All posts by jitu

ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষ জেলে যেত

ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষ জেলে যেত: প্রেস সচিব

ফ্যাসিস্টরা জয়ী হলে ২ লাখ মানুষ জেলে যেত: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেওয়া হচ্ছিল যে, এই আন্দোলনকারীদের দমন করা উচিত। আন্দোলনে ২ হাজার মানুষ মারা গেছে। যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হত। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

আজ শনিবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রেস সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকের কাজ হলো ক্ষমতাবানকে প্রশ্ন করা। সাংবাদিককে এই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। ছাত্রদল বা শিবির যার বিরুদ্ধেই রিপোর্ট হয়, তাহলে প্রথমে দেখতে হবে রিপোর্টটা সত্যি কি না। সত্যি হলে তা মেনে নিতে হবে।

জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে সাংবাদিকরা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যে ভূমিকা পালন করেছে, তা ঐতিহাসিক। এই আন্দোলনে দেশের টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়া ছাড়াও অনেক সিটিজেন সাংবাদিক ভূমিকা রেখেছে। এর বিপরীতে গিয়ে এক পক্ষ কনসেন্ট তৈরির চেষ্টা করেছে যে, এই আন্দোলনকারী লোকেরা বিটিভিতে আক্রমণ করেছে, মেট্রোরেলে হামলা করেছে। এরা সন্ত্রাসী, দুষ্কৃতকারী, তাদেরকে হত্যা করা জায়েজ। এসব হল মিডিয়ার ভাষা। এখানে যারা সাংবাদিকতা করেন বা করেন না, আপনাদেরকেও মিডিয়ার এই ভাষা বুঝতে হবে। মিডিয়া তার ভাষা দিয়ে নির্দেশ করে দেয়, উনি সন্ত্রাসী, উনি দুর্বৃত্ত।

দেশের মধ্যে শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন মন্তব্য করে প্রেস সচিব বলেন, ‘বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া ছিল তার কাজ। সে সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা প্রতিষ্ঠিত করতে চায় যে, এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ-অভ্যুত্থান হয়নি। পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়। জুলাই-আগস্টে কার কী ভূমিকা ছিল, তা নিয়ে আরও ভালো করে জানার কাজ চলছে।’

শফিকুল আলম আরও বলেন, ২০০৯ সালের ক্ষমতায় আসার পর প্রথম যে ন্যারেটিভ তৈরি করেছিল তা হলো, ‘স্বাধীনতাবিরোধী শক্তি’। এই পুরো সময়েই আওয়ামী বয়ানই বিদ্যমান ছিল। আন্দোলন করেছে ছাত্রদল, শিবির, বামপন্থীরা। কিন্তু এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, বৈশ্বিকভাবে সন্ত্রাসী ও তালেবান হিসেবে। যার মানে তাকে মারা জায়েজ।

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর ভুতুড়ে হাজিরা

আত্মগোপনে থাকা লাকসাম রেলওয়ে কর্মচারীর ভুতুড়ে হাজিরা

সেলিম চৌধুরী হীরাঃ

চার মাস আত্মগোপনে থাকার পর হঠাৎ হাজিরা খাতায় দুই দিনের স্বাক্ষর দিয়ে সমালোচনায় এসেছেন পূর্বাঞ্চলীয় রেলওয়ে লাকসামের ট্রেন পরীক্ষক (টিএক্সআর) আরিফুল হায়দার চৌধুরী মান্না।

তিনি লাকসাম রেল অঙ্গন সহ বিভিন্ন মহলের এবং কর্মচারীদের জন্য ছিলেন আতংক।

তার পরম সহযোগী হিসেবে কাজ করতেন রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও লাকসাম হেড টিএক্সআর অফিসের ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ।

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর নাম ভাঙিয়ে প্লাটফর্মের মসজিদের পাশেই মাদক আখড়া বসানো, দখল ও টিকিট কালোবাজারি সহ বিভিন্ন ধরনের অপরাধের কারণে তারা সমালোচিত ছিলেন।

সামান্য ও তুচ্ছ কারণে রেলওয়ের কর্মচারী সহ সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন করতো তারা।
৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তারা । ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে স্টেশন এলাকায় পোস্টার ও ব্যনার সাটানোসহ মিছিল মিটিং করেছেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকাবস্থায় হঠাৎ এক ও দুই ডিসেম্বর ২০২৪ ইং হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েছে আরিফুল হায়দার চৌধুরী ওরফে মান্না ও অজ্ঞাত ইউনুস৷

হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে রেল অঙ্গনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকে আত্মগোপনে চলে যায় লাকসাম রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও লাকসাম রেলওয়ে স্টেশন টিএক্সআর আরিফুল হায়দার চৌধুরী মান্না এবং রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও লাকসাম হেড টিএক্সআর দপ্তরের ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ।

আত্মগোপনে থাকা আরিফুল হায়দার চৌধুরী মান্নার স্বাক্ষরটি হেড টিএক্সআর আক্তার হোসেন নিজে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়েছে বলে গুঞ্জন রয়েছে।খোঁজ নিয়ে হাজিরা খাতায় এই স্বাক্ষরের সত্যতা পাওয়া গেছে।

এদিকে অজ্ঞাত স্থান থেকে মান্নার হাজিরা খাতায় স্বাক্ষরের খবরে তার হাতে নির্যাতিত লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত শ্রমিক কর্মচারীদের মাঝে অসন্তোষ দেখা দেওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, অভিযুক্ত আরিফুল হকের কৈফিয়ৎ তলব করা হয়েছে। এখনো কোন জবাব পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জানাগেছে, টিএক্সআর মান্না ও ষ্টোর মুন্সী হাসান আহমেদ পলাশ তারা বিগত ১০ বছর চাকরি না করেই তুলতেন বেতন ভাতা এবং টিএ বিল।
সাবেক সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীর সঙ্গে চলাফেরা করার কারণে তাদের সঙ্গে ভয়ে কেউ কথা বলতে পারতোনা বলে অভিযোগ পাওয়া গেছে।

লাকসাম রেলওয়ে জংশনে সন্ত্রাসী কর্মকান্ড, প্রকাশ্যে মাদক সেবন, মাদক ব্যবসা, জিম্মি, হকারদের থেকে চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা। সারাক্ষণ ঘুরাফেরা আর নেতাগিরি করে বেড়াতেন। পলাশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চলতো। লাকসাম স্টেশনকে নিজের কব্জায় রেখে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদেরকে লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শিক্ষকরা রাজনীতিতে

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

শিক্ষকরা রাজনীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে: ডা. বিধান রঞ্জন রায়

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা যদি রাজনীতিতে জড়ান, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শিশুদের পড়াশোনার মান উন্নত করার পাশাপাশি অভিভাবকদের আর্থিক চাপ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার গুণগত মান বাড়াতে সরকার কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে শুধু বইয়ের ওপর নির্ভরশীল হলে ফলাফল ভালো হয় না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে নেপের পরিচালক ফরিদ আহমেদ, উপ-পরিচালক সাদিয়া উম্মুল বানিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ডা. বিধান রঞ্জন রায় দশম গ্রেডের কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে দাওয়াত পেলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তারেক রহমান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে। বার্ষিক এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে: রিজভী

মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ক্রমাগত ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধি করায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। এতে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমতে পারে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিকৃতি করছে। তিনি বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও আওয়ামী লীগের দুঃশাসনের গৌরবগাথা বইয়ে সংযোজন করা হয়েছে, যেখানে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে এই ষড়যন্ত্র চলছে।”

 

রিজভী আরও বলেন, সরকারের ভ্রান্ত অর্থনৈতিক নীতি সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “৫ টাকার জায়গায় ১৫ টাকা কর বসানো হয়েছে, যা মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এমন সিদ্ধান্তে মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।”

 

নতুন পাঠ্যপুস্তকে আওয়ামী লীগের প্রশংসাসূচক তথ্যগুলো দ্রুত সংশোধনের দাবি জানিয়ে রিজভী বলেন, “বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই আওয়ামী লীগের সহযোগীরা তাদের শাসনামলের ব্যর্থতাগুলো আড়াল করতে ইতিহাস বিকৃতি করছে।”

 

তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ সত্য জানে এবং কোনো ষড়যন্ত্র তাদের চোখে ধুলা দিতে পারবে না। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তগুলো থেকে সরকারকে দ্রুত সরে আসার আহ্বান জানান তিনি।

কুমিল্লার চৌদ্দগ্রামে

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ নেওয়াজ (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১।

১১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এ সময় ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গাজীপাড়া গ্রামের আব্দুল আমিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কবি এ কে সরকার

কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত

কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” প্রকাশিত

ডেস্ক রিপোর্টঃ

১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস “অতল জলে জলাঞ্জলি“।

২৪০ পৃষ্ঠার উপন্যাসটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশনী এবং প্রচ্ছদ একেছেন কিট বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইন্জিনিয়ারিং এর মেধাবী ছাত্রী কামরুন সালেহীন তৃণা। উপন্যাসটি উৎসর্গ করেছেন কবির তিন রাজকন্যাকে। উপন্যাসটি ২০২৫ এর বইমেলার লিটল ম্যাগ চত্বরে, ছিন্নপত্র প্রকাশনীর স্টলে ও রকমারিতে পাওয়া যাবে। গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

একটি ত্রিভুজ প্রেমের কাব্যধর্মী সামাজিক উপন্যাস “অতল জলে জলাঞ্জলি” কবির ৪র্থ প্রকাশিত গ্রন্থ।

গ্রন্থটি সম্পর্কে এ কে সরকার শাওন বলেন, ”এ সমাজ, সংসার ও চারপাশের আটপৌরে সুখ, দুঃখ, কান্না, হাসি ইত্যাদি ঘটনাকে উপজীব্য করেই অতল “জলে জলাঞ্জলি” র উপন্যাসের চরিত্রাবলী রূপায়ন করা হয়েছে। আশাকরি সবার ভাল লাগবে“।

উপন্যাসের সারসংক্ষেপ হলো সমতটের মেধাবী কাব্যিক ছেলে জগলু। বরেন্দ্রভূমিতে গিয়ে পড়াশুনা ও লেখালেখির মাঝে পরিচয় হয় উঞ্চ পলির রাজকন্যা জুহি’র সাথে। পরিচয় ও প্রণয় ছাড়িয়ে পরিণয়ের পথে এগোতেই হোঁচট খায় দুরারোগ্য ব্যাধিতে। মারাত্মক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে অর্ধ-চেতনে চিকিৎসার্থে কেটে যায় প্রায় অর্ধযুগ। নব জীবনে আলো হয়ে উদ্ভাসিত হয় আর এক বিদেশী রাজকন্যা শায়লা। ত্রিভুজ প্রেমের আবেগী কাহিনীর সমাপ্ত হয় কারো হাসি কারো কান্নায়। জীবনে কাউকে না কাউকে দিতে হয় অতল জলে জলাঞ্জলিতে বিসর্জন। উপন্যাসটিতে বিদেশী ভাষার অনুপ্রবেশ কঠোরভাবে বর্জন করা হয়েছে।

কলকাতার বাংলা এক্সপ্রেস পুরস্কার বিজয়ী কবি এ কে সরকার শাওন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি। পিতা মোঃ আব্দুল গণি সরকার সরকারি চাকুরে এবং মা সালেহা গণি সরকার আদর্শ গৃহিণী ছিলেন।

কবি’র শিক্ষা জীবনের শুরু ঝালকাঠির উদ্বোধন উচ্চ বিদ্যালয়ে। ১৯৮৩ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৫ সালে নবীনগর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। ১৯৯০ সালে বিমান বাহিনীর এটিআই থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সহযোগী প্রকৌশলীর সনদ অর্জন করেন। ১৯৯৬ সাল থেকে ১০ বছর তিনি সেই এটিআই এর প্রশিক্ষক ছিলেন। ২০০৮ সালে থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ অ্যাসাম্পশন থেকে তথ্য প্রযুক্তিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন কর্তৃক প্রদত্ত “খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা” বিষয়ের উপর একাধিক সনদ রয়েছে কবি’র। এছাড়াও তিনি আইন শাস্ত্রেও সম্মান স্নাতক। সরকারি ছাড়া তিনি প্রান সহ দেশের কয়েকটি স্বনামধন্য শিল্পগ্রুপের উপ মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে কাজ করেন।

অতল জলে জলাঞ্জলি কবি’র প্রথম উপন্যাস। প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে কথা-কাব্য, নীরব কথাপোকথন ও আপন-ছায়া। প্রকাশের প্রতীক্ষায় গ্রন্থগুলো হচ্ছে প্রণয়-প্রলাপ, আলো-ছায়া, চেয়ার ও চোর, বাঁশিওয়ালা, সজনী, প্রান্তিক-প্রান্তরে, জলের নাচন, জলের ছল, শিশুদের জন্য বাঁকা চা়ঁদের হাসি, ইংরেজি কাব্যগ্রন্থ Songs of Insane এবং দু’টো গল্পগ্রন্থ মেকআপ বক্স ও নিশুতি রাতের প্রলাপ।

কবি ও কবি’র শিক্ষাবিদ স্ত্রী নাজমা আশেকিন শাওনের তিন রাজকন্যাগণ বিশ্বের প্রথম সারির বনেদী বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণ মেধা বৃত্তি নিয়ে অধ্যয়ন করছেন। সরকারি ও বেসরকারি চাকুরি থেকে অবসর নিয়ে স্থায়ীভাবে বাস করছেন রাজধানীর উত্তরখানের কবিকুঞ্জ শাওনাজ ভিলায়।

নির্বাচন হলে দেশের সব সংকট

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: ফখরুল

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে ।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ভয়াবহ দানবের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন আমাদের সামনে একটি নতুন স্বপ্ন। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সেই স্বপ্ন যাতে ভেস্তে না যায়, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হবে না। আমরা ধৈর্য ধরবো এবং ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাব। হঠকারী সিদ্ধান্তে বিভ্রান্ত হওয়া যাবে না।”

বিএনপির মহাসচিব দাবি করেন, “গত ১৬ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। প্রায় ৭০০ জন গুম হয়েছে এবং প্রায় ২০ হাজার নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।”

মির্জা ফখরুল বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষে। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমরা শুধু সংস্কার চাই না, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনও চাই। কারণ, নির্বাচনই দেশের সব সংকটের সমাধান করবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছি। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বপ্ন পূরণ করি।”

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার উদ্বোধন

শনিবার ( ১১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান আবু, সাধারণ সম্পাদক হাজী মামুন।

প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার।

কুমিল্লা তায়কোয়ানদো এসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা শুরু হয়।

আগামীকাল রবিবার বিকেল ৪ টায় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ফোরাম আব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস কুমিল্লা মহানগরীর সভাপতি মিনহাজ,সেক্রেটারি সাদ্দাম

 

স্টাফ রিপোর্টার:

ফোরাম আব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (এফডিইবি) কুমিল্লা মহানগরীর প্রকৌশলী মু. মিনহাজ মাসুদ ভূঁইয়া সভাপতি ও প্রকৌশলী সাদ্দাম হোসেন সেক্রেটারি করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

শুক্রবার ( ১০ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের আইটি কনভেনশন হলে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সম্মেলনে প্রকৌশলী মু্ মিনহাজ মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এফডিইবি সহ-সভাপতি ও আইডিইবির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর জামায়াতের নায়েবী আমীর মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরীর জামায়াতের নায়েবী আমীর এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী পেশাজীবী বিভাগের সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি প্রকৌশলি মিজানুর রহমান,গোলাম মোস্তফা, রেজাউল করিম, সেক্রেটারি প্রকৌশলি সাদ্দাম হোসেন,সহ সাধারণ সম্পাদক তারেক মোল্লা,সাংগঠনিক সম্পাদক আশেক মোল্লা,সহ আরো অনেকে।