All posts by jitu

কুমিল্লা মহানগরীতে আহত ও শহিদদের স্মরণে এনসিপির গণইফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ৭১ ও ২৪ এর আহত ও শহিদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গণইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় মহানগরীর চাঙ্গিনী এলাকায় এ গণ ইফতার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বেশ কয়েকজন শহিদের পরিবার এবং স্বজনরা অংশগ্রহণ করেন। গণ ইফতারে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

উক্ত প্রোগ্রামে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক শাহ মোহাম্মদ সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন মোঃ রুবেল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক নুর আলম হাসান, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মাহির তাজওয়ার ওহি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলার সংগঠক ফারহা এমদাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হক জিসান, নিরাপদ সড়ক আন্দোলন এর বেসরকারি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি জাহিদুল হক অনিক, বৈষম্য বিরোধী আন্দোলন এর সক্রিয় সদস্য জাফরিন হক।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক কর্মী তুহিন আহমেদ প্রজন্ম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং এনসিপি নেতা আবু রায়হান বলেন, বহু রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা কোনভাবেই জুলাই আগস্ট বিপ্লবের ফসল নষ্ট হতে দিব না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে আরো সংগ্রাম চালিয়ে যাব। নতুন করে যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সে জন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাব।

তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যারা আহত এবং শহিদ হয়েছেন তাদেরকে আমরা সারা জীবন সামনে রেখেই এগিয়ে যাব। তারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

কুমিল্লা সিটি ফাউন্ডেশন ২৫তম দিনে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরন করলেন 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাসব্যাপী সুবিধাবঞ্চিতদের মাঝে ফ্রী ইফতার বিতরন করলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশন।

বুধবার (২৬মার্চ) বিকেলে নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে ২৫তম রমজানের দিনে এতিম, অসহায়, দুস্থ, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

২৫তম রমজানের দিনে ৫০০জন রোজাদারকে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন সু-শীল সমাজের প্রতিনিধিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজনকে ইতিবাচক ভাবে দেখছেন উদার মানসিক জনসাধারণ।

এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম লিটন, দফতর সম্পাদক মো.আমিনুল ইসলাম,
অর্থ সম্পাদক আবুল বাসার বাকী,সদস্য মাসুদ করিম মাসুম প্রমুখ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো.মোসলেম উদ্দিন বলেন, এ বছর তৃতীয়বারের মতো প্রথম রমজানে আমাদের সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ শুরু করা হয়েছে। প্রতিদিন ৫০০জন রোজাদারকে ইফতার করানো হবে এই সংগঠনের পক্ষ থেকে।প্রয়োজন সাপেক্ষে তা আরও বাড়ানো হবে।


তিনি আরো বলেন, রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার বলেন, প্রতিবছর এ আমরা এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এই আয়োজন করে থাকি। যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো সারা দিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়। সেজন্যই বিশেষ এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে কোন রোজাদার ব্যক্তি ইফতার থেকে বঞ্চিত না হন । সেই জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি। সবার সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার আশ্বাসও দেন তিনি।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। এই মাহে রমজানে রোজাদারদের ইফতারে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য সিটি ফাউন্ডেশন এক ব্যাতিকক্রমী সুন্দর একটি আয়োজন করেছে। পুরো রমজান মাসে এ আয়োজন আমাদের অব্যাহত থাকবে।

ঈদযাত্রা সহজ করতে ২৩

ঈদযাত্রা সহজ করতে ২৩ বীর-এর ব্যতিক্রমী উদ্যোগ

 

স্টাফ রিপোর্টার:

ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ২৩ বীর ব্যাপক উদ্যোগ নিয়েছে।

৪৪ ইনফ্যান্ট্রি ব্রিগেডের অধীনস্থ এই ইউনিটটি ৩৩ পদাতিক ডিভিশনের নির্দেশনায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

এই লক্ষ্যে, সম্প্রতি আলেখারচর এলাকায় ২৩ বীর-এর উদ্যোগে এক যৌথ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা, বাস মালিক সমিতির প্রতিনিধি, থ্রি-হুইলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, স্কাউট প্রতিনিধি, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।

সম্মেলনে মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়। ঈদের সময় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ার কারণ চিহ্নিত করা ও কার্যকর সমাধান বের করাই ছিল এ কনফারেন্সের মূল লক্ষ্য।

কনফারেন্স শেষে একটি যৌথ পর্যবেক্ষণ দল চৌদ্দগ্রাম বাজার ও পদুয়া বাজারের যানজটপ্রবণ এলাকা সরেজমিন পরিদর্শন করে। বিশেষ করে পদুয়া বাজারের ব্যস্ততম সড়ক দিয়ে হেঁটে যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সামরিক-বেসামরিক যৌথ দলটি।

এছাড়াও, ঈদের সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে স্কাউটদের মোতায়েনের পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি, নির্দিষ্ট কিছু যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়, যেখানে বেশ কিছু গাড়ির প্রয়োজনীয় নথিপত্র অনুপস্থিত থাকার বিষয়টি উঠে আসে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ঈদের আগে ও পরে যানজট নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

২৩ বীর-এর এই উদ্যোগ সাধারণ মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেখ মুজিবুরকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে পোস্ট

শেখ মুজিবুরকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার সেই এসিল্যান্ড প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেওয়ার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, “এসিল্যান্ড (সহকারী কমিশনার) দাবি করেছেন যে পোস্টটি তিনি লেখেননি। তার ফেসবুক আইডির পাসওয়ার্ড আরও কয়েকজনের জানা ছিল। জেলা প্রশাসক তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনাটি তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।”

এর আগে, বুধবার সকালে সরাইল এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে একটি পোস্ট প্রকাশিত হয়। এই পোস্টের পরিপ্রেক্ষিতে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিলে বিএনপির নেতাকর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন সিরাজুম মুনিরা কায়ছান। এতে তিনি মাঠ থেকে চলে যান। প্রায় ৪৫ মিনিট পর সংশ্লিষ্ট পোস্টটি ডিলিট করা হয়। পরে আরেকটি পোস্টে দাবি করা হয় যে, প্রথম পোস্টটি হ্যাকারদের মাধ্যমে দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তদন্তের নির্দেশ দিয়েছে।

চৌদ্দগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে

চৌদ্দগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট:

চৌদ্দগ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (প্রকাশ নাম সোহেল) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের দরিব গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির মা সদর দক্ষিণের বনফুল কোম্পানিতে চাকরি করেন। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তিনি দীর্ঘ ৯ মাস ধরে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নে একটি ভাড়া বাসায় থাকছিলেন। মা নাইট শিফটে কাজ করায় শিশুটিকে প্রতিবেশীদের কাছে রেখে যেতেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেন শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা দেয়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে আলমগীরকে খাটের নিচে উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, শিশুটির মা অভিযোগকারী হয়ে যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে আলমগীর হোসেন পুলিশের হেফাজতে রয়েছে।

পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল মেম্বারের দুই সহযোগী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত পাচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল মেম্বারের অপরাধ চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

আজ বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় সেনাবাহিনী সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তার দুই সহযোগীকে আটক করেছে।

আটককৃতরা হলেন, কাজী রাসেল (৩৯) ও কাজী লিছান (২৩)। তারা যথাক্রমে কাজী দৌলত আহমেদ ও রফিকুল ইসলামের পুত্র এবং রাহুল মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা রাহুলের হয়ে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।

অভিযান পরিচালনাকালে মূল আসামি রাহুল মেম্বারকে পাওয়া না গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী কোতয়ালি থানায় হস্তান্তর করে।

অভিযানের পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল মেম্বারকে ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং তার অবৈধ কার্যক্রম নির্মূল করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে

দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক- স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ওই ইউনিয়নের প্রায় দুই শতাধীক সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ওই ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসা, এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালাসাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে প্রতিটি গ্রামের ১০ জনকে ১ হাজার টাকা করে জাকাত ফান্ডের নগদ অর্থ প্রদান করা হয়।

বিটেশ্বর ইউনিয়নের যে সকল গ্রামে জাকাত ফ্রান্ডের অর্থ বিতরণ করা হয় সে গ্রাম গুলো হলো, কাদিয়ারভাঙ্গা, নৈয়াইর, নোয়াদ্দা, বিরবাগোয়ালী, চন্দ্রশেখরদী, দূর্গাপুর, কদমতলী, কালাসাধারদিয়া, নয়াকান্দি, পাটনিকান্দা, পাঁচভিটা, লেজিকয়রাপুর, তিনপাড়া, বিটেশ্বর, বরকোটা মাদলা, খানেবাড়ী ও নোয়াগাঁও গ্রাম।

ঈদ শুভেচ্ছা অর্থবিতরণ অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম’এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ( শরীফ প্রধান) এর সঞ্চালনায় উপস্থিত ছিলো, বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিব ইসলাম ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, রাশেদুল ইসলাম ও ইয়াছি প্রধান রাহাত।

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত বক্তব্যকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সম্পূর্ণ অস্পষ্ট। এটি কোনো রোডম্যাপ ঘোষণা নয়। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। অন্যথায় দেশের সংকট কাটবে না।’

তিনি আরও যোগ করেন, ‘বিএনপি নির্বাচনের কথা বলছে ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু নির্বাচিত সরকারই দেশের বর্তমান সংকট সমাধান করতে সক্ষম।’

চব্বিশের গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে

চব্বিশের গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:

চব্বিশের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও টিকে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না, বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিলেন, আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গত ১৬ বছরে স্বাধীনতার মূল চেতনাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না তার বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রকৃত মুক্তির স্বাদ পাবে, ততক্ষণ শুধু ভূখণ্ডের স্বাধীনতা কোনো কাজে আসবে না। চব্বিশের আন্দোলন সেই প্রকৃত স্বাধীনতাকেই রক্ষা করেছে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের স্বাধীনতা এখন শুধু ইতিহাসের পাতায় নয়, বাঙালির হৃদয়ে গেঁথে থাকবে। আগামী প্রজন্মও এই স্বাধীনতার মর্ম বুঝবে এবং তা ধরে রাখবে।”

স্বাধীনতা দিবসের এই দিনে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ব্রাজিলকে একহালি দিয়ে

ব্রাজিলকে একহালি দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে

ডেস্ক রিপোর্ট:

২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে আর্জেন্টিনার মাত্র একটি পয়েন্টই যথেষ্ট ছিল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে খেলতে নেমেছে সম্পূর্ণ ভিন্ন মনোভাব নিয়ে। প্রতিপক্ষ যে ব্রাজিল, সেটা তাদের জন্য কোনো বিষয়ই ছিল না। মেসি বা লাউতারো মার্টিনেজের মতো স্ট্রাইকার না থাকলেও তাদের কোনো অভাব পড়েনি।

বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টালে ব্রাজিলকে তুচ্ছজ্ঞান করেছিল হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেতৃত্বাধীন আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীকে মাঠে দাঁড়াতেই দেয়নি তারা। ব্রাজিলের জালে একের পর এক গোল ঢুকিয়ে শেষ পর্যন্ত ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওদের।

এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম এবং বিশ্বে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। এর আগে জাপান ও নিউজিল্যান্ড প্রথম দুই দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ানো আলভারেজ (সিমিওনে)। ব্রাজিলের একমাত্র গোলটি এসেছে ম্যাথিয়াস কুন্হার বুট থেকে।

আসলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তারা শুধু ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।

১৪ ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৩১। একই সংখ্যক ম্যাচে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে ২১ পয়েন্ট নিয়ে। ইকুয়েডর ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর উরুগুয়ে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখনো ৪ রাউন্ড বাকি থাকলেও আর্জেন্টিনা ইতিমধ্যেই শীর্ষে।

এই ম্যাচের পর ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের উপর চাপ বেড়েছে। আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের সামনে ব্রাজিলিয়ানরা সম্পূর্ণ অসহায় ছিল। সত্যি বলতে, ব্রাজিলের গোল বেশি হয়নি এটা নিয়েই তারা ভাগ্যবান।

এর আগে বৃহস্পতিবার ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। কিন্তু কার্ড ও ইনজুরি সমস্যায় মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের। গোলরক্ষক অ্যালিসন বা এডারসন কোনটাই উপস্থিত ছিলেন না। তৃতীয় গোলরক্ষক বেন্তোকে মাঠে নামাতে বাধ্য হয়েছিলেন কোচ। এছাড়া মিডফিল্ডার গার্সন ইনজুরিতে আর গ্যাব্রিয়েল মাগালেস ও ব্রুনো গিমারেস কার্ড সমস্যায় অনুপস্থিত ছিলেন।

ফলে ব্রাজিলকে ৬ পরিবর্তন নিয়ে মাঠে নামতে হয়। কিন্তু এই পরিবর্তিত দল পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রথমার্ধেই ৩ গোল খেয়ে ম্যাচের গতি হারায় তারা।

মেসি বা মার্টিনেজ না থাকলেও আর্জেন্টিনার মোটিভেশনের কোনো অভাব ছিল না। বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় ম্যাচ শুরুর আগেই উৎসবের আমেজ তৈরি হয়েছিল। মাঠে তারাই প্রাধান্য বিস্তার করে। চতুর্থ মিনিটেই থিয়াগো আলমাদার পাস থেকে হুলিয়ান আলভারেজ প্রথম গোলটি করেন। এরপর এনজো ফার্নান্দেজের দারুণ শটে দ্বিতীয় গোল আসে।

২৬ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর ভুল পাসে ব্রাজিলের ম্যাথিয়াস কুন্হা এক গোল ফেরত আনে। কিন্তু ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে আবার ২ গোলের ব্যবধান তৈরি করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৭১ মিনিটে সাবস্টিটিউট জুলিয়ানো আলভারেজ (সিমিওনে) পঞ্চম গোলটি করেন।

এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছে। অন্যদিকে ব্রাজিলকে এখন অনেক প্রশ্নের মুখে পড়তে হবে।