All posts by jitu

হোমনায় যুব উন্নয়ন দিবস ও যুব ঋণ বিতরণ

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) হোমনা উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় যুব অধিদপ্তরের পক্ষ হতে আট জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ দশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম প্রমুখ।

প্রাথমিকের জন্য সরকার ৪ কোটি বই ছাপাবে, ব্যয় হবে ২০১ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট:

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের জন্য সরকার ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যবই সংগ্রহ করবে। বইগুলোর মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের বই ছাপা, বাঁধাই এবং সরবরাহের প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে মোট ৪ কোটি কপি বই অন্তর্ভুক্ত রয়েছে, যার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

বন্যায় ডুবতে পারে দেশের ৩০ জেলা

শাইরাজ হোসেন ইউশা:

২০২৫ সালে চলতি আগষ্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে হতে পারে ভায়াবহ বন্যা। এবিষয়ে আবহাওয়াবিদ জনাব মোস্তফা কামাল পলাশ ,আশঙ্কা করছে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা হতে পারে এটি।

আগামী তিন দিনে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের নদীগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে “বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র”। এছাড়া চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের নদীগুলোর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে সরকারি এ সংস্থাটি।

১১ই আগষ্ট আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ, তার ফেইসবুক পোস্টের মাধ্যমে জানান ২০২০ সালের ভয়াবহ সেই বন্যার পরে এটি হতে পারে দীর্ঘ ৫ বছরের মধে সর্ববৃহৎ ও শক্তিশালী বন্যা।

গত ২০২২ সালে সিলেট বিভাগে ও ২০২৪ সালে চট্রগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল তা ছিল ফ্লাশ-ফ্লাড বা পাহাড়ি ঢল। বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বুঝানো হয় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীর মধ্যে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া। একই ভাবে তিস্তা- বক্ষণপুত্র-যমুনা নদীর উপকূলবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া। আশংকা করা যাচ্ছে ২০২০ সালের পরে ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০ টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার। সাম্ভব্য এই বন্যাটি আগষ্ট মাসের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর উপরে দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

এমন ধারণা করে তিনি নদী তীরবর্তী বসবাসকরা মানুষদের সতর্কতা অবলম্বনের জন্য আহবান জানান।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার সকালে মহাসড়কের গৌরীপুর এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও বিশেষ চেকিং কার্যক্রম পরিচালনা করেছেন হাইওয়ে পুলিশ ও মিলিটারি পুলিশের যৌথ দল।
যানজট নিরসন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও যৌথবাহিনী। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী বলেন, মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড কয়েকটি জেলা উপজেলার সংযোগ জংশন। প্রতিনিয়তই মহাসড়কে এলোপাতাড়ি গাড়ী উঠানামা এবং সড়কের মাঝখানে যাত্রী উঠানামা বন্ধ করতে এই অভিযান। সেইসাথে ফিটনেস এবং কাগজপত্রবিহীন গাড়ী, লাইসেন্স বিহীন চালক ও হেলমেট বিহীন মোটরসাইকেলকে কয়েকটি মামলা ও জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দাউদকান্দি গৌরিপুর এলাকায় মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও বিশেষ চেকিং কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ৩৩ পদাতিক ডিভিশনের মিলিটারি পুলিশের যৌথ দল। এতে মহাসড়কে যানজটমুক্ত স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। যানজট নিরসন, হাইওয়ে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মুন্তাজার রাশেদীন এর নির্দেশনায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহকে হত্যা-গুমের হুমকি; নিরাপত্তায় থানায় জিডি, প্রশাসন হার্ডলাইনে

মোঃ মাহফুজ আনোয়ার:

কুমিল্লার সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহকে হত্যার হুমকি ও গুমের আল্টিমেটাম দিয়েছে একদল সংঘবদ্ধ চক্র। মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টির পাশাপাশি তারা মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা রকম চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২১২, তারিখ ৪ আগস্ট ২০২৫, ট্র্যাকিং নং 25D8H0) করেছেন।

জিডিতে মওদুদ আব্দুল্লাহ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় অনলাইন পত্রিকায় সাংবাদিকতা ও মানবাধিকার কার্যক্রমে যুক্ত। তার দায়ের করা চাঁদাবাজি, জখম এবং সাইবার অপরাধ মামলার আসামিরা অতীতে একাধিকবার মোবাইল ফোনে কল ও এসএমএস পাঠিয়ে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে। সম্প্রতি তারা প্রকাশ্যে আল্টিমেটাম দিয়ে বলেছে—মামলা প্রত্যাহার না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে হত্যা করা হবে।

অভিযোগে বলা হয়, চক্রটি তার ফেসবুক আইডি হ্যাক করে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করেছে। তারা হোয়াটসঅ্যাপ, ইমু এবং অন্যান্য অনলাইন মাধ্যমে অবমাননাকর কন্টেন্ট ছড়িয়ে দিয়ে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এমনকি পানি ট্যাংকে বিষ প্রয়োগের হুমকিও দেওয়া হয়েছে।

মওদুদ জানান, চক্রের সদস্যরা মোটরসাইকেলে সশস্ত্র মহড়া, নাম্বার প্লেটবিহীন যানবাহন ব্যবহার এবং বিভিন্ন ছদ্মবেশে এলাকায় ঘোরাফেরা করছে। প্রশাসনের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও ভয়ভীতি প্রদর্শন তাদের নিয়মিত কৌশল।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “এই চক্রটি প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সক্রিয়। তারা ভদ্র এলাকায় বাসা ভাড়া নিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছে। মালিকদের উচিত ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র ও পেশাগত তথ্য থানায় জমা দিয়ে যাচাই করা। এতে নিরাপত্তা নিশ্চিত হবে।”

তিনি আরও জানান, মওদুদ আব্দুল্লাহ দায়ের করা জিআর মামলা নং ৪১/৮৫০ (তারিখ ১৪ নভেম্বর ২০২৪) ও সাইবার অপরাধ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্তরঙ্গ ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্লাকমেইলিংয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দম্পতির অন্তরঙ্গ ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে টাকা আদায় ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় আতংকিত হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিশা প্লাটিনাম বাসের চালক ভুক্তভোগী রাইহান মজুমদার। অভিযুক্ত মোঃ রানা সদ্য ঘোষিত বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, উপজেলার আটগ্রাম-শরিফপুর সড়ক দিয়ে ভুক্তভোগী গত ২০ জুলাই উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের শাহজাহান মজুমদারের ছেলে রাইহান নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে ডলবা-পাটানন্দী মসজিদের সামনে আবদুর সাত্তার চুট্টু মিয়ার ছেলে যুবদল নেতা মো: রানার নেতৃত্বে গতিরোধ করে।

এ সময় জোরপূর্বক সিএনজিটিকে উল্টোদিকে অন্ধকার রাস্তা দিয়ে একটি পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে যায়। সেখানে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এসময় রাত তিনটায় তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর ২৫ ও ২৬ জুলাই মোবাইল, টাকা ফেরত চাইলে তা দিবে বলে পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে নির্যাতন করে। এবং গলায় চুরি ধরে ২ লক্ষ টাকা দাবী করে। না দিলে মোবাইলে থাকা স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দিবে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। ওই সময় বাড়ি থেকে টাকা এনে দেয়ার শর্তে কোনোরকমে ছাড়া পায়।

এর দুই দিন পর অজ্ঞাত নাম্বার থেকে তার স্ত্রীর মোবাইলে কল করে যুবদল নেতা রানা হুমকি দেয় দ্রুত ১ লক্ষ টাকা না দিলে মোবাইলে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভিডিও ছেড়ে দিবে বলে জানায়।

এর সপ্তাহখানেক পরে যুবদল নেতা রানার বাড়িতে তার স্ত্রী ও শ্বাশুড়িকে নিয়ে বিস্তারিত ঘটনা তার পরিবারকে জানালে তার বাবা ও ছোট ভাই রাকিব দায়িত্ব নিয়ে মোবাইল ফেরত দিবে বলে জানায়। এবং সেদিন কেন তার বাড়িতে গেলাম এই নিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে।

এছাড়াও এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত যুবদল নেতা কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে মারধর হানাহানি চাঁদা দাবী সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। থানায় রয়েছে মারধর ও চাঁদাবাজির ৪ টি মামলা সহ একাধিক মামলা।

এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, মোঃ রানা ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়ে শুনেছি তবে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে না তা খতিয়ে দেখা দরকার।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবক খুন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে ৫০ হাজার টাকা লেনদেনের বিরোধে বাবু গাজী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই ও বাবাসহ দুজন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুর দেড় ১টার দিকে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু গাজী ওই গ্রামের রৌশন আলী গাজীর ছেলে। আহতরা হলেন বাবুর বড় ভাই আরমান গাজী (২৫) ও বাবা রৌশন আলী গাজী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর কাছে শাকিল গাজীর পরিবারের ৫০ হাজার টাকা পাওনা ছিল। টাকা লেনদেন নিয়ে গত ১০ আগস্ট দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়ভাবে সমাধানের জন্য আজ রাতে বৈঠকের কথা ছিল। কিন্তু দুপুরে আবারও উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে শাকিল গাজী (২০), তাঁর বাবা হাছান গাজী (৪৫) ও শাকিলের স্ত্রী সুমাইয়া মিলে ধারালো অস্ত্র দিয়ে বাবুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান। এ সময় বাবুর ভাই আরমান ও বাবা রৌশন আলীকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেন। আরমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রৌশন আলী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর স্থানীয়রা শাকিল গাজীকে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ সুবিদপুর এলাকা থেকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় শাকিল, তাঁর বাবা হাছান গাজী ও স্ত্রী সুমাইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, সেনাবাহিনী, ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিতাসে প্রেমিককে হত্যার পর খিচুড়ি পাকিয়ে মিলাদ পড়ান দম্পতি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাসে পরকীয়া প্রেমিক ভেকুচালক মো. নজরুল ভূঁইয়াকে (৩৫) মোবাইল ফোনে ডেকে এনে নিজ ঘরে হত্যা করেন হোসেন-স্মৃতি দম্পতি। পরে লাশটি ৪ খণ্ড করে বাজারের ব্যাগে ভরে খালে ফেলে দেন। পুলিশ খাল থেকে খণ্ডিত দুই হাত উদ্ধার করে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হত্যার ৩ দিন পর ঘর ধোয়ামোছা করে শনিবার (৯ আগস্ট) রাতে খিচুড়ি পাকিয়ে মিলাদ পড়ান হোসেন-স্মৃতি দম্পতি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের দম্পতির নিজ বাড়িতে।

এ ঘটনায় নিহতের বাবা হানিফ ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত দম্পতি হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের নজরুল ভূঁইয়াকে (৩৫) মোবাইল ফোনে ডেকে এনে কুড়াল দিয়ে হত্যা করেন। পরে লাশ চার টুকরা করে খালে ফেলে দেন অভিযুক্ত মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে সিএনজিচালক মোহাম্মদ হোসেন (৩২) ও তার স্ত্রী স্মৃতি (২৭)। মোবাইল ফোনের সূত্র ধরে ১০ আগস্ট ভোরে আটক হওয়ার পর তারা হত্যার কথা স্বীকার করেন। ওই দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ খাল থেকে খণ্ডিত দুই হাত উদ্ধার করে, বাকি অংশ এখনো নিখোঁজ।

হত্যার তিন দিন পর শনিবার ঘর ধুয়ে খিচুড়ি রান্না করে মিলাদ পড়ান খুনি দম্পতি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ জানান, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তদন্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, হোসেনের স্ত্রী স্মৃতির সঙ্গে নজরুলের পরকীয়ার কারণে প্রতিশোধপরায়ণ হয়ে কৌশলে বাসায় ডেকে নিয়ে কুড়াল দিয়া মাথায় কোপ দিয়ে হত্যা করেন। ভিকটিমের লাশ গুম করার জন্য ধারালো ছুরি ও কুড়াল দিয়ে মাথা, ২ হাত, ২ পা কেটে ৪টি বস্তায় ইট ও পানির বোতলসহ ভরে বাড়ির পাশে খালে ফেলে দেন।

ওসি আরো জানান, আসামিরা পূর্বে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য অন্য একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে ভিকটিমকে বাসায় ডাকে এবং পরবর্তীতে ওই নম্বরসহ মোবাইলটি ফেলে দেন।

তাদের স্বীকারোক্তি মতে মজিদপুর-সাহাবৃদ্ধি খাল থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের মাধ্যমে খোঁজাখুঁজি করে ১টি বাজারের ব্যাগের ভেতর দুটি ইট ও পানির বোতলসহ ভিকটিমের ২টি কাটা হাত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে। রবিবার ভিকটিমের বাবা হানিফ ভুইয়া বাদী হয়ে তিতাস থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি, আটক ২

চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি, আটক ২

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় নকল কোমল পানীয় ও জুস তৈরির আড়ালে যৌন উত্তেজক সিরাপ তৈরিসহ বাজারজাত করে চলছে ‘ইহান ফুড’ নামের অনুমোদনহীন নাম সর্বস্ব একটি ফ্যাক্টরী। স্থান পরিবর্তন করে বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে ওই ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে হাসান গাজী নামের এক ব্যক্তি।

চান্দিনায়  ওই ফ্যাক্টরীতে বিএসটিআই এর সীল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের জুস, কোমলপানীয় ও যৌন উত্তেজক সিরাপের নাম ও মোড়ক হুবহু নকল করে পণ্য তৈরি ও অবাধে বাজারজাত করে আসছে।

চান্দিনায় নকল জুসের কারখানায় যৌন উত্তেজক সিরাপ তৈরি, আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হারং ভূইয়া বাড়িতে ওই ফ্যাক্টরীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে। অভিযানে পাঁচ হাজার নকল স্টিকার যুক্ত কোমলপানীয়, চার হাজার বোতল নকল জিনসিন প্লাস যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এছাড়াও ওইসব তৈরীর কাঁচামাল ও মেশিন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা সদর থানার বাগিচাগাঁও এলাকার কামাল হোসেনের ছেলে মো. খাইরুল ইসলাম অপু (৩৩) ও মজিবুর রহমানের ছেলে মো. আল-আমিন (৩০)।এই ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- হাসান গাজী নামের এক ব্যক্তি অবৈধ ভাবে ওই ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে। ওই ফ্যাক্টরীতে মানহীন অস্বাস্থ্যকর শিশুদের ফলের জুস, বিভিন্ন ব্র্যান্ডের নকল জুস ও কোমল পানীয় তৈরী করছে। পাশাপাশি ‘জিনসিন প্লাস’ নামের একটি কোম্পানীর মোড়ক হুবহু নকল যৌন উত্তেজক সিরাপ তৈরি করে আসছে। বেশ কয়েকদিন যাবৎ আমরা খোঁজ নিয়ে ওই ফ্যাক্টরীর সন্ধান পাই। অভিযান চালিয়ে অনেক অস্বাস্থ্যকর খাদ্য পণ্য ও কাঁচামাল ধ্বংসসহ জব্দ করা হয়েছে। দুইজনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে। ফ্যাক্টরীর মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জবি শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা মামলা: সহপাঠী আম্মানের বিরুদ্ধে অভিযোগপত্র, সহকারী প্রক্টর দ্বীন ইসলাম দায়মুক্ত

রকিবুল ইসলাম (ম্যাক):

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ও জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার কোতোয়ালি মডেল থানা পুলিশ এ অভিযোগপত্র দাখিল করে। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ মামলায় দুইজনকে আসামি করা হলেও তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ মোট ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি অবন্তিকার মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া ছবি, স্ক্রিনশট, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফেসবুকে প্রকাশিত ‘সুইসাইড নোট’ ফরেনসিক বিশ্লেষণ করা হয়। এতে আম্মানের পাঠানো মানসিক চাপ সৃষ্টিকারী বার্তার প্রমাণ মেলে, যা অবন্তিকার আত্মহত্যার পেছনে প্ররোচনামূলক ভূমিকা রেখেছে।

২০২৪ সালের ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেন অবন্তিকা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সহপাঠী আম্মান ও শিক্ষক দ্বীন ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তিনি। পরদিন তার মা তাহমিনা শবনম দু’জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।

অবন্তিকার মা বলেন, “মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত হবে কি না, শুরু থেকেই আমার সন্দেহ ছিল। জবি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও মেয়েকে বাঁচাতে পারিনি—তারা কীভাবে দায়মুক্ত হতে পারে?”

তিনি আরও জানান, “আমার মেয়ের মতো অনেক মেয়েই বিশ্ববিদ্যালয়ে হয়রানির শিকার হয়। কেউ চুপচাপ সহ্য করে, কেউ প্রতিবাদ করতে গিয়ে চরম পরিণতির শিকার হয়।”