All posts by jitu

কুমিল্লা মহানগরী জামায়াতের যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যাগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৬ মার্চ) বিকাল ৪ টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড.আবরার আহমেদ।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ড.মাসুদুল হক চৌধুরী,আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম।

কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,অধ্যাপক মজিবুর রহমান,কাজী নজীর আহম্মেদ,অধ্যাপক জাকির হোসেন,কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন,ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহতাআলার আইন দিয়ে দেশ না চললে কেউ সুখ শান্তি পাবে না। এখানে চুরি, হত্যা রাহাজানিসহ যতধরনের অপকর্ম চলতে থাকবে। ইসলাম মানেই সুবিচার, ইসলাম মানলেই সুবিচার হবে। ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইসলাম কায়েমের মাধ্যমেই সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগ চালাবে না তারা কাফের, ফাসেক ও জালেম।

সেমিনার সম্মিলিত সকলের অংশগ্রহণে ইফতার করার মধ্য দিয়ে শেষ হয়।

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল

 

হাবিবুর রহমান মুন্না:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্দেগ্যে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ)বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদে সাদাকে সাদা কালোকে কালো প্রকাশ প্রচারের সহযোগিতা করার আহ্বান জানান। বিগত দিনে ঝুঁকি ও চ্যালেঞ্জসত্ত্বেও অনেক সাংবাদিক সত্য প্রকাশ করেছেন। সকল সত্য জাগ্রত নির্ভীক সৎ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন, সমাজে যে কোনো ভূমিকায় সাংবাদিকদের অবদান অপরিসীম। সাংবাদিকদের ভূমিকায় একটি আন্দোলন বাঞ্ছালও হতে পারে আবার সে সাংবাদিকদের ভূমিকা আন্দোলনে সফলতা অর্জন করতে পারে। এর উৎকৃষ্ট উদাহরণ চব্বিশের আন্দোলন।

এসময় কুমিল্লার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

৮ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শীঘ্রই মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করা হবে।

সূত্র থেকে জানা গেছে, এবারের স্বাধীনতা পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), পপসম্রাট আজম খান (মরণোত্তর), লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর) এবং ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম সোনার পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

গত বছর (২০২৪) ১০ জনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল। এবারের পুরস্কার প্রাপ্তদের তালিকা চূড়ান্ত করতে গত ২ মার্চ জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এবার আমরা একুশে পদক যেভাবে দিয়েছি, আমরা একবারই সম্ভবত এ পুরস্কারগুলো দিতে পারবো। কিন্তু দেখেই যেন মনে হয় এ পুরস্কারগুলো অনন্যধর্মী, অন্য বছর এ ধরনের পুরস্কার দেওয়া হয় না। পরেও দেওয়া হবে কি না আমি জানি না।’

কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘এ পুরস্কারের (স্বাধীনতা পুরস্কার) মহিমা উপলব্ধি করে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের (ওয়াহিদউদ্দিন মাহমুদ) নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন এ পুরস্কার দেখে আরও খুশি হবেন। মনে হবে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হচ্ছি।’

মুশফিকের বিদায়ের পর যা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তার ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছিলেন, এবার ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা দিলেন। মুশফিকের বিদায় নিয়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও তাকে শুভকামনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলার প্রতি তোমার সম্মান, নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ। তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য যা করেছ, তা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের এক রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভকামনা রইলো।’

চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি মুশফিক। দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২ রান। এ নিয়ে সমালোচনাও হচ্ছিল। এরই মধ্যে বুধবার (৫ মার্চ) ফেসবুকে এক পোস্টে অবসরের ঘোষণা দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তিনি লেখেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি, শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও লেখেন, ‘গত কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর ধরে আমাকে সমর্থন দিয়ে গেছেন।’

হোমনায় ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

 

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হয়েছে। এতে গাভী ও বাছুর উভয় সুস্থ রয়েছে। বাছুর টি দাড়িয়ে হাটাচলা ও করতে পারে৷

উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাতকান্দি গ্রামে এক বিরল ঘটনা ঘটেছে। কৃষক মো. আক্তার হোসেন (৫৫) এর গাভী একটি ছয় পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, জন্মের পর থেকেই বাছুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমন বিরল দৃশ্য দেখতে প্রতিদিনই আশেপাশের এলাকা সহ দূরদুরান্ত থেকে উৎসুক জনতা বাছুর টিকে দেখতে ভিড় জমাচ্ছেন।

কৃষক আক্তার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে আসছেন। হঠাৎ তার একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুর জন্ম দেয়। তিনি আগে কখনো এমন ঘটনা দেখেননি বলে জানান। তিনি আরো বলেন বর্তমানে আমার খামারে ছয়টি গরু রয়েছে। তবে ছয় পা বিশিষ্ট বাছুরটির জন্ম সত্যিই অবাক করার মতো।

স্থানীয়রা বলেন, আমরা আগে চার পা বিশিষ্ট বাছুর দেখেছি। কিন্তু ছয় পা বিশিষ্ট বাছুর এই প্রথম দেখলাম। এটি একটি বিরল ঘটনা।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি জিনগত পরিবর্তন বা জন্মগত বিকৃতির ফল হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাছুরটি সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে।

কুবিতে অনুষ্ঠিত হলো ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হয়।

বুধবার (৫ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আজাহার উদ্দীনের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

যুবাইর মুহাম্মদ এহসানুল হক রমজানের প্রস্তুতি এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “রোজা শুধু উপবাস থাকার বিষয় নয়, বরং পানাহার, কামাচার ও পাপাচার এই তিনটি বিষয় একত্রে পরিত্যাগের নাম রোজা।” তিনি উপস্থিত সবাইকে রমজানে দান-সদাকা, রোজাদারকে ইফতার করানো এবং পিতা-মাতার সাথে সদাচরণের উপদেশ দেন।

বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, “রমজানের যথাযথ শিক্ষা এবং প্রস্তুতির অভাবে আমরা এই মাস থেকে পরিপূর্ণ ফায়দা নিতে পারি না। বিশেষ করে এই বয়সে ইবাদত করলে পরবর্তী জীবনে তা অনেক বেশি কাজে আসে।”

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “রমজানকে আমাদের ভালভাবে কাজে লাগাতে হবে। আমরা প্রতি বছর রমজান মাসে এমন আয়োজন চাই।”

বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম বলেন, “রমজানের সময়ে ১৬ বছরেও এমন আয়োজন হয়নি। তাই আমি ক্লাবের সভাপতি কায়েস ভাইকে আহ্বান জানাই, প্রতি বছর সবাইকে নিয়ে এমন আয়োজন করতে যেন তারা উদ্যোগ গ্রহণ করেন।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল্লাহ খান বলেন, “আজকের আয়োজন একটি মিলনমেলা, যেখানে প্রায় এক হাজারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একসঙ্গে ইফতার করছে। এখানে জুনিয়র-সিনিয়রদের সাথে দেখা হয়েছে, যা আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। পাশাপাশি রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে জানতে পারলাম।”

কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের আহ্বায়ক কায়েসুর রহমান বলেন, আমরা মূলত কুরআনের জ্ঞানকে জনপরিসরে ছড়িয়ে দেয়া এবং ইসলামিক কালচার নিয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় রমাদানকে কিভাবে আরও প্রোডাক্টিভ করা যায় তা নিয়ে আমরা এই সেমিনারের আয়োজন করি। যাতে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আপ্লুত করেছে।

তিনি আরও বলেন, এখন আমাদের পরবর্তী প্রজেক্ট হলো কুরআন বিতরণ। আগামী সপ্তাহেই এই আয়োজন হতে পারে। এর মাধ্যমে অন্তত পাঁচশত শিক্ষার্থীর হাতে আমরা কুরআন পৌঁছে দিতে চাই।

উল্লেখ্য, সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের অন্যান্য অংশীজনরাও অংশগ্রহণ করেন। এছাড়াও আগামী সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে ৫০০টি ফ্রি কোরআন বিতরণের ঘোষণা দেওয়া হয়।

অবৈধভাবে গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৬টি ট্রাক আটক

 

শাহ ইমরান:

মঙ্গলবার রাত ১২ টায় গোমতী নদী পালপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় তিন ঘণ্টার এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান তুই পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ০৩টি ড্রাম ট্রাক, ০২টি বড় ট্রাক, ০১টি ট্রাক্টর জব্দ করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ২জন কে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয় এবং আরও সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী ৪টি মামলা তে ১১০০০০ টাকা অর্থদন্ড করা হয় । ট্রাক্টর গুলো মাটি ভর্তি অবস্থায় জব্দ করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোন প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশ-কোষ্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেড নিয়ন্ত্রণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

 

বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় অবৈধ বালু উত্তোলন করার সময় নৌ পুলিশ -কোষ্ট গার্ড অভিযান পরিচালনা করে আটক করলেও আভিযানিক দল আক্রমণের শিকার হতে পারে, এই ভয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার গভীর রাতে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের নেতৃত্বে দুটি স্পিডবোটে ২৫ সদস্য নৌ পুলিশ ও কোষ্ট গার্ড এ অভিযান পরিচালনা করেন।

আভিযানিক দলে থাকা দুই জন স্থানীয় সোর্স এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি পত্রিকায় অবৈধ বালু উত্তোলন “নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর গোপনীয়তার সাথে আভিযানিক দল এ অভিযান চালায়।

সূত্র জানায়, পাগলা স্টেশন কমান্ডার এবং চাঁদপুর নৌ পুলিশের এসপিসহ দুটি স্পিডবোট নিয়ে রাত অনুমান ১.৩০ টার দিকে বালু উত্তোলন রামপ্রসাদের চর ও নলচর এলাকার মাঝামাঝি নদে স্পটে যায় আভিযানিক দল। স্পটে ৪ টি ড্রেজার ও ১০ থেকে ১৫ টির মত বাল্কহেড বালু উত্তোলনরত অবস্থায় দেখতে পেয়ে আভিযানিক দল ড্রেজার ও বাল্কহেডে নেমে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়।

ড্রেজারগুলো হলো এমভি ত্বোহা, তানজিল জিসান ১,তানজিল জিসান ২, মা ‘ লোডিং ড্রেজার ও বাল্কহেড গুলো হলো টিটুর মালিকানাধীন এশিয়া সুপার,সোহেলের মালিকানাধীন,মেঘনা সুপার, রাজু, জামানের মালিকানাধীন সাথী ভাই সহ আরও কয়েকটি। সব ড্রেজার ও বাল্কহেড স্থানীয়দের বলে জানা যায়।

অপরদিকে বালু উত্তোলনকারী নলচর এলাকার বাসিন্দারা কয়েকশ টর্চ লাইট এবং টেটাসহ দেশীয় লাঠিসোঁটা প্রদর্শন করে ডাকাত -ডাকাত বলে চিৎকার করলে অভিযানে নেতৃত্বে থাকা চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের এসপি সৈয়দ মোসফিকুর রহমান বলেন দ্রুত চলে আসেন, এখান থেকে সেনাবাহিনী হামলার শিকার হয়েছে এমন মন্তব্য করার পর দ্রুত আভিযানিক দল ফিরে আসেন।

সূত্র জানায়, আভিযানিক দল সর্বোচ্চ ৭ থেকে ৮ মিনিট স্পটে অবস্থান করেন।

এ বিষয়ে অভিযানে থাকা কোষ্ট গার্ড নাঃগঞ্জ পাগলা স্টেশন কমান্ডার মফিজুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযান হয়েছে। এ বিষয়ে আমরা কোন বক্তব্য দিতে পারবোনা আমাদের হেডকোয়ার্টারে মিডিয়া উইংয়ে যোগাযোগ করুন।

অপরদিকে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার পর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি

কুমিল্লা বিআরটিএ-তে দালাল চক্রের

কুমিল্লা বিআরটিএ-তে দুই গ্রুপের সংঘর্ষ: যৌথ বাহিনীর দ্রুত পদক্ষেপ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিআরটিএ অফিসে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। তবে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। খবর পাওয়ার পরপরই আদর্শ সদর আর্মি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সেনাবাহিনী পৌঁছানোর আগেই সংঘর্ষকারীদের একটি দল পালিয়ে যায়।

এ সময় সেনাবাহিনী মারধরের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আহতদের মধ্যে মাহমুদুল হাসান (৩৪) ও ওমর সানি (২৮) নামে দুই ব্যক্তি সামান্য আহত হন। চিকিৎসা শেষে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

দেশে ব্যবসা-বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে

দেশে ব্যবসা-বাণিজ্য কমায় বেকারত্ব বেড়েছে: উপদেষ্টা

 

ডেস্ক রিপোর্ট:

দেশে ব্যবসা-বাণিজ্য কমে যাওয়া এবং বেকারত্ব বৃদ্ধির বিষয়ে মন্তব্য করে অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনার মাধ্যমে এই পরিস্থিতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকলেও তা গত বছরের তুলনায় বাড়েনি। তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য। সরকার দাম কমানোর চেষ্টা করছে।

কর্মসংস্থান সৃষ্টির জন্য নানা ধরনের উদ্যোগ চলছে উল্লেখ করে তিনি বলেন, বেকারত্বের হার কমানো গেলে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে আলোচনা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সময় অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে, সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।