All posts by jitu

‘গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে

‘গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব’

‘গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব’

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তিনি প্রতিজ্ঞা করেন, যেন আমরা গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কোনো অসম্মান না দেখাই।

শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঐকমত্য কমিশনের সভাপতি আরও বলেন, ছাত্ররা যে কারণে আত্মত্যাগ করেছিল, তা যেন পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে এবং তা সার্থক করার জন্য আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করব, যেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারি।

প্রধান উপদেষ্টা বলেন, তারা যদি এ ত্যাগ না করতেন, তাহলে অনেকের মনে প্রশ্ন থাকলেও তার জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকত না। বহু বছর ধরে আমাদের মনে যে প্রশ্নগুলো ছিল, তার উত্তর খোঁজার সুযোগ আমরা পাইনি। কিন্তু অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ সেই সুযোগ পেয়েছি।

আ'লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে

আ’লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

আ’লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এর মাধ্যমে সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরই সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল। বাংলাদেশের মানুষকে জিম্মি করে, ভোটের অধিকার হরণ করে এবং নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্যই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল।

তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে হবে।

ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন তারা একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।

অনূর্ধ্ব ১৪ চট্টগ্রাম বিভাগীয় দলে

অনূর্ধ্ব ১৪ চট্টগ্রাম বিভাগীয় দলে কুমিল্লার ৪ খেলোয়াড়, কোচের দায়িত্বে জেমস

অনূর্ধ্ব ১৪ চট্টগ্রাম বিভাগীয় দলে কুমিল্লার ৪ খেলোয়াড়, কোচের দায়িত্বে জেমস

স্টাফ রিপোর্টার:

অনূর্ধ্ব ১৪ চট্টগ্রাম বিভাগীয় দলে কুমিল্লা জেলা দলের ৪ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এ দলের কোচের দায়িত্ব পেয়েছেন হাবিব মোবাল্লেগ জেমস।

আজ শনিবার রাত ১০ টায় চট্টগ্রাম হতে খুলনার উদ্দেশ্যে রওনা দিবেন তারা।

সুযোগ পাওয়া খেলোয়াড়রা হলেন মারুফ, ফারহান, শাহাদাত ও ইমাজ।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথাকাটি থামানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষাটোর্ধ বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা-দোকানের সামনে দেলোয়ার ও সোলেমান এর মধ্যে জমি চাষের নিয়ে কথা কাটাকাটি হয়। ঐ সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের বিষয়টি মিমাংসার জন্য উভয়কে ধাক্কা দিয়ে সরানোর সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়। এই ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে রাত সাড়ে ৭টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে হাবিব তালুকদার (৫৮)এর বাড়িতে গিয়ে আক্রমন করে এবং হাবিব তালুকদারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা হাবিবকে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত হাবিব ওই গ্রামের গফুর মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০) অপরজন বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম মাসু বাদী হয়ে আজ শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট:

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে। কিছুদিনের মধ্যেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামসহ উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধিরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া চলতি মাসের শেষের দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

কোটা বাতিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের দাবি ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর থেকে ছয় মাসের বেশি সময় পার হয়ে গেছে। দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বরে শিক্ষার্থীরা জাতীয় নাগরিক কমিটি গঠন করেন। এই কমিটির পক্ষ থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা এ মাসেই আসতে পারে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, নতুন দলের কার্যক্রমে যোগ দিতে তিনি এবং উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। তিনি বলেন, “ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ও আলোচনা চলছে। এই দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থাকা সম্ভব নয়। যদি আমি এই দলে যেতে চাই, তাহলে সরকার থেকে পদত্যাগ করব।”

তিনি আরও বলেন, “আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তা করছি। যদি মনে করি সরকারের চেয়ে মাঠে গিয়ে জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি, তাহলে সরকার ছেড়ে দিয়ে নতুন দলের প্রক্রিয়ায় যুক্ত হব।” চলতি মাসেই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়ে তিনি বলেন, “আর কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।”

এছাড়া, নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট হওয়ায় সরকারের সঙ্গে তাদের দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম।

ভারতীয়দের ভিসা নবায়নে

ভারতীয়দের ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র

ভারতীয়দের ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

আমেরিকার ভিসা নবায়নে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে মার্কিন ভিসা নিতে ভারতীয়দের আরো বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ ভিসা নবায়নের জন্য মার্কিন দূতাবাস ও উপদূতাবাসে ইন্টারভিউয়ের প্রক্রিয়া আরো জটিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার জন্য বি১ ভিসা প্রয়োজন হয়, আর বেড়াতে বা ঘুরতে যাওয়ার জন্য বি২ ভিসার প্রয়োজন পড়ে। পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে দেখা করতে, কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসা আবশ্যক। সাধারণত বি১ এবং বি২ ভিসা একসঙ্গেই দেওয়া হয়।

এখন এই ভিসা নবায়নের সময়সীমা কমিয়ে ১২ মাস করা হয়েছে, যা আগে ছিল ৪৮ মাস। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ভারতে বি১ ও বি২ ভিসার জন্য আবেদন করলে অপেক্ষা করতে হতো ৯৯৯ দিন। তবে এরপর ইন্টারভিউয়ের জন্য অপেক্ষার সময় কিছুটা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। বর্তমানে দিল্লি এবং মুম্বাইয়ে এই ভিসার ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৪৪০ দিন। চেন্নাইয়ে ৪৩৬ দিন, হায়দরাবাদে ৪২৯ দিন এবং কলকাতায় ৪১৫ দিন অপেক্ষার সময় লাগছে।

এবার ভিসা নবায়নের সময়সীমা কমিয়ে আনার ফলে আমেরিকার দূতাবাসে আবেদনকারীদের ভিড় আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগে যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার চার বছরের মধ্যে নবায়নের আবেদন করতে পারতেন, এখন তাদের এক বছরের মধ্যে আবেদন করতে বাধ্য করা হচ্ছে। এর ফলে ইন্টারভিউয়ের তারিখ পাওয়া আরো কঠিন হয়ে পড়বে এবং আবেদনকারীদের অপেক্ষার সময় আরো দীর্ঘ হবে।

এই পরিবর্তনের ফলে ভারতীয় নাগরিকদের মার্কিন ভিসা নবায়নের প্রক্রিয়া আরো জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠেছে।

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রুহুল কবির রিজভী

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে—এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত ১৭ বছরে অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচনের যে ভয়াবহ পরিণতি আমরা দেখেছি, তা হওয়ার কথা ছিল না। ৯০-এর আন্দোলনের যে গতি ছিল, সেই গতি থেকে আবারও হোঁচট খেয়ে ব্রেকিং হবে—এটা কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্রেকিং নয়, গত ১৭ বছরে এমন সব দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সত্যিই বিস্ময়কর। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। কীভাবে একতরফা ও এক ব্যক্তির নির্বাচনের জন্য রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের বেলায় ভোট রাতের বেলায় করা হয়েছে, ভোটারদের মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে, ভোটকেন্দ্রের সামনে চতুষ্পদ জন্তুর পদচারণা দেখা গেছে—এ ধরনের নির্বাচন আমরা গত ১৬-১৭ বছরে প্রত্যক্ষ করেছি।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, যারা বিরোধী দলের মনোনয়ন পেয়েছেন, তাদের মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে। আর এ কাজটি করেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। কেউ কেউ মনোনয়ন জমাও দিতে পারেনি। এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময়ও ঘটেছে, জাতীয় নির্বাচনের সময়ও ঘটেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, তারা প্রতিপক্ষের ওপর কী ভয়াবহ অত্যাচার ও বাধার নজির সৃষ্টি করেছে, তা বলে শেষ করা যাবে না। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, হামলা করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এহসানুল হক হুদা, ইথুন বাবু, আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে এলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এসময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তাহেরী বিরোধী আবু হানিফ মাঝি বলেন, তাহেরীর আগমনকে কেন্দ্র করে সেখানে গান-বাজনার আয়োজন চলছিল। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়েছেন।

মাহফিলের আয়োজক রবিউল ইসলাম বলেন, তারা আমাদের মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে ভক্তবৃন্দরা বাঁধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের ৭-৮ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্র: যুগান্তর

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে মোট দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত ব্যক্তির নাম নাজমুল হোসেন (৭৫)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দিদার তরফদার (৫৫) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়। দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ছিলেন।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এই পর্বে তাবলিগ জামাতের একাংশের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীরা অংশ নিচ্ছেন। শুক্রবার রাতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করেন। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

দেবিদ্বারে নামাজরত অবস্থায়

দেবিদ্বারে নামাজরত অবস্থায় মসজিদে হামলা-ভাঙচুর, আহত ৪

দেবিদ্বারে নামাজরত অবস্থায় মসজিদে হামলা-ভাঙচুর, আহত ৪

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের সেক্রেটারিসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মসজিদের সেক্রেটারি মো. ইব্রাহীমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন ইসমাইল (৩৫), কামরুল (১৯) এবং কাওসার (২৮)। তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার পৌরসভার ৩নং ওয়ার্ডের ফতেহাবাদ দক্ষিণ পাড়া বায়তুল আক্সা জামে মসজিদে ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত এক মাস আগে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের ছেলেদের সঙ্গে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে নয়াকান্দি গ্রামের এক যুবককে মারধর করা হয়। এরপর রাত ৮টার দিকে নয়াকান্দি গ্রামের একদল যুবক ফতেহাবাদ গ্রামের কামরুলকে রাস্তায় পেয়ে মারধর করে। এ সময় কামরুলের সঙ্গে থাকা অন্য ছেলেরা প্রাণভয়ে দৌড়ে মসজিদে আশ্রয় নেয়। নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের খুঁজতে মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় এবং মসজিদের ভেতরে ভাঙচুর করে।

মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল জানান, ১০ থেকে ১২ জন যুবক হঠাৎ মসজিদে ঢুকে গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করে। তাদের হাতে রড, হকিস্টিক ও পাইপ ছিল। মসজিদের সেক্রেটারি ইব্রাহীম তাদের বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ইমাম সাহেব মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কামরুলের চাচাত ভাই শাফাতুল ইসলাম রাব্বি বলেন, “আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম। পথে নয়াকান্দি গ্রামের ইমন, মনির, সাকিব, আবু তাহের, মাসুদ, সাইদুল জিহান, তাইদুল ও রাব্বি আমাদের আটকিয়ে মারধর করে। আমরা ভয়ে দৌড়ে মসজিদে ঢুকি। তারা আমাদের খুঁজতে এসে মসজিদে ভাঙচুর চালায়।”

মসজিদের সভাপতি ও সাবেক কমিশনার আবুল কাশেম বলেন, “আমরা মসজিদে নামাজ পড়ছিলাম। হঠাৎ দেখি একদল যুবক মসজিদের বাইরে গ্লাস, দরজা-জানালা ভাঙছে। তাদের কয়েকজন মসজিদের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে জানতে পারি, ক্রিকেট খেলা নিয়ে আগের সংঘর্ষের জেরেই এই হামলা হয়েছে।”

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বলেন, “মসজিদ ভাঙার উদ্দেশ্যে হামলা হয়নি। ক্রিকেট খেলা নিয়ে পূর্ববর্তী সংঘর্ষের জেরে এক পক্ষের যুবকেরা মসজিদে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কেউ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”