All posts by jitu

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে জয় চন্দ্র শীল ও রিফাত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র ২০২৫- ২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর অধ্যাপক ড. আবু সিনা সৈয়দ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী জয় চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান রিফাতকে নির্বাচিত করা হয়।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো উজ্জ্বল হোসেন বিল্লাল, সহ- সভাপতি সাগর চন্দ্র শীল,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার পারভেজ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব উদ্দিন খন্দকার রাহিদ সহ সমিতির বিভিন্ন পদে সদস্যবৃন্দরার নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজ (সমাজবিজ্ঞান বিভাগের) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু সিনা সৈয়দ তারেক, সাবেক সভাপতি ও রেক্টর আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি ও রেক্টর এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার, , সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকারসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

কমিটির বাকি সদস্য হিসেবে বিজ্ঞান ও শিক্ষা সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ইমন, তথ্য ও প্রচার সম্পাদক পদে আদিল ও সদস্য হিসেবে মুজিবুল হক এর নামসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। যা কুমিল্লা জেলার অন্যতম প্রাচীনতম সংগঠন। শিক্ষার্থীদের মাদকের মত করাল গ্রাস থেকে মুক্ত করে শিক্ষার দিকে ধাবিত করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।

সুয়াগঞ্জ টি এ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ ইফতার ও দোয়ার অনুষ্ঠান হয়।

২৮ই মার্চ, শুক্রবার উক্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত,এই অনুষ্ঠানে এসএসসি ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান,অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার সহকারী শিক্ষকগণ।

অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, এই ইফতার আয়োজনের উদ্দেশ্য শুধু একত্রিত হওয়া নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জোরদার করা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল ব্যাচের সমন্বয়ে একটি সুসংগঠিত পরিবার গড়ে তোলা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

এছাড়াও আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার যে উদ্যোগ আমরা নিয়েছি, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই এই অ্যাসোসিয়েশন আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একসাথে থেকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবে।
সর্বোপরি সকল প্রাক্তন শিক্ষার্থীরা আগামী দিনে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে একসাথে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যালয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়াও এ অনুষ্ঠানটি সফল করতে সক্রিয়ভাবে সহযোগিতা করায় সকলকে আমার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আশা করি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে।

এড. কালাম হত্যা মামলার আসামি মহানগর স্বেচ্ছাসেবক লীগের

এড. কালাম হত্যা মামলার আসামি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ ২ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

এড. আবুল কালাম হত্যা মামলার আসামি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রবিবার ( ৩০ মার্চ) সকাল সাড়ে দশটায় বিজয়নগর এলাকায় যৌথ টহল দল একটি অভিযান পরিচালনা করে ।এ সময় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের সময় অ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়াও মো. ফাহিম নামের আরেক ব্যক্তিকে বাচ্চু মিয়ার সাথে গ্রেফতার করা হয়। তিনি পূর্বে একটি ডাকাতি মামলায় অভিযুক্ত ছিলেন।

তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) সকাল থেকে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের প্রথম জামাত দরবার শরিফ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এই জামাতে ঈমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

তিনি বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। এছাড়াও মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এর অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন। পৃথিবীতে চন্দ্র-সূর্য একটি। আলাদা করে কেনো ঈদ উদযাপিত হবে।

এদিকে ঈদের দ্বিতীয় জামাত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী। তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি। রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদের নামাজ আদায় করেত আসা বৃদ্ধ আব্দুর রব বলেন, এখানে আমার বাবা-চাচারাও ঈদের নামাজ আদায় করেছেন। এখন আমরাও একসঙ্গে রোজা ও ঈদ উদযাপন করি। আমাদের কাছে এটাই সঠিক নিয়ম মনে হয়।

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে শ্রমিক লীগ সভাপতিসহ আটক ২

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পৌর শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম এবং ৮০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মতিন কে আটক করেছে।

রোববার ভোররাত আনুমানিক ১টায় চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত তৌহিদুল ইসলাম চৌদ্দগ্রাম পৌরসভা শ্রমিক লীগের সভাপতি এবং অপরজন মাদক ব্যবসায়ী আব্দুল মতিন পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামের আব্দুল জলিল জুলুর ছেলে। আব্দুল মতিন এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প জানায়, আটককৃতদের চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর গুলিবর্ষন কারী অমিত ও সাজ্জাদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর গুলিবর্ষন কারী অমিত ও সাজ্জাদকে ময়নামতি এলাকার টিপড়া বাজার থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে সাতটায় টিপরাবাজার এলাকা থেকে পতিত আওয়ামিলীগ সরকারের অনুগত চিহ্নিত সন্ত্রাসী সাইদুল বাশার অমিক
ও তার সহযোগী মীর সাজ্জাদকে সেনা টহলদল কর্তৃক গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাইদুল বাশার অমিক (২৩) কুমিল্লা সদরের আলেখারচর এলাকার মাছুম বিল্লাহর ছেলে এবং
মীর সাজ্জাদ (২১) বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার মৃত. সার্জেন্ট অবঃ মীর ইউনুসের ছেলে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাইদুল বাশার অমিক গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এবং টিপরা বাজার
এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল।

উভয় সন্ত্রাসীকে গ্রেফতারের পর কুমিল্লা সদর থানায় হস্তান্তর করা হয়েছে৷

কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (CMHSAA) উদ্যোগে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি ১৯৯৮ থেকে এসএসসি ২০২৫ পর্যন্তর্য সকল ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষকগণসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, ৯৯ ব্যাচের ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, ৯৮ ব্যাচের মোঃ আশিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“এই ইফতার মাহফিলের উদ্দেশ্য শুধু একত্রিত হওয়া নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জোরদার করা। আমাদের লক্ষ্য হচ্ছে
সকল ব্যাচের সমন্বয়ে একটি সুসংগঠিত পরিবার গড়ে তোলা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।”

আয়োজক কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ তাঁরতাঁ বক্তব্যে বলেন,”আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার যে উদ্যোগ আমরা নিয়েছি, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই এই অ্যাসোসিয়েশন আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম হর্ম য়ে উঠুক যেখানে সিনিয়র-জুনিয়র সবাই একসাথে থেকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁরতাঁ বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদ্যালয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।”

অনুষ্ঠা ন সঞ্চালনায় ছিলেন মোঃ কামরুজ্জামান রাজন, ৯৯ ব্যাচ এবং বশিরা রশিদ, ২০২৫ ব্যাচ। সফল করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন সকল ব্যাচের শিক্ষার্থীরা। ইফতার শেষে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে নিজেদের স্মৃতিস্মৃ চারণ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

চাঁদ দেখা গেছে, কাল সৌদি আরবে ঈদ

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের।

খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে।

এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।

এদিকে ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে দেশটিতে এবার রোজা হচ্ছে ২৯টি।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।

এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এ পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে মানুষের মাঝে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে-কাজী নাহিদ

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, কাজী জাফর আহমেদ একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য ২০১৩ সালে আন্দোলনের সূচনা করেছিলেন। তখনকার সময় কাজী জাফর আহমেদকে আওয়ামী সরকার অনেক অফার করেছিলেন। কিন্তু তিনি সে অফারে রাজি হননি।

জবাবে তিনি বলেছেন, সারা বাংলাদেশের বঞ্চিত জনগণ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায়। গত আগস্টে আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর চৌদ্দগ্রামের জনগণ মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট দেওয়ার আকাঙ্খা সৃষ্টি হয়েছে। আমরা অনেক বছর পার করে এসেছি, এই চৌদ্দগ্রামে হানাহানি মারামারি সন্ত্রাস চাই না। আমরা একটি দুর্নীতিমুক্ত মাদক মুক্ত মানবিক চৌদ্দগ্রাম চাই।

তিনি শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আমানগন্ডা গাউছিয়া মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টি(জাফর) আহ্বায়ক জামাল হোসেন মেম্বারের সভাপতি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হারুন রশিদ, জাকির হোসেন, আবু আহমেদ সোহাগ, মোহাম্মদ তুহিন, সাহেব আলী, হারুন রশিদ, বাচ্চু মিয়া, খুরশিদ আলম, জয়নাল আবদীন, বজলু মিয়া, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিনার হোসেন, নেকবার আলী, সৌরভ হোসেন, আব্দুস সামাদ, তারেক আহমেদ, রসুল মিয়া প্রমুখ।

৫ই আগষ্ট ক্ষতিগ্রস্থ চৌদ্দগ্রাম থানা ভবন মেরামতে পাশে দাড়িয়েছে কাজী এনাম ফাউন্ডেশন

 

স্টাফ রিপোর্টার :

গত ৫ই আগষ্ট হামলায় চৌদ্দগ্রাম থানার আসবাবপত্র, ফার্ণিসার, থানার মুল ফটকের চতুর্দিকের জানালার গ্লাস ভাংচুর হয়। সম্প্রতি কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) চৌদ্দগ্রাম থানার ক্ষতিগ্রস্থ জানালা ও গ্লাস মেরামতের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে ২ ধাপে অন্তত ৩ লক্ষাধিক টাকার গøাস মেরামত করেছে চৌদ্দগ্রামের সর্ববৃহৎ সামাজিক এ সংগঠনটি। ইতোমধ্যে ১ম ধাপের কাজ শেষ হয়েছে।

শনিবার (২৯শে মার্চ) ২য় ধাপে জানালার গ্লাস মেরামতের কাজ চলছে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনামুল হক বলেন, কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। এর আগের করোনা মহামারীর ১ম ও ২য় ধাপে অক্সিজেন সেবা, আর্থিক সহায়তা এবং সর্বশেষ প্রবাসীদের সহায়তায চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ২৫০ গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ২৫ লাখ টাকা বিতরণ করেছে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ কাজী এনাম ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ৫ই আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে কাজী এনাম ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। এভাবে সামাজিক সংগঠন, প্রভাবশালীদের সার্বিক সহযোগীতায় চৌদ্দগ্রাম থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।