All posts by jitu

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে সাড়ে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মো. মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা নিজের ভোগদখলে রেখেছেন। এই অভিযোগে প্রথম মামলাটি দায়ের করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও মো. মুজিবুল হককে আসামি করা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

‘কী আর বলবো, যেই লাউ সেই কদু’

‘কী আর বলবো, যেই লাউ সেই কদু’: আদালতে হাসানুল হক ইনু

‘কী আর বলবো, যেই লাউ সেই কদু’: আদালতে হাসানুল হক ইনু

ডেস্ক রিপোর্ট:

আদালতে তোলার সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “কী আর বলবো, যেই লাউ সেই কদু।” সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন। পরে তাকে কোন পক্ষে থাকেন জানতে চাইলে তিনি উত্তরে বলেন, “আমি লাউ, কদু দুটির বিপক্ষে।”

সকাল ১০টা ৫৫ মিনিটে ইনুসহ তিনজনকে আদালতে তোলা হয়। কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়ে ছিলেন। পরে ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠেন। প্রথমে আবুল হাসানকে গ্রেফতার দেখানোর শুনানি হয়। এরপর মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়। তখন কাঠগড়ায় দুজন পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে মেনন হাসতে থাকেন। শুনানি শেষে আদালত তাদের এ মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ প্রহরায় তাদের আদালত থেকে নিচে নামানো হয়।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের দিন মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় গত ৬ নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।

কুমিল্লার সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক

কুমিল্লার সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক  আর নেই

কুমিল্লার সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক  আর নেই

হাবিবুর রহমান মুন্না:

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম সাদেক আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

আজ (১৭ ফ্রেরুয়ারি) সোমবার বেলা ১২ টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে আসলে বেলা ১ টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন।

সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজের জানাজা বাদ এশার অশোকতলা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর  তিনি  বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।  তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক বলেন, সাহেক ভাই একজন গুনী মানুষ ছিলেন। দীর্ঘদিন কুমিল্লা সাংবাদিকতা করেন, ওনার মত মানুষ  চলে যাওয়া কুমিল্লার সাংবাদিকদের জন্য ক্ষতি হয়ে গেল। মহান আল্লাহতালা ওনাকে জান্নাতবাসী করুন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

ডেস্ক রিপোর্ট:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বেশিরভাগ অংশগ্রহণকারী একটি জনমত জরিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। জরিপে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য ও সিকিমের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হবে। সারাদেশের জরিপে এই মত প্রকাশ করেছেন ২১.১ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ভারতের ৮ রাজ্যের ১৬ শতাংশ এবং পুরো ভারতের ২৯.১ শতাংশ অংশগ্রহণকারী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্স (সাবেক টুইটার)-এ এই জনমত জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের কাছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত ঠিক ছিল কি না, তা জানতে চাওয়া হয়। উত্তর-পূর্ব ভারতের ২৩ শতাংশ এবং পুরো ভারতের ৩৭.৬ শতাংশ উত্তরদাতা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তারা মনে করেন, শেখ হাসিনার মতো মিত্রকে আশ্রয় দেওয়া ভারতের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অনেকেই এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

এদিকে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছে। তবে এখনো ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।

দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে

দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে: উপদেষ্টা

দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি অনেকটা কমলেও তা এখনও সহনীয় পর্যায়ে আসেনি। তবে দুর্নীতি কমলেই সব সমস্যার সমাধান হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোন জনতা কীসের জন্য মব করছে, সেটা দেখতে হবে। তবে দুর্নীতি কমানো গেলেই সব সেক্টরের উন্নতি সম্ভব।

তিনি আরও বলেন, গত ৫৩ বছরে পুলিশকে এভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি, যা অন্তর্বর্তী সরকার করেছে। চ্যানেল-২৪সহ যেসব মিডিয়া দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে যে ১১ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে যে ১১ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট:

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে দেশে প্রায় ১৬ হাজার ১৪০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রোববার পর্যন্ত ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স প্রবেশ করেনি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৫টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

যেসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আসেনি, সেগুলো হলো— রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি এবং আইসিবি ইসলামী ব্যাংক। এছাড়াও বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকের মাধ্যমেও ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে কোনো রেমিট্যান্স আসেনি।

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার শুরুটা ছিল স্বপ্নের মতো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার সূচনা করেছিল আলবিসেলেস্তেরা। তবে সময় যত গড়িয়েছে, আর্জেন্টিনার সেই জয়রথের গতি মন্থর হয়ে এসেছে। অন্যদিকে, শুরুর ধাক্কা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত দাপুটে জয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

প্রথম রাউন্ডের এক ম্যাচেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই ম্যাচে আর্জেন্টিনার সামনে শিরোপার সমীকরণ মেলানোর সুযোগ ছিল, কিন্তু ব্রাজিল সেটি হতে দেয়নি। ১-১ গোলে ড্র করে ব্রাজিল আর্জেন্টিনাকে রুখে দেয়। ফলে শিরোপা নির্ধারণের লড়াই চলে যায় শেষ ম্যাচে। সেখানে আর্জেন্টিনাকে শুধু জয়ই নয়, ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানও বাড়িয়ে নিতে হতো। কিন্তু সেটি সম্ভব হয়নি, বরং আর্জেন্টিনা শেষ ম্যাচে হেরে বসে।

ব্রাজিল চিলির বিপক্ষে ৩-০ গোলে দাপুটে জয় পায়, অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে ২-৩ গোলে পরাজিত হয়। এই ফলাফলের মধ্য দিয়ে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে যায়। অন্যদিকে, ব্রাজিল টানা দ্বিতীয়বার এবং মোট ১৩তমবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয়।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রোববার রাতে প্রথমে ব্রাজিল চিলির মুখোমুখি হয়। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল চাপে থাকলেও শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ব্রাজিল ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতে নেয়। ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের মাধ্যমে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্ট এবং (+৪) গোল ব্যবধানে এগিয়ে যায়।

এর কিছুক্ষণ পর একই মাঠে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। শিরোপা জিততে আর্জেন্টিনার জয়ের পাশাপাশি অন্তত ৪ গোলের ব্যবধান নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু সেই কঠিন সমীকরণ মেলাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ২-৩ গোলে হেরে তারা শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে।

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না:

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে ৭ম দিনে ১৫ জনসহ ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম । রবিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে কুমিল্লায় জেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে একজনকে হত্যা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ পাটোয়ারী (৪৫) নামে একজন খুন হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের পশ্চিম কুমারডুগী পাটওয়ারী বাড়ির বাসিন্দা কলিম উল্যাহ পাটওয়ারীর ছোট ছেলে ইউসুফকে পার্শ্ববর্তী তার খালাতো ভাই মাইনুদ্দিন তাদের ঘরে ডাক দিয়ে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলে সে দৌড়ে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইউসুফ মারা যায়। এদিকে এমন খবর শুনে তার বড় ভাই মাওলানা ইব্রাহিম পাটওয়ারী ছুটে গেলে তাকেও কুপিয়ে মারাত্মক জখম করেন। তিনি বর্তমানে ২৫০ শয্যা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত মাইনুদ্দিন প্রধানীয়া, তার স্ত্রী খোদেজা বেগম ও তার ছেলে রঞ্জন প্রধানীয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে এসে তদন্ত করেন। এমন মর্মান্তিক ঘটনার খবর শুনে আশপাশের এলাকার শত শত মানুষ এ বাড়িতে ভিড় জমায়।

নিহত ইউসুফ দুই ছেলের মধ্যে বড় ছেলে তৌসিফ পাটওয়ারী দশম শ্রেনীতে পড়ে এবং ছোট ছেলে ইয়াছিন পঞ্চম শ্রেনীর ছাত্র। সে চাঁদপুর শহরের একটি মোবাইলের দোকানে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। আর অভিযুক্ত আটক মাইনুদ্দিন প্রধানীয়া পেশায় একজন ভ্যান চালক। ইউসুফের মা হনুফা বেগম জানান, সম্পত্তিগত সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তারা আমাদের উপর অত্যাচার করে আসছে। পুকুর ঘাটে গেলে ইট মারতো, আমাদের বাঁশ কেটে নিয়ে যেতো। এ নিয়ে কয়েকবার শালিসি বৈঠক হয়েছে। আজ তারা আমার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তদন্ত কার্যক্রম শেষে বিস্তারিত তুলে ধরবেন বলে জানায় পুলিশ।

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতাসহ গ্রেফতার ২

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রোলবোমায় যাত্রীবাহী বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় আ’লীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি।

রোববার তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।

জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় ৮ যাত্রী নিহত হন।

এ ঘটনায় গত বছর বাসের মালিক আবুল খায়ের বাদি হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার ১১নং আসামী ও তাঁর পুত্র নেয়ামত উল্লাহ মজুমদার রুমি ৭৯নং আসামী। গোয়েন্দা পুলিশ কুমিল্লা শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘পেট্রোলবোমা মেরে বাসের ৮ যাত্রী হত্যা মামলায় আ’লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তাঁর পুত্র যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।