All posts by jitu

সদর দক্ষিনে জিয়াউর রহমানের

সদর দক্ষিনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

সদর দক্ষিনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী সদর দক্ষিণ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে। এ উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই হাই স্কুলের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুহা. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফারুক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বিএনপি নেতা তুহিন মজুমদার, সেলিম মিয়া, মিজান মৌল্লা, সদর দক্ষিণ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল ভূঁইয়া, কৃষক দল নেতা আবুল হাসেম, যুবদল নেতা সবুজ, বিএনপি নেতা ইয়াসিন মিয়া, রুহুল আমিন, মজিবুর রহমান, মিজান এবং উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার জন্ম। বাংলাদেশের মানুষের কাছে জিয়া নামটি প্রথম পরিচিতি লাভ করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে, যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়ে। সেই সংকটময় সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার হিসেবে তার কণ্ঠে শোনা যায় স্বাধীনতার ডাক। তার আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লালমাই বাজার সংলগ্ন মসজিদের ইমাম।

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনের

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিল: সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার

ডেস্ক রিপোর্ট:

জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের কম ভোট পড়লে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এ সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ প্রস্তাব কোনো অসৎ উদ্দেশ্যে করা হয়নি; বরং নির্বাচনি অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই এই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারদের বিচারের জন্য কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন।

বদিউল আলম মজুমদার বলেন, “আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নই। তবে যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত, তারা নির্বাচনে অংশ নেবে কি না বা ভবিষ্যতে ক্ষমতায় যাবে কি না, তা দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে।”

কুমিল্লার বিএনপির রাজনীতিতে ঝড় বইছে, সবার চোখ গুলশানে

ইমতিয়াজ আহমেদ জিতু:
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে যে কোন সময়। গতকাল সোমবার রাতে এ কমিটি ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশ প্রবল ছিল। কিন্তু নানা সমীকরণের ফলে কমিটি রাতে ঘোষণা হয়নি। এদিকে এ কমিটি ঘোষণা ঘিরে কুমিল্লার রাজনীতিতে ঝড় বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপ একে অপরের সমালোচনায় ব্যস্ত সময় পার করছে। আবার হাজী ইয়াছিনকে পুনরায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক পদে রাখার দাবি জানিয়ে সবার প্রোফাইলে হাজী ইয়াছিনের ছবি আপলোড করেছে তার সমর্থিত নেতাকর্মীরা।

কমিটিতে আহ্বায়ক পদে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছে। তবে হাজী ইয়াছিনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে তার নেতাকর্মীরা মনে করছেন। তবে সদস্য সচিব পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম থাকাটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। এ পদ নিয়ে কোন প্রতিযোগিতা নেই।

গতকাল কমিটি ঘোষণা না হওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। অনেকে বলছেন- জাকারিয়া তাহের সুমন হয়তো এবার হাজী ইয়াছিনকে ছাড় দিতে পারেন। আবার অনেকে বলছেন আহ্বায়ক পদে জাকারিয়া তাহের সুমন চূড়ান্ত হয়ে গেছে।ছাড়া দেয়ার সম্ভাবনা নেই। তবে হাজী ইয়াছিন ক্লিন ইমেজের রাজনীতিবিদ হওয়ায় তাকে অন্য কোন শাখার দায়িত্বও দেয়া হতে পারে।

বিভিন্ন সূত্রমতে, যুগ্ম আহ্বায়ক পদে আমিরুজ্জামান আমির, মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকু, মাহবুব চৌধুরীর নাম থাকাটা প্রায় নিশ্চিতই বলা যায়।তবে যুগ্ম আহ্বায়ক পদে চৌদ্দগ্রামের বিএনপি নেতা কামরুল হুদা পুনরায় থাকার জন্য লবিং করছেন বলে জানা গেছে। তবে শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত-এই বক্তব্য দেওয়ার জন্য বেশ সমালোচিত হয়েছিলেন এই বিএনপি নেতা। ফলে এই কমিটিতে জায়গা পাওয়াটা কামরুল হুদার জন্য বেশ কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্ট সূত্র।

এদিকে যুগ্ম আহ্বায়ক পদে রেজাউল কাইয়ুমের নাম শোনা যাচ্ছে। বিগত বিলুপ্ত কমিটিতেও তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কুমিল্লার তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মতে, এই কমিটিতে এমন কোন লোককে স্থান দেওয়া উচিত নয়, যারা বিগত সময়ে দখলবাজি, চাদাঁবাজি করেছে।

একাধিক সূত্রমতে, আজকালের মধ্যে কমিটি ঘোষিত হতে পারে।

বাজেটে মূল করের বিষয়গুলো ভালোভাবে

বাজেটে মূল করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা

বাজেটে মূল করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

বিভিন্ন পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কিছুদিন পর জানা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী বাজেটে মূল করের বিষয়গুলো আরও ভালোভাবে সমন্বয় করা হবে।

এদিকে, বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় কৃষি পণ্যের বিশেষ ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রম বন্ধ করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, এই ওএমএস কার্যক্রম জরুরি পরিস্থিতিতে চালু করা হয়েছিল। আপাতত এটি স্থগিত থাকলেও ভবিষ্যতে আবার প্রয়োজন হলে তা পুনরায় চালু করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “ওএমএস কার্যক্রম আমরা খুব জরুরি ভিত্তিতে চালু করেছিলাম। এর জন্য বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছিল। এটি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখের বেশি মানুষ এই কার্যক্রমের আওতায় এসেছে। আপাতত ডিসেম্বরে এটি স্থগিত করা হলো, কারণ বাজার মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতে যদি আবার জরুরি পরিস্থিতি তৈরি হয়, তখন এটি পুনরায় শুরু করা হবে।”

মানুষ মূল্যস্ফীতির চাপে রয়েছে, এ অবস্থায় বিশেষ ওএমএস বন্ধ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে এটি নিয়ে আমাদের কোনো বিকল্প পরিকল্পনা নেই। যদি পরিস্থিতি অব্যাহত থাকে, তখন হয়তো অন্য কোনো উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এখনো সাপ্লাই চেইন ব্রোকারদের হাতে। মোকাম থেকে পণ্য আনার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে এটি সরবরাহের ঘাটতি নয়, বরং পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাপ্লাই চেইন ম্যানিপুলেশন। সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে। অন্যান্য পণ্যের দামও মোটামুটি সহনীয় অবস্থায় রয়েছে।”

ওএমএস বন্ধ করার কারণ সম্পর্কে তিনি বলেন, “এটি দিয়ে দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ভর্তুকির কারণে অনেক সময় আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরাও লাইনে দাঁড়ায়।”

ভ্যাট বৃদ্ধির প্রেক্ষাপট নিয়ে প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “কী প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কিছুদিন পর জানা যাবে। বাজেটের সময় আমরা মূল কর কাঠামোর বিষয়গুলো আরও ভালোভাবে সমন্বয় করব।”

বৈঠকে ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান। তিনি বলেন, “সরকারের পর্যাপ্ত মজুদ না থাকলে বেসরকারি ব্যবসায়ীরা সারের দাম বাড়িয়ে দেয়। তাই সারের মজুদ নিশ্চিতে আমরা প্রয়োজনীয় অনুমোদন দিয়েছি। এছাড়া পল্লী বিদ্যুতের কিছু বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস কার্যক্রম চালু করা হয়। এতে ৮ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হন। বিশেষ ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে আলু, ১৩০ টাকায় এক ডজন ডিম, ৭০ টাকায় এক কেজি পেঁয়াজ এবং ৫০ টাকায় এক পিস লাউ বিক্রি করা হয়।

দাউদকান্দিতে রিফাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া বাবুল জড়িত নয়: বাদির মা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রিফাত হত্যা মামলায় মাহবুবুর রহমান বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।তবে রিফাতের মা ও দুলাভাই সায়েদুল জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি বাবুল এ হত্যা মামলায় জড়িত নয়।

সোমবার(২০ জানুয়ারি)রাতে উপজেলার দশপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহবুবুর রহমান বাবুল দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাসিন্দা। ২৫ জানুয়ারি সোহরাওয়ার্দী হাসপাতালে বাবুলের ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

রিফাতের দুলাভাই সায়েদুল জানান, ২৬ আগষ্ট দায়ের করা রিফাত হত্যা মামলায় কারা আসামি হয়েছে জানি না। রাজনীতিবিদরা মামলায়  আসামিদের নাম উল্লেখ করে আমার শাশুড়িকে বাদি করেছে। কে আসামি হয়েছে আমরা জানি না। আটক হওয়া বাবুল মিয়া আমাদের রিফাত হত্যায় জড়িত নয়। তাকে গ্রেফতার করার পর আমরা রাতে থানায় গিয়ে ওসি সাহেবকে বলেছি- বাবুল জড়িত নয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় কোন্দলের জেরে বাবুলকে রিফাত হত্যা মামলায় আসামি করা হয়েছে। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, সে রিফাত হত্যা মামলার ৪৫ নম্বর আসামি। এ মামলায় আগে আরো একজন গ্রেফতার হয়েছে। বাবুল জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত কর্মকর্তা তদন্ত করছে।

‘হামজার কারণে বাংলাদেশের দিকে

‘হামজার কারণে বাংলাদেশের দিকে বিশ্বের নজর থাকবে’

‘হামজার কারণে বাংলাদেশের দিকে বিশ্বের নজর থাকবে’

ডেস্ক রিপোর্ট:

হাভিয়ের কাবরেরা বছরখানেক আগে বলেছিলেন, ‘কোনো একদিন হামজা চৌধুরি বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন।’ সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে এ বছরের মার্চেই ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটবে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ তারকা হামজা চৌধুরির। কাবরেরার বিশ্বাস, শুধু জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নয়, বরং হামজার খেলা দেখার জন্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজরও থাকবে লাল-সবুজের জার্সির দিকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজার যোগদানে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করেন কাবরেরা। ইতোমধ্যে তার সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের আগে মঙ্গলবার গণমাধ্যমে কথা বলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ।

কাবরেরা বলেন, ‘হামজার মতো একজন খেলোয়াড় আমাদের দলে আসছেন, এটি দেশের জন্য অসাধারণ এক খবর। তার অন্তর্ভুক্তি শুধু দলের ভাবমূর্তিই উজ্জ্বল করবে না, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ফুটবলের গ্রহণযোগ্যতা ও গুরুত্বও বাড়াবে। তিনি হবেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশের জার্সিতে খেলা প্রথম ফুটবলার।’

এশিয়ান কাপের বাছাইপর্ব এবং আসন্ন ক্যাম্পের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় বারবার উঠে এসেছে হামজার প্রসঙ্গ। কাবরেরা বলেন, ‘হামজা অত্যন্ত দক্ষ এবং বড় মাপের খেলোয়াড়। আমি নিশ্চিত, তিনি খুব দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নেবেন। তার উপস্থিতি আমাদের জাতীয় দলকে আরও সম্মানিত করবে।’

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১,৫০০ জনকে ক্ষমা করেছেন।

ট্রাম্প ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, “আমি ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করবো।”

তাঁর বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক নারী উল্লাসে চিৎকার করে বলেন, “স্বাধীনতা!”

ট্রাম্প ক্যাপিটল হিল আক্রমণের ঘটনায় কারাবন্দি ব্যক্তিদের রাজনৈতিক বন্দি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তাঁদের মুক্তি দেবেন।

তবে এই ক্ষমা কতটুকু বিস্তৃত হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরা এর আওতায় পড়বেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

২০২১ সালের ৬ জানুয়ারি, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন আক্রমণ করে। কংগ্রেস সদস্যরা তখন জো বাইডেনের প্রেসিডেন্ট পদে জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিচ্ছিলেন। এই ঘটনার ফলে অন্তত পাঁচজন প্রাণ হারান।

ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে অভিশংসনের উদ্যোগ নিলেও সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের অভাবে তিনি শাস্তি থেকে রেহাই পান।

সূত্র: বিবিসি, সিএনএন

জেলা তথ্য অফিসের উদ্যোগে বরুড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে বরুড়া উপজেলার জয়কামতা সরকারি বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলার নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সোলেমান ভূঁঞা, শিলমুড়ী উত্তর ৭নং ইউপি সদস্য নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জয়কামতা সরকারি বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আসলাম মিয়া।

নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেইনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

 

 

ঘোষণার অপেক্ষায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি: যারা আছেন আলোচনায়

ইমতিয়াজ আহমেদ জিতু:
কমিটি গঠনের ২ বছর ৭ মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। অচিরেই কুমিল্লা দক্ষিণ জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। এর আগে ২০২২ সালের ৩০ হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

নতুন ঘোষিত হতে যাওয়া কমিটিতে কারা আসতে পারেন মূল কমিটিতে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কয়েক দিনের মধ্যে ৩১ সদস্য কিংবা ৪১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি দেওয়া হতে পারে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি করা হবে।

কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক সূত্রমতে, এই কমিটিতে আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন বরুড়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

যুগ্ম-আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন আবুল কালাম আজাদ ওরফে চৈতি কালাম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, এড. কাইমুল হক রিংকু, মোজাহিদ চৌধুরী, মাহবুব চৌধুরীসহ বেশ কয়েকজন।
সদস্য সচিব পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভিপি ছিলেন। বিভিন্ন সূত্রমতে, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদটি পেতে পারেন।
একাধিক সূত্র জানায়, এই কমিটিতে হাজী আমিন উর রশীদ ইয়াছিনের থাকার সম্ভাবনা নেই। তাকে হয়তো মহানগরে রাথা হতে পারে। আর এদিকে মোস্তাক মিয়া যেহেতু বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ত্ইা এই কমিটিতে তাঁর না থাকার সম্ভাবনাই বেশি। ফলে আহ্বায়ক হিসেবে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের নাম বেশ আলোচনায় রয়েছেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র বলছে-জাকারিয়া তাহের সুমনই হচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ।

এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ছোট ভাই কুমিল্লা আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরীর নাম থাকতে পারে বলে জানা গেছে। এই দুইজনের নাম যদি এই কমিটিতে থাকে তাহলে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর অবস্থান আরো শক্ত হবে বলে স্থানীয় সূত্র জানায়। এদিকে সম্প্রতি বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া আমিরুজ্জামান আমীর এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকতে পারেন বলে একাধিক সূত্র জানায়।

এ বিষয়ে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। প্রতিকূল পরিবেশেও দলের সকল সাংগঠনিক কর্মকান্ডে রাজপথে থেকে সক্রিয় ছিলাম। মামলা খেয়েছি, গ্রেফতার হয়েছি। আশা করি দল আমার অতীতের ইতিবাচক কর্মকান্ড বিবেচনা করবে। দল যেভাবেই চাইবে সেভাবে কাজ করার জন্য আমি সর্বদা প্রস্তুত।

এ বিষয়ে জানতে সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

মেডিকেল ভর্তি পরীক্ষাহল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড !

ইমতিয়াজ আহমেদ জিতু:
প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা ছাড়া যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রের কোন দায়িত্ব দেওয়া হয় না, সেখানে সরকারি হেলথ প্রজেক্টে (টিবি লেপ্রোসি প্রজেক্ট) চাকরিরত ডা. কাদিরুল কাউসার আল-আমিন মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শক হিসেবে প্রতিটি পরীক্ষার কক্ষে যান এবং দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৭ জানুয়ারি এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় এ অনিয়মের ঘটনা ঘটে।

জানা যায়, ডা. কাদিরুল কাউসার আল-আমিন বেসরকারি চাকুরীজীবি হয়েও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।

হল পরিদর্শনের সময় তিনি মোবাইলে ছবি তুলেন, আবার সেই ছবি তার ফেসবুক পেইজে শেয়ার করেন। মেডিকেল ভর্তি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্রের আশেপাশে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ছাড়া কারো প্রবেশ নিষেধ। যেখানে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে কারো মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, সেখানে ডা. কাদিরুল কাউসার আল-আমিনের এমন কর্মকান্ড বেশ সমালোচনার জন্ম দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ জানুয়ারি ভর্তি কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ ডা: জাহাঙ্গীর আলম মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রী শাখায় বিভিন্ন হলে দায়িত্ব পালনকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রকাশিত নামের তালিকায় কোথাও ডা. কাদিরুল কাউসার আল আমিনের নাম ছিল না।

নাম না থাকা সত্বেও কিভাবে, কার প্রভাব খাটিয়ে তিনি পরীক্ষা হলে প্রবেশ করলেন, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।তবে ফেসবুকে তাঁর হল পরিদর্শনের ছবি আপলোড করার পর আরেকটি বিজ্ঞপ্তি বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়, সেখানে স্পেশাল ডিউটিতে ১১ নম্বরে ডা. কাদিরুল কাউসার আল আমিনের নাম রয়েছে। এ বিষয়টিকে অনেকে বলছেন-এটা ভুয়া বিজ্ঞপ্তি। আবার অনেকে বলছেন- ডা. কাদিরুল কাউসার আল আমিনকে অপবাদ থেকে মুক্তি দেয়ার জন্যই এই বিজ্ঞপ্তি বানানো হয়েছে।তবে শহরজুড়ে এ ঘটনা বেশ নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা ড্যাবের অনেক নেতা বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, সে ক্ষমতার অপব্যবহার করে এমন করেছে। এই চর্চা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

খোঁজ নিয়ে জানা যায়, ডা. কাদিরুল কাউসার আল আমিন কুমিল্লা মহানগর ড্যাব এর সহ- সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে ডা. কাদিরুল কাউসার আল আমিন জানান, ডিউটি রোষ্টারে আমার নাম ছিল, তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি হল পরিদর্শনে গিয়েছি। আর ছবি আমি তুলিনি। কেউ একজন তুলে আমাকে পাঠিয়েছে। আমি তা আমার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করেছিলাম। এটা করা ঠিক হয়নি আমার। এটা আমার ভুল হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা: রেজা মো: সারোয়ার আকবর আজকের কুমিল্লাকে জানান, ডিউটি রোষ্টারে তার নাম ছিল। তবে হল পরিদর্শনে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করাটা সঠিক হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।