All posts by jitu

মুরাদনগরে ১০ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে ১০টাকায় খাবার পেলেন দিনমজুর, পথচারী, যানবাহন শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ সাড়ে চারশো মানুষ।

সোমবার (৫ই মে) দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন মানব সেবায় মি. ফানের সার্বিক তত্বাবধানে ও প্রবাসী, সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দুপুরে ১২টা থেকে এই কার্যক্রম শুরু হয়ে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।

খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, মুরগির মাংস, ডাল, সাথে ছিলো ফিল্টার করা খাবার পানি। একঝাক তরুণ সেচ্ছাসেবীদের শ্রমে ১০টাকায় খাবারের কার্যক্রমটি বাস্তবায়িত হয়।

অটোরিক্সা চালক জাহাঙ্গীর মিয়া বলেন, ১০টাকায় মাংস দিয়ে পেট ভর্তি খাবার খেয়ে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি এমন আয়োজন যেন সব সময় করতে পারে।
পথচারী আমির হোসেন বলেন যারা এই আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেনো তাদের ভাল রাখে।

মানবসেবায় মি. ফান সংগঠনের সমন্নয়ক মাহবুব আলম শাকিল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এটা দেখে আমরাও মুরাদনগরের দরিদ্র ও শ্রমিক, প্রতিবন্ধি, নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুকদের জন্য এই খাবারের আয়োজন করি।

দশটাকায় খাবারের বিষয়ে তিনি বলেন, ১০টাকার অর্থ হলো কেউ যেন বিনামূল্যে খাবার পেয়ে নিজে অসহায় মনে না করে তাই ১০টাকার বিনিময়ে খাবার কিনে খেয়েছে।
আমাদের মেসেজ ছিলো “এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না, যা ইচ্ছা তাই দিবন, না দিলেও সমস্যা নাই।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন কুমিল্লার চপল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩ মে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আমিনুল হক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের যৌথ স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক পদে কিশোরগন্জের মোঃ শরীফুল আলম ও সদস্য সচিব পদে বগুড়া জেলার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল রয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে ২০ জন রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন কুমিল্লার সন্তান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।

তিতাসে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলার আসামী

তিতাসে বৈষম্যবিরোধীসহ একাধিক মামলার আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্যবিরোধীসহ একাধিক মামলার আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (৪ মে) রাত সাড়ে ১০ টার দিকে মো. ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ফারুক মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা এবং ৩টি সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাসহ বর্তমানে মোট ০৯ টি মামলা রয়েছে।

গ্রেফতার হওয়া ফারুক মিয়া উপজেলার শাহ্পুর গ্রামের বাসিন্দা এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনু মিয়ার পুত্র।

কুখ্যাত কারাগার পুনরায় চালুর নির্দেশ দিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনর্নির্মাণ ও পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। রোববার (৪ মে) ফেডারেল ব্যুরো অফ প্রিজনসকে এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে একটি পোস্টে ট্রাম্প বলেন, “আলকাট্রাজকে পুনরায় গড়ে তুলুন এবং সেটি চালু করুন!” তিনি জানান, আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও হিংস্র অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, “যখন আমরা একটি শক্তিশালী জাতি ছিলাম, তখন সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের সমাজ থেকে দূরে রাখতে আমরা কখনও পিছপা হইনি।”

১৯৬৩ সালে আলকাট্রাজ কারাগার বন্ধ হয়ে যায়। এর আগে আল ক্যাপোনের মতো কুখ্যাত অপরাধীদের এখানে রাখা হতো। বর্তমানে এটি সান ফ্রান্সিসকোর একটি জনপ্রিয় পর্যটন স্থান।

ফ্লোরিডা থেকে হোয়াইট হাউসে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আলকাট্রাজকে আবার চালু করা আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, এখন আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি। এটি আইন-শৃঙ্খলার প্রতীক।”

দ্বীপের অবস্থান, ঠান্ডা পানি ও শক্তিশালী স্রোতের কারণে আলকাট্রাজকে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত কারাগার হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে কোনো বন্দি পালাতে পারেনি বলে দাবি করা হয়, যদিও পাঁচজন বন্দিকে নিখোঁজ ও ডুবে মরা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের তথ্য অনুযায়ী, আলকাট্রাজের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ বেশি ছিল, তাই এটি বন্ধ করে দেওয়া হয়।

সাবেক হাউস স্পিকার ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসি ট্রাম্পের এই পরিকল্পনাকে উপেক্ষা করেছেন। এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ষাট বছর আগে আলকাট্রাজ বন্ধ হয়ে গেছে। এখন এটি একটি জনপ্রিয় জাতীয় উদ্যান ও পর্যটন কেন্দ্র। ট্রাম্পের এই প্রস্তাব গুরুত্বহীন।”

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (০৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।

হান্নান মাসউদ তার পোস্টে জানায়, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।’

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৪ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ক্ষমতায় থাকুক আর না থাকুক, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করবে। কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেয়াকে সমর্থন করব না।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্দ্বিধায়, দৃঢ় চিত্তে, স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। ক্ষমতায় থাকি আর না থাকি, যেখানেই থাকি, এই ব্যাপারে আপনাদের নিশ্চয়তা দিতে পারি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনাদের প্রতি অতীতে যে নির্যাতন–নিপীড়ন হয়েছে, আপনাদের আইন–কানুন যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেয়া হয়েছে, এ ব্যাপারগুলোতে আমরা লড়াই করেছি। আমরা লড়াই করে চলেছি। এখনো করছি। খুব স্পষ্ট ভাষায় দৃঢ়ভাবে আবারও বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেয়াকে সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই দৃঢ়ভাবে সমর্থন দেব।’

বিএনপিই প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে উন্মুক্ত করেছিল উল্লেখ করে দলের মহাসচিব বলেন, তার আগে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল ছিল, সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা বলি না যে আমরা একেবারেই ধোয়া তুলসী পাতা। কিন্তু এ কথা নিঃসন্দেহে বলতে পারি, আমরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। আজকের যে আকাশমাধ্যম, এটা আমাদের দ্বারাই শুরু হয়েছিল। অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময়ে তৈরি করা। আমাদের সময়েই সংবাদপত্রের এবং সংবাদকর্মীদের ওপর নিপীড়ন তুলনামূলক কম হয়েছে।’

গণতন্ত্র যদি সত্যিকারার্থে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি মনের মধ্যে চিন্তা করব, আমি যা বলব, সেটাই সঠিক, তাহলে সঠিকভাবে আমরা গণতন্ত্রচর্চা করতে সক্ষম হব না। একইভাবে সংবাদমাধ্যম আমার কথা বললে ঠিক আছে, আর আমার কথা না বললে ঠিক নেই, এই চিন্তাভাবনাও কিন্তু গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে না।’

কমল এলপিজি গ্যাসের দাম

কমল এলপিজি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট:

ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা করা হয়েছে।

রোববার (৪ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। এই নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও কমেছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম ৮৪ পয়সা কমানো হয়েছে।

গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তার আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছিল। আর ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এবার কোরবানিযোগ্য পশু প্রায় ১ কোটি ২৫ লাখ

এবার কোরবানিযোগ্য পশু প্রায় ১ কোটি ২৫ লাখ, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ

ডেস্ক রিপোর্ট:

ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এ বছর প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি পশু উদ্বৃত্ত থাকতে পারে বলে জানানো হয়েছে।

রোববার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, “প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে এবার কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে। গরু-মহিষ, ছাগল-ভেড়া ও অন্যান্য প্রজাতি মিলে মোট সোয়া কোটি পশু পাওয়া যাবে।”

তিনি আরও জানান, “এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে গরু-মহিষ ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি, ছাগল-ভেড়া ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি এবং অন্যান্য প্রজাতির পশু ৫ হাজার ৫১২টি রয়েছে। চাহিদার তুলনায় প্রায় ২০ লাখ ৬৮ হাজার পশু বেশি থাকবে, যা বাজারে স্বস্তি আনতে সাহায্য করবে।”

এছাড়াও, কোরবানির পশুর সরবরাহ ও পরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লাকসামে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে একটি ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টায় নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে থেকে রেলওয়ে পুলিশ (জিআরপি) তার মরদেহ উদ্ধার করে। নিহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জামাল হোসেন জানান, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় কিশোরটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল নাকি বগির দরজার কাছে—তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ লাকসাম জিআরপি থানাকে খবর দেয়।

লাকসাম রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন বলেন, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে কিশোরটি ট্রেন থেকে পড়ে যায়। তার বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ মে) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানায়।

বৈঠকের বিষয়ে আমির খসরু জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে বলেছেন, নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চেয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কবে, কতো তাড়াতাড়ি হবে। সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলের। সেজন্য তো সবাই অপেক্ষা করছে, শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছেন। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছেন তারা। সমাপ্তি করতে হবে, এটি প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটি ভিন্ন আলোচনা।

তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করব আমরা- বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে। তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য।

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।