All posts by jitu

বাংলাদেশ দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার পুর্নাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ২২ জনকে উপদেষ্টা এবং ৫৪ সদস্য রয়েছেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শামসুল আরেফিন এবং মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ, কুমিল্লা জেলার কমিটির অনুমোদন করেন।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব এম.এ.এইচ মনজু’কে সভাপতি, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ কে সাধারণ সম্পাদক এবং মোঃ আলী হোসেন সজীব’কে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কমিটির নিন্মরুপ-
সভাপতি আলহাজ্ব এম.এ.এইচ মনজু, সিনিয়র সহ-সভাপতি নজিরুল ইসলাম হুমায়ন, সহ-সভাপতি যথাক্রমে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ শাহজাহান মুন্সী, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, হাজী হুমায়ুন কবির, আব্দুল মোতালেব, আলী আরশাদ।

সাধারণ সম্পাদক মিয়া মোঃ সোহাগ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুস সামাদ, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আবু হানিফ ভূঁইয়া, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, আলাউদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ মাহবুবুল হক খন্দকার, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোঃ মনির হোসেন ভূঁইয়া।

প্রচার সম্পাদক মোঃ আবুল হাশেম, সহ-প্রচার সম্পাদক কামাল হোসেন, মোঃ নুরুজ্জামান, অর্থ সম্পাদক শাহজাহান সাজু, সহ-অর্থ সম্পাদক মাইনউদ্দিন পাটোয়ারী, সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী গিয়াস উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সোহেল, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল কাশেম সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সেলিম, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক গাজী মোঃ মহসিন, হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, আপ্যায়ন ও আমোন প্রমোদ সম্পাদক মনিরুল ইসলাম লিটক ও মোহাম্মদ খোরশেদ আলম।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শামসুদ্দিন আহমেদ রিপন, গাজী ইসমাইল হোসেন নিসার, শহিদুল ইসলাম মিশু, মোঃ খলিলুর রহমান ভূঁইয়া, আব্দুল মতিন টিপু, আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আরবের রহমান, মোহাম্মদ সাদেক হোসেন, আবুল হাশেম, শামসুল হক, জয়দল হোসেন।

এছাড়াও এই কমিটিতে ২২ সদস্য বিশিষ্ট মন্ডলী পরিষদ রয়েছেন।

জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় নির্বাচন দিন : চাঁদপুরে জামায়াতে আমীর শফিকুল ইসলাম

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম বলেছেন, দেশের উপজেলা চেয়ারম্যান, মেয়র তথা জনপ্রতিনিধি শূন্য রয়েছে। তাই জনদুর্ভোগ কমাতে স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন দিন। কারন দেশে এখন স্থানীয় জনপ্রতিনিধি শুণ্য, তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনদুর্ভোগ কমাতে হবে। তার পরে আংশিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তবর্তী সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এসব কোন সংসদ সদস্যদের কাজ নয়। তাদের কাজ আইনসভা, দেশ পরিচালিত করা। যারা আইন বুঝেন এমন লোক দিয়ে পেয়ারের রির্বাচন করতে হবে।

এর আগে একটি ফ্যাসিবাদ সরকার ছিল যারা মানুষকে মানুষ মনে করতো না। তারা ভেবেছে সারাজীবন ক্ষমতা আকড়ে ধরে রাখবেন। আল্লাহ তায়লা তা হতে দেয়নি। তারা সামান্য বিষয়ে মানুষকে উপহাস করতো। কি করেছো কোরানের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে। আমাদের দলের নেতাকর্মীদের কথায় কথায় জেলে দিতো। আজ তারা পালিয়েছে। কিন্তু আমরাতো যেতে বলিনি। আওয়ামী লীগের আমলে এ দেশে বিচার বিভাগ কূলশীত করেছে। সেই এক কুলাঙ্গার কালা মানিক নামে সাবেক বিচারপতি পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি। এরা মানুষকে অনেক জ্বালিয়েছে, সকল ঘুম, খুণের বিচার চাই। আল্লাহ যেন এদের বিচার করে।

দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এখন শুধু হাত বদল হয়েছে। এরা যেমন দখলবাজ ছিল তা আরেক গোষ্ঠীর হাতে চলে গেছে। আমরা বলতে চাই এমন কোন কাজ করবেন না যা শহীদদের মনে কষ্ট দেয়। আর চাঁদা দাবী করবেন না, দখলদারি করবেন না, আর মানুষকে কষ্ট দিবেন না। এসব ভিক্ষা নেওয়া বন্ধ করেন। আপনাদের মত আমরাও জেলে গিয়েছি, তাই বলে এসব করবেন না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশটাকে সংস্কার করতে চায়। যা আল্লাহর দিন ও আখেরাতের মাধ্যমে দেশ পরিচালিত করতে চাই। যেখানে থাকবে কোরানের অনুসারী হয়ে জামায়াত চলবে। যারা তা মানেন না তারা দূরে থাকেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের দোষর এখনো রয়ে গেছে। আমাদের নেতা মজলুম আজহারুল ইসলামকে জেলে রেখেছে। হয় তাকে ছাড়েন আর না হয় আমিসহ ৩ কোটি মানুষকে জেলে ডুকান।। বাংলাদেশকে একটি শান্তির পথে নিয়ে যেতে আমাদের যুদ্ধ চলবে।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্বরোডে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা নায়েবে আমীর এ্যাড. মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. শাহজাহান মিয়ার সঞ্চালনায় কেন্দ্রীয় আমীরের আগমনের পূর্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম পাটোয়ারী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারী, নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন ও সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা ছাত্র বিরের সভাপতি ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ও চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

কুমিল্লায় স্ত্রীর পরকীয়া সন্দেহে

কুমিল্লায় স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা

কুমিল্লায় স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে এক শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হলেন ক্বারি আবু নাঈম ওরফে নাঈম হুজুর (৪৫)। তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। নিহত শিশু আব্দুল্লাহ ওরফে রাফসান (১৬ মাস) তার তৃতীয় সন্তান।

শিশু রাফসানের মা শাহিদা আক্তার জানান, রাফসানের জন্মের পর থেকেই তার বাবা তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি। এই বিষয়টি নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। শনিবার সকাল ৯টার দিকে শিশু রাফসানকে চিকিৎসার জন্য কুমিল্লা জেলা শহরে নিয়ে যাওয়ার কথা বলে তার বাবা নাঈম। তবে শিশুটির মা শাহিদা আক্তার তাদের সাথে যেতে চাইলে বাধা দেন নাঈম। এতে শাহিদা আক্তার খুবই অসন্তুষ্ট হন এবং নিজে যেতে না পেরে তার বড় ছেলে ১২ বছর বয়সী আনাসকে সফরসঙ্গী হিসেবে পাঠান। কিছুক্ষণ পর বড় ছেলে আনাস একা বাড়ি ফিরে আসে এবং জানায় যে তার বাবা তাকে মুরাদনগর সদরের বাজারে রেখে ছোট ভাই রাফসানকে নিয়ে একা কুমিল্লায় চলে গেছে।

বেলা ১২টার দিকে মৃত অবস্থায় রাফসানকে নিয়ে বাড়ি ফিরেন তার বাবা নাঈম। তিনি দাবি করেন যে কুমিল্লা শহরে যাওয়ার পথে কংশনগর এলাকায় গাড়ির ভিতরে অসুস্থতার কারণে রাফসানের মৃত্যু হয়েছে। তবে মা শাহিদা আক্তারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্বামী তাকে হুমকি দিয়ে আসছিল যে সে রাফসানকে মেরে ফেলবে। তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে অসুস্থতার কারণে নয়, বরং তার স্বামীই শিশু রাফসানকে গলাটিপে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাফসানের জন্মের পর থেকেই স্ত্রীর পরকীয়া সন্দেহে নাঈম বহুবার সালিশি বৈঠক ডেকেছে। প্রতিটি সালিশেই সে শিশু রাফসানকে মেরে ফেলার হুমকি দিত। তবে সালিশে স্ত্রীর পরকীয়ার কোনো প্রমাণ না পাওয়ায় স্থানীয় মাতব্বরদের পরামর্শে তারা একসাথে সংসার চালিয়ে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরেই নাঈম শিশু রাফসানকে হত্যা করেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির বাবা নাঈম মিয়াকে আটক করা হয়েছে। শিশু রাফসানের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাস্কের ছেলে নাক খুঁচিয়ে আঙুল মুছল

মাস্কের ছেলে নাক খুঁচিয়ে আঙুল মুছল, ডেস্ক সংস্কারে পাঠালেন ট্রাম্প!

মাস্কের ছেলে নাক খুঁচিয়ে আঙুল মুছল, ডেস্ক সংস্কারে পাঠালেন ট্রাম্প!

ডেস্ক রিপোর্টার:

গত সপ্তাহে ইলন মাস্ক তার চার বছর বয়সী ছেলেকে নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে গিয়েছিলেন। লাইভ ভিডিওতে দেখা গেছে, মাস্কের ছেলে আঙুল বাঁকিয়ে নাক খোঁচাচ্ছেন এবং সেই আঙুল ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কে ঘষছেন। এমন ঘটনার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিস থেকে ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

মাস্কের এই ছেলেকে সবাই ‘এক্স’ নামেই চেনে, তার পুরো নাম ‘এক্স এ-১২’। তার মা পপ তারকা গ্রিমস। সেদিন সরকারি দক্ষতা বিভাগের কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর অধিবেশন চলাকালীন বাবা মাস্ক এবং ট্রাম্পের সাথে ওভাল অফিসে হাজির হয় সে।

ভিডিও ফুটেজে মাস্কের ছেলেকে বেশ চঞ্চল দেখা যায়। সে খুব বেশি কথা বলছিল, মাঝে মাঝে এদিক-সেদিক যাচ্ছিল। এক সময় সে নাক খুঁচিয়ে সেই আঙুল ডেস্কে ঘষছে, সেই সঙ্গে অন্যান্য স্থানে স্পর্শ করছে।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রথম ১৯৬১ সালে জন এফ কেনেডি এই ডেস্কটি ব্যবহার করেছিলেন। পরে জিমি কার্টার, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জো বাইডেনসহ প্রেসিডেন্টরা তাদের দায়িত্বে থাকাকালীন এটি ব্যবহার করেন।

প্রতিবেদন বলছে, ট্রাম্প একজন ‘জার্মোফোব’ ব্যক্তি। ইলন মাস্কের ওই কাণ্ডের পর গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, তিনি রেজোলিউট ডেস্কটি অস্থায়ীভাবে আরেকটি ডেস্ক দিয়ে প্রতিস্থাপন করেছেন।

নতুন ডেস্কের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘এই ডেস্ক খুব সুপরিচিত এবং রাষ্ট্রপতি জর্জ এইচ ডাব্লু বুশ এবং অন্যান্যরা ব্যবহার করেছিলেন। এটি অস্থায়ীভাবে হোয়াইট হাউসে যুক্ত করা হয়েছে, যখন রেজোলিউট ডেস্কটি হালকাভাবে সংস্কার করা হচ্ছে – একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি একটি সুন্দর, কিন্তু অস্থায়ী প্রতিস্থাপন!’

এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে ওয়াশিংটন পোস্ট। তবে এখনো সাড়া পাওয়া যায়নি।

আল্লাহ ও হযরত মুহাম্মদ(সা:) কে

আল্লাহ ও হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

আল্লাহ ও হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান মুন্না:

আল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সাজ্জাদুর রহমানকে (রাখাল রাহা) কে গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের ছাত্র-জনতা।

শনিবার (২২ শে ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগঞ্জ শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সভাপতি হাসান আহম্মেদ।

বক্তব্যে তিনি বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কি ভাবে রাখাল রাহা এবং হাসাল গালিব নবীকে নিয়ে কটুক্তি করে।আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে এ দুইজন সেকুলারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদন্ড দিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সেক্রেটারি নাজমুল হাসান, কলেজ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক ডক্টর আকিব আবদুল্লাহ, প্রচার সম্পাদক ডাক্তার আবদুল্লাহ খাঁন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অন্যায়ের সঙ্গে বিএনপি আপস করে না

অন্যায়ের সঙ্গে বিএনপি আপস করে না: তারেক রহমান

অন্যায়ের সঙ্গে বিএনপি আপস করে না: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপি অন্যায়ের সঙ্গে আপস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপিই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন করা বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপিই একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তিনি বলেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি অন্যায়ের সঙ্গে আপস করে না।

দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়া জরুরি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। সম্মেলনের কেন্দ্র, জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।

দীর্ঘ ১৬ বছর পর শনিবার যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন। সম্মেলনের শুরুতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে নিহত দলের নেতাকর্মীদের স্মরণে মঞ্চে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ছাত্র-জনতা, বিএনপি ও সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

এদিকে এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। শহরজুড়ে সাজসজ্জার বাহার—প্রধান সড়কগুলোতে ব্যানার-ফেস্টুনের ছড়াছড়ি, জাতীয় নেতাদের নামে নির্মিত তোরণ বাড়িয়েছে উৎসবের আমেজ। এর আগে সম্মেলন উপলক্ষে সকাল ৯টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। সকাল ১০টার মধ্যে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলসহকারে উপস্থিত হন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তারা যেন সঠিক মূল্যায়ন পান। দলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী করতে ভূমিকা রাখবে এমন নেতৃত্ব চান নেতাকর্মীরা।

দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ১০ বছর পর ২০১৯ সালের ২০ এপ্রিল যশোর জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সদস্যসচিব হন। ওই কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হলেও পেরিয়ে যায় ৬ বছর।

শীর্ষ নেতারা বলছেন, এর মধ্যে বিভিন্ন সময়ে ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একদলীয় শাসনব্যবস্থা চালু করার কারণে আন্দোলন ও কমিটি গঠন ঝিমিয়ে পড়ে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে থাকেন। সেই থেকে প্রায় প্রতিদিন ছোট-বড় বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে দলটির। সম্মেলন সফল ও সার্থক করতে কয়েকদিন ধরেই দিনরাত কাজ করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

১৬ বছর পর এই সম্মেলনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এই দুটি পদে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দেলোয়ার হোসেন খোকনের জয় নিশ্চিত। অন্যদিকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন দলের সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদ্য বিদায়ী কমিটির সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু। বিএনপি নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে ত্যাগী ও যোগ্য নেতারাই জয়ী হবেন বলে প্রত্যাশা।

রমজান ও গরমে লোডশেডিং হবে না

রমজান ও গরমে লোডশেডিং হবে না : উপদেষ্টা

রমজান ও গরমে লোডশেডিং হবে না : উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আগামী রমজান ও গরমে কোনো লোডশেডিং করা হবে না। এ সময় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। গরমে স্যুট পরার প্রয়োজন নেই। স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের কর্মীরা কাজ না করে ঢাকায় বসে সভা-সেমিনার নিয়ে ব্যস্ত রয়েছেন।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে যারা নতুন করে গ্যাস লাইনের জন্য আবেদন করবে, তাদের বাড়তি দাম দিতে হবে। সরকার ৭০ টাকায় গ্যাস কিনে কম দামে বিক্রি করতে পারবে না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানান ফাওজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে ৮.৯০ টাকা দিচ্ছেন, অথচ সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনছে ১২ টাকায়।

দেশকে নতুনভাবে গড়তে

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: ফখরুল

দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে। সবশেষ ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। এখন দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক ও ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিক মাহফুজ উল্লাহ নিরলসভাবে লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া, চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি রচনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকেই সাংবাদিক নেতা হয়েছেন। তবে সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন, তা জাতি প্রত্যক্ষ করেছে। অনেক সাংবাদিক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে থেকে নিজেদের আয়-রোজগারের চেষ্টা করেছেন। কিন্তু সাংবাদিক মাহফুজ উল্লাহ এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এই আলোচনাসভায় অংশগ্রহণকারীরা মাহফুজ উল্লাহর অবদানকে স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিপিএলে নাম লেখাচ্ছেন

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট:

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হিসেবে পরিচিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আসন্ন ডিপিএলকে সামনে রেখে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) এবং আগামীকাল রবিবার দুই দিনব্যাপী ক্রিকেটারদের দলবদল প্রক্রিয়া চলবে। আসন্ন আসরে দল গোছানোর জন্য ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। এরই মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ বেশ কয়েকজন ক্রিকেটারকে তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। শনিবার অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে দলটি। দলবদল নিশ্চিত করতে সাকিব আল হাসান ছবিও পাঠিয়েছেন।

সাকিব আল হাসান ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সি গায়ে খেলার কথা রয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক এবং তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটারদের। দলটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি এই সাবেক অধিনায়ক। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেও নিজেকে বিরত রেখেছিলেন তিনি। এছাড়া, সাকিবের নামে হত্যা মামলা রয়েছে। তাই ডিপিএলে নাম লেখালেও শেষ পর্যন্ত তিনি মাঠে খেলতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে “তরী বাংলাদেশ,কুমিল্লা’র পুষ্পস্তবক অর্পণ

 

স্টাফ রিপোর্টার:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কুমিল্লা নগরের টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে তরী বাংলাদেশ কুমিল্লা এর আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তরী বাংলাদেশ – নদী ও প্রকৃতি সুরক্ষার সামাজিক আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছে।

উক্ত পুষ্পস্তবক অর্পণে তরী বাংলাদেশ কুমিল্লা’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মো.রেজাউল হাসান এবং আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মো. কামরুর রশীদ, হানিফ চৌধুরী, রাকিবুল হাসান এবং জাফর সাদিক।