All posts by jitu

ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর

ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সাথে প্রথম চুক্তি স্বাক্ষর

ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সাথে প্রথম চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট:

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশই প্রথম দেশ, যে তার প্রশাসনের সঙ্গে কোনো বড় চুক্তি স্বাক্ষর করেছে। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে এক পোস্টে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী লিখেছেন, “আমরাই প্রথম দেশ, যারা কোনো ডিল সাইন করলাম। সে হিসেবে আমরা বলতে পারবো বাংলাদেশ তার প্রথম পার্টনার।”

সম্প্রতি স্বাক্ষরিত এই বৃহৎ এলএনজি চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে। চুক্তির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৪৬ মিনিটে তিনি লেখেন, ‘বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেট উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। ট্রাম্প এর ইলেকশন প্রমিজের মধ্যে ‘ড্রিল, বেবী ড্রিল’ এই স্লোগানটা বেশ পপুলার ছিলো। সেটা এই এনার্জি এক্সপোর্ট কে ঘিরেই।

আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কর্মসংস্থান, ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে। মিডল ইস্ট এর বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অলটারনেটিভ।

কিন্তু এই সাইনিং এর গুরুত্ব অন্য জায়গায়। ইকনমিক ডিপ্লোম্যাসির অ্যাঙ্গেল থেকে। ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট। তারা জাত ব্যবসায়ী। আঁতেল টাইপের কথাবার্তায় নাই। স্ট্রেইট অ্যাকশন দেখতে চায়। লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলো! আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প এডমিনিস্ট্রেশনের কাছে যাবো, আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিলো। তার আমেরিকা ফার্স্ট এর সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট। আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট!

অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত, আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল। তারা হঠাৎ ১৮০ ডিগ্রি টার্ন করে না। আর দ্বিতীয়ত, আমরা সৎ হতে পারি, কিন্তু একদম গাধা না। ’

এর আগে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এ চুক্তির আওতায় বাংলাদেশ বছরে ৫ মিলিয়ন টন (৫০ লাখ টন) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে।

চৌদ্দগ্রাম শ্রমিক দলের কর্মী সম্মেলন

চৌদ্দগ্রাম শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মিয়াবাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: গোলাম কাদের চৌধুরী নোবেল।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি হাজী জামাল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী কবির, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম জহির উদ্দিন, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম রেনু, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম, সেলিম উদ্দিন সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামাল মিয়াজী।

চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মজুমদারের সভাপতিত্বে, বিএনপি নেতা ইমাম হোসেন মজুমদার রুবেল ও যুবদল নেতা মির্জা হিরণের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন পাশা, বিএনপি নেতা এনামুল হক, আহসান হাবিব জিয়া, জসিম উদ্দিন, যুবদল নেতা আলমগীর, পলাশ, কামাল, ইউনুছ, ডা: ইয়াকুব, মিজান, ওয়াসিম, রিপন, আরিফ, আলী আহমেদ, আমির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইমরান, সোহরাব, তুষার, হিমেল, মাসুদ, সালাউদ্দিন, জনি, আরজু ও মহিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

চাঁদপুরে ৬ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা

চাঁদপুরে ৬ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শাহরাস্তিতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ম্যারাথন প্রতিযোগিতা-২০২৫। এ আয়োজনে ৬ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণের এক অনন্য রেকর্ড করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ এলাকায় প্রথমবারের মতো এমন আয়োজন সকলের দৃষ্টি কেড়েছে। মাঘের তীব্র শীত ও ঘন কুয়াশার চাঁদর মাড়িয়ে প্রতিযোগীরা কাক ডাকা ভোরে শাহরাস্তি উপজেলা প্রশাসন কমপ্লেক্স চত্বরে এসে হাজির হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত প্রধান অতিথি হিসেবে এ ম্যারাথন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। রেজিস্ট্রেশন করা ৬১৩ জন নারী-পুরুষ ও তরুণ তরুণী ১২ কিলোমিটার পথ হাটার জন্য উপজেলা কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় গিয়ে মধ্যবর্তী স্থানে পৌঁছাবার ছাড়পত্র নিয়ে পরবর্তীতে পৌর শহরের নান্দনিক ওয়াকওয়ের ৩ কিলোমিটার পথ অতিক্রম করে রিভারভিউ সংলগ্ন (চিকুটিয়া) পৌঁছে তাদের জয়ের ভাগ্য নির্ধারণ করেন।

চাঁদপুরে ৬ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে

এতে যুবকদের মধ্যে প্রথম হয় খিলাবাজার এলাকার রাহিম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে শাহরাস্তি পৌর শহরের নিজ মেহের এলাকার মেহেদী হাসান ও একই এলাকার রাব্বি হোসেন। ওই প্রতিযোগিতায় নারী প্রতিযোগীদের মধ্যে প্রথম হয় শাহরাস্তি পৌর শহরের পশ্চিম উপলতা এলাকার আফরিদা, দ্বিতীয় হন আফিয়া আইলা বিনতু আয়াছ ও পদুয়া গ্রামের নুরুন্নাহার তৃতীয় হয়।

পরবর্তীতে বিজয় উল্লাস স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বশেষ বিভিন্ন বয়সী ৫০ জন পুরুষ এবং ১৫ জন নারীসহ ৬৫ জন বিজয়ীকে প্রাইজমানি, ক্রেস্ট, সনদ দিয়ে পুরস্কৃত করা হয়। এ সময় অতিথি হিসেবে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হোমনার দুলালপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হোমনার দুলালপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা:

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার হোমনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ই জানুয়ারি) বিকাল ৪ টার দিকে দুলালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দুলালপুর বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক ব্যবস্থাপনায় কৃষক সমাবেশে উপস্থিত কৃষকদের মাঝে গামছা ও ক্যাপ বিতরণ করা হয়।

এতে দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুলালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হারুন অর রশীদ।

দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় উদ্ধোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হাজী আব্দুল হালিম ব্যাপারী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দির নজু, কুমিল্লা (উঃ) জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল প্রধান, যুগ্ম আহবায়ক শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সাত্তার প্রমুখ।

এসময় আরো উপস্থিত, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আউয়াল, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল ভূইয়া, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ লোকমান। দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, যুগ্ম আহবায়ক মোঃ অলী ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ জালাল প্রধান ও কৃষক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রধান।

এ সময় বক্তারা বলেন, কৃষক বাচলে, বাচবে দেশ, আমাদের এ সোনার বাংলাদেশ। কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

দাউদকান্দিতে বাস-অটোরিকশা

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১,আহত ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে অজ্ঞাত(৪০) এক পুরুষ নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকাল চারটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশের ইউর্টানে এ দুর্ঘটনায় আরো এক নারী ও শিশু আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ইউর্টান দিয়ে সরাসরি মহাসড়কের ঢাকমুখী লেনে প্রবেশ করলে ঢাকাগামী ইকোনো পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালক (অজ্ঞাত) মারা যায়। অটোরিকশার যাত্রী বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি গ্রামের আমজাদ হোসেনর স্ত্রী শাহানাজ বেগম(৪৫) ও তার মেয়ে আনিসা(৮) আহত হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোপা ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জাফর আহম্মেদ মিশু আজকের কুমিল্লাকে জানান, বাস অটোরিকশা সংঘর্ষে নিহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ডেনমার্ক সরকারের আই এফ ইউ কর্তৃক এ কে এস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

ডেস্ক রিপোর্ট:

এ কে এস খান ফার্মাসিউটিক্যালস ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ (আই এফ ইউ ) থেকে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল ফার্মেসি চেইন ৮০টি শাখা সম্প্রসারণ এবং ৩০টিরও বেশি নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে ।বুধবার রাজধানীর একটি তারকা হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেএস হোল্ডিংস এর চেয়ারম্যান এ কে সামসুদ্দিন খান এবং আই এফ ইউ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও ) লার্স বো বারট্রামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এই গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাংলাদেশজুড়ে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রসারের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশের মানুষের জন্য নতুন দিগন্ত কার্যকর চিকিৎসা এবং মানবস্বাস্থ্যের উন্নয়নের জন্য সময়োপযোগী ও নির্ভুল রোগ নির্ণয় অপরিহার্য। মানসম্পন্ন ওষুধের সহজলভ্যতা, রোগ নিরাময় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা এ দেশের কোটি কোটি দীর্ঘস্থায়ী রোগীর জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

আই এফ ইউ -এর এই বিনিয়োগের ফলে এ কে পি এল আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছরে ৮ মিলিয়ন রোগীর কাছে উন্নতমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হবে। ফার্মেসি ও ডায়গনিস্টিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ ও বয়স্ক রোগীদের জন্য বাসায় এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের সুবিধা সরবরাহের মতো উদ্ভাবনী সেবা চালুর পরিকল্পনা রয়েছে ।

ঢাকার বাইরেও কোম্পানির পরিধি বৃদ্ধি হবে, যা দেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

আই এফ ইউ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সি ই ও ) লার্স বো বারট্রাম বলেন, “স্বাস্থ্যসেবার সহজলভ্যতা একটি দেশের সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। এ কে পি এল -এর ফার্মেসি-নির্ভর প্রাইমারি কেয়ার মডেল এবং বিস্তৃত ডায়াগনস্টিক সেবা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবে। আই এফ ইউ এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, এটি আর্থিকভাবে লাভজনক একটি উদ্যোগ হিসেবে দীর্ঘমেয়াদে লাভজনক হবে। এই উদ্যোগটি ১৯৬৭ সাল থেকে আই এফ ইউ -এর প্রভাবশালী বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখছে, যা সবুজ রূপান্তরসহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখবে।”

দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা শুরু

দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা শুরু

দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট:

প্রথম প্রদর্শনী – বিল্ডকন, উড এবং এল্পপ্রোটেক এক্সপো ২০২৫।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) যাত্রা শুরু হলো বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো-ভিলেজ “আইসিসিবি এক্সপো ভিলেজ”। সুবিশাল এই ভিলেজের একটি অংশ এই ‘এক্সপো টেন্ট’ যার আয়তন ১ লক্ষ ৩৪ হাজার বর্গফুট। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ বহুমুখী ভেন্যুটিতে একই ছাদের নিচে মেলা, প্রদর্শনী, সমাবর্তন, সেমিনার, এজিএম, করপোরেট রিট্রিট, কনসার্ট, বিয়ে, বাইক, কার-শো সহ যে কোনো ধরনের ছোট থেকে বড় কর্পোরেট, সামাজিক এবং ব্যক্তিগত অনুষ্ঠান স্বাচ্ছন্দ্যে করা যাবে। একই ছাদের নিচে এত বড় জনসমাগস্থল বাংলাদেশে আর নেই, যেখানে ১০ হাজার জনেরও বেশি লোক একসঙ্গে সমাগম করা সম্ভব।

প্রথম প্রদর্শনী হিসেবে আইসিসিবি এক্সপো ভিলেজে শুরু হলো তিন দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীটিতে দেশ-বিদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে হাজারেরও বেশী পণ্য প্রদর্শন করছেন। সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসর, অর্থাৎ অষ্টম আন্তর্জাতিক বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেড শো বাংলাদেশ ‘বিল্ডকন এক্সপো ২০২৫’, ‘বাংলাদেশ উড এক্সপো ২০২৫’ এবং তৃতীয় আন্তর্জাতিক ইলেক্ট্রিক্যাল ট্রেড শো ‘বাংলাদেশ এল্পপ্রোটেক এক্সপো ২০২৫’- তিনটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আইসিসিবি এক্সপো ভিলেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এম. এম. জসীম উদ্দীন (চিফ অপারেটিং অফিসার, আইসিসিবি), জনাব এস. এম. মনিরুল ইসলাম পলাশ (হেড অফ একাউন্টস, ফাইন্যান্স ও অপেরেশন্স, আইসিসিবি), সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক এবং আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।

এই এক্সপো ভিলেজের সাথে রয়েছে সহস্রাধিক গাড়ি পার্কিং ব্যবস্থা, সার্বক্ষণিক সিসিটিভি সার্ভেইল্যান্স এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ অন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এক্সপো ভিলেজে একযোগে চারটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে চারটিসুবিশাল কম্পার্টমেন্ট। সারাবছরই বিভিন্ন্য ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এই এক্সপো ভিলেজটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

দাউদকান্দিতে জামায়াতের কর্মী সম্মেলন

দাউদকান্দিতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দাউদকান্দিতে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

সম্মেলনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি পৌরবাজার তালপাতা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জামায়াত কুমিল্লা জেলা উত্তর জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ।

লিখিত বক্তব্য পেশ করেন দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জি: শামীম সরকার বিজ্ঞ, খন্দকার আবুল বাসার, আবুল কাশেম প্রধানিয়া, মাওঃ মোশারফ হোসেন, শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, মু. মনিরুজ্জামান, শাহজাহান তালুকদার, এ্যাড: মুখলেসুর রহমান।

ইঞ্জি: মিজানুর রহমান আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাউছার সালাম সরকার, আবুবকর সিদ্দিক, হামিদুর রহমান সরকার, আাব্দুল লতিফ ও রেজাউল করিম। উল্লেখ্য, কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি, অধ্যাপক মজিবুর রহমান।

আগামী ২৫ জানুয়ারি শনিবার বিশ্বরোড ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

বিনামূল্যের বই খোলাবাজার থেকে জব্দ

বিনামূল্যের বই খোলাবাজার থেকে জব্দ, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে: ডিবি

বিনামূল্যের বই খোলাবাজার থেকে জব্দ, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে: ডিবি

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিতরণের উদ্দেশ্যে পাঠানো বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় দুইটি ট্রাকভর্তি ১০ হাজার বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে বাংলাবাজারের ইস্পাহানি গলির একটি গোডাউন থেকে এসব বই উদ্ধার করা হয়। বইগুলো প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির। চক্রটির সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অথবা ছাপাখানার কেউ জড়িত কিনা, তা তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এসব বই এনসিটিবিকে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং দেলোয়ার হোসেন (৫৬)।

নাসিরুল ইসলাম বলেন, “বইগুলো যাদের পরিবহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা একটি চক্রের সঙ্গে যুক্ত হয়ে অতিরিক্ত বই এনে খোলাবাজারে বিক্রি করছিলো।” তিনি আরো জানান, বই ছাপানোর জন্য ১১৬টি প্রেস ব্যবহৃত হয় এবং এসব প্রেস ঢাকা ও ঢাকার বাইরেও রয়েছে। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কি-না, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি অনুসন্ধানে পাওয়া যায় যে অতিরিক্ত বই ছাপানো হয়েছে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন করে

ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন করে, তা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করেও সরকারে তাদের প্রতিনিধি রাখে, তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সরকারে থেকে কোনো দল যদি নির্বাচন করে, তা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ছাত্রদের নেতৃত্ব ও তাদের প্রতিনিধিত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন। কিন্তু তাদের প্রতিনিধি যদি সরকারে থেকে যায়, তাহলে নির্বাচনকালীন নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আর সরকারে থেকেই যদি তারা নির্বাচন করেন, তা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না।”

মির্জা ফখরুল বলেন, “আমরা দ্রুত নির্বাচনের পক্ষে। যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে, সরকার চাইলে জুন-জুলাই বা আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব।”

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা সুনির্দিষ্ট সময় বলতে চাই না, কারণ এতে কোনো লাভ নেই। সরকারসহ সকল রাজনৈতিক দলের সম্মিলিত চাওয়াই জরুরি। তবে আমরা মনে করি, যত দ্রুত নির্বাচন হবে, দেশের জন্য ততই মঙ্গল।”

সংস্কারের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, “সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন—সব ক্ষেত্রেই আমরা সংস্কারের কথা বলেছি। দুই বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব দিয়েছি, যেখানে সংবিধান সংশোধন থেকে শুরু করে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের কথাও অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি আরও বলেন, “সংবিধান সংশোধন এবং অন্যান্য সংস্কারের ক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা অপরিহার্য। কারণ আইনগত ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠান ছাড়া এসব সংস্কার কার্যকর করা সম্ভব নয়। তাই নির্বাচন দ্রুত হওয়া জরুরি।”

মির্জা ফখরুলের মতে, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে এটি সঠিক পথে পরিচালিত হতে হবে এবং সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্যমত্য প্রয়োজন।”