All posts by jitu

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলা, প্রশাসনিক ভবনে শিক্ষকরা অবরুদ্ধ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এখনো সংঘর্ষ চলমান আছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা বারোটার পর থেকে এই হামলা শুরু হয়। বর্তমানে সকল শিক্ষক ও উপাধ্যক্ষ, অধ্যক্ষ কলেজের প্রশাসনিক ভবনে অপরুদ্ধ অবস্থায় আছেন।

এ ঘটনায় আহতরা হলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞাসহ একাধিক শিক্ষক।

জানা গেছে, ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগের বিবদমান দুই পক্ষ মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গত ২০ জানুয়ারি তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা।

বিষয়টি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধে ২১ জানুয়ারি সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইমাম মো. মারুফ বিল্লাহকে নানান অভিযোগ তুলে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন। পরে ১৮ ফেব্রুয়ারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অরকাশ করা হয়। ইমামকে চাকরিচ্যুত করার পর থেকেই কলেজে সংঘর্ষ শুরু হয়ে৷ প্রতি শুক্রবার নামাজের সময় পূর্বের ইমামকে বহালের দাবি করে আসছে স্থানীয় একটি পক্ষ। প্রতি শুক্রবারই শিক্ষকদের সাথে সংঘর্ষ বাধে স্থানীয়দের ও কলেজের শিক্ষার্থীদের একটি অংশের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলেজের নামাজ শুরুর আগেই স্থানীয় কিশোর ও যুবকরা কলেজের অধ্যক্ষের ওপর হামলা করে। এসময় তারা অধ্যক্ষের গায়ে আঘাত করে। এসময় পাশ্ববর্তী নজরুল হলের শিক্ষার্থীরা পাশে দাঁড়াতে আসলে তাদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এসময় পুলিশ আসলেও স্থানীয়দের হামলায় প্রথমে পিছু হটে পরে আবার কলেজে প্রবেশ করে। তবে এখনও উত্তেজনা চলমান আছে।

কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, হামলায় অধ্যক্ষসহ শিক্ষকরা আহত হয়েছেন। আমাদের এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে। মূলত ইমামকে অব্যাহতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সেখানে ধাক্কাধাক্কির ঘটনা শুনে পুলিশ গিয়েছে।

কোটি টাকা প্রতারণার মামলায় কারাগারে জেমস গ্রুপের এমডি শাহাদত

কোটি টাকা প্রতারণার মামলায় কারাগারে জেমস গ্রুপের এমডি শাহাদত

ডেস্ক রিপোর্ট:

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদত হোসেন (৪৭) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলি আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদত হোসেনকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের ফতেহধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামি শাহাদত হোসেন বাদীর সাথে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে ছয় বছর আগে একটি ভবন নিলেও ভাড়া বাবদ এক টাকাও পরিশোধ করেনি। ভাড়ার টাকা চাওয়ায় বাদীকে হত্যার হুমকি দেয় আসামি। এছাড়া বাদীর ভবন জোরপূর্বক দখল করে রেখেছেন। এ বিষয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি ন্যায়বিচার পেতে মাসুদ চৌধুরী গত বছরের ২২ ডিসেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।

ঈদ আয়োজনে সেইলর

ডেস্ক রিপোর্ট:

ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ সকল ফ্যাশন সচেতন নারী, পুরুষ ও শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এথনিক সেরিন, ফেস্টিভ স্পটলাইট ও স্মার্টওয়ার কালেকশন নিয়ে এসেছে সেইলর। ঈদের এথনিক সেরিন কালেকশনে এসেছে পুরুষের পাঞ্জাবি, কাবলি, পাঞ্জাবি স্যুট। নারীদের জন্য এসেছে সালোয়ার স্যুট, টু পিস ও কুর্তি কালেকশন।

সমসাময়িক আবহাওয়াকে প্রাধান্য দিয়ে আরামের জন্য পুরুষদের পাঞ্জাবিতে সুনিপুণ ডিজাইনের প্রিমিয়াম জ্যাকার্ড, লুম জ্যাকার্ড, গ্রিড লাক্সারিয়াস, গ্রেস মোডাল, ব্লেন্ড ব্লিস, ব্রিজ কটন লিনেন এর মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক বেছে নেওয়া হয়েছে।

নারীদের পোশাকেও ব্লেন্ডেড গ্লো, শিফন, লাক্সারিয়াস কটন সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর।

বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট মিডিয়া ইত্যাদির মাধ্যমে ট্রেন্ডি সকল মোটিফে ঈদের কালেকশন সাজিয়েছে তারা।

পার্টি ও আড্ডায় ইউনিক উপস্থিতির জন্য উপযোগী আভিজাত্যপূর্ণ পোশাকের সমারোহ আছে সেইলর ঈদ ফেস্টিভ স্পটলাইট কালেকশনে। এর মধ্যে পুরুষদের পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভেরিয়েশনের কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট , নারীদের জন্য গাউন, কুর্তি স্যুট, সালোয়ার স্যুট সহ বিভিন্ন প্যাটার্নের লাক্সারিয়াস পার্টিওয়্যার উল্লেখযোগ্য।

পরিবারের সব সদস্যের জন্য সেইলরে প্রতিবারের মতো থাকছে ফ্যামিলি কালেকশন, কাপল কালেকশন, বাবা-ছেলে কালেকশন এবং মা- মেয়ে কালেকশন।

সেইলর ঈদ স্মার্ট ওয়্যারে ছেলেদের স্লিম/লুস ফিট ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম সহ নানান রমকের প্যান্ট এবং মেয়েদের টপস, কুর্তি, কাফতান ইত্যাদি পাওয়া যাবে।

ব্র্যান্ডটির ঈদের সকল কালেকশন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সেইলরের সকল আউটলেট ও অনলাইনে।

কুমিল্লার সীমান্ত এলাকায় ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা

কুমিল্লার সীমান্ত এলাকায় ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাজি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ২,৯৪,০০০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

কু্বিতে ইনোভেশন হাব করা হবে: তারুণ্যের উৎসবে এ কথা বলেন শীষ হায়দার চৌধুরী

 

কুবি প্রতিনিধি:

তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশের লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া আফরিন সানী’র যৌথ সঞ্চালনায় এবং উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন পেনিনসুলা কনসোরটিয়াম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ এন শাহীন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, যুব সমাজের সৃজনশীলতা আমাদের অনুপ্রেরণা দেয়, জাতীয় অগ্রগতির জন্য তা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একে অপরের থেকে শিখবো। তরুণ প্রজন্ম নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। আইসিটি সেক্টরে তরুণদের অবদান সৃষ্টিশীলতা আর নতুনত্বের মধ্যে দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আইসিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ কুবিকে ভেন্যু হিসেবে সিলেক্ট করার জন্য। সকলের সহযোগিতায় অল্প সময়ে আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আজ থেকে প্রায় ২০ বছর আগেই বুঝতে পেরেছিলাম মানুষের মেশিন উপর নির্ভরতা বাড়বে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সহ বিভিন্ন আইসিটি ভিত্তিক প্রযুক্তি ব্যবহারে তরুণরা উদ্ভূত্ব হচ্ছে। তরুণদের সামনের পৃথিবী অনেক চ্যালেঞ্জিং। তরুণদের এসব ইনোভেশন নিয়ে ভাবতে হবে। এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই চ্যালেঞ্জ তরুণদের মোকাবেলা করতে হবে। এআই বেইজড জ্ঞান অর্জন করতে হবে, তবেই দেশ বিদেশে তরুণদের এআই ভিত্তিক কাজে এগিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীব সরকার একটি ম্যাসেজ দিচ্ছে এবং তা প্রমাণিত যে, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণআন্দোলন সবকিছুই তারুণ্যের হাত ধরে সফল হয়েছে। তারুণ্য উৎসব বাংলাদেশে প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে। তরুণরাই হচ্ছে সবকিছুর চালিকাশক্তি। উন্নতির পেছনে তরুণদের হাত রয়েছে। । বাংলাদেশে যতো আন্দোলন হয়েছে সব কিছুর পেছনে কুমিল্লার অবদান ছিল। ডিজিটাল ট্রান্সফরমেশন করার সর্বোচ্চ চেষ্টা করছে আইসিটি মন্ত্রণালয়। এজন্য বিশ্ববিদ্যালয় গুলোকে বেছে নেওয়া হয়েছে। কুবিকে প্রায়োরিটি দেওয়া হবে। এছাড়া তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের হলে কম্পিউটার ল্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। । পরবর্তী ইনোভেশন হাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করা হবে বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অংশ হিসেবে Empowering Youth for National Development ও Innovate to Elevate Youth as Change Maker বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। তারুণ্যের মেলা ও শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ম্যাচ উদ্বোধন, অনলাইনে কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের উৎসবের উপর নির্মিত ডকুমেন্টারি ও কুমিল্লায় জুলাই আন্দোলনের উপর নির্মিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ডকুমেন্টারিও এসময় প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে তারুণ্যের উৎসবের।

কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের

কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দধারা বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

আনন্দধারা বিদ্যাপীঠ এর অধ্যক্ষ আফরোজা হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, আনন্দধারা বিদ্যাপীঠ এর পরিচালক মাকসুরা মোস্তফা, প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনী, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্য শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এতে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্কুলের শিশু শিক্ষার্থীরা নাচ-গান, আবৃত্তি পরিবেশন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: ফখরুল

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: ফখরুল

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশের মানুষ অনেক আশা-ভরসা নিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। মানুষ মনে করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতিদ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সে লক্ষ্যে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাচ্ছি না।”

মির্জা ফখরুল বলেন, “সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিএনপিকে গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য কী পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে।”

ইতোমধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আইনশৃঙ্খলা অবস্থার অবনতি হচ্ছে। ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না।”

অবিভক্ত বাংলায় যে সব বরেণ্য বিজ্ঞানী, সাহিত্যিক, বিশেষ করে পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছেন, তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নামকরণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি।

বিএনপির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সূত্র: যুগান্তর

ধর্মপুর রেলস্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

ধর্মপুর রেলস্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

ধর্মপুর রেলস্টেশনে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ হৃদয় (২৭) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তার নিকট হতে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

আটক হওয়া হৃদয় কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর এলাকার মোজাফফর মিয়ার ছেলে।

র‌্যাবের সদস্যরা গতকাল রাতে এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান অভিধানে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ হারলেও কত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

আজ হারলেও কত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

আজ হারলেও কত টাকা নিয়ে ফিরবেন শান্তরা

ডেস্ক রিপোর্ট:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ট্রফি জয়ের স্বপ্ন শুরু থেকেই ভেঙে গেছে। টানা দুই ম্যাচে হারের পর টাইগাররা এখন সান্ত্বনার জয়ের আশায়। টুর্নামেন্টে ব্যাটিং ও বোলিংয়ে দুর্বল পারফর্ম করলেও নাজমুল হোসেন শান্ত ও তার দল মোটা অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরবে। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হেরেও তারা প্রায় তিন কোটি টাকা পাবে।

আইসিসি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি বাড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করা হয়েছে, রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। এছাড়া অংশগ্রহণকারী সব দলই প্রাইজমানি পাবে।

প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা)। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা)। এর অর্থ হলো, বাংলাদেশ দল ইতিমধ্যেই তিন কোটি টাকা পেয়ে গেছে।

টাইগারদের ট্রফি জয়ের স্বপ্ন পুরোপুরি ভেঙে গেছে। দুটি ম্যাচ খেলে দুটিতেই তারা হেরেছে এবং কোনো ম্যাচেই ভালো লড়াই দেখাতে পারেনি। তবে আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারাতে পারলে তাদের প্রাইজমানি আরও বাড়বে। সেক্ষেত্রে প্রায় অর্ধকোটি টাকা যোগ হবে তাদের ভাণ্ডারে।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ডলার (প্রায় ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পাকিস্তানকে হারাতে পারলে শান্ত ও তার দল ৩ কোটি টাকার পাশাপাশি আরও ৪১ লাখ টাকা পাবে। টুর্নামেন্টে দলের পারফরম্যান্স ভালো না হলেও মোটা অঙ্কের টাকা নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল।

মানুষকে শুধরাতে বলার আগে নিজে

মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি: মিজানুর রহমান আজহারি

ডেস্ক রিপোর্ট:

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, সততা, ব্যক্তিত্ব, লেনদেন, আচরণ ও চরিত্রের মাধ্যমে দাওয়াতি কাজের কার্যকারিতা বেশি। তিনি উল্লেখ করেন, মুখের কথার মাধ্যমে দেওয়া দাওয়াতের চেয়ে দৈনন্দিন জীবনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যায় বেশি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত দিনব্যাপী সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত। আমরা বাড়াবাড়ি করব না, আবার ছাড়াছাড়িও করব না।

আজহারি বলেন, ‘ছাত্ররা যে দল করেছে, তারাও মধ্যমপন্থা অবলম্বন করছে। আমি এখানে সেটা বলছি না। আমরা যখন ইসলামের জন্য দাওয়াত দেই, তখন ‘মানহাজুল ওসাতিয়াহ’ অর্থাৎ মধ্যমপন্থা মেনে চলব। চিকিৎসকরা যদি ইসলামি দাওয়াতের কাজ করেন, তাহলে মানুষ তাদের সম্মান করে। মানুষের কাছে তাদের কথার গুরুত্ব অনেক বেশি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘ফেরাউনের ক্ষেত্রেও হজরত মুসা (আ.)-কে কোমল ভাষায় দাওয়াত দেওয়ার কথা বলেছেন মহান আল্লাহ। তাহলে বর্তমানে আমাদের চারপাশে যারা জালিম, তারা কি ফেরাউনের চেয়ে বেশি?’

বরেণ্য এই আলেম বলেন, ‘ইসলাম প্রচারে মুখের কথার চেয়ে আচরণ, ব্যক্তিত্ব, সততা বেশি কার্যকর। আর মানুষকে শুধরাতে বলার আগে নিজেকে পরিবর্তন করা জরুরি।’

সকালে ইবাদতের পরিবেশবান্ধব হাসপাতাল বিষয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার আল-ইসলামিয়া হাসপাতালের পরিচালক ডা. ইসহাক মাসুদ। দুপুরে চিকিৎসায় নৈতিকতার চর্চা বিষয়ে কথা বলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন।