাল কর্তৃক সর্বকনিষ্ঠ আবাসিক ব্যবস্থাপক হিসেবেও নিযুক্ত হন।

২০১৯ সালের অক্টোবরে, তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসার মালিকানাধীন কোম্পানির একটি প্রিমিয়াম আবাসন। এর আগে তিনি অপারেশন ডিরেক্টর এবং রুম অ্যান্ড অপারেশনাল এক্সিলেন্সের পরিচালকের মতো বিভিন্ন শীর্ষস্থানীয় ভূমিকায় ছিলেন।

তিনি ওয়েস্টিন ঢাকাকে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল হিসেবে প্রতিষ্ঠা করতে অপরিসীম অবদান রেখেছেন এবং এখন তিনি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসিকে সাফল্যের উচ্চ স্তরে নিয়ে যাওয়ার যাত্রা শুরু করেছেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি।

শাখাওয়াত হোসেন একমাত্র বাংলাদেশী হোটেল ব্যবসায়ী যিনি একজন শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং গবেষক। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে স্বীকৃত। বাংলাদেশের একমাত্র হোটেল ব্যবসায়ী যিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একেবারে প্রাথমিক স্তরে এবং এখন একটি পাবলিক লিমিটেড কোম্পানির অধীনে ৩টি কার্যকরি এবং ৩টি আসন্ন আন্তর্জাতিক হোটেল দেখাশোনা করেন।

দীর্ঘ কর্মজীবনে শাখাওয়াত হোসেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে- সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড (SATA) ২০২৪-এ দক্ষিণ এশিয়ার পর্যটন মুখ। ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক TITA-তে বাংলাদেশের আতিথেয়তা পেশাদার (২০২৪)। হোটেল ইন্ডাস্ট্রি আর্কিটেকচার, ইন্টেরিয়রস অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্স ২০২৪-এ “বাংলাদেশের সেরা হোটেলিয়ার”বিজনেস আমেরিকা কর্তৃক ২০২৩-এ আন্তর্জাতিক ব্যবসা শ্রেষ্ঠত্ব পুরস্কারে বর্ষসেরা সেরা আতিথেয়তা ব্যবসায় পেশাদার। লিডার্স ফোরাম বিডি কর্তৃক ২০২২-এ লিডারশিপ এক্সিলেন্স সামিট-এ আতিথেয়তা এবং পর্যটন নেতৃত্ব পুরস্কার। সাপ্তাহিক অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বর্ষসেরা সেরা আতিথেয়তা ব্যবসায় পেশাদার ফেডারেশন অফ হসপিটালিটি, কর্তৃক আয়োজিত ৭ম আন্তর্জাতিক ব্যবসা জিনিয়াস বাংলাদেশ – ২০২২-এর আইকন অফ দ্য হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২২ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM)। এশিয়ান কারি অ্যাওয়ার্ড ২০২১-এ বিজয়ী – এশিয়ান ক্যাটারিং ফেডারেশন, যুক্তরাজ্য কর্তৃক প্রদত্ত একটি একচেটিয়া আন্তর্জাতিক সম্মাননা।

এছাড়াও তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত, যার মধ্যে রয়েছে- সদস্য, পর্যটন মাস্টারপ্ল্যান মূল্যায়ন কমিটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (MOCAT), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সহ-সভাপতি, বাংলাদেশ আন্তর্জাতিক হোটেল অ্যাসোসিয়েশনের (BIHA) পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটি। প্রধান উপদেষ্টা, শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (CFB)। পরিচালক, পর্যটন ও আতিথেয়তা শিল্প দক্ষতা কাউন্সিল (ISC), বাংলাদেশ। সদস্য, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI) বাংলাদেশ।পরিচালক, ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক (WTN) ঢাকা চ্যাপ্টার। সহকর্মী সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (BSHRM)। অবৈতনিক পরামর্শদাতা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়। কারিকুলাম কমিটির সদস্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।