All posts by jitu

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট:

দেশজুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা কক্ষের আসন বিন্যাস যথাযথভাবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। একইসঙ্গে জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় বা জটলা এড়াতে প্রচারণা চালাতে হবে।

নির্দেশনায় পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থীসহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট।

বিএনপিই এখন বিএনপির কাছে নিরাপদ না: কুমিল্লায় জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক সোহেল

স্টাফ রিপোর্টার:

জাতীয় যুব শক্তি কুমিল্লা জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল পাঁচটায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভার প্রধার অতিথির বক্তব্যে জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ফাহাদ হোসেন সোহেল বলেন, ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে কোন পার্থক্য নেই। বিএনপিই বিএনপির কাছে নিরাপদ না।

সমন্বয় সভায় বক্তারা বলেন, নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করবেন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রসঙে বলেন গায়ের জোরে সিটি করপোরেশন দখল করে অস্থিরতা তৈরি করা হয়েছে। বক্তারা আরও বলেন গণ-অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জাতীয় যুব শক্তিকে প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। এছাড়াও ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার আহবান জানান বক্তারা।

জাতীয় যুব শক্তির কুমিল্লা জেলা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাঈম আলম, নাজমুল হাসান নাহিদ এবং যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাজহারুল ইসলাম হানিফ।

কুমিল্লার চাপাপুরে সন্ত্রাসী রেজাউলের ডান হাত শিমুল অস্ত্র ও বিস্ফোরকসহ আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের রঘুপুরের কার্তিকপুর এলাকায় ২৩ বীর -এর আওতায় সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল আটক হয়েছে।

আটক হওয়া মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল কুমিল্লা সদরের চাঁপাপুর কার্তিকপুরের আব্দুল ওয়াহবের ছেলে।

সোমবার ( ১৬ জুন) ভোর ৪ টায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুলের কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ২টি পাইপগান, ৩টি ককটেল, ৬ রাউন্ড শটগান গুলি, ১ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল এমপি বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিল। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবুর লোক হিসেবে পরিচয় দেয়। তারা অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজিতে জড়িত।

চৌদ্দগ্রামে একই মার্কেটে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে বিসমিল্লাহ টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে যায়। শনিবার (১৫জুন) রাতে এই চুরির ঘটনা ঘটে। একই দোকানে এর আগে একইভাবে আরো ৩ বার চুরির ঘটনা ঘটে। একই মার্কেটে বারবার চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।

জানা গেছে, চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জুলু মিয়া মার্কেটে নিয়মিত চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতেও বিসমিল্লাহ টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার ও মোবাইল মার্টে চুরি চেষ্টা হয়। মোবাইল মার্টে টিনের চালার নিচে লোহার ঝালি থাকায় সেই ডোকানে ডুকতে পারেনি চোর। বিসমিল্লাহ টেলিকমে ডুকে কয়েকটি বাটন ও তিনটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।

দোকানি জয় জানায়, ‘এর আগে ৩ বার চুরি হয়। তিন বারে ১৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। তারপর থেকে দোকানে দামী কোনো মোবাইল রাখিনা। গত রাতে কমদামি মোবাইল গুলোও নিয়ে যায়। আগের প্রত্যেকটি চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার না পাওয়ায় এবার থানায় অভিযোগ দায়েরে অনাগ্রহ প্রকাশ করেন ওই দোকানি।

একই মার্কেটে মাস তিনেক আগে নীচ তলায় একটি মোবাইল দোকানের সার্টার ও কলাপসিবল গেটের তালা কেটে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। আরেক দোকানি মোবাইল গ্যালারীর সত্ত্বাধিকারী মানিক বলেন, তার দোকানে কয়েকবার চুরি হয়। পরে লোহার ঝালি লাগানোয় চালা কেটেও চুরিতে ব্যর্থ হয় চোর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দোকানি জানায়, এই মার্কেটের উপর চোরের কু’নজর পড়েছে। তাই আতঙ্কিত দোকানিরা দামী কোনো মালামাল দোকানে রাখেন না। এবং নিয়মিত চুরির ঘটনা ঘটলেও মার্কেটের মালিক কোনো প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা নেননি।

মার্কেটের মালিক আবদুল জলিল জুলু মিয়ার ছেলে লিটন মিয়া জানান, আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় গত রাতের চুরির ঘটনা ভাড়াটিয়া আমাদেরকে জানায় নাই। রোববার বিকেলে সাংবাদিকের মাধ্যমে ঘটনা জেনেছি।’ তবে ক্ষতিগ্রস্ত দোকানি বলেন, মার্কেট মালিক আবদুল জলিল জুলু মিয়াকে জানানোর পর তিনি এসে দেখে যান। এবং আগামীকাল ক্ষতিগ্রস্ত টিনের চালা মেরামতের আশ্বাস দেন।

চৌদ্দগ্রান থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন বলেন, ‘চুরির ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ২৬

ডেস্ক রিপোর্ট:

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫০৩ জনে দাঁড়ালো।

অন্যদিকে গত একদিনে সারাদেশে ২৯১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানান, গত একদিনে ঢাকায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও কক্সবাজারে ২৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, রাজশাহীতে ৩০ জনের নমুনা পরীক্ষা ২ জন ও সিলেটে ৮ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৫১ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ এখন পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ভূখণ্ডে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তবে এই হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীও। বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হামলায় ১১ জন নিহত এবং দুই শতাধিক ইসরায়েলি আহত হয়েছে। তবে ইরানের গণমাধ্যমের দাবি, তেহরানের হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ ইসরায়েলি।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ জনের বেশি ইসরায়েলি নিহত অথবা আহত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের এক প্রতিবেদনে। দ্বিতীয় ধাপে শনিবার রাত এবং রোববার ভোরে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পৌর এলাকার দেবীদ্বার গ্রামের (পুরাতন বাজার এলাকার) নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইমন হাসান পৌর এলাকার দেবীদ্বার গ্রামের পুরাতন বাজার’র ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত রুবেল হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। গ্রেপ্তার হওয়া ইমন হাসান ওই মামলার আসামি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইমন রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তদন্তকালে এবং ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক সাফির ওপর হামলা: আসামিদের গ্রেফতার করেননি পুলিশ, অবশেষে জামিন পেলেন সবাই

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সাংবাদিক সাফির উপর হামলাকারি ৪ আসামি জামিনে মুক্তি পেয়েছেন। সাংবাদিক সাফির উপর হামলার ১১ দিন পার হলেও কোতয়ালি থানা পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

অথচ স্থানীয় সূত্রমতে, আসামি নিজ বাড়িতে, এলাকাতে অবাধে ঘোরাঘুরি করেছেন। হামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই)মো: সাইফুল গতকাল ১৪ জুন রাতে আসামিদের বাড়িতে গিয়ে খোজে আসেন।কোতয়ালি থানা পুলিশের এমন আচরণকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

৪ জুন বুধবার দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির ভেড়িবাঁধ এলাকায় বুড়িচং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মো: সাফির উপর হামলা চালিয়েছে মাদককারবারিরা। বুধবার দুপুরে কুরবানির গরু ক্রয় করার জন্য শাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন। সেখানে আগে থেকে উৎপাতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িমসহ অজ্ঞাত ৪-৫ জনের একটি চক্র তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় তার সঙ্গে থাকা গরু ক্রয়ের দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।

৪ জুন রাতে আহত সাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু রহস্যজনকভাবে ১০ জুন পর্যন্ত অভিযোগ এফআইআর করেনি কোতয়ালি থানা পুলিশ। ওই দিন সাংবাদিকরা এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরদিন ১১ জুন পুলিশ মামলা হিসেবে অভিযোগটি নেয়। তবে আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশ সব সময় রহস্যজনক ভূমিকা পালন করেছে। আজ ধরবো, কাল ধরবো, ২৪ ঘন্টায় আসামি গ্রেফতার হবে ইত্যাদি বলে সময় কালক্ষেপন করেছেন কোতয়ালি থানা পুলিশ। এমনটাই মনে করছেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।

স্থানীয় সূত্র জানায়, আসামিরা প্রকাশ্যেই এলাকায় ঘোরাঘুরি করেছে। পুলিশ তাদের গ্রেফতার করবে না, এটা তো এলাকায় আলোচিত বিষয় ছিল। তাই হয়েছে। আজ সব আসামি জামিন পেয়েছে।

আহত সাংবাদিক মো: সাফি জানান, গতকাল রাতে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সাইফুল সাহেব আমাদের লোককে ফোন করে আসামির বাড়ির ঠিকানা চেয়েছেন। আজ তো সবাই জামিন পেলেন। আজ আদালতে আসামিরা জামিন পাওয়ার পর এসআই সাইফুল সাহেব আমাকে বললো-আপনার বিরুদ্ধে মামলা দিবে আসামি পক্ষ। একটু সজাগ থাকেন।

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু জানান, আমরা অসংখ্যবার পুলিশকে অনুরোধ করেছি, তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনার জন্য। কিন্তু কোথাও না কোথাও চরম অবহেলা হয়েছে। আসামিদের জামিন নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, যা দু:খজনক ও লজ্জার বিষয়।আমাদের কাছে আগেই তথ্য ছিল, আসামিরা গ্রেফতার হবে না। এ বিষয়টি আমি ১০ জুন কোতয়ালি থানার সেকেন্ড অফিসার ফারুক সাহেবকে অবহিত করেছি। তিনি আমাদের বলেছিলেন, আজই আসামি গ্রেফতার হবে। কিন্তু দিন শেষে সবই হতাশাজনক।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক জানান, আসামিদের এতদিনেও গ্রেফতার করতে না পারাটা চরম ব্যর্থতার শামিল। খুবই দু:খজনক বিষয়টি।

কোতয়ালি থানার সেকেন্ড অফিসার ফারুক জানান, আমরা চেষ্টা করেছি আসামি গ্রেফতার করার জন্য ।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিনুল ইসলাম জানান, আসামি গ্রেফতার জন্য আমার চেষ্টার ত্রুটি ছিল না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী কর্তৃক ডিভোর্স লেটার পেয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন আজিজুল হক রবিন নামের এক যুবক। রোববার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। তিনি উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক রবিন আট বছর পূর্বে পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে জান্নাত আক্তার নামে ছয় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ‘পরকিয়া’ সন্দেহে উভয়ের ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও নাছিমা আক্তারকে আনতে ব্যর্থ হয় আজিজুল হক রবিন।

দুই মাস আগে নাছিমা আক্তার স্বামী আজিজুল হক রবিনের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন আজিজুল হক রবিনকে বিষয়টি অবগত করেনি। আজিজুল হক রবিন ঈদের ছুটি শেষে পাশ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদানের ‘পরিচয়পত্র’ খুঁজতে গিয়ে ডিভোর্স লেটার দেখতে পায়।

এরপর থেকে তাঁর মন খারাপ হয়ে যায় এবং সর্বশেষ শনিবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে আজিজুল হক রবিনের লাশ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত আজিজুল হক রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন বলেন, দীর্ঘদিন ধরে ভাই রবিনের সাথে ভাবি নাছিমা আক্তারের জগড়া চলছিল। এরই জের ধরে ছয় মাস আগে নাছিমা আক্তার বাবার বাড়িতে চলে যায়। দুই মাস আগে ডিভোর্স লেটার পাঠায় নাছিমা আক্তার। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও দুইদিন আগে তিনি ডিভোর্স লেটারটি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। সর্বশেষ রোববার বাড়ির পাশে গাছে লাশ ঝুলতে দেখা যায়’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, ‘আজিজুল হক রবিনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

জাতীয় নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে এসেছে, আমরা শুধু রেফারি : সিইসি

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়ে শেষ করতে হবে।

ঈদের ছুটি শেষে আজ রবিবার প্রথম কর্মদিবসে ঈদ পরবর্তী মতমিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এসব কথা বলেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ মতবিনিময় সভা আয়োজিত হয়।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই ইসির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। কোনো দলের জন্য লেজুরবৃত্তি না করার।’

নির্বাচন কমিশনের ভূমিকা সিইসি জানান, আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করব। যারা খেলে তারা খেলুক। খেলে তারা জিতলে জিতুক। আমরা শুধু রেফারি হয়ে কাজ করব।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গতভাবে কাজ করার।