All posts by jitu

ঘরে ফিরছে বিধ্বস্ত

ঘরে ফিরছে বিধ্বস্ত হাজার হাজার লেবানিজ

ঘরে ফিরছে বিধ্বস্ত হাজার হাজার লেবানিজ

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের কারণে হাজার হাজার লেবানিজ দেশে ফিরে এসেছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর, ২৭ নভেম্বর বুধবার থেকে বহু লেবানিজকে তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।

এই যুদ্ধে ১২ লাখেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয় এবং তারা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

লেবাননের বিদিয়াস গ্রাম থেকে বাস্তুচ্যুত হওয়া ৫৯ বছর বয়সী মোহাম্মদ কাফারানি বলেন, “আমার জীবনে ৬০ দিন ছিল খুবই বাজে ও কুৎসিত। আমাদের লুকানোর কোনো জায়গা ছিল না।”

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত মঙ্গলবার রাতে ইসরায়েলের অনুমোদিত একটি চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে দুই মাসের জন্য যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানানো হয়। শর্ত দেওয়া হয় যে, হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননে তার সশস্ত্র উপস্থিতি শেষ করতে হবে, যাতে ইসরায়েলি সেনারা ফিরতে পারে।

দক্ষিণাঞ্চলে হাজার হাজার অতিরিক্ত লেবানিজ সেনা এবং জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক প্যানেল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

ইসরায়েল বলছে, চুক্তির শর্ত লঙ্ঘন হলে তারা হিজবুল্লাহর ওপর হামলা চালানোর অধিকার সংরক্ষণ করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর, আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর, হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আন্তঃসীমান্ত অভিযান চালায়। এর জবাবে, ইসরায়েল এখনো গাজা অঞ্চলের বিরুদ্ধে লড়াই করছে, যার ফলে ৪৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার জানিয়েছেন, তার প্রশাসন আগামী দিনগুলোতে সেখানে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক কয়েক ডজন জিম্মিকে মুক্তির জন্য আবারও চাপ দেবে।

নয়নতারাকে আদালতের

নয়নতারাকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

নয়নতারাকে আদালতের কাঠগড়ায় তুলছেন ধনুশ

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী অভিনেতা ধনুশ এর আগে প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি আইনি পদক্ষেপ নেবেন। এবার তিনি সেই হুমকি বাস্তবায়ন করলেন। জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবং তার স্বামী, পরিচালক বিঘ্নেশ শিবানের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন ধনুশ।

আনন্দবাজার-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ করা হয়েছে যে, নয়নতারা ও বিঘ্নেশ অনুমতি ছাড়াই তাদের তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’-এ ধনুশ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর একটি অংশ ব্যবহার করেছেন। ধনুশের দাবি, যেহেতু তিনি ওই ছবির প্রযোজক, তাই সেই অংশ ব্যবহারের আগে তার অনুমতি প্রয়োজন ছিল। ইতোমধ্যে নয়নতারার কাছে মামলার সমন পৌঁছেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে নয়নতারা এখনও কোনো মন্তব্য করেননি।

নয়নতারা ও বিঘ্নেশের তৈরি তথ্যচিত্রটিতে নয়নতারার প্রেম ও বিয়ের গল্প তুলে ধরা হয়েছে। এই তথ্যচিত্র নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে ছবি মুক্তির আগেই ধনুশ ১০ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়ে তাদের আনন্দে বাধা দেন। এই নোটিশের জবাবে নয়নতারা একটি খোলা চিঠিতে লেখেন, “মাত্র তিন সেকেন্ডের ঝলকে ১০ বছরের পুরনো ছবির কতটাই বা বোঝা যায়?”

নয়নতারা আরও অভিযোগ করেন যে, ধনুশ নিজেকে যেভাবে প্রকাশ করেন, তিনি প্রকৃতপক্ষে তেমন নন। তার ভাষায়, “আপনি নিজেকে যতটা বড় করে দেখান, বাস্তবে আপনি ততটাই ছোট। নিজের গুরুত্ব বাড়ানোর জন্য আপনি অতিরঞ্জিত কথা বলেন। এটাই আপনার চরিত্র।”

এই ঘটনায় দক্ষিণী সিনেমা জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা স্টেডিয়ামে

কুমিল্লা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজনে সংবাদ সম্মেলন

কুমিল্লায় স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আয়োজনে সংবাদ সম্মেলন

শাহ ইমরান:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় টুর্নামেন্টটি শুরু হবে। খেলাটি টি-টুয়েন্টি ফরম্যাটে হবে। এতে অংশগ্রহণ করবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার খেলোয়াররা। টুর্নামেন্টে স্থানীয় ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারাও অংশগ্রহণ করবে। বিনা টিকেটে খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

কুমিল্লা ৪০ হাজার পিস ইয়াবা আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ১০ বিজিবি অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে।

২৭ নভেম্বর সন্ধ্যা ছয় টায় ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারা বাজার বিওপির সীমান্ত পিলার ২০৮৫/২-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর নামক স্থান হতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ১ কোটি বিশ লক্ষ টাকা।

কুবিতে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত নিয়ম লঙ্ঘনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্নয়ন কাজের পরিবেশবান্ধব বাস্তবায়ন নিশ্চিত করতে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগিয়ে ল্যান্ডস্কেপ রেস্টোরেশন কার্যক্রম শুরু এবং উন্নয়ন কাজের পরিবেশগত দিকসমূহ নিশ্চিত করার জন্য একটি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ১৫ অক্টোবর বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্তৃক প্রেরিত এক আধাসরকারি পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

পরিবেশ উপদেষ্টা প্রেরিত আধা-সরকারি পত্রে উল্লেখ করা হয় যে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় মৌজার ১৯৪.১৯ একর ভূমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ শুরু হলেও, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পাহাড় কাটার মতো কার্যক্রম পরিচালিত হয়েছে। এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ স্পষ্টভাবে লঙ্ঘন করে।

পত্রে আরও বলা হয়, সরকারি প্রকল্পের আওতায় এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে। প্রকৃতির অমূল্য সম্পদ পাহাড় একবার ধ্বংস হলে তা পুনরুদ্ধার সম্ভব নয়। বিশেষত, লালমাই পাহাড় দেশের জাতীয় ঐতিহ্যের অংশ এবং এর ধ্বংস পরিবেশের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক গুরুত্বকেও ক্ষতিগ্রস্ত করে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ১১ মার্চ ওই প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে ভারতের বিবৃতি অনধিকার চর্চা: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি ভারতের অনধিকার চর্চা। বুধবার (২৮ নভেম্বর) একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা মনে করি, এই ধরনের বক্তব্য দেওয়া ভারতের জন্য অনধিকার চর্চা। তারা এখানে ঘটনাটিকে আরও উসকে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত নিজেদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা।”

তিনি আরও বলেন, “আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা যেন ভারত গ্রহণ না করে।”

এর আগে, মঙ্গলবার চিন্ময় দাসের গ্রেপ্তার এবং জামিন বাতিলের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে বলা হয়, চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পর বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীগুলোর আক্রমণের কারণে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া, হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনাও ঘটছে বাংলাদেশে।

ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত: রিজভী

ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতের পররাষ্ট্র দপ্তরের সমালোচনা করে বলেছেন, “চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি নতুন সংগঠনের উত্থান দেখা যাচ্ছে। এই সংগঠনটি কীভাবে তৈরি হলো, কারা এর নেতৃত্ব দিচ্ছে? গতকাল গ্রেপ্তার হওয়া কয়েকজন এই সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি, যারা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা হিন্দু সম্প্রদায়ের পরিচয়ে সংগঠনের মধ্যে প্রবেশ করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে।”

এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তি দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত?

এর আগে শেখ হাসিনার সরকারের গুলিতে হাজার হাজার মানুষ নিহত হলেও ভারত থেকে কোনো বিবৃতি আসেনি। এখন কেনো হঠাৎ এমন অবস্থান নেওয়া হচ্ছে?”

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মিরপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশে একটি কৃত্রিম সংকট তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।”

রিজভী অভিযোগ করেন, “বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু এখন পরিকল্পিতভাবে বলা হচ্ছে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। এতে হিন্দু সম্প্রদায়ের অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। একজন আইনজীবী হত্যার মতো ঘটনা ঘটিয়েও ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দেয়নি। তবে, চট্টগ্রামের চিন্ময় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তারা প্রতিবাদ জানিয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। ভারতের পররাষ্ট্র দপ্তরের এমন পদক্ষেপ এই সত্যকে অস্বীকার করার সামিল। এটি একটি ১৮ কোটি মানুষের দেশ, যা অন্য দেশের নির্দেশে চলবে না।”

ভারতীয় সরকারের প্রতি তীব্র সমালোচনা করে তিনি বলেন, “ভারতের বর্তমান সরকার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি হিসেবে কাজ করছে। তারা একচোখা নীতি অবলম্বন করে বাংলাদেশকে দেখছে।”

রিজভী বলেন, “বাংলাদেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু একটি মহল এটি সহ্য করতে পারছে না এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

এ সময় বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে বে -ব্যাকার্সের শো-রুম উদ্বোধন

চৌদ্দগ্রামে বে -ব্যাকার্সের শো-রুম উদ্বোধন

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:: 

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে বে- বেকার্সের শো-রুম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭শে নভেম্বর) সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে হাজারী মার্কেটে এ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মোনাজাত পরিচালনা করেন মুন্সিরহাট বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মামুন।

বে – বেকার্সের শো-রুমের সত্তাধিকারী আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস  ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল  হোসাইন,  মুন্সিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আলী আহাম্মদ, জোলাবাতি রেষ্টুরেন্টের মালিক বাবর মোল্লা,  রুমা  সাইকেল মাঠের পরিচালক আবুল কালাম, রুপসী বস্ত্র বিতানের পরিচালক শাহজাহান শাজু, মীর হোসেন বাবুল, আহসান উল্লা, দেলোয়ার হোসেন বাচ্চু,  এটিএম মীর হোসেন বাবুল, রাফসান জামিন, রফিকুল ইসলাম খোকন প্রমুখ ।দোয়া অনুষ্ঠান শেষে ফিতা কেটে শো-রুমের শুভ উদ্ভোধন ঘোষনা করেন অতিথিবৃন্দ।

কুমিল্লায় জুলাই গণহত্যাকারীদের

কুমিল্লায় জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে জুলাই গণহত্যাকারীসহ সকল সন্ত্রাসী দের বিচারের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা।

বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর টমচমব্রীজ থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রাণ কেন্দ্র পূবালী চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ করে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য নোমান হোসেন নয়ন এর সভাপতিত্বে মহানগর ছাত্রশিবির সেক্রেটারী হাছান আহমেদ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ,

কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী প্রমুখ।

প্রায় ৯ হাজার ইয়াবাসহ

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

প্রায় ৯ হাজার ইয়াবাসহ হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় অভিযান পরিচালনা করে ৮ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহজাদা জিসানকে (৪৮) আটক করেছে র‌্যাব-১১, সিপিসি ২ সদস্যরা।

২৭ নভেম্বর ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাউজিং এস্টেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মোঃ শাহাজাদা জিসান কুমিল্লা সদরের হাউজিং এস্টেট গ্রামের মৃত সেকান্দার আলী এর ছেলে। সে হৃদয় মাদক নিরাময় কেন্দ্রের কাউন্সিলর।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে