All posts by jitu

বসুন্ধরা টয়লেট্রিজের রমজানের বিশেষ মেলা: ৪০% পর্যন্ত ছাড়ের অফার

 

ডেস্ক রিপোর্ট:

রমজান উপলক্ষ্যে বসুন্ধরা টয়লেট্রিজের চলছে বিশেষ মেলা, যেখানে বসুন্ধরা টয়লেট্রিজ এর উদ্বোধনী অফার হিসেবে সকল পণ্যের উপর থাকছে ৪০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়। গ্রাহকরা প্রতি শুক্রবার মসজিদ এবং বাজার এলাকায় চলমান বিশেষ মেলা থেকে এই অফারের সুবিধা নিতে পারবেন।

পুরো রমজান মাস জুড়েই প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যের উপর থাকছে ৪০% পর্যন্ত ছাড়। চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র এই মাসে সকলের হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই বসুন্ধরা টয়লেট্রিজ এর এই বিশেষ উদ্যোগ।

গ্রাহকরা এসময় নিত্য প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০% পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে বসুন্ধরা টয়লেট্রিজ কর্তৃপক্ষ আশাবাদী।

তাই রমজানে নিত্য প্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ক্রয় করুন বিশেষ ছাড়ে এবং সুরক্ষিত থাকুন সবসময়।

হিযবুত তাহরির সাথে জড়িতের অভিযোগে রূপসী বাংলা কলেজের সাবেক প্রভাষক গ্রেফতার

 

স্টাফ  রিপোর্টার:

হিযবুত তাহরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  কুমিল্লা রূপসী বাংলা কলেজের সাবেক জুনিয়র প্রভাষক মো: আবু তাহের সাগরকে  গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৭ মার্চ তাকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়  এলাকা থেকে  আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ২ রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আবু তাহের সাগর  কুবির সাবেক শিক্ষার্থী । তিনি কুমিল্লা রুপসি বাংলা কলেজের একজন প্রভাষক  হিসেবে কর্মরত ছিলেন। তাকে আটক করার পর কলেজ থেকে তার স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার  একটি  চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। সেখানে তাকে ২৪ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ্য রয়েছে।

এ বিষয়ে জানতে রূপসী বাংলা  কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে  শুক্রবার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ জানান, তার দুই দিনের রিমান্ড গৃহিত হয়েছে। তবে এখনো তাকে রিমান্ডে আনা হয় নি।

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার কাবিলা বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি আট লাখ আট হাজার টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় এই তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাত থেকে ১৪ মার্চ ভোর ৫টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত-এর উপস্থিতিতে বিজিবি ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি ভারতীয় অবৈধ আতশবাজি এবং একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি আট লাখ আট হাজার টাকা।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই অংশ হিসেবে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে।

কুবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা, দোষীদের দ্রুত বিচারের দাবি

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় তার সাথে ঘটে যাওয়া নৃশংসতার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আছিয়ার জন্য জান্নাত কামনা করে গণিত ১২তম আবর্তনের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘আমরা আছিয়ার নির্মম হত্যার বিচার চাই। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, স্বৈরাচারী আমলে ধর্ষকদের পুরস্কৃত করা হতো। কিন্তু আমরা চাই, এই ঘৃণ্য অপরাধের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে

কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে মৌন মিছিল

 

চাঁদনী আক্তার কুবি:

মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

বৃহঃপতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলন ও মুক্তমঞ্চ থেকে প্রধান ফটক পর্যন্ত মৌন মিছিল সম্পন্ন হয়।

জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া ৮ বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি।

শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ‘ধর্ষকদেরকে খুব দ্রুত শাস্তির আওতায় আনতে হবে যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে। পরবর্তীতে কোনো ধর্ষক যেনো কোনো নারীর দিকে ধর্ষণ করার দৃষ্টিতে তাঁকাতে না পারে’।

শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা বলেন, ‘আছিয়াসহ সারাদেশে শিশু ও নারীদেরকে যে ধর্ষকেরা ধর্ষণ করেছে, সেসকল ধর্ষকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি’।

উল্লেখ্য, আজ বৃহঃপতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সিএমএইচ হাসপাতালে ধর্ষণের শিকার আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী মোট ৫৫ হাজার ১৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।

তিনি বলেন, “সারা দেশের মতো কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। নগরীর ১১৪টি কেন্দ্রে ৫৫ হাজার ১৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুইজন স্বেচ্ছাসেবক ও প্রতিটি ওয়ার্ডে দুইজন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।”

এ কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এ কর্মসূচির সফল বাস্তবায়নে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্ধারিত কেন্দ্রগুলোতে দক্ষ স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনা। এজন্য অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিশুদের অপুষ্টি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবো।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বুড়িচং প্রেসক্লাবের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বুড়িচং সদরের ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলোজি কলেজের হলরুমে বুড়িচং প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, অধ্যক্ষ আবু তাহের, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সভাপতি কামাল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া, দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান, বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা ও আরটিভি স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা ও মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, মাই টিভি কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন, ইসলামী ব্যাংক বুড়িচং শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, দলিল লেখক সমিতির জেলা সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, দপ্তর নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সিএনজি ও অটোরিকশা চালক সমিতির সভাপতি শহীদুল্লাহ্, যুব অধিকার পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক সেলিম ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান, বিএনপির দপ্তর সম্পাদক নাজির মাহমুদ নছির ভূঁইয়া, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম হাসান, সাপ্তাহিক আমোদ পত্রিকার প্রতিনিধি শরিফ।

এসময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক মোঃ সাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সদস্য রাকিবুল হাসান রনি, মোঃ আলমগীর হোসেন বাচ্চু, মোঃ ফয়েজ, রবিউল হোসেন, তাজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারিকুল ইসলাম পিয়াস, শাকিলসহ প্রেস ক্লাবের সদস্য ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন তাজুল ইসলাম ও শেষে মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

কুমিল্লায় পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদন :

কুমিল্লায় পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩মার্চ) সকালে কুমিল্লা আদর্শ সদর ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে অবস্থিত চক্ষু হাসপাতালের পার্শ্বে একটি নাল জমিতে বোনের অংশ বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন নগরীর ১৭ নং ওয়ার্ড বাসিন্দা মৃত ছিদ্দিক মিয়ার মেয়ে রাশিদা খাতুন।

কুমিল্লা জেলার অন্তর্গত, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা মেহেরকুল এলাকাধীন সাবেক ২৩২/১নং মৌজা-খামার কৃষ্ণপুর হালে ২০৪ নং জে,এল ভূক্ত মৌজা-কৃষ্ণপুর আরএস ৫৯ ও ৫৮ নং খতিয়ান, বি এস চুড়ান্ত ৯০ নং খতিয়ান খারিজা ৮৩০ নং খতিয়ানা ভুক্ত জায়গায় আমার পৈতৃক সম্পত্তি ফারায়েজ মোতাবেক বুঝিয়ে দিচ্ছে না আপন ভাই ইদ্রিস মিয়া এমন অভিযোগে ভুক্তভোগী বোন রাশিদা খাতুন মানববন্ধন করেন।

তিনি আরো বলেন, আমি কোন ধরনের ঝামেলা চাইনা আমাকে আপোষে জায়গা বুঝিয়ে দিলে আমার ভাইয়ের প্রতি আমার আর কোন প্রকার অভিযোগ থাকবেনা।

মানববন্ধনে রাশিদা বেগম বলেন, আমার জায়গা না বুঝিয়ে দিয়ে আমার ভাই ইদ্রিস মিয়া অত্র জায়গাটি অন্য ব্যক্তিকে পাওয়ার দিয়ে দেয় তার ফলেই আজকের মানববন্ধন।

এ বিষয়ে ইদ্রিস মিয়া সাথে যোগাযোগ করতে চাইলে তার মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পক্ষান্তরে পাওয়ার নেওয়া ব্যক্তির সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি একান্তই তাদের ভাই-বোনের বিষয়। জায়গাটি আমি পাওয়ার নিয়েছি সেক্ষেত্রে আমি অত্র জায়গার সকল কাগজপত্র চুল ছেঁড়া বিশ্লেষণ করেই নিয়েছি। রাশিদা বেগম যেই দাগে জায়গা দাবি করছেন সেই দাগে উনার ভাই ইদ্রিস মিয়ার জায়গা রয়েছে মোট ৪৮ শতক আর সেই দাগে আমরা পাওয়ার নিয়েছি ৩৩ শতক, এখানে আরো ১৫ শতক অবশিষ্ট জায়গা রয়েছে।

ফলে রাশিদা বেগমের টানানো সাইনবোর্ড অনুযায়ী এই জায়গায় ১০ শতক দাবি করছেন আরো অবশিষ্ট জায়গা রয়েছে পনের শতক বলে জানান তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী রাশিদা খাতুনের ছেলে আহসানুর জামান সাব্বির ১৩ মার্চ কোতোয়ালি মডেল থানায় মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর মিয়ার ছেলে বাবু,পাথুরিয়াপাড়া এলাকার হাসান মিয়া ও সংরাইশ এলাকার জুয়েলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কাতারে টৌকিওসেট গ্রুপ অব কোম্পানির ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার প্রতিনিধিঃ

কাতার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে টৌকিওসেট গ্রুপ অব কোম্পানির আয়োজনে রিতাজ সালওয়া অভিজাত রিসোর্টে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক এম,এ,সালামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন টোকিওসেট গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সি,আই,পি সাইফুল ইসলাম সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদুত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টৌকিওসেট গ্রুপ অব কোম্পানির পরিচালক শফিকুর রহমান।

প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদুত বলেন, নিউমেক্স এবং টোকিসেট গ্রুপ কাতারে এবং ডুবাইতে একটি প্রতিষ্টিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান, আমি অত্যন্ত আনন্দিত এই প্রতিষ্ঠানটি সম্পুর্ণ বাংলাদেশীদের শ্রম এবং অর্থে আজকে এতদূর এগিয়ে আসছে। আমি এই প্রতিষ্ঠানের কর্নধার যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আরও আনন্দিত যে এই প্রতিষ্ঠানে প্রচুর বাংলাদেশী কাজ করছেন এবং এই প্রতিষ্টানে অর্জিত সব অর্থ তারা বৈধ পথে দেশে পাঠাচ্ছেন এই জন্য এই প্রতিষ্টানের কর্নধার সাগর সাহেব সি,আই,পিতে ভুষিত হয়েছেন। আমি আশা করবো এই প্রতিষ্ঠান গুলো আরও সাফল্য মন্ডিত হবে এবং কমিউনিটির জন্য এবং বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে নিয়ে আসবে।
টোকিওসেট গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সি,আই,পি সাইফুল ইসলাম সাগর বলেন, প্রত্যেক বছর আমরা চেষ্টা করি বাংলাদেশে আমাদের শুভাকাংক্ষী এবং আত্মীয়স্বজনকে নিয়ে ইফতার করা। এই বছর যেহেতু আমরা দেশের বাহিরে অবস্থান করছি সেই সুবাদে আমরা কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশ দুতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি, শুভাকাংক্ষী, বন্ধুবান্ধব, স্টাফ বৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সবাইকে যেন এক সাথে পাই সে জন্য এই ইফতারের আয়োজন করেছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ থাকে যে, সিআইপি সাইফুল ইসলাম সাগর এর বড় ভাই সাইদুর রহমান সৈকত তিনিও বৈধ পথে বাংলাদেশে সর্বাধিক রেমিটেন্স পাঠানোর কারনে বাংলাদেশের প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিআইপি সম্মানসূচক উপাধিতে ভূষিত হন। সিআইপি সাইদুর রহমান সৈকত এবং সিআইপি সাইফুল ইসলাম সাগর উভয়ই বাংলাদেশের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ১ নং কালীর বাজার ইউনিয়নের অন্তর্গত ধনুয়াখলা গ্রামের হাজী শফিকুর রহমানের সন্তান। উভয়ই টোকিওসেট গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সিআইপি মাহবুব আলম মানিক এর শ্যালক এবং বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত ও টোকিও সেট গ্রুপ অব কোম্পানির পরিচালক সিআইপি মোসাম্মৎ জেসমিন আক্তারের সহোদর।

স্বাগত বক্তব্য রাখেন সেলস ম্যানেজার শাহজাহান সাজু। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন দুতবাসের অনুবাদক মাওলানা আব্দুল খালেদ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দুতাবাসের অনুবাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম।

সভাপতির সমাপনী বক্তব্যে সি,আই,পি সাগর উপস্থিত সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর পরেই সবার জন্য বাহারি স্বাদের ইফতার ও নৈশভোজের এর আয়োজন উন্মুক্ত করা হয়।

সবশেষে সবার সুস্বাস্থ্য ও মন্গল কামনায় অতিথিদের বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কুমিল্লার সীমান্তে ৩৪ লক্ষ ৭৬ হাজার টাকা

কুমিল্লার সীমান্তে ৩৪ লক্ষ ৭৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ মার্চ সকাল ৭ টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১,৪৪,৯৪০ পিস কিং কোবরা বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৩৪,৭৬,০০০/- (চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা।

উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।