All posts by jitu

সাকিব-মুস্তাফিজের মতো

সাকিব-মুস্তাফিজের মতো আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

সাকিব-মুস্তাফিজের মতো আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার

ডেস্ক রিপোর্ট:

আইপিএল ২০২৫ আসরের জন্য দুই দিনব্যাপী মেগা নিলাম শেষ হয়েছে। এই নিলামে ১৮২ জন ক্রিকেটার দল পেয়েছেন, যার মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। তবে এবারের তালিকায় কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম নেই। দীর্ঘদিন আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকেও ১০টি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কেউই দলে নেননি।

এছাড়া সাকিব-মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে ৫৭৭ জন ক্রিকেটারের নাম ছিল, তবে এর বেশিরভাগই দল পাননি। তাদের মধ্যে বেশ কিছু তারকা ক্রিকেটারও রয়েছেন, যারা আইপিএলে নিয়মিত খেলে থাকেন। তাদের মধ্যে অন্যতম হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার, যিনি প্রথমবারের মতো নিলামে দল পাননি। তার মতোই দল পাননি ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো এবং বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলসহ অনেক তারকাই এবারের নিলামে দল পাননি।

অন্যদিকে, কিছু অখ্যাত ক্রিকেটার দল পেয়েছেন এবং তাদের মধ্যে কিছু কোটিপতি হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি রুপি খরচ করে কিনেছে, আবার রাজস্থান রয়্যালস ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছে। ভুবেনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্যও বেশ লড়াই হয়েছে নিলামে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খান এবারের নিলামে দল পাননি। তবে সারফারাজ খানের ছোট ভাই মুশির খানকে পাঞ্জাব কিংস দলে নিয়েছে। সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেয়।

এবারের আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজি দলগুলো বেশিরভাগ তরুণ ক্রিকেটারের দিকে ঝুঁকেছে, এবং সেই কারণে কিছু অভিজ্ঞ খেলোয়াড় অবিক্রিত রয়ে গেছেন। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ, মুজিবুর রহমানরা কোনো দল পাননি। তাদের নাম নিলামে উঠলেও কোনো দল তাদের কিনতে আগ্রহী হয়নি।

এছাড়া অবিক্রিত থাকা খেলোয়াড়দের মধ্যে আরও রয়েছেন: স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন এবং টাইমাল মিলস।

কুমিল্লায় ট্রেনের ধাক্কায়

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তারও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় শিশু খাদ্য তৈরিতে

কুমিল্লায় শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল রঙ ব্যবহার

কুমিল্লায় শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল রঙ ব্যবহার

শাহ ইমরান:

কুমিল্লায় শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ও ভেজাল রঙ ব্যবহারের অভিযোগে কাশফুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানাটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে কুমিল্লার ভারত সীমান্তবর্তী বিবির বাজার রাজমঙ্গলপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই এবং জেলা প্রশাসন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সরকারি কমিশনার ফরিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটির ক্ষতিকর কেমিক্যাল, ভেজাল রঙ এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকারক কেমিক্যাল এবং ভেজাল রঙ জব্দ করে তা ধ্বংস করা হয়। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিএসটিআই আইন ও মোড়কজাত পণ্যের নিবন্ধন আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিএসটিআই-এর উপপরিচালক ও অফিস প্রধান কেএম হানিফ, ফিল্ড অফিসার ইকবাল আহমেদ, পরিদর্শক মেট লুৎফুর রহমান, ফিল্ড অফিসার কাজী মো. শাহানসহ পুলিশের একটি দল।

জেলা প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিকারক পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) গোলাবাড়ী পোষ্টের টহলদল কেরানীনগর বড়বাড়ী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তি জানায়, অভিযানটি সীমান্ত পিলার ২০৮১/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এতে বিজিবি সদস্যরা মাদকদ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। বিজিবি আরও জানায়, মাদকদ্রব্যগুলো যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবির এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

কুমিল্লা মিডিয়া ক্রিকেট

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার,

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়া মানিক, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, নুর জুয়েলার্সের স্বত্তাধিকারি আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মো: সারোয়ার জাহান।

এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে ৬টি দল। অনুষ্ঠানের শুরুতে ৬ দলের কোচ ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

শুভেচ্ছা বক্তব্য শেষে ব্যাটিং ও বোলিং করে মিডিয়া ক্রিকেটার উদ্বোধন করেন অতিথিরা।

ছাগলকাণ্ডের ভাইরাল

ছাগলকাণ্ডের ভাইরাল সেই মতিউরের এখন আবদার বিদেশে যাবার

ছাগলকাণ্ডের ভাইরাল সেই মতিউরের এখন আবদার বিদেশে যাবার

ডেস্ক রিপোর্ট:

ছাগলকাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তার আইনজীবী।

২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে; মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারো নিষেধাজ্ঞা দেন।

ওইদিন দুদক উপ-পরিচালক আনোয়ার হোসেন ফের তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কামিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য ছয় সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এর আগে মতিউর রহমানকে প্রয়োজনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছিল দুদক।

জানা যায়, মতিউরের বিরুদ্ধে এর আগে চারবার দুর্নীতির অভিযোগ পায় দুদক। কিন্তু প্রতিবারই নানা কৌশলে নানা প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ মুছে ক্লিন শিট পেয়েছিলেন তিনি।

ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

সময়টা যেন পুরোপুরি আর্জেন্টিনার! ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা, সব জায়গাতেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে আলবিসেলেস্তেরা। এবার ফুটসালেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো লিওনেল মেসির দেশ। পেরুর লিমায় অনুষ্ঠিত কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার ১০ দলের অংশগ্রহণে পেরুতে আয়োজিত এই টুর্নামেন্টে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর সোমবার (২৫ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা ২০১৬ সালে। ১০টি আসরের মধ্যে বাকি ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

ফাইনালে ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুই গোল করেন লিলে।

এর আগে গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্রয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। সেখানে ব্রাজিলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর এবার কলম্বিয়াকে হারিয়ে শিরোপাও ঘরে তুলল আলবিসেলেস্তেরা।

২৯ নভেম্বর কুমিল্লা স্টেডিয়ামে

২৯ নভেম্বর কুমিল্লা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের নকআউট ম্যাচ, প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের নকআউট রাউন্ডের কুমিল্লা বিভাগ লাল দল বনাম কুমিল্লা বিভাগ সবুজ দলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন কর্তৃপক্ষ।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ টি-টোয়েন্টি ম্যাচের মাঠের আনুষাঙ্গিক কমিটির আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

তিনি সাংবাদিকদের সামনে খেলার পূর্ব প্রস্তুতি ও মাঠের সংস্কার কাজের বিষয়ে কথা বলেন।

আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৯ নভেম্বর সকাল দশটায় এ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলার পূর্বে জাতীয় সংগীত দলীয় সংগীতসহ সাংস্কৃতিক ডিসপ্লের আয়োজন করা হবে। এ খেলা সফলভাবে আয়োজন করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যে তিনটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা ও দলীয় নেতা কর্মীরাসহ সাধারণ মানুষগণ বিনা টিকিটে এ খেলা উপভোগ করবেন। মাঠে সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান, ক্রীড়াবিদ ও সংগঠক ফখরুল আলম উল্লাস, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ক্রীড়া সংগঠক জিয়াউল আলম তিতাস, কুমিল্লা বেতারের ফজলু মুন্সী, শেখ সোহরাব উদ্দিন, ফুটবল কোচ মাহমুদুল আল তুহিন, প্রফেসর ফরহাদ, ন্যান্সি আবুসহ আরো অনেকে।