All posts by jitu

চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মজমুদার বাড়িতে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন; একই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার(১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া(৭)।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের প্রতিবেশি স্থানীয় যুবদল নেতা ইমরান মজুমদার।

জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে বুধবার দুপুরে বাড়ির পাশের ছোট পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দুইজনকে না পেয়ে আশ-পাশের বাড়িতে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর তথ্য মতে, পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়। মুহুর্তের মধ্যেই পরিবারে শুরু হয় আহাজারি।

ইমরান মজুমদার বলেন, পুকুরে গোসল করতে নেমে ভাতিজি সামিরা আক্তার ও সাফা মারওয়ার মৃত্যু হয়েছে। ছোট সন্তানদের দেখে শুনে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘শুনেছি-পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদেরকে হাসপাতালে আনা হয়নি’।

শেখ হাসিনার সঙ্গে ভারতে ঈদ উদযাপন করেছেন জয়!

ডেস্ক রিপোর্ট:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মায়ের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেছেন। ১১ জুন বুধবার এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

নাম গোপন রাখার শর্তে একটি সূত্র মঙ্গলবার (১০ জুন) সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ঈদুল আজহার আগে জয় ভারতে আসেন। মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে গেছেন তিনি। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। তিনি সেখানকার একটি সেফ হাউজে থাকছেন।

গত বছরের ৫ অক্টোবর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই সময় পালিয়ে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও। যারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। এসবের মধ্যেই ছেলের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেছেন পলাতক শেখ হাসিনা।

ভারতের সরকারি কর্মকর্তারা সজিব ওয়াজেদ জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

জয়ের ভারতে যাওয়ার ব্যাপারে একটি সূত্র বলেছে, হাসিনার ছেলে মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছে। গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেন তিনি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না। এছাড়া তার ভ্রমণসূচিও এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ গণহত্যা। যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এ ব্যাপারে নয়াদিল্লি এখনো কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি। আদালত শেখ হাসিনাকে ১৬ জুনের মধ্যে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনা ভারতে পালানোর পর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পেনাল্টি বিতর্কে বাফুফে লিখিত অভিযোগ করবে

ডেস্ক রিপোর্ট:

শেষ সময়ে নিশ্চিত পেনাল্টি না পাওয়ার আক্ষেপ সে কাঁটা ঘায়ে নুনের ছিটাই দিচ্ছে। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিম বল পায়ে দারুণ কাজ দেখিয়ে বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে যান। তাকে থামাতে পেছন থেকে স্লাইডিং ট্যাকল করেন সিঙ্গাপুরের ইরফান নাজিব।

তবে ট্যাকল করেও বল নাগালে আসেনি তার। উলটো পরিষ্কারভাবেই তার পায়ের আঘাতে পড়ে যান ফাহিম। কিন্তু এরপরও ফিলিপাইনের রেফারি ক্লিফফোর্ড দায়ফুয়াট পেনাল্টির বাঁশি বাজাননি। বল লাইন অতিক্রম করায় তিনি বাংলাদেশকে কর্নার দেন।

তবে তার সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল, তা টিভি রিপ্লেতেই পরিষ্কার হয়ে যায়। সেখানে নিশ্চিত পেনাল্টি না পাওয়ায় বাংলাদেশের সমতায় আসার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যায়।

এমন ফাউল হলে রেফারিরা সাধারণত পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের রেফারি সেটা করেননি। শেষমেশ বাংলাদেশ ম্যাচটা হেরেছে ২-১ গোলে, ওই পেনাল্টি হলে সমতা ফেরালেও ফেরাতে পারত বাংলাদেশ।

এএফসি এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির এমন হঠকারী সিদ্ধান্ত পছন্দ হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এশিয়ান ফুটবল কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে বোর্ড। ইতোমধ্যে ম্যাচ কমিশনারের কাছে মৌখিক অভিযোগ করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

তিনি জানান, ‘আমরা ম্যাচ কমিশনারকে অভিযোগ জানিয়েছি। তিনি সাড়া দিয়েছেন। তার রিপোর্টে অভিযোগের বিষয়টি উল্লেখ করবেন। শুধু পেনাল্টি নয়, আমরা আরও কিছু ব্যাপারে অভিযোগ করেছি। চতুর্থ রেফারির কিছু ব্যাপার ছিল। আমাদের খেলোয়াড় পরিবর্তনের সময় রেফারিরা ঝামেলা করেছিলেন। সবকিছুই ম্যাচ কমিশনারকে বলা হয়েছে।’

এএফসির কাছে অভিযোগের ব্যাপারে আমের খান জানায়, ‘আমরা এখন প্রস্তুতি নিচ্ছি এএফসির কাছে অভিযোগ করার। এখানে বেশকিছু নিয়ম আছে, একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। একটা সময়সীমা ও পেমেন্টের ব্যাপার আছে। সব দিক বিবেচনা করে অভিযোগের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে।

রাত্রে কুমিল্লাসহ ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের ৯ অঞ্চলে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার (১১ জুন) বিকেল ৩টা থেকে রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া নীলফামারী জেলার উপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:

বুড়িচং উপজেলায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ফয়সাল আহমেদ তন্ময় (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মনিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১১ জুন) দুপুরে নিহতের চাচাতো ভাই সুমন ভুইয়া জানায়, তন্ময় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি কলেজের সামনেই একটি স্টেশনারি দোকান পরিচালনা করতেন। ঘটনার রাতে দোকান বন্ধ করে তিনি এক বন্ধুকে নিয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন।

বাড়ির কাছাকাছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে রাস্তার পাশের পিলারে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিপুর গ্রামের আলকাছ ভূঁইয়ার ছেলে। বুধবার বেলা ১১টায় জানাজা শেষে তন্ময়কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ‘এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। পরিবার থেকে পুলিশকে না জানিয়েই মরদেহ নিয়ে গেছে। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।

কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যের গাড়িতে হামলা ও হোটেল ভাংচুর

স্টাফ রিপোর্টার

কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনে সংসদ সদস্য প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার গাড়িতে হামলা-ভাংচুর ও ভুশ্চি করিম মজুমদার মার্কেটসহ মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ও এই আসনে বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর অনুসারীরা। মঙ্গলবার (১০ জুন) ভুশ্চি বাজারে অবস্থিত আবদুল করিম মজুমদার মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দিনব্যাপী বাগমারা উত্তর-দক্ষিণ, পেরুল উত্তর-দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে ভুশ্চি বাজার হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ওই কেন্দ্রীয় নেতা। ভুশ্চি বাজার পৌঁছেই মাগরিবের সালাত আদায় করে স্থানীয় করিম মজুমদার মার্কেটে অবস্থিত মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টে কয়েকজন নেতাকর্মী নিয়ে নাস্তা করছিলেন ওই কেন্দ্রীয় নেতা। এমন সময়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: ফরহাদ উদ্দিন ও যুবদল নেতা আবু হানিফের নেতৃত্বে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ওই রেস্টুরেন্টে অতর্কিত হামলা চালায়। এইসময় তারা মোবাশ্বের ভূঁইয়ার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির গ্লাসগুলো ভেঙে ফেলে। সেই সাথে করিম মজুমদার মার্কেট ও মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টেও ব্যাপক ভাংচুর চালায়। এই ঘটনায় লালমাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

আসামী গন হলেন লালমাই উপজেলার পরতী গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মোঃ ফরহাদ উদ্দিন (৪৭), এর নেতৃত্বে জামুয়া গ্রামের আবুল কালামের ছেলে জাকির হোসেন (৪০), মাওলানা আব্দুল লতিফের ছেলে কাজী জাফর আহম্মদ রাজন (৩৭), মৃত আলী আশ্রাফ মিয়ার ছেলে কামাল হোসেন (৪৫), উভয় সাং- পরতী, আমুয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে আবু হানিফ (৩৩), আব্দুল বারিক এর ছেলে ডাঃ জুবায়ের (২৭), সুলতান আহম্মদ এর ছেলে জয়নাল কাজী (৩৭), উভয় সাং- পরতী,রহমতপুর চেঙ্গাহাটা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আবুল হাশেম (৫২), সর্ব থানা- লালমাই, জেলা- কুমিল্লাসহ অজ্ঞাতনামা ১০/১২ জন।

এই ঘটনায় লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মজুমদার বলেন, লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনের নেতৃত্বে যারা এতো দিন আওয়ামী লীগ করছে, লোটাস কামালের কর্মী বাহিনী, সরোয়ার সাহেবের চিহ্নিত সন্ত্রাসী তারা এখন মনিরুল হক চৌধুরী ও নেতৃত্ব নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়, এবং এই লোকগুলাই এই হোটেলটি ভাংচুর করে, ফাঁকা গুলি চালায়, গাড়িটি ভাংচুর করে হামলা করে, বর্তমানে তারা মনিরুল হক চৌধুরীর ব্যানারে বিএনপির হয়ে কাজ করছে,গত ৫ তারিখের আগে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে, এখন বিএনপির পদ পদবি নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে।

এ ঘটনায় ওই কেন্দ্রীয় নেতার সফরসঙ্গী লালমাই উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ (জাবেদ) জানান,ফেসিস্ট সরকার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লোটাস কামালের সহচর সদর দক্ষিণ উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ। সে সবসময় সরকার দলের সাথে তালে তাল মিলিয়ে কাজ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, নেতা নামাজ পড়তে গেছেন, ফরহাদের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী এসে প্রথমে মেজবান হোটেলটি ভাংচুর করে, পড়ে ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের সামনে রাখা মোবাশ্বের আলম ভূইয়ার গাড়িটি ভাংচুর করে এবং গাড়িতে থাকা কিছু নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

লালমাই উপজেলা ছাত্রদল নেতা, লালমাই উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব বি এই এল হাবিব ফেইসবুক স্ট্যাটাসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অতি উৎসাহী হওয়া ভালো না। যে বা যাহারা মোবাশ্বের ভূইয়ার গাড়িতে হামলা করছেন তারা অন্যায় করেছেন! এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

আল-আমিন অয়ন নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়, এতে উল্লেখ করে বলেন, ফরহাদ ২০০১ থেকে ২০০৬ সালে যে তান্ডব চালিয়েছো এই গুলা পাবলিক ভয় পায় না, উল্টো তোমাকে থেরাপি দিয়ে দেওয়া যাবে, ইনশাআল্লাহ।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি একটি সামাজিক অনুষ্ঠান শেষ করে আসার পথিমধ্যে ( ভুশ্চি বাজারে) আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করে মসজিদে নামাজ আদায় করতে যাই, নামাজ শেষ করে এসে দেখি স্থানীয় একটি হোটেল এবং আমার গাড়িটি ভাংচুর অবস্থায় পড়ে আছে। এসময় স্থানীয় নেতাকর্মীরা আমাকে সেভ করে সরিয়ে নিয়ে আসে।

লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এই ঘটায় একটি মামলা হয়েছে, মামলার নাম্বার ৪৬/২৫, আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় মেলার নামে অবৈধ লটারির টিকিট বিক্রি: এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মেলার নামে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পরিমল জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদাও বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তরু চন্দ্র মোহন্তের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার যায়েদ হোছাইন জানায়, ‘জনসাধারণকে প্রলুব্ধ করে লটারি বিক্রি করা মূলত প্রতারণার শামিল। এটি একটি আইনবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

তাই দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানের সময় পরিমলের কাছ থেকে মেলার লটারির ১ হাজার ৫০০টি টিকিট জব্দ করা হয়। ’

তিনি আরও জানায়, ‘জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বরুড়ায় ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার:

ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি বাজারে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ গ্রুপের উদ্যোগে বরুড়ার বন্ধু মর্ডান স্কুলের শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের আয়োজনে বন্ধুদের নিয়ে এক পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়,পাশাপাশি জ্যৈষ্ঠের বিভিন্ন মুখরোচক রসালো ফল খাওয়ানো হয়। বিভিন্ন থানার বিভিন্ন পেশাজীবী বন্ধুরা ইউনিটি গ্রুপের আহবানে প্রায় ৪০ জন বন্ধুর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এক জাঁকজমক ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

২০২১ সালের জুলাই মাসে শুরু হওয়া এই গ্রুপটি ইতিমধ্যে প্রথম কোনো আঞ্চলিক গ্রুপ হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদিত ও রেজিস্টারভুক্ত গ্রুপ হিসেবে রেজিঃ হয়েছে।

গ্রুপের শুরুলগ্ন থেকে বেশ সুনামের সাথে বিভিন্ন সামাজিক, মানবিক ও পুনর্মিলনী প্রোগ্রামগুলো করে আসছে । তারই ধারাবাহিকতায় ইউনিটি ফাউন্ডেশন থেকে আজকেও বুড়িচং খাড়াতাইয়া স্কুলের বন্ধু মো: ওমর ফারুককে চিকিৎসা বাবত নগদ অর্থ দেয়া হয়। দুপুর ১ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া প্রোগ্রামের বিভিন্ন পেশাজীবী বন্ধুরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বন্ধুদের মাঝে ইউনিটির অনুভূতি শেয়ার করেন। তখন বন্ধুরা কিছু মুহূর্তের জন্য আবেগঘন পরিবেশের সৃষ্টি করে, একে অন্যের সাথে কোলাকুলি, ভাব বিনিময়, ঈদ শুভেচ্ছা বিনিময় করে।

দুপুরে খাওয়া দাওয়া ও কুশল বিনিময় শেষে গ্রুপ ছবি তুলার মাধ্যমে স্মৃতি বিজড়িত করে রাখা হয় ,আজকের প্রোগ্রামের আয়োজক আনোয়ারের সমাপনী বক্তব্যে মধ্য দিয়ে সুন্দর এই ঈদ আড্ডাটি শেষ হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন কাজী সাইফুল, মামুন আব্দুল্লাহ, মডারেটর সদস কার্তিক চন্দ্র,এড. সাইফুল আলম, জাকির হোসেন, লিফট মামুন, সাংবাদিক আলমগীর হোসেন, ফারুখ হোসাইন আনিছুর রহমান , আল আমিন হোসেন রাকিব, মহিউদ্দিন মহিসহ গ্রুপ এক্সপার্ট নুরুদ্দিন সোহেল ও গ্রুপের প্রিয় বন্ধু মিজান, ইঞ্জি : সাখাওয়াত, কাজী কাউসার, ওমর কৃষ্ণ, দেলোয়ার শিমুল ভূঁইয়া, আরিফ, ইউসুফ,কামরুল ইসলাম রাজু, ইরফান চৌধুরী,ছোটন সহ আর অনেক বন্ধুরা ঈদ অনুভূতি শেয়ার করেন।

এডমিন ও মডারেটর প্যানেলের পক্ষ থেকে বন্ধু আনোয়ারকে প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।ভবিষ্যতে বন্ধুদের নিয়ে এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেয়ার , ইউনিটি বন্ধুত্বের বন্ধন অটুট রাখার, ইউনিটি গ্রুপে বিভিন্ন মানবিক ও ইউনিক কাজের মাধ্যমে গ্রুপকে আরো শক্তিশালী ও সবাইকে সামনের দিকে এগিয়ে নেয়ার আশ্বাস দেন ও সবার কাছে দোয়া কামনা করেন।

ফুটবল টুর্ণামেন্টের অনুষ্ঠানের অতিথি মঞ্চে একসাথে বিএনপি ও আ’লীগ নেতৃবৃন্দ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ২৬ নং ওয়ার্ডের বল্লভপুর মানবিক সংগঠনের ব্যানারে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের অতিথি মঞ্চে একসাথে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ।

সোমবার (৯ জুন) বিকেল ৫ টায় বল্লভপুর প্রাইমারি স্কুল মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপুর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার কাউছার, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম নাঈম। এছাড়া উদ্বোধক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ি মো: ওসমান গনি ও বিশেষ অতিথি হিসেবে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের নাম ব্যানারে থাকলেও তারা উপস্থিত ছিলেন না।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এক মঞ্চে বিএনপি-আওয়ামী লীগের নেতাদের একত্রে উপস্থিতি ও পুরষ্কার বিতরণ করাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মহানগরজুড়ে। এ ঘটনা বেশ বির্তকের জন্ম দিয়েছে।

স্থানীয়দের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা রাজনীতিতে থাকতেই পারে। দূরত্ব কমিয়ে একত্রে থাকলে রাজনীতিতে সুষ্ঠু-অবাধ পরিবেশ বিরাজ করবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, মানবিক সংগঠনের ব্যানারে এভাবে এক মঞ্চে অবস্থান করাটা লজ্জার। বিগত ১৫ বছর ধরে আমরা বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারিনি। অসংখ্য মামলায় জেল খেটেছি। আদালতে ঘুরতে ঘুরতে দিন শেষ হইতো। সেই স্বৈরাচার আজও আমাদের নেতাদের সাথে এক মঞ্চে অতিথির আসন অলংকৃত করে।

এ বিষয়ে জানতে ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহের হোসেনের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মুঠোফোনে জানান, এ অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না। আমি ছিলামও না।

ঐক্য, সংস্কার, মুক্তি এমন উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (১০জুন) বিকেলে বাংলাদেশ আমজনগণ পার্টি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁয় ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আমজনগন জনগন পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বক্তব্য রাখেন এসময় তিনি বলেন জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ আমজনগণ পার্টি। দেশের মানুষ এখন বুঝে গিয়েছে কোন দল ভালো আর কোন দল খারাপ। ইনশাআল্লাহ আগামীতে এ আমজনগণ পার্টিই সেরা জনসেবক দল হিসেবে পরিচিতি লাভ করবে। দলের আত্ম প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই ৬৪ জেলার অধিকাংশ জেলা ও উপজেলার কমিটি সম্পন্ন হয়ে গিয়েছে।

জেলা আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সোলেমান মিয়াজী,সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি, জহিরুল ইসলাম বাবু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা বিভাগীয় সংগঠক আবুল কালাম আজাদ ও এডভোকেট স্বপন কুমার সরকার বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমজনগণ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বলেন, বাংলাদেশ আমজনগন পার্টি হচ্ছে জনসাধারণের দল। ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা করা, মজুলুমের পক্ষে কথা বলা,একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়া শোনার সুযোগ করে দেয়া ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে এ দলের মূল লক্ষ্য।

পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।