All posts by jitu

দুই দেশের জনগণের মধ্যে

দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: ভারতের পররাষ্ট্র সচিব

দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও ভারতের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনায় হামলার বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছে ভারত।

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুরু হয় সচিব পর্যায়ের এই বৈঠক। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

এর আগে সোমবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। এটি ছিল তার প্রথম বাংলাদেশ সফর।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছিলেন, “আমরা আশা করি, এই বৈঠক ফলপ্রসূ হবে। সমস্যার সমাধানে প্রথমে সমস্যাটি স্বীকার করতে হবে। আমাদের মানতে হবে যে ৫ আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন ঘটেছে। এটি স্বীকার করেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।”

বিক্রম মিশ্রি এদিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠক শেষে রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল ঢাকা। এর মধ্যেই ভারতীয় পররাষ্ট্র সচিবের এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে আশ্রয়ের সময় এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার পর এটি ভারতের কোনো উচ্চপদস্থ কূটনীতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা সফর।

দাউদকান্দিতে ৫ জয়িতাকে

দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় দাউদকান্দির ৫ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও সন্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, আইরিন সকার, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, রুশিয়া বেগম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ নারীকে সংবর্ধনা ও সন্মানন ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন, সফল জননী হিসেবে আইরিন সরকার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রোমানা সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সম্পা রানী সূত্রধর ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুশিয়া বেগম।

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা এবং ৫ জয়ীতাকে সংবর্ধা দেয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম এইচজে মডেল পাইলট সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার, বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষা ও চাকরী ক্ষেত্রে রৌশনারা বেগম, অর্থনৈতিক ক্ষেত্রে রোকশানা বেগম, সমাজ উন্নয়ন অবদান রাখায় সাবেক কাউন্সিলর ফিরোজা বেগম, সফল জননী মনজুরা আক্তার, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যোমে জীবন শুরু করা মায়া আক্তারকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

চালককে হত্যা

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, কুকুরের শব্দে মিলল ম’রদেহ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, কুকুরের শব্দে মিলল ম’রদেহ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় বাথরুমের সেপটি ট্যাংকি থেকে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চুলডগি এলাকার জামালের বাড়ির বাথরুমের সেপটি ট্যাংকি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো.রবিন হোসেন (১৬) একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাজহরিতালুক গ্রামের মাকু মিয়া সওদাগর বাড়ির মো.ইউনূসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। সে তার সৎমা রুনা আক্তারের সাথে একই বাড়িতে বসবাস করত। নভেম্বর মাসে তার বাবা ঢাকা যাওয়ার সময় তার অটোরিকশা ছেলেকে চালাতে দিয়ে যান। গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ডিবি রোড থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন রবিন। পরে পরিবারের সদস্যরা জানতে পারে ওই দিন সন্ধ্যার দিকে একই গ্রামের জুয়েল (২৬) সহ অজ্ঞাত কয়েকজন লোককে স্থানীয়রা তার সাথে মোবাইল নিয়ে ধস্তাধস্তি করতে দেখেন। এ বিষয়ে জুয়েলকে রবিনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি এলামেলো কথাবার্তা বলেন। পরে জুয়েলকে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে। নিখোঁজের ৬দিন পর সোমবার সকালে স্থানীয় লোকজন বাথরুমের সেপটি ট্যাংকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গলায় কাপড় পেঁচিয়ে রবিনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সৎমা ৫ ডিসেম্বর প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ভিকটিমকে না পেয়ে সেটিকে অপহরণ মামলা হিসেবে রুজু করে। এর পর পরই ভিকটিমের মোবাইলের সূত্র ধরে দুজনকে আটক করা করা হয়। তারা ভিকটিমের মোবাইল ব্যবহার করছিল।

ওসি কামরুল ইসলাম আরও বলেন, আজ সকালে বাথরুমের সেপটি ট্যাংকির সামনে গিয়ে একটি কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা এসে বাথরুমের সেপটি ট্যাংকের স্ল্যাবের মুখ খুললে রবিনের মরদেহ দেখতে পায়।

১৫ বছরে প্রতিবেশী দেশ

১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘১৫ বছরে প্রতিবেশী দেশ আমাদের থেকে অনেক সুবিধা নিয়েছে। এখন সুবিধা না পেয়ে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর কোনো সুবিধা দেওয়া হবে না। তারা যেন বেশি বাড়াবাড়ি না করে।’

তিনি সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সভায় আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে, কিন্তু অভিযানে এখনও তেমন আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যার ফলে হত্যাকাণ্ডও ঘটছে। এটা বন্ধে পদক্ষেপ নিতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বিকেলে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে

দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে: আইন উপদেষ্টা

দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বৈরাচারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। দুদক ও উচ্চ আদালত থাকা সত্ত্বেও সুষ্ঠু বিচার হয়নি। বিচার হয়েছে কেবল খালেদা জিয়ার।

অনুষ্ঠানে দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, দুদক সংস্কারকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি দুদকের কর্মকর্তাদের দুর্নীতির চিত্রও প্রকাশ পেয়েছে। এখন পরিস্থিতি সামাল দিতে সাঁড়াশি অভিযান ছাড়া কোনো বিকল্প নেই।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সৎ প্রজন্ম গড়ে তুলতে পারলে দুর্নীতিবিরোধী সমাজ গঠন করা সহজ হবে। দুর্নীতির বিরুদ্ধে শুধু প্রতিকারমূলক পদক্ষেপ নয়, বরং জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে।

দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দেশের উন্নয়নের বড় বাধা হলো দুর্নীতি। এটি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।

তিনি বলেন, আমরা ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটপ্রেমীদের কাছে ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি অত্যন্ত জনপ্রিয়। ২০০৪ সালে বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই গানটি গেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

এরপর ২০১৯ সালের বিশ্বকাপে ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামে আরও একটি গান গেয়েছিলেন তিনি। ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে আবারও গাইবেন আসিফ আকবর।

এ ব্যাপারে বিসিবি থেকে নিশ্চিত করা হলেও, আসিফ আকবরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরকে আরও আকর্ষণীয় করার জন্য বিসিবি নতুন কিছু আয়োজনের পরিকল্পনা করেছে। এর মধ্যে বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচন করা হয়েছে। এছাড়া, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগানও থাকবে বিপিএলে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে নতুনত্বের ছোঁয়া। আয়োজনটি হবে তিন দিনের সংগীত উৎসবের মাধ্যমে, যার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে তিন পর্বে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

সিরিয়ায় আসাদের পতনের পর

সিরিয়ায় আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

সিরিয়ায় আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল আইএস গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার জানিয়েছে, তারা সিরিয়ায় ৭৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় আইএস নেতা, তাদের ক্যাম্প এবং অভিযান কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে। সেন্টকমের দাবি, আসাদের পতনের পর আইএস যাতে সুবিধা নিতে না পারে, সেজন্যই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, “আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে পুনর্গঠনের সুযোগ দিতে পারি না। সিরিয়ায় সক্রিয় সব গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হচ্ছে, আইএসকে সহায়তা করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।”

সেন্টকম দাবি করেছে, এই হামলাগুলোতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি। তবে সিরিয়ার কোন কোন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট করেনি সংস্থাটি।

সেন্টকম আরও জানিয়েছে, আইএসের সক্ষমতা কমানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে।

এদিকে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বছরের পর বছর আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে। আমি দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় এখন তারা অনেক দুর্বল।”

পররাষ্ট্রসচিবের সঙ্গে

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ফরেন অফিস কনসালটেশন (এফওসি) উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন। হাসিনা সরকারের পতনের পর এটিই প্রথম ভারতীয় কোনো কূটনীতিকের বাংলাদেশ সফর।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্য নিয়ে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন বিক্রম মিশ্রি।

জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলোচনা করবেন। এরপর জসীম উদ্দিন ও বিক্রম মিশ্রির নেতৃত্বে এফওসি শুরু হবে।

 

দুপুরে বিক্রম মিশ্রির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।