All posts by jitu

কুমিল্লায় আন্ত: উপজেলা যুব কাবাডি টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৮): বালকের গ্রুপে মেঘনা উপজেলা ও বালিকা গ্রুপে কুমিল্লা মর্ডান হাই স্কুল চ্যাম্পিয়ন

 

হাবিবুর রহমান মুন্না:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: উপজেলা যুব কাবাডি অনুর্ধ্ব ১৮ বালক-বালিকা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

ফাইনাল খেলায় বালকদের গ্রুপে কুমিল্লা জিলা স্কুল টিমকে হারিয়ে মেঘনা উপজেলা টিম চ্যাম্পিয়ন এবং বালিকা গ্রুপে রফিক উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সদরের কুমিল্লা মর্ডান হাই স্কুল টিম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকাল ৩ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনিশিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শামসুল তাবরীজ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য গোলাম কিবরিয়া,ক্রীড়া সংঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

খেলাটির রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর ও কুমিল্লা কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও রেফারি মো.জহিরুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.গিয়াস উদ্দিন ভূইয়া,কুমিল্লার সাবেক ক্রিকেটার ও আম্পােয়ার ফখরুল আলম উল্লাস সহ প্রমুখ।

এই টুর্নামেন্টটিতে বালকদের ৮টি দল ও বালিকাদের ৪টি দল অংশগ্রহণ করছেন।

২১ বছর পর আসছে সাড়া জাগানো

২১ বছর পর আসছে সাড়া জাগানো ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

২১ বছর পর আসছে সাড়া জাগানো ‘ম্যায় হু না’র সিক্যুয়েল

ডেস্ক রিপোর্ট:

চার বছর বিরতির পর ২০২৩ সালে পরপর তিনটি ব্লকবাস্টার ছবি দিয়ে বলিউড কিং শাহরুখ খান জম্পেশ কামব্যাক করেন। দীর্ঘদিন বিরতির পর তিনি রূপালী পর্দায় ফিরে দর্শকদের উপহার দেন ‘ডানকি’, ‘জওয়ান’ ও ‘পাঠান’। এরপর কিছু সময়ের জন্য তিনি ছবি থেকে বিরতি নিয়ে নিজের প্রোডাকশন হাউজে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে কাজে মনোনিবেশ করেন।

এদিকে, শাহরুখ খানের ভক্তদের জন্য আসছে সুখবর! শোনা যাচ্ছে, শাহরুখের সাড়া জাগানো ছবি ‘ম্যায় হু না’র সিক্যুয়েল বা দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ ছবিতে পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছিলেন শাহরুখ। এবারও ফারহা খানের পরিচালনায় আসতে যাচ্ছে এই ছবির দ্বিতীয় কিস্তি। তবে, এই ছবিতে শাহরুখ খান থাকবেন কিনা, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

‘ম্যায় হু না টু’ হবে ফারহা খানের কামব্যাক প্রজেক্ট। উল্লেখ্য, ‘ম্যায় হু না’ ছবির প্রথম কিস্তি ছিল শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খানের প্রোডাকশন হাউজ রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে নির্মিত প্রথম ছবি।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ম্যায় হু না টু’ নির্মাণ নিয়ে শাহরুখ খান বেশ উচ্ছ্বসিত। তবে, তিনি এখনও চিত্রনাট্যের চূড়ান্ত রূপ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি চিত্রনাট্যের প্রথম খসড়া শুনবেন এবং তারপরই অভিনয় করার সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

‘ম্যায় হু না’ ছবিতে শাহরুখ খানের চার্মিং উপস্থিতি, রোমান্টিক আবহ এবং অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছিল। ছবিটি বাণিজ্যিকভাবেও ছিল ব্যাপক সফল। এরপর ফারহা খানের সঙ্গে শাহরুখ আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ নেইমার

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ নেইমার

ডেস্ক রিপোর্ট:

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার শৈশবের ক্লাব সান্তোসে বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন করেছেন। তবে এই ফেরাটা তিনি সেভাবে স্মরণীয় করে তুলতে পারেননি। বুধবার ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে নিজে গোল করতে না পারলেও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরুটা অবশ্য নেইমারের জন্য বেশ ভালোই ছিল। উরবানো কালদেইরা স্টেডিয়ামে যখন তিনি পা রাখেন, তখন দর্শকরা উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। সমর্থকদের চোখে অশ্রু, হাতে মোবাইলের আলো—সবকিছুই ছিল নেইমারকে বীরের মতো অভ্যর্থনা জানানোর জন্য। দীর্ঘ ১২ বছর পর তিনি ঘরের মাঠে ফিরেছেন, আর সেটা তার ৩৩তম জন্মদিনে। তবে মাঠে তার পারফরম্যান্স তেমন উজ্জ্বল ছিল না।

নেইমার ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চ থেকে। প্রথমার্ধে টিকিনিও সোয়ারেসের পেনাল্টি গোলে সান্তোস এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন তিনি। কিন্তু ১৬ মাস পর প্রথমবার মাঠে নেমেও ব্রাজিলিয়ান তারকা প্রত্যাশিত জাদু দেখাতে ব্যর্থ হন।

৬৭তম মিনিটে আলেকজান্দ্রে দে জেসুস গোল করে বোটাফোগোকে সমতায় ফেরান। এরপর ৭১তম মিনিটে নেইমারের বিপক্ষে ফাউল করায় ওয়ালিসন লাল কার্ড দেখেন। একজন বেশি খেলোয়াড় নিয়ে খেললেও সান্তোস আর গোল করতে পারেনি।

ম্যাচের পর নেইমার তার আবেগ প্রকাশ করে বলেন, ‘আপনি যখন কিছু ভালোবাসেন, তখন অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। আমি সান্তোসকে অনেক ভালোবাসি। আজ যখন মাঠে নামলাম, তখনকার অনুভূতি সত্যিই বর্ণনাতীত।’

খেলার কঠিন বাস্তবতা নিয়েও তিনি কথা বলেন, ‘আমি বাবাকে বলেছিলাম, ম্যাচটা সহজ হবে না। প্রতিপক্ষ রক্ষণে শক্ত অবস্থান নেয়, প্রচুর চ্যালেঞ্জ তৈরি করে। তাদের একটা সুযোগ এসেছিল, আর ওরা সেটাই কাজে লাগিয়েছে। আমার ধৈর্য ধরতে হবে, অনুশীলন করতে হবে।’

নেইমার সর্বশেষ পিএসজি থেকে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিয়েছিলেন। তবে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন। দীর্ঘ চোট কাটিয়ে আবারও মাঠে ফেরার জন্য সান্তোসকেই বেছে নিয়েছেন তিনি। নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিতে এবং সবচেয়ে প্রিয় কাজ, অর্থাৎ ফুটবল খেলা উপভোগ করতে, আবারও সান্তোসের জার্সি গায়ে চাপিয়েছেন ব্রাজিলিয়ান এই মহাতারকা।

কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতে

কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধরা প্রথমে বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে কয়েকটি কক্ষ ও ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়।

রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান এক বিবৃতিতে বলেন, “ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। তবে ছাত্র-জনতা এসব মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের পর বাহারের বাড়িতেও হামলা চালিয়েছে। কারণ বাহাউদ্দীন বাহার বছরের পর বছর কুমিল্লার মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন।”

এর আগে রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলে।

ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কীলস কাউন্সিল

ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কীলস কাউন্সিল’ এর ‘বাংলার ভোজ’ উৎসব

ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কীলস কাউন্সিল’ এর ‘বাংলার ভোজ’ উৎসব

ডেস্ক রিপোর্ট:

ঐতিহ্যবাহী খাদ্য উৎসব বাংলার ভোজ। ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কীলস কাউন্সিল’ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ‍্য উৎসব ‘বাংলার ভোজ’।

আগামী ৬-৮ ফেব্রুয়ারি, ঢাকার বনানী মাঠে, দক্ষ কালিনারী প্রফেশনাল ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশের অথেনটিক খাদ্য উৎসবের এই মিলনমেলায় আপনি আমন্ত্রিত।আয়োজক এর মধ্যে,পযটন শিল্পের বিশেষজ্ঞ মহিউদ্দিন হেলাল (খোকন) জানান এটি একটি ঐতিহ্যবাহী অথেনটিক খাবারের মেলা হবে,নানা ষ্টল,নানা পদের মুখরোচক ও লোভনীয় সব খাবারের পড়সা নিয়ে বসবে সবাই।একই ছাদের নীচে এতসব খাবার পাওয়া সত্যি কষ্ট কর,তাই আর দেরি না করে চলে আসুন উপভোগ করুন।

৮০ দশকের ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে

৮০ দশকের ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে ওয়াসিম ও আমীরকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

৮০ দশকের জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার ( ৫ জানুয়ারি) রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮০’ দশকের ছাত্রদল নেতৃবৃন্দের সংগঠন এর প্রধান সমন্বয়ক মোঃ মুজাহিদ চৌধুরী।

 

তাওহীদ-গালিবের নেতৃত্বে

তাওহীদ-গালিবের নেতৃত্বে কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি

তাওহীদ-গালিবের নেতৃত্বে কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৫ এর কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ সাইফুল ইসলাম তাওহীদ ও সাধারণ সম্পাদক (জিএস) পদে শাহিনুল ইসলাম গালিব নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং ক্লাসরুমে সকাল ১০টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, উৎসব আমেজে সকালেই নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচন শেষ হয় বেলা ১টায় এবং নির্বাচনের ফলাফল বেলা ৩টায় প্রকাশ করা করা হয়।

তাছাড়া এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সেজান খান, সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ-আল-ফেরদৌস, কোষাধ্যক্ষ পদে ইসমাইল কাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসাঃ মারূফা আক্তার এবং কার্যনির্বাহী পদে শিব্বির আহমেদ, নাদিয়া জাহান নিতু, ফারজানা আক্তার, তামান্না ভুঁইয়া ও এনামুল হক শোয়াইব নির্বাচিত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার শারমিন রেজওয়ানা বলেন, ‘এতো সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, নির্বাচনে জয়-পরাজয় জেনেই তোমরা নির্বাচনে অংশগ্রহণ করেছো। আশা করি তোমরা যোগ্য প্রার্থীকেই মনোনীত করেছো, তাদের অক্লান্ত পরিশ্রমে এই আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এগিয়ে যাবে।

নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাইফুল ইসলাম তাওহীদ বলেন, ‘মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাকে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্নতত্ত্ব বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতায় আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি এগিয়ে যাবে। নবনির্বাচিত কমিটির ভিপি হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বিভাগের সহশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য।’

দাউদকান্দিতে ৬০ কেজি গাজাসহ

দাউদকান্দিতে ৬০ কেজি গাজাসহ ২ মাদক কারবারীকে আটক

দাউদকান্দিতে ৬০ কেজি গাজাসহ ২ মাদক কারবারীকে আটক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাজাসহ ২জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার গেšরনদী উপজেলার লেবুতলী গ্রামের জলিল বেপারীর ছেলে সাইয়িদ বেপারী(২৮) এবং কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলার নাগাইস গ্রামের মৃত আব্দুল বারেক মিন্টুর ছেলে মোঃ শিমুল(৩৮)। মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতো। তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লায় তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায়

কুমিল্লায় তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

কুমিল্লায় তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায যৌথ বাহিনীর আটকের পর তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহত তৌহিদুলের স্ত্রী একটি এজাহার দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি এবং আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

মামলার বাদী ইয়াসমিন নাহার এজাহারে উল্লেখ করেন, গত ২৬জানুয়ারি তৌহিদুলের পিতার মৃত্যু হয়। ৩১ জানুয়ারি কুলখানি উপলক্ষে বাড়িতে আয়োজন চলছিল। মধ্যরাতে ২০-২৫ জন লোক বাড়িতে অভিযান চালিয়ে তৌহিদ কে তুলে নিয়ে যায়। পরদিন দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের নিথর দেহ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মামলায় উল্লেখিত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে কাল্পনিক এবং মিথ্যা অভিযোগ দিয়ে তৌহিদকে নির্যাতন করে হত্যা করেছে।

মামলার আসামিরা হলেন, আদর্শ সদর উপজেলার ইটাল্লা গ্রামের সাইফুল ইসলাম, তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও বামইল গ্রামের সোহেল সহ আরো অন্তত অজ্ঞাত ২০-২৫ জন।

দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির সমাবেশ

দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির সমাবেশ ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিন পর দাউদকান্দিতে বিএনপির সমাবেশ ব্যাপক প্রস্তুতি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দীর্ঘ দিন পর আগামী শনিবার(৮ফেব্রুয়ারী) দাউদকান্দিতে বিএনপির সমাবেশ হতে যাচ্ছে । গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচীর প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন ঘোষণার দাবিতে দুপুর ২টায় দাউদকান্দি হাইস্কুল মাঠে এই সমাবেশ শুরু হবে। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপি। গত কয়েকদিন ধরে নেতারা দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা করেছেন।

গমাবেশ উপলক্ষে বুধবার(৫ফেব্রুয়ারী) দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, গত ১৬ বছর এদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে খুনি হাসিনা সরকার। ৫আগষ্ট ছাত্রজনতার অভ্যূত্থানে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগ জনগণের ভয়ে পালিয়ে এখন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণ যে হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এই পলাতক হাসিনার নির্দেশে কোন কর্মসূচি বাংলাদেশে আর কখনো পালিত হবে না। সংস্কার নিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ৬টি সংস্কার কমিশন হয়েছে। কি সংস্কার করবেন এখনো পরিস্কার বলে নাই। সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কারের নামে অনির্দিষ্ট কালের জন্য অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারেননা। তাই সংস্কার শুরু করুন , শেষ করতে না পারলে জনগণের নির্বাচিত সরকার এসে সংস্কার শেষ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক লতিফ ভূইয়া, যুগ্নআহবায়ক মোঃ জসিম উদ্দিন, দাউদকান্দি পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম প্রমূখ।

এদিকে সমাবেশে জনসমাগম ঘটাতে দলের ভেতরে নানামুখী তৎপরতা দেখা গেছে। দাউদকান্দি ও তিতাস উপজেলা বিএনপির শীর্ষ নেতারা এবং পদপ্রত্যাশী নেতারাও নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছেন। যুবদল, ছাত্রদল শ্রমিকদল পদ প্রত্যাশী নেতারাও এদিন বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের ব্যানারেও সমানতালে চলছে প্রস্তুতি।