All posts by jitu

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কয়েকটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান সমূহে বিজিবি টহলদল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে গত এক দিনে সর্বমোট ১ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৪ টাকা মূল্যের মোবাইল, মোবাইল ডিসপ্লে, বাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটার হাসের পর ঢাকার দায়িত্বে

পিটার হাসের পর ঢাকার দায়িত্বে ট্র্যাসি এন জ্যাকবসন

পিটার হাসের পর ঢাকার দায়িত্বে ট্র্যাসি এন জ্যাকবসন

ডেস্ক রিপোর্ট:

পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণের মাঝে অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ট্র্যাসি জ্যাকবসন ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকেই মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পিটার হাসের উত্তরসূরি যোগ দেওয়ার আগ পর্যন্ত ট্র্যাসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে তিনি বুধবার (৮ জানুয়ারি) ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

জর্জ হপকিন্স ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার কূটনীতিক ট্র্যাসি জ্যাকবসন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি মার্কিন কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া এবং লাতভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপ নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায়

সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতায় ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার আয়োজনে বরণ্য সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী স্মৃতি স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীতা আগামীকাল শুরু হবে৷

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবে মিট দ্যা প্রেসে এসব তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, নগরীর ১৩ টি স্কুলের শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন। সে লক্ষ্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মিট দ্যা প্রেস সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান বদরুল হুদা জেনু, বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অনিমা মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক, ওমর ফারুকী তাপস ও মহিউদ্দিন মোল্লা।

উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক প্রবীর বিকাশ সরকার, পূর্বাশা কচি- কাঁচার মেলার উপদেষ্টা চন্দন দেব রায়, দিলিপ পোদ্দার, হোসাইন মোহাম্মদ কামরুল, মোতাহের হোসেন মাহবুব, সাংবাদিক বাহার রায়হান, আনোয়ার হোসেন, সেলিম মুন্সি, জাহিদুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফার ছেলে জোনাইদ মোস্তফা, পুত্রবধূ জানভী টিনা, সংগঠক মীর হোসেন, পূর্বাশা কচি কাচার আহবায়ক আনাসুল ইসলাম আলিফসহ অন্যান্যরা।

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারতেন। স্থানীয় সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে, সাক্ষাৎকারে বাইডেন এও স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট হিসেবে পুনরায় চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করার শারীরিক সামর্থ্য থাকবে কি না, সে বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন।

৮২ বছর বয়সী বাইডেন বলেন, “এখন পর্যন্ত আমি ভালো আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমার শারীরিক অবস্থা কেমন থাকবে, তা বলা মুশকিল।”

বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও জানান, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টনি ফাউসিসহ ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন বিরোধীর ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন।

বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা নিয়ে সরাসরি আলোচনা করেছেন তিনি।

বিবিসি জানায়, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত বাইডেনের একমাত্র প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত বিদায়ী সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে আরও উল্লেখ করা হয়, হোয়াইট হাউস বাইডেনের সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। এমনকি গত বছরের ২১ জুলাইয়ের পর থেকে বাইডেন আর কোনো সংবাদ সম্মেলন করেননি। মূলত ওই সময় থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে তিনি ছিটকে পড়েন।

সহজ জয়ে ফাইনালে বার্সেলোনা

সহজ জয়ে ফাইনালে বার্সেলোনা

সহজ জয়ে ফাইনালে বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট:

বার্সেলোনা আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে। দলের হয়ে গোল দুটি করেছেন গাভি ও লামিনে ইয়ামাল।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে বার্সেলোনাকে জয় এনে দেন গাভি ও ইয়ামাল।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে বিজয়ী দলের বিপক্ষে আগামী রবিবার ফাইনালে খেলবে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন এই দল শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে।

সেমিফাইনাল ম্যাচের ১৭তম মিনিটে বার্সেলোনা এগিয়ে যায়। পেদ্রির চমৎকার পাস পেয়ে ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে বক্সের ভেতরে বল নিয়ে যান এবং কাট-ব্যাক করেন। ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান গাভি।

৫২তম মিনিটে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল। গাভির পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্টিন গাপটিল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্টিন গাপটিল

ডেস্ক রিপোর্ট:

নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গাপটিল গড়ে তুলেছেন এক অসাধারণ ক্যারিয়ার। তিনি নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২২ সালের অক্টোবরে তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন।

গাপটিলের অভিষেক হয় ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন পার্কে। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন তিনি। এরপর ২০১৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রানের রেকর্ড ইনিংস খেলেন, যা এখনও ওয়ানডে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান।

তার অন্যান্য উল্লেখযোগ্য ইনিংসের মধ্যে রয়েছে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান এবং ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি দুটি সেঞ্চুরি এবং ২০টি ফিফটি করেছেন। ১২২ টি-টোয়েন্টি ম্যাচে গাপটিল ১৩৫.৭০ স্ট্রাইকরেটে ৩৫৩১ রান করেছেন, যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ।

ওয়ানডেতে ১৯৮ ম্যাচ খেলে তার সংগ্রহ ৭৩৪৬ রান, যেখানে রয়েছে ১৮টি সেঞ্চুরি এবং ৩৯টি ফিফটি। টেস্ট ক্রিকেটেও তিনি ৪৭ ম্যাচে ২৫৮৬ রান করেছেন।

অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত গাপটিল বলেন, কিশোর বয়স থেকে নিউজিল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখেছি। নিজ দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। দলের সঙ্গে কাটানো স্মৃতি আমি আজীবন মনে রাখব।

তিনি তার কোচ, সতীর্থ এবং বিশেষত অনূর্ধ্ব-১৯ কোচ মার্ক ও’ডনেলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নিজের স্ত্রী লরা এবং সন্তানদের ত্যাগ ও সমর্থনের কথাও উল্লেখ করেন। গাপটিল বলেন, আমার উত্থান-পতনে লরা আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন।

গাপটিল তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে সমর্থকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, নিউজিল্যান্ড এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভালোবাসা আমি কখনও ভুলব না।

মার্টিন গাপটিলের এই বিদায় আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের অসাধারণ অধ্যায়ের সমাপ্তি টানল। তার দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেট ভক্তদের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে।

এ বছর থেকেই শুরু হচ্ছে

এ বছর থেকেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

এ বছর থেকেই শুরু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি

ডেস্ক রিপোর্ট:

এ বছর থেকে এমপিওভুক্ত স্কুল-কলেজের সব শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা ছিল একটা চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি কিছু ক্ষতি হয়েছে। এটি জনমিতির সুবিধার ক্ষেত্রে। জনসংখ্যার বয়স কাঠামো মাঝামাঝি সময় চলছে। ১০ বছর পর জনসংখ্যার এই বয়সটা আর থাকবে না। কারণ সবার বয়স বাড়বে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এ ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটি। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘রপ্তানি গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে, যা আশার কথা। মূল্যস্ফীতি সবাই বলছেন কিছুটা কমেছে, তবে এটিকে কম বলা যাবে না। মূল্যস্ফীতি এখনও বাড়তেই আছে। এর ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপের মধ্যে আছে। ২০১০ সাল থেকে কোনো বছরই মার্চের আগে বই যায়নি। কিছু কিছু বছর বই গেছে জুন-জুলাইতে। এবার খুব দ্রুত সময়ের মধ্যে বই দেওয়া হয়েছে। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, কিন্তু সেটি নিয়ে কোনো সম্পাদকীয় বা উপসম্পাদকীয় প্রকাশ হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক খবর হয়েছে। আমরা বলেছি ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো সংশোধন করা হবে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটি পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করেছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত প্রয়োজন। তবে ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে। এটি শত বছরের পরিকল্পনা। কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের অবস্থা কী হবে। তাই মধ্যমেয়াদি পরিকল্পনা দরকার।’

দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের

দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের

দীর্ঘ ৭ বছর পর দেখা হলো মা-ছেলের

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ সাত বছর পর দেখা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে তারেক রহমান, তার স্ত্রী এবং পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে স্বাগত জানান।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে পৌঁছে খালেদা জিয়াকে সরাসরি হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের সঙ্গে কিছুদিন থাকার পর তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তার চিকিৎসা হবে।

তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। মঙ্গলবার রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার আকাশ থেকে উড্ডয়ন করে কয়েক ঘণ্টা পর লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

এর আগে, চোখ ও পায়ের চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রাবিরতি করে ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সেই সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সেই সময় খালেদা জিয়া ও তারেক রহমান উভয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান নিজের গাড়িতে করে খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডনে পৌঁছান খালেদা জিয়া।

‘১৫ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের

‘১৫ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে’

‘১৫ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে’

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের গণঅভ্যর্থনে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, গত ১৬ বছর ধরে যত রাজনৈতিক সংগঠন এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চায় ১৫ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।

বুধবার বিকেলে পূর্বের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট ও গণসংযোগ করতে এসে সাংবাদিকের সাথে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবের যে স্বীকৃতি, সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার। সেখানে সরকার বা রাষ্ট্র কোন ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা ৩১ শে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলাম, সেখানে সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করবেন, সেই বিষয়ে আমরা আশ্বস্ত হয়ে ৩১ শে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করেনি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে ৩১ শে ডিসেম্বর পর এতদিন অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে এখনো দেখিনি।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। এখানে আমাদের যে ৪৭ ৭১ এবং ২৪ এর যে ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যর্থনে অংশগ্রহণ করেছিল, সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্খার প্রতিফলন এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে।

সেই লক্ষে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব। এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এখনো অভ্যর্থনে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে জানতে চাইবো তারা আসলে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কি দেখতে চায়। এবং সেটির প্রেক্ষিতে আমাদের ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। যেখানে কোন ধরণের ফ্যাসিবাদ, কোন ধরনের বৈষম্য, কোন ধরনের দুঃশাসন ও অপশাসনের অস্তিত্ব থাকবে না।

এর আগে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সমর্থনে লিফলেট বিলি ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা পুলিশ লাইনে এসে উপস্থিত হয়। সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লার নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট এবং গণসংযোগ করা হয়।

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

৪৯ বছর পর ‘শোলে’র বাদ পড়া দৃশ্য ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

১৯৭৫ সালে রমেশ সিপ্পির পরিচালনায় মুক্তি পায় বলিউডের কালজয়ী সিনেমা ‘শোলে’, যা আজও ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ক্লাসিক হিসেবে বিবেচিত। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী এবং আমজাদ খানের অনবদ্য অভিনয় এই ছবিকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। ছবির কাহিনি, সংলাপ এবং চরিত্রগুলো সময় পেরিয়ে এখনও সমান জনপ্রিয়। তবে মুক্তির সময় ছবিটির কিছু দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছিল এবং সেন্সর বোর্ড কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ড কর্তৃক বাদ দেওয়া এমনই একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, ছবির অন্যতম ভিলেন গব্বর সিং চরিত্রে অভিনয় করা আমজাদ খান রহিম চাচার ছেলে আহমেদকে (শচীন পিলগাঁওকর) হত্যা করতে গলা চেপে ধরছেন। এই দৃশ্যটি ছিল ছবির অন্যতম সংবেদনশীল এবং চমকপ্রদ অংশ।

পরিচালক রমেশ সিপ্পি দৃশ্যটিকে আরও বাস্তবধর্মী করতে চেয়েছিলেন। তবে সেন্সর বোর্ডের মতে, দৃশ্যটি অত্যন্ত হিংস্র। ফলে ছবির মূল কাহিনি থেকে ওই দৃশ্যটি বাদ দেওয়া হয়। পরে ছবিতে কেবল আমজাদ খানকে শচীনের চুল ধরে টানতে দেখা যায়।

১৯৭৫ সালে মুক্তির পর ‘শোলে’ ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি টিকেট বিক্রি করা সিনেমা হয়ে ওঠে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে ছবিটির প্রায় ১৮ কোটি টিকেট বিক্রি হয়।

‘শোলে’ ছবিটির বাজেট ছিল প্রায় ৩ কোটি টাকা, যা তখনকার সময়ের অন্যতম ব্যয়বহুল ভারতীয় প্রযোজনা হিসেবে ধরা হয়। ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের একঝাঁক তারকা—সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া ভাদুরি (পরে জয়া বচ্চন), এবং আমজাদ খান।

সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন যে, গব্বর সিংয়ের রাগ এবং হিংস্রতা ফুটিয়ে তোলা বেশ কিছু দৃশ্য সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবুও আমজাদ খানের অভিনয় গব্বর সিং চরিত্রকে কালজয়ী করে তুলেছে।

রমেশ সিপ্পির এই ওয়েস্টার্ন ঘরানার অ্যাকশনধর্মী সিনেমাটি শুধু বক্স অফিসে সফল হয়নি, বরং ভারতীয় চলচ্চিত্রের এক মাইলফলক হিসেবেও বিবেচিত হয়। ছবির সংলাপ, যেমন “কিতনে আদমি থে?”, আজও মানুষের মুখে মুখে ফেরে।

বলিউডে অ্যাকশন, সংলাপ, এবং গল্পনির্ভর সিনেমার ক্ষেত্রে ‘শোলে’ আজও এক অনন্য উদাহরণ।