All posts by jitu

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

রোববার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে বলা হয়, ‘আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন।’ অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

ওই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়, যেটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারও মৃত্যুদণ্ড হলে, তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেন। সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের ওপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে।

ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ২০২২ সালের ২৬ জানুয়ারি হাইকোর্টে ওঠে। সেদিন আদালত তা শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিরা। আসামিদের এই ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর হাইকোর্টে একসঙ্গে শুনানি হয়।

গত বছরের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে। এরপর পেপারবুক থেকে উপস্থাপনের মাধ্যমে গত ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয়। সেদিন থেকে মধ্যে এক দিন ছাড়া প্রতি কার্যদিবসে শুনানি হয়। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি শুনানি নিয়ে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, খন্দকার বাহার রুমি, নূর মুহাম্মদ আজমী ও রাসেল আহম্মেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার জুয়েল, লাবনী আক্তার, তানভীর প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ শুনানিতে ছিলেন। আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী, মোহাম্মদ শিশির মনির প্রমুখ শুনানিতে অংশ নেন।

বিচারিক আদালতের রায়ে কার কী সাজা ছিল

প্রায় চার বছর আগে এ মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মী।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মো. মেফতাহুল ইসলাম জিয়ন, মো. মাজেদুর রহমান মাজেদ, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মো. শামসুল আরেফিন রাফাত, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ সেতু, মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ। তখন ৩ জন পলাতক ছিলেন। তাঁরা হলেন মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ। আর যাবজ্জীবন কারাদণ্ড হয় মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেওয়াল ভেঙে পালান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিকে গত ২৫ ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম কাচ্চি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ডায়ানামিক ট্রেডার্সের স্বত্তাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী খোরশেদ আলম, উপজেলা জাতীয় পার্টির(জাফর) সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহীদুল ইসলাম জিয়া, থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম, আল মক্কা ট্রাভেলসের স্বত্তাধিকারী মুফতি খোরশেদ আলম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল, ছাত্র প্রতিনিধি মামুন মজুমদার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। সাংবাদিকদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মোঃ এমদাদ উল্যাহ, জহিরুল হাসান, আবু বকর সুজন, মনোয়ার হোসেন, আবদুল মান্নান, কামাল হোসেন, এএফএম রাসেল পাটোয়ারী। এ সময় প্রেস ক্লাবের কার্যকারী কমিটির সদস্য, সাধারন সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর এই প্রথম সুন্দর আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত সকলেই এ সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

কুমিল্লায় বিজিবি’র অভিযানে লক্ষ টাকার ভারতীয় বাসমতি চাউল আটক

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সফল অভিযানে ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টায় কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পালপাড়া নামক স্থানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬,৭৭০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল উদ্ধার করা হয়।

জব্দকৃত চাউলের বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতারই অংশ বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে যেকোনো অবৈধ কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের সামনে বিবাদীকে মা*রধ*র করলো বাদী, অবরুদ্ধ চার পুলিশ সদস্য

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা তিতাস উপজেলায় মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করতে বাদীপক্ষকে সাথে নিয়ে পুলিশ আসামীর বাড়িতে যায়। এই সময় পুলিশের সামনেই বাদীপক্ষের লোকজন বিবাদীকে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই পায়ে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, পুলিশের সামনে থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এই ঘটনার স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চার পুলিশ সদস্যকে একটি ঘরে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় উপজেলা বিএনপির নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।

শুক্রবার রাত ১১ টার সময় কুমিল্লা তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মামলার বাদী পক্ষ জসিম উদ্দিনের ছেলে রাকিব হোসেন ও বিবাদী পক্ষের একই এলাকার মৃত লালা ভূইয়ার ছেলে মাওলান এবং তার ছেলে মাসুদ ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইন্টারনেট ব্যবসা করে আসছিল। ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একাধিকবার বাকবিতন্ডা হয়। এরই জেরে বুধবার (১১ই মার্চ) সন্ধ্যায় কুড়েরপাড় স্ট্যান্ডের সামনে রাকিবকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। পরে রাকিব বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ই মার্চ) তিতাস থানায় মাসুদ ভূইয়া ও তার বাবা মাওলান ভূইয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

এই মামলার আসামীদের গ্রেফতার করতে শুক্রবার রাতে আসামীদের বাড়িতে যায় পুলিশ। পুলিশের সাথে বাদীপক্ষের ১০/১৫ জন সাথে যায়। এই সময় মামলার ২ নং আসামী মাওলান ভূইয়াকে দেখতে পেয়ে বাদীপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাওলান ভুইয়ার দুই পা জখম করে পুলিশের সামনে পালিয়ে যায়। পরে স্বজনরা মাওলানকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের একটি ঘরে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় উপজেলা বিএনপির নেতারা গিয়ে স্থানীয়দের কঠিন বিচারের আশ্বাস দিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।

দড়িকান্দি গ্রামের আলম বাদশা নামে এক ব্যাক্তি বলেন, দুই গ্রুপের মধ্যে ইন্টারনেট ব্যবসাকে নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সন্ধ্যায় বাদীপক্ষ রাকিবের সাথে বিবাদী পক্ষের মারামারি হয়। পরে রাকিব মামলা করলে পুলিশ আসামী ধরতে আসামীর বাসায় যায়। তখন পুলিশের সামনেই বাদীপক্ষের লোকজন বিবাদী মাওলানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশের সামনে এমন নিন্দনীয় ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের দুই ঘন্টা একটি ঘরে অবরুদ্ধ করে রাখে পরে সেনাবাহিনী বিএনপি নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

এই বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, পুলিশের সামনে বিবাদীকে কুপিয়ে জখম করা পর স্থানীয়রা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। মোবাইল ফোনের মাধ্যমে এ ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। সেখানে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের সাথে কথা বলে এই ঘটনার তদন্ত করে কঠিন ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাস দিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কল রিসিভ করেনি।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, এই ঘটনার সম্পর্কে উনি জানে না, এই বিষয় জানতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল দেন।

চৌদ্দগ্রামে বাজারের বর্ধিত ইজারা প্রত্যাহারের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐহিত্যবাহী মুন্সীরহাট বাজারের ইজারা মূল্য অন্তত চার গুন বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত ইজারামূল্য প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানবন্ধন করেছে ব্যবসায়ীরা।

শনিবার সকালে উপজেলার মুন্সীরহাট বাজারে মানববন্ধন শেষে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, মুন্সীরহাট বাজারের পূর্বের ইজারামূল্য ৬লক্ষ ১৭হাজার টাকা। কিন্তু পাশ^বর্তী ইউনিয়নের এক রাজনৈতিক দলের নেতা চলতি অর্থবছরে সরকারী ইজারায় অংশ নিয়ে বাজারটি ২৩লক্ষ টাকায় ইজারা নিয়েছে। যা পূর্বের ইজারার প্রায় ৪গুন বেশি। আমরা অবিলম্বে এ ইজারা বাতিল চাই।

বাজারের মাংশ ব্যবসায়ী শাহিন বলেন, আমরা পূর্বে ৮০ টাকা খাজনা দিয়েছি। এখন হিসেবে তা ২৫০ টাকার উপরে হবে। এত টাকা ইজারা দিয়ে আমাদের ব্যবসা করা সম্ভব হবে না। আমরা বর্তমান ইজারা বাতিল চাই।

ফল ব্যবসায়ী মহিউদ্দিন ওয়াসিম বলেন, আমরা কাচা মালামাল ব্যবসায়ী। বর্ধিত ইজারা আমাদের পক্ষে দেয়া সম্ভব না।। আমরা পূর্বে যে ইজারা দিয়েছি সেটাই বহাল চাই। মাছ ব্যবসায়ী রাসেল আহমেদ বলেন, আমরা পূর্বে যা খাজনা দিয়েছি এর এক টাকাও বেশি দিব না।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী ইউসুফ আলী, অল্উির রহমান, শাহ আলম, রুবেল মিয়া, ছিদ্দিকুর রহমান, রাসেল মিয়া, নুর ইসলাম, শাহিন আলম, শাহ জালাল, শুক্্কুল মিয়া, রুহুল আমিন, গণেষ নাগ প্রমুখ।

চাঁদপুরে শতবর্ষী মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে মাদরাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। শুক্রবার (১৪ মার্চ) বাদ আসর মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানটি খু্বই সুন্দর। আয়োজকদের ধন্যবাদ জানাই। ১৯০১সালে অত্র মাদরাসাটি মরহুম ছমিরউদ্দিন কারী সাহেব প্রতিষ্ঠা করেন। ১৯৬৬ সালে শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব কামিল প্রতিষ্ঠা করেন। এ মাদরাসার অনেক প্রাক্তন ছাত্র দেশের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দ্বীনি এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে সকলেই সহযোগিতা করছে। দক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা লেখাপড়ার মানও ভালো। অনেকের সহযোগিতায় মাদরাসায় এগিয়ে যাচ্ছে। এ মাদরাসা ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।আগামী আরো হবে। ব্যতিক্রমী একটা আয়োজনে আজ মাদরাসায় মিলনমেলা ঘটছে।

মাদরাসার প্রাক্তন ছাত্র সাংবাদিক ডা. মোঃ আবদুল্লাহ শাকুর এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও বাগাদী আহম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ড. আব্দুল মান্নান, শাহতলী আদর্শ একাডেমীর সুপার মাওলানা গিয়াস উদ্দিন আজম, মাদরাসার সাবেক ছাত্র মাওলানা মহিউদ্দিন, আল আমিন একাডেমী গুনরাজদী শাখার ইনচার্জ নাসির উদ্দিন, সাবেক ছাত্র ও ব্যবসায়ী জাকারিয়া মহিউদ্দিন, সাবেক ছাত্র মাওলানা কামরুজ্জামান পাটওয়ারী, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, মাদরাসার বতর্মান ছাত্র মেহেদী হাসান, মোঃ মাহফুজ, নুর মোহাম্মদ, সিয়াম।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সাবেক শিক্ষক মোঃ দেলোয়ার মাস্টার, সাবেক ছাত্র মাওলানা আবু হানিফ, বাজার ব্যবসায়ী মোঃ হেলাল মাল, সাবেক ছাত্র মাওলানা হাবিবুর রহমান, মোঃ তাজুল ইসলাম, বেলাল হোসাইন, অ্যাড নুরুজ্জামান পাটওয়ারী, অ্যাডভোকেট শরীফউদ্দিন পাটওয়ারী, মোঃ মোস্তফা সহ বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ।

দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন

দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে আলোচনা ও ইফতার

স্টাফ রিপোর্টার:

অরাজনৈতিক স্বেচ্ছাসেী সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য ও সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বিটেশ্বর এস আর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহাম্মেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া (আলম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার গাজী মো. মোতাব্বির হোসেন, ইঞ্জিনিয়ার মো. বিল্লাল হোসেন, রাহাত বেপারী, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রাসেল আহাম্মেদ রাফি, রাজু প্রধান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মাহবুবুর রহমান, শরীফ ভূঁইয়া, আবু সাঈদ সরকার, দিপু প্রধান, রাশেদুল ইসলাম, রাহাত প্রধান, ওমর ফারুক প্রধান প্রমূখ।

সাবেক এমপি সুবিদ আলীর ভাতিজা মনির গ্রেফতার

 

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লা -১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়ার ভাতিজা মোঃ মনির হোসেন ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ছোট বসুরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাত হোসেন ও বাবু হত্যার দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

সে দাউদকান্দি উপজেলার জুরানপুর ভূইয়া বাড়ির আব্দুস সালাম ভূইয়ার পুত্র মোঃ মনির হোসেন ভূইয়া।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, স্থানীয় সাবেক এমপি’র ভাতিজা মোঃ মনির হোসেন ভূইয়াকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ছোট বসুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত রিফাত ও বাবু দুটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি কে গ্রেফতার করি। গ্রেফতারের পর আসামী কে কুমিল্লা জেলহাতে প্রেরণা করা হয়।

বসুন্ধরা টয়লেট্রিজের রমজানের বিশেষ মেলা: ৪০% পর্যন্ত ছাড়ের অফার

 

ডেস্ক রিপোর্ট:

রমজান উপলক্ষ্যে বসুন্ধরা টয়লেট্রিজের চলছে বিশেষ মেলা, যেখানে বসুন্ধরা টয়লেট্রিজ এর উদ্বোধনী অফার হিসেবে সকল পণ্যের উপর থাকছে ৪০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। গ্রাহকরা প্রতি শুক্রবার মসজিদ এবং বাজার এলাকায় চলমান বিশেষ মেলা থেকে এই অফারের সুবিধা নিতে পারবেন।

পুরো রমজান মাস জুড়েই প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যের উপর থাকছে ৪০% পর্যন্ত ছাড়। চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র এই মাসে সকলের হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই বসুন্ধরা টয়লেট্রিজ এর এই বিশেষ উদ্যোগ।

গ্রাহকরা এসময় নিত্য প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০% পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ আশাবাদী।

তাই রমজানে নিত্য প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ক্রয় করুন বিশেষ ছাড়ে এবং সুরক্ষিত থাকুন সবসময়।

হিযবুত তাহরির সাথে জড়িতের অভিযোগে রূপসী বাংলা কলেজের সাবেক প্রভাষক গ্রেফতার

 

স্টাফ  রিপোর্টার:

হিযবুত তাহরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  কুমিল্লা রূপসী বাংলা কলেজের সাবেক জুনিয়র প্রভাষক মো: আবু তাহের সাগরকে  গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৭ মার্চ তাকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়  এলাকা থেকে  আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ২ রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আবু তাহের সাগর  কুবির সাবেক শিক্ষার্থী । তিনি কুমিল্লা রুপসি বাংলা কলেজের একজন প্রভাষক  হিসেবে কর্মরত ছিলেন। তাকে আটক করার পর কলেজ থেকে তার স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার  একটি  চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। সেখানে তাকে ২৪ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ্য রয়েছে।

এ বিষয়ে জানতে রূপসী বাংলা  কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে  শুক্রবার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ জানান, তার দুই দিনের রিমান্ড গৃহিত হয়েছে। তবে এখনো তাকে রিমান্ডে আনা হয় নি।