All posts by jitu

গণঅভ্যুত্থানে শহিদ শাহ আলমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

রাসেল আহমেদ, হোমনা:

৫ গণঅভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের ১ বছর পূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার একমাত্র শহীদ শাহ আলমের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে ।

মঙ্গলবার (৫ ই আগস্ট) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ শাহ আলম এর কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের।

এ সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর আহবায়ক মোহাম্মদ ইউনুছ, পৌর সদস্য সচিব রিয়াজুল ইসলাম প্রমুখ।

জানা যায়, শহীদ শাহ আলম হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের পূর্বপাড়া মোহাম্মদ রেনু মিয়ার ছেলে। সে একজন গার্মেন্টস কর্মী ছিলেন তার বয়স হয়েছিল (৩৫)। নিহত শাহ আলম ১৮ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি থাকা অবস্থায় ১৩ আগষ্ট মারা যান। মৃত্যুকালে তিনি বাবা মা স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কুমিল্লায় নানা আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। শহিদ স্মরণ, আলোচনা সভা, সংবর্ধনা ও বিজয় রেলিতে মুখর ছিল পুরো জেলা।

মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। এতে অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালী। বিজয় র‌্যালীর আয়োজন করে জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠনও।

জুলাই শহীদ শাখাওয়াত ও জামশেদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:

জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে চৌদ্দগ্রাম উপজেলার দুই শহীদ শাখাওয়াত হোসেন ও জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের কবরে শ্রদ্ধা নিবেদন, বিশেষ দোয়া ও মুনাজাত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ই আগষ্ট) সকালে শহীদ শাখাওয়াত হোসেনের গ্রামের বাড়ী উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এবং শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েলের গ্রামের বাড়ী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, এসপি সার্কেল (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাচ্ছুম ও চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুল মান্নান, শহীদ জামশেদের গর্বিত পিতা শাহজালাল মিয়াজী, চাচা বিএনপি নেতা আইযুব মিয়াজী, আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসাইন, প্রেস ক্লাবের সদস্য আবু বকর সুজন, চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের ডাক্তার সালাউদ্দিন, চৌদ্দগ্রাম মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম , চৌদ্দগ্রাম থানার এসআই সানাউল্লাহ, সাইদুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইব্রাহীম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহম্মেদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামিম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মান্নান, প্রেস ক্লাব সেক্রেটারী সাংবাদিক বেলাল হোসাইন, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা উত্তর সভাপতি নাসিম মিয়াজি, পৌর শিবির সভাপতি হোসাইন, সেক্রেটারী আরাফাত হোসেন, স্থানীয় জামায়াত নেতা মাষ্টার মাছুম বিল্লাহ, মর্তুজা মজুমদার, ডাঃ জাহাঙ্গীর হোসেন, শামীম মিয়াজী, মির্জা শামীম, রিয়াদ হোসেন, ইব্রাহীম মিয়াজী, হাফেজুল ইসলাম, মোঃ মমিন প্রমুখ।

বিপৎসীমার ওপরে কাপ্তাই হ্রদের পানি, খুলে দেয়া হলো ১৬টি জলকপাট

ডেস্ক রিপোর্ট:

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। সোমবার রাত ১২টার সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টার আগে থেকেই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ ফুট অতিক্রম করে, যা বিপদসীমার ওপরে। তাই পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে এবং এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

এই পানির প্রবল প্রবাহে হ্রদের আশপাশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে জেলার বেশ কিছু এলাকা।

হোমনায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় ১৫০ পিস ইয়া*বাসহ তিন মা*দক কারবারি কে আটক করেছে হোমনা থানা পুলিশ।

সোসবার (৪ আগস্ট) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে মা*দক ও নগদ অর্থসহ ৩ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলো পশ্চিম আড়ালিয়া (রামকৃষ্ণপুর) গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ শফিকুর শফিক (৩৫), একই গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (২৮), রামচন্দ্রপুর গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ শ্রাবণ (২১)।

থানাসূত্রে যানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের একটি পুকুরপাড় এলাকায় মা*দক বেচাকেনা হচ্ছে এমন তথ্য পেয়ে হোমনা থানার এসআই জীবন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিন জনকে আটক করা হয়। এসময় তল্লাসি করে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়া*বা ও নগদ ৭,২০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই জীবন বিশ্বাস বাদী হয়ে হোমনা থানায় মামলা করেন। মামলা নম্বর-০১, তারিখ: ০৪/০৮/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ জানান, আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দেশে আবার একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুব সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে যুবদল।

সামনে অনেক চ্যালেঞ্জ জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার। যাতে বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল, ছাত্রদল যত দিন টিকে থাকবে, তত দিন এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না।

হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতনে আমরা একটা দুঃসময় পার হয়ে এখানে এসেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন ট্রানজিশন পিরিয়ডে আছি।

যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করেই আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি দায়িত্ব নিয়ে সেটাকে আবার পুনর্গঠন করেছে প্রতিটি সময়। তাই ঘটেছে আজকে। এখন আবার মনে হচ্ছে, বিএনপিকেই হয়তো বা সেই দায়িত্বটা নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা পরস্পর পরস্পরে কাদা ছোড়াছুড়ি না করি। একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার। দেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। সবাই মিলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই দিকে এগিয়ে যাই। মাথা উচু করে দাঁড়াই, সফল হবো।

চট্টগ্রাম ক্লাবের কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাব কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ওই কক্ষের তালা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা অবস্থান করছিলেন। সকাল গড়িয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুলিশ ও সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিয়ে কক্ষের তালা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, “চিকিৎসকদের ধারণা, রাতে ঘুমের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একটি চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তারা এটিকে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছেন।

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মোহম্মদ ইবরাহীমকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, গালফ ট্রাভেলস এর ব্যাবস্হাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহআলমকে সহ সভাপতি করে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব (পদাধিকার বলে) অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দীন, বিদ্যুৎসাহী সদস্য মুহাঃ রফি উদ্দিন সিদ্দিকী, মোঃ শাহ আলম ও জয়নাল আবদিন পাটোয়ারি, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ ভূঁইয়া, দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভিপি, অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, নুরুল আমিন ও লেয়াকত আলী শিকদার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, মোঃ রাজি বিল্লাহ ও মোঃ জামাল উদ্দিন এবং চিকিৎসক প্রতিনিধি ডা. শহিদুল ইসলাম রিপন।

গতকাল সোমবার সকালে মাদরাসার অফিস কক্ষে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দীনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোঃ মাহফুজুর রহমান, নব গঠিত পরিচালনা কমিটিরসহ সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম, বিদ্যুৎসাহী সদস্য মুহাঃ রফি উদ্দিন সিদ্দিকী, জয়নাল আবদিন পাটোয়ারি, দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভিপি প্রমুখ।

নতুন কমিটির সভাপতি ও সহ সভাপতি সহ অন্যান্য সদস্যদেরকে মাদরাসার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন: নাসির উদ্দিন নাসির

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় একপ্রকার মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

নাসির উদ্দিন নাসির বলেন, “গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, যারা জেল-জুলুম সহ্য করেছেন, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। ৫ আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ইতিবাচক রাজনীতি গড়ে উঠছে, তখন মুরাদনগরে সেটি অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।”

নাজিম মাহমুদের গ্রেফতারের ঘটনায় তার মায়ের হৃদরোগে মৃত্যুবরণ প্রসঙ্গে নাসির বলেন, “এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যক্কারজনক। একজন মায়ের বুক খালি করে দিয়ে যে রাজনীতি করা হয়, তা কখনই শুভ হতে পারে না।”

তিনি দাবি করেন, “সরকারদলীয় নেতাকর্মীরা মুক্তভাবে ঘুরে বেড়ালেও, বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন। আমরা তাদের দ্রুত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় এক বছর ধরে সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসাসেবার জন্য সীমিতসংখ্যক ভিসা দেওয়া হলেও এর মধ্যেই বাড়ানো হলো ভিসা প্রক্রিয়াকরণ ফি।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াকরণ ফি (সার্ভিস চার্জ) ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট থেকে নতুন এই ফি কার্যকর হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ‘গ্র্যাটিস’ অর্থাৎ কোনো সরকারি ফি নেওয়া হয় না। শুধু সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (আইভিএসি) নিজ খরচে সেবা পরিচালনা করে, তাই তারা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে।

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম এই সার্ভিস চার্জ বাড়ানো হলো।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারে শুধু জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের জন্য (যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন) সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে। তবে এ ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক।